Back
बिप्लव कुमार देव ने ममता-अभिषेक पर कड़ा हमला, बंगाल में बदलाव संकल्प सभा गरमाईं
ALArup Laha
Jan 24, 2026 17:47:33
Belna, West Bengal
বর্ধমানে সভা থেকে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ বিপ্লব কুমার দেবের। শনিবার বিকেলে বর্ধমানের বড়নীলপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একসময় পশ্চিমবঙ্গে নাম উঠলে হাওড়া ব্রিজ, বর্ধমানের ধান উৎপাদন ও দুর্গাপুর শিল্পাঞ্চলের কথা মনে পড়ত। বর্ধমান ছিল রাজ্যের সর্বাধিক ধান উৎপাদনকারী জেলা। অথচ বর্তমানে সেখানে মাত্র এক হাজার হেক্টর জমিতে ধান উৎপাদন হচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বর্ধমান দক্ষিণে বিপুল কৃষিজমি ও কৃষক থাকা সত্ত্বেও রাজ্য সরকার কৃষিকাজে বাধা সৃষ্টি করছে। বিপ্লব কুমার দেব আরও বলেন, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ভালো না থাকার কারণেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ও আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হচ্ছে না। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর অহংকারের কারণেই এই প্রকল্পগুলি রাজ্যে পুরোপুরি চালু হতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যব্যবস্থা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি নেতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়েছে এবং আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা উল্লেখ করে দাবি করেন, সেখানে চিকিৎসকরাই নিরাপদ নন। শিল্প পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, একসময় হিন্নমোটর, চা বাগান, স্টিল প্লান্ট ও টালিগঞ্জ ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের গর্ব ছিল। কমিউনিস্ট শাসনামলে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মুম্বাইয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। পরিবর্তনের আশায় মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় আনলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন বিপ্লব কুমার দেব। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদের মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সভাস্থল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি, কার্জন গেটের সামনে সভার অনুমতি না দিয়ে তাঁকে রাস্তায় নামিয়ে সভা করতে বাধ্য করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২০১১ সালে দিদি রাস্তায় নেমেছিলেন, কিন্তু ২০২৬-এ বিজেপি ক্ষমতায় আসবে।” একই সঙ্গে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী নন, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডুবিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজ বাংলা ভয়ের পরিচিতিতে পরিণত হয়েছে। মহিলারা রাতে বাইরে বেরোতে ভয় পান এবং বাইরের রাজ্য থেকে মানুষ ও শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসতে ভয়ে পাচ্ছেন। কাটমানি সংস্কৃতির কারণে বহু সংস্থা রাজ্য ছেড়ে চলে গেছে বলেও অভিযোগ করেন তিনি। সভা শেষে বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের যুবসমাজের জন্য রাজ্যে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BBBimal Basu
FollowMar 11, 2026 09:34:490
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 09:34:340
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 09:20:460
Report
STSrikanta Thakur
FollowMar 11, 2026 09:20:230
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 09:19:360
Report
MMManoranjan Mishra
FollowMar 11, 2026 09:06:540
Report
MMManoj Mondal
FollowMar 11, 2026 09:06:280
Report
PDPradyut Das
FollowMar 11, 2026 09:06:020
Report
ASAyan Sharma
FollowMar 11, 2026 08:48:560
Report
KMKIRAN MANNA
FollowMar 11, 2026 08:48:260
Report
BMBiswajit Mitra
FollowMar 11, 2026 08:47:210
Report
BCBasudeb Chatterjee
FollowMar 11, 2026 08:21:050
Report
PCPartha Chowdhury
FollowMar 11, 2026 08:15:550
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:44Kolkata, West Bengal:sir প্রক্রিয়া চলার জন্য পিছিয়ে গেল মোহাম্মদ শামির বিরুদ্ধে হাসিন জাহানের দায়ের করা চেক বাউন্স সংক্রান্ত মামলার রায়দান । আগামী ৭ এপ্রিল এই মামলার রায়দান করবে অলিপরে আদালত ।
0
Report
VDVikram Das
FollowMar 11, 2026 08:15:350
Report