Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

चुनाव निष्पक्ष बनाने के लिए हावड़ा के थानों में निरीक्षण, 6 निर्देशों पर जोर

DGDebabrata Ghosh
Mar 22, 2026 12:04:09
Howrah, West Bengal
সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে হাওড়া সদরের বেশ কয়েকটি থানা পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদী। তিনি থানার অফিসারদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তথ্য সংগ্রহের পাশাপাশি একাধিক নির্দেশ দেন। এদিন তিনি সাঁকরাইল, জগাছা, হাওড়া থানা সহ বিভিন্ন থানায় যান। তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৬ টি নির্দেশিকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ছটি নির্দেশ হলো প্রভাব মুক্ত, হিংসা মুক্ত, ভয় মুক্ত ভোট। এছাড়াও বুথ জ্যাম, বুথের বাইরে জ্যাম এবং কোন ভুতুড়ে ভোটার ছাড়া ভোট করানোর নির্দেশ মানা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিন তিনি আরো বলেন পরে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বুথের নিরাপত্তা বাড়ানো হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 22, 2026 13:07:50
Dihierench, West Bengal:বিরুলিয়ায় শুভেন্দু অধিকারীর র‍্যালি ঘিরে উত্তেজনা, মূর্তি ভাঙচুরের প্রতিবাদে কড়া হুঁশিয়ারি আজ পূর্ব মেদিনীপুরের বিরুলিয়ায় দিনভর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শুরুতেই তিনি বাসন্তী মন্দিরে পুজো দেন এবং খোল বাজিয়ে সংকীর্তনে অংশগ্রহণ করেন। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ র‍্যালি করেন। র‍্যালি চলাকালীন তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের একাংশ ‘চোর চোর’ সহ বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুভেন্দু অধিকারী ও অন্যান্য নেতৃত্ব হস্তক্ষেপ করে কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে একটি পথসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, তৃণমূল প্রার্থীর নাম নিয়ে কোনো স্লোগান না দেওয়ার জন্য। তিনি বলেন, “এসব করলে উনিই প্রচারে বাড়তি সুবিধা পাবেন। ওনাকে ওনার পরিবারের লোক ছাড়া কেউ চেনে না।” এরপর তিনি এক কর্মীর বাড়িতে গিয়ে বৈঠক করেন এবং সেখান থেকে সোনাচুরা শহীদ মিনারে পৌঁছে শহীদদের শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিকে, সকালে শ্রীরামের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে প্রতিবাদে শামিল হন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ঘটনার পুজো হবে, এর বদলাও নেওয়া।”
0
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 13:07:11
Kolkata, West Bengal:এস আই আরের চূড়ান্ত তালিকায় পরিবারের সকল সদস্যদের নাম বিচারাধীন রয়েছে আর তা দেখার পর থেকেই দুশ্চিন্তায় মানসিক অবসরে ভুগছিলেন মহিলা । দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থা জটিল। পরিবারের দাবি পরিবারের নাম বিবেচনা ধীন থাকায় তিনি চিন্তা গ্রস্ত হয়ে পরে ফলে তার ব্রেনস্টক হয়। জানা গিয়েছে অসুস্থ মহিলার নাম বয়স ৪৫ এর সাবী দাস। বাড়ি পেট্রাপোল থানার খলিত পুর। পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই অসুস্থ মহিলার তিন মেয়ে এক ছেলে। সম্প্রতি এস আই আরের যে চূড়ান্ত তালিকা বেরikedেছে هنا এক মেয়েের নাম বাদ বাকি তিনজনের নাম বিচারাধীন এই নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। পরিবারের বক্তব্য অসুস্থ মহিলার মায়ের নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায় । সেই নিয়ে প্রশাসনকে জানানোর পরেও তাদের নাম কেন বিচারাধীন তারা নিজেরাই বুঝতে পারছে না। মায়ের অসুস্থতার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করছেন মেয়েরা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুকান্ত মাহাতো বলেন বিজেপি এভাবে অবিচার করে সাধারণ মানুষের নাম কাটার চক্রান্ত করছে。
