Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

पश्चिम मेदिनीपुर SIR सूची में नाम गायब, मतदाताओं में भारी नाराज़गी

CDChampak Dutta
Feb 28, 2026 10:50:27
Kaji Chak, West Bengal
পশ্চিম মেদিনীপুরে এস আই আর এর যে ফাইনাল লিস্ট দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে নাম বাদ পড়েছে ১৮ হাজার ৮৬ জনের। Adjudication এ নাম রয়েছে এক লক্ষ ৩ হাজার ৪৯৬ জনের। নতুন ভোটার হয়েছে ১২হাজার ৫৪১ জন। আজ দুপুর দুটোর পরে থেকে বিভিন্ন বিডিও অফিস থেকে বিএলওরা লিস্ট নিয়ে গিয়ে টাঙিয়ে দেয় বিভিন্ন বুথে। নিজেদের নাম আছে কিনা তা দেখার জন্য ভিড় জমান সাধারণ ভোটাররা। নিজেদের নাম দেখতে পেয়ে যেমন অনেকে খুশি আবার অনেকেই জানাচ্ছেন এই লিস্ট ভুলভাল হয়েছে কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা তো সরাসরি দায়ী করেছে নির্বাচন কমিশন ও বিজেপিকে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Feb 28, 2026 12:49:31
Chinsurah, West Bengal:পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু উদ্ধার হল পান্ডুয়ায়। মনেখ করা হচ্ছে কষ্টি পাথরের মূর্তি অষ্টম অথবা দ্বাদশ শতাব্দীর হতে পারে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামের একটি পুকুর খনন করা চলছিল গত কয়েক দিন ধরে।আজ সকালেও জেসিবি নামিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে পড়ে মূর্তিটি।গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়।মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়。 প্রায় পাঁচ ফুট উচ্চতার কালো রংয়ের কষ্টিপাথরের এই মূর্তি বহুল্যের বলেই মনে করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা মূর্তিটিকে পুজো দেয়। বিষয়টি প্রশাসনের কানেও গেছে।পুরা দত্ত বিভাগে জানানো হচ্ছে বলে জানা গেছে। এই প্রাচীন মূর্তি কোথা থেকে এলো?  স্থানীয় গ্রামবাসীরা জানছেন,এক সময় পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল।সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়।পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী।পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেব-দেবীদের উপাসনার জায়গা। কোন মন্দিরে এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ছিল তা মটির তলায় চাপা পরে যায়। সেই মূর্তি পুকুর খনন করতে গিয়ে আজ উঠে আসে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 12:49:23
Chinsurah, West Bengal:তালিকা প্রকাশ হলেও হুগলি জেলায় ঝুলে রইল প্রায় পৌনে দুই লক্ষ ভোটারের ভাগ্য। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার। এসআইআর এর প্রথম পর্যায় খসড়া তালিকা প্রকাশের পরে সেখান থেকে বাদ যায় ৩ লক্ষ ১৮ হাজার নাম। ২৮ শে ফেব্রুয়ারী চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫০ হাজার ২২৫ জনের। সেখান থেকে ডিলিটেড বা পুরোপুরি নাম বাদ গেছে ১৫ হাজার ৯৩২ জনের। অর্থাৎ প্রথম পর্যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলা থেকে পুরোপুরি নাম বাদ গেলো ৩ লক্ষ ৩৪ হাজার ৭৮৫ জনের নাম। তাহলে মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। এর মধ্যে আবার এডজুডিকেশনে রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম। জেলা শাসক খুরশিদ আলি কাদরী বলেন, विभिन्न জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা হয়েছে।সেখানে ১ লাখ ৭৩,০০০ মানুষের নাম আছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে থেকেও কিছু নাম প্রকাশ করা হবে।১৫ হাজারের কিছু বেশি মানুষের নাম বাদ গেছে। ৪৪ লাখ ৪০ হাজার ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে বর্তমানে। প্রাথমিক তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। ফাইনাল লিস্ট প্রকাশ হতে দেরি হবে। বিভিন্ন মহকুমা শাসক এবং ব্লক স্তরের ভোটাররা তাদের নামের তালিকা জানতে পারবেন। সমস্ত রাজনৈতিক দলকে ভোটার তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বুথে বুথে তালিকা দেওয়া হচ্ছে না। যাদের নাম বাদ যাচ্ছে, নির্বাচন ঘোষণা হওয়ার আগেই ছয় নম্বর ফর্ম ফিলাপ করা যাবে। ৩০ থেকে ৩২ জন জুডিশিয়াল অফিসার প্রতিদিন নির্দিষ্ট সময়মত কাজ করছেন কবে ফাইনাল খসড়া তালিকা ঘোষণা হবে এখনই বলা যাচ্ছে না。
0
comment0
Report
SMSubhasis Mandal
Feb 28, 2026 12:49:03
Howrah, West Bengal:2রা মার্চ হাওড়া জয়পুর আমরা গড়ী মাঠে রাজনাথ সিং পরিবর্তন যাত্রার প্রস্তুতি পর্ব আগামী 2.রা মার্চ আমতা জয়পুরের আমরা গড়ী মাঠে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করতে আসছেন বিজেপির রাজনাথ সিং এখান থেকেই হাওড়া এবং হুগলি জেলার পরিবর্তন যাত্রার যে রথ সেই রথ বিভিন্ন জায়গায় ঘুরবে৷ হাওড়া গ্রামীণ জেলার জয়পুরের আমরা গড়ী ফুটবল মাঠ থেকে এর শুভ সূচনা হবে৷ এই শুভ সূচনা করতে আসছেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক পাশাপাশি গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে 2026 এর বিধানসভা নির্বাচনের যে প্রচার পর্ব তা এই সভা ও সূচনার মাধ্যমে শুরু হচ্ছে৷ আমরা গড়ীর এই ফুটবল মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ৷ মঞ্চের পাশে ব্যারিকেড করে দেয়া হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে মাঠের