Back
हाबड़ा स्टेशन के पास जवान ने डकैती के प्रयास को रोककर बदमाश पकड़ लिया
MMManoj Mondal
Mar 07, 2026 17:31:11
Kolkata, West Bengal
সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন যশোর রোডের মোড়ে ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবড়া স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক। হঠাৎই তিনি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পিছন থেকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলার চেষ্টা চালান। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন ও দোকানদাররা। চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে জানা যায়, ধাওয়া করা যুবক সেনা জওয়ান সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে অটোতে বসেই তিনি দেখতে পান এক যুবক একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে। তার হাতে বন্দুক ও ছুরি ছিল, মুহূর্তের সময় ব্যয় না করে তাই দ্রুত প্রাণ বাঁচাতে অটো থেকে নেমে ছুটে যান ওই সেনা জওয়ান। কেউ ভয়ে এগিয়ে যাচ্ছে না দেখেই, দুষ্কৃতিকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতি। সেনা জওয়ানের সাহসিকতায় শেষ পর্যন্ত ওই দোষুকৃতিকে কাবু করা সম্ভব হয়। পরে স্থানীয় মানুষজনও এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন, কী উদ্দেশ্যে ওই যুবক এসেছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাবড়ার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালেও সেনা জওয়ান সুমিত ঘোষের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, সেনা জাওয়ান তৎপরতায় এদিন যেন বড় বিপদ এড়ানও সম্ভব হল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoj Mondal
FollowMar 07, 2026 18:01:220
Report
SCSandip Chowdhury
FollowMar 07, 2026 17:32:380
Report
BSBidhan Sarkar
FollowMar 07, 2026 17:32:100
Report
CDChampak Dutta
FollowMar 07, 2026 17:31:420
Report
MMManoj Mondal
FollowMar 07, 2026 17:30:560
Report
BSBhabananda Singha
FollowMar 07, 2026 16:16:470
Report
CDChampak Dutta
FollowMar 07, 2026 16:16:320
Report
NHNantu Hazra
FollowMar 07, 2026 16:16:07Salt Lake City, Utah:Public reaction on cm sitting on dharna again. *পাবলিক পালস-* প্রশ্ন . আবার ধরনায় বসেছেন সিএম। বিরোধী দলনেতা হিসাবে ধরনায় বসেছিলেন। নস্টালজিয়া ফেরাচ্ছেন সিএম?
0
Report
NHNantu Hazra
FollowMar 07, 2026 16:15:58Salt Lake City, Utah:Public reaction on Abhisekh Banarjee comment. প্রশ্ন ১. রাজনীতিতে বিজেপিকে সামাজিক বয়কটের কথা বলেছেন অভিষেক, অপনি কি বলছেন এই স্লোগান নিয়ে? নান্টু
0
Report
RDRaktima das
FollowMar 07, 2026 16:15:350
Report
RDRaktima das
FollowMar 07, 2026 16:15:250
Report
SMSubhasis Mandal
FollowMar 07, 2026 16:04:060
Report
DGDebabrata Ghosh
FollowMar 07, 2026 16:03:470
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 16:03:300
Report