0
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 13:06:56
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 22, 2026 13:06:41
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে ‘চকলেট দাদু’—অবসরেও প্রান্তিক মানুষের পাশে তাপস চক্রবর্তী বালুরঘাট: অবসর নিয়েছেন প্রায় কুড়ি বছর আগে। কিন্তু সমাজসেবার নশে আজও অটুট। বালুরঘাটের রথতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাপস কুমার চক্রবর্তী এখন এলাকার মানুষের কাছে পরিচিত ‘চকলেট দাদু’ নামে। ১৯৯০-এর দশক থেকেই প্রান্তিক মানুষ, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগে 그의। কর্মজীবনে শিক্ষকতা করার পাশাপাশি আদিবাসী উন্নয়ন বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময়ই প্রত্যন্ত এলাকার মানুষের নানাবিধ সমস্যার চিত্র সামনে আসে তাঁর। সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা অনেক ক্ষেত্রেও তাঁদের কাছে পৌঁছায় না—এই বাস্তবতা তাঁকে নাড়িয়ে দেয়। প্রথমে ব্যক্তিগত উদ্যোগেই সামান্য সাহায্য দিয়ে কাজ শুরু করেন তাপসবাবু। ধীরে ধীরে সেই উদ্যোগ আজ বড় আকার নিয়েছে। বর্তমানে মাসের ১০ থেকে ১৫ দিন তিনি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান, সঙ্গে নিয়ে যান বই-খাতা, ওষুধ, খাবার সামগ্রী ও পোশাক。 গ্রামে ঢুকলেই শিশুদের হাতে আগে চকলেট তুলে দেন তিনি। সেই থেকেই ‘চকলেট দাদু’ নামের উৎপত্তি। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা জড়ো হন, আর তিনি তাঁদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী。 এই সমাজসেবামূলક কাজে বছরে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা ব্যয় হয়। স্ত্রীর পেনশনের টাকায় সংসার চলে, আর নিজের সঞ্চয়ের সুদের অর্থ দিয়ে চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগ। মাঝে মাঝে ছেলে, বন্ধু বা শুভানুধ্যায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অবসরের পর যখন অনেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন তাপস কুমার চক্রবর্তীর এই উদ্যোগ এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তাঁর কথায়, “যতদিন বাঁচব, ততদিন এই কাজ চালিয়ে যাব।”
0
comment0
Report
NRNarayan Roy
Mar 22, 2026 13:06:24
0
comment0
Report
NRNarayan Roy
Mar 22, 2026 13:06:08
Siliguri, West Bengal:রামনবমী ও নির্বাচন ঘিরে শিলিগুড়িতে কড়া নিরাপত্তা, পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শিলিগুড়িতে নতুন পুলিশ কমিশনার সৈয়দ ওয়ার্কার রাজার সাংবাদিক বৈঠকে উঠে এল কড়া নিরাপত্তা ব্যবস্থার চিত্র। আসন্ন রামনবমী ও নির্বাচনকে সামনে রেখে শহরে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে. বিশেষ করে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ চিকেনস নেক করিডোরে বাড়ানো হয়েছে নজরদারি। বিহার সংলগ্ন সীমান্তে জোরদার করা হয়েছে নাকা চেকিং, যাতে কোনোভাবেই বেআইনি অস্ত্র শহরে প্রবেশ করতে না পারে. এছাড়াও শহরের বিভিন্ন হোটেল ও লজে কারা উঠছেন, বাইরে থেকে কারা আসছেন—সেই বিষয়েও কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। নির্বাচনকে মাথায় রেখে ড্রোন ও আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 22, 2026 13:05:50
Kolkata, West Bengal:জরায়ুর সমস্যা নিয়ে বেশ কয়েক মাস ধরে চিকিৎসা চলছিল মহিলার ৷ পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার মহিলার অপারেশন করার পরামর্শ দিয়েছিল চিকিৎসক ৷ অভিযোগ অপারেশন টেবিলে অপারেশন শুরু করে পেট কাটার পর তিনি পারবেন না বলে ফের পেট সেলাই করে দেন ৷ এর পরেই মহিলার পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ জানালেন বনগাঁ থানায়৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার একটি বেসরকারি নার্সিংহোম | অভিযুক্ত চিকিৎসকের নাম তমিশা পানিগ্রাহী ৷ রোগীর নাম জয়শ্রী অধিকারীI গোপালনগর নতুন গ্রামের বাসিন্দা জয়শ্রী দেবীর স্বামী সুরজিৎ অধিকারী জানিয়েছেন প্রায় দু মাস ধরে জরায়ুর সমস্যায় তারা তমিশা পানিগ্রাহীকে দেখাচ্ছিলেন ৷ তিনি সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করেন ৷ অপারেশন করে পেট কাটার পর তিনি জানান জরায়ু নারী জড়িয়ে রয়েছে ৷ ফলে এই অপারেশন তার পক্ষে এখানকার পরিকাঠামোয় করা সম্ভব নয় ৷ তার অভিযোগ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আগেই দেখেছেন । তাহলে কেন অপারেশন শুরু করলেন ৷ পাশাপাশি আরও অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও তাদের কোন স্বাস্থ্য সাথীর সুযোগ সুবিধা দেওয়া হয়নি৷ সুরজিৎ বাবু বলেন তারা গরীব মানুষ ৷ ইতিমধ্যেই ৩০ হাজার টাকা খরচ করেছে ৷ স্বাস্থ্য সাথী কার্ড এর কোন সুবিধা দেয়নি৷ এখন পেট সেলাই করে দিয়ে বলছে অন্য কোথাও গিয়ে অপারেশন করাতে ৷ তারা কিভাবে পারবে ৷ চিকিৎসকের গাফ Fior্তির জন্য তার স্ত্রী সংকট জনক অবস্থায় রয়েছে ৷ ইতিমধ্যেই বনগাঁ থানায় তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ৷ যদিও এ বিষয়ে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে চিকিৎসক।
0
comment0
Report
MDMritunjay Das
Mar 22, 2026 12:46:44
Bankura, West Bengal:প্রায় 40 বছর ধরে গ্রামে কোন রাস্তা নেই,নেই পানীয় জলের ব্যবস্থা।তাই বাধ্য হয়ে জোরের জল পান করছে গ্রামের মানুষ। বাঁকুড়া জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের আমডাঙ্গা গ্রম।গ্রামে বসবাস 14 থেকে 15 টি পরিবারের।একটা সময় বামেদের লাল দূর্গ হিসেবে পরিচিত ছিল এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা।বামেদের 34 বছরের শাসনকালে তো বটে,বর্তমান সরকারের আমলেও গ্রামে একটুও উন্নতি হয়নি।বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে,বহু জায়গায় বলা করার পরে একটি টিউবলে বসেছে তবে সেইট টিউবল এর জল পান করা যায় না।বাধ্য হয়ে আজও গ্রামের মানুষকে খেতে হচ্ছে জেরের জল,যাকে গ্রামের মানুষ বলে ঝরনার জল।বছর খানেক আগে এই গ্রামের পানীয় জলের দুর্ভোগের কথা আমরা তুলে ধরেছিলাম।খবর দেখানোর পর তড়িঘড়ি প্রশাসনের লোকজন গিয়ে একটি নলবাহিত পানীয় জলের কল বসিয়ে এসছিলেন।তবে বর্তমান সময়ে সেই কলে কখন কবে জল দেয় তা গ্রামের মানুষ নিজেরাই জানেনা।আজও তাদের একমাত্র ভরসা সেই জোরের জল।শুধু তা না গ্রামের এই সাধারণ মানুষগুলির দাবি ছিল একটু পাকা রাস্তা,৪০ বছরের সেটাও জুটেনি।গ্রামে কেউ পায়নি সরকারি আবাস যোজনার বাড়ি।তবে এই গ্রামের মানুষগুলির গাড়ি বা বাড়ির প্রয়োজন নেই,প্রয়োজন শুধু একটু পাকা রাস্তা আর পানীয় জলের সুব্যবস্থা。 গ্রামের মানুষজন জানান ভোট আসে ভোট যায়,প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়।তবে ভোট পার হলে কে কার।
877
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 22, 2026 12:46:25
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের অতিসক্রিয়তা রাষ্ট্রপতি শাসনের কথায় বলছে। এমনই মনে করছে দেশ বাঁচাও গণমঞ্চ। এবারের ষড়যন্ত্র সবকিছুকে ছাপিয়ে গেছে। এরা বাংলা শব্দটাকেই তুলে দিতে চাই। শ্রীজাত বন্দ্যােপাধ্যায়, কবি: নিজের লেখা কবিতা পড়লেন। কবিতায় কবি জানালেন 'এবার লড়াই গণতান্ত্রিক হোক'। অভিরূপ সরকার, অর্থনীতি বিদ: একাধিক প্রশাসনিক পদ বদলে সরকারের কল্যাণমূলক প্রকল্প ব্যহত হয়েছে। তাতে পশ্চিমবঙ্গবাসীলে ভীষণ অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে৷ অনন্যা চক্রবর্তী, শিশু রক্ষা কমিটির উপদেষ্টা : শিশু ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কোনও সেক্রেটারি নন কারণ হোম সেক্রেটারি করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। কাজেই ডিপার্মেন্টের ক্ষতি হচ্ছে। কী দরকার ছিল বদলি করে দেওয়ার? রেশনের কাজকর্ম ব্যাহত হয়েছে। একটা এমার্জেন্সি সিচুয়েশন জারি হয়ে গেছে। এর প্রতিবাদ দরকার। ইলেকশন কমিশন এই কাজ করছে প্রশাসন অসুবিধেই পড়ুক বলেই করছে। সৈকত মিত্র, গায়ক: গানে গানে প্রতিবাদ করলেম তিনি৷ 'দিল্লীর হাওয়া বাংলার বুকে। চুপ থাকবে মানুষ'? 'ক্ষমতা যার খেলা তার তোমরা শুধু করবে হাহাকার'। 'নতুন ভোর আবার আসবে, বাঙলী জাতি কখনও কারোর কাছে মাথা নোয়াইনি। বাংলা জিতবে।' হরনাথ চক্রবর্তী, পরিচালক: নির্বাচন কমিশনার রেফারি হয়ে নিজেই খেলতে আরম্ভ করে দিয়েছে। মোদী প্রথম থেকেই আমাদের দিদিকে ভয় পান। আর ভয় পান বলেই বাংলাকে প্রেসারে রাখতে চাই। তবে তারা বাংলাকে দখল করতে পারবে না। আজ দেশবাঁচাও গণমঞ্চের কবি, গায়ক, অর্থনীতিবিদ, সমাজকর্মী, সিনেমার পরিচালক, চিকিৎসক তথা সমাজের বিশিষ্টজনেদের সামিল করা হয়েছে। তাঁদের প্রত্যেকেরই দাবী নির্বাচন কমিশন এই অতিসক্রিয়তা রাষ্ট্রপতি শাসনের অনুরূপ৷
828
comment0
Report
ALArup Laha
Mar 22, 2026 12:18:57
Belna, West Bengal:কালনার পর এবার ভাতাড়েও বিজেপির প্রার্থীকে ঘিরে প্রকাশ্যে এল দলীয় কোন্দল। পূর্ব বর্ধমানেট ভাতাড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার বিরুদ্ধে এলাকাজুড়ে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকাল থেকেই ভাতাড়ের বিভিন্ন এলাকায়—ভাতাড় বাজার, বলগোনা, নিত্যানন্দপুর, বনপাশ, খেতিয়া সহ একাধিক জায়গায় পোস্টার ঝুলতে দেখা যায়। পোস্টারে লেখা ছিল, “টি এম সি উপপ্রধানের জামাই সৌমেন কার্ফাকে মানছি না, মানবো না।” নিচে উল্লেখ ছিল ‘সৌজন্যে ভারতীয় জনতা পার্টি’। এই ঘটনায় অস্বস্তিতে পড়েন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা। যদিও তাঁর অনুগামীরা বিভিন্ন এলাকা ঘুরে পোস্টারগুলি সরিয়ে দেন। উল্লেখ্য, ভাতাড়, মন্তেশ্বর ও কালনা সহ পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকায় বিজেপির প্রার্থী ঘোষণা নিয়ে শুরু থেকেই দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ দেখা যায়েছিল। প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশকে সামাজিক মাধ্যমে সরব হতে দেখা যায়। এদিকে, বিজেপির নামে পোস্টার পড়লেও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি শাসকদলের চক্রান্ত। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, সিপিএম নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের পোস্টার সামনে এসেছে। ভাতাড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোনার বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও علاقة নেই। এটি সম্পূর্ণ বিজেপির অন্তঃকলহ।” নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, তারা নির্বাচনে হারবে। তাই তারা আইপ্যাকের নির্দেশে এই সব রটাচ্ছে। বাইট১।নজরুল হক(সিপিএম নেতা), ২। শান্তনু কোনার (তৃণমূল প্রার্থী, ভাতাড়), ৩।শান্তরূপ দে (বিজেপি নেতা), ৪। সৌমেন কার্ফা( বিজেপি প্রার্থী)। ক্যামেরায় сек মিলনের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
925
comment0
Report
ABArup Basak
Mar 22, 2026 12:18:40
Mal Bazar, West Bengal:*মালবাজারে বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ, বিকল্প পথের হুঁশিয়ারি...* ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী নির্বাচন ঘিরে মাল বিধানসভা এলাকায় দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, স্থানীয় যোগ্য নেতা থাকা সত্ত্বেও অন্য বিধানসভা এলাকা থেকে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা。 রবিবার মালবাজার শহরের একটি স্থানীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ক্ষোভের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় টি ওয়ার্কস ইউনিয়ন (BTWU)-এর মাল ব্লক কমিটির সভাপতি অনিল ওরাও। তাঁর অভিযোগ, প্রার্থী ঘোষণার আগে স্থানীয় নেতৃত্বের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি。 তিনি বলেন, “মাল বিধানসভা এলাকায় বহু যোগ্য নারী ও পুরুষ বিজেপি নেতা-কর্মী রয়েছেন। তাঁদের উপেক্ষা করে পাশের নাগরাকাটা বিধানসভা এলাকা থেকে প্রার্থী আনা হয়েছে। এতে বিরোধীদের জয়ের পথ সুগম হয়েছে।” পাশাপাশি তিনি দাবি করেন, স্থানীয় “ভূমিপুত্র”-কে প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব যেন পুনর্বিবেচনা করে。 পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, “আমরা আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। যদি কোনো ইতিবাচক সাড়া না মেলে, তাহলে আমরা অন্য পথ ভাবতে বাধ্য হব。 এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা মঙ্গল ওরাও এবং BTWU-র ব্লক কমিটির সাধারণ সম্পাদক প্রেম লাল ওরাও সহ অন্যান্য নেতৃবৃন্দ。 দলের অন্দরের এই মতবিরোধ আগামী নির্বাচনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
929
comment0
Report
NRNarayan Roy
Mar 22, 2026 12:04:44
Siliguri, West Bengal:প্রচারে এসে দলীয় কর্মীদের রোষের মুখে পড়তে হল বিজেপি প্রার্থীকে। ফাঁসিদেওয়া বিধান সভার খড়িবাড়ির ওয়ারিশ জোতে এদিন বিজেপি কর্মী তথা প্রাক্তন শক্তিপ্রমুখ পলাশ বর্মনের বাড়িতে যান বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ! ৫ বছর বিধায়ক জয়ী হবার পর গত ৫ বছরে তার দেখা মেলেনি।এমনকি কোনো সহযোগিতা না পাওয়ায় এদিন বিজেপি প্রার্থীকে প্রকাশ্য ক্ষোভ দেখান প্রাক্তন বুথ সভাপতি, প্রাক্তন শক্তিপ্রমুখ এবং শক্তি প্রমুখের মা! SIR তালিকায় অনেক নাম কেটেছে, কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে ক্ষোভ! দলের মিটিং ও মিছিলে ডাক না পাওয়া এবং গুরুত্ব না পাওয়া নিয়ে বিধায়ক পদপ্রার্থীকে ক্ষোভ প্রকাশ করেন কর্মীদেরাই। অন্যদিকে এই ঘটনায় কোনো ক্ষোভ নেই প্রার্থী দুর্গা মুর্মুর। তৃণমূলের প্রশাসন এই মানুষদের নাম কেটেছে। আমরা CAA দিয়ে নাগরিকত্ব প্রদান করব মত প্রার্থীর। বিক্ষোভ দেখানো স্বাভাবিক, কোনো কাজ করেননি উনি। মানুষের পরিষেবা না দিয়ে ভোট চাইছেন বিজেপি প্রার্থী কটাক্ষ তৃণমূলের কোর্ডিনেটর কাজল ঘোষের。 FEED SEND BY 2C 2203ZG_SILI_BJP_BIKKHOB_R বাইট: ১) অরুণ গোস্ৱামী/ বিজেপির প্রাক্তন বুথ সভাপতি ২) দূর্গা মূর্মূ/ বিজেপি প্রার্থী/ ফাসিদেওয়া বিধানসভা ৩) কাজল ঘোষ/ ফ fasিদেওয়া বিধানসভার কোর্ডিনেটর
970
comment0
Report
Advertisement
Back to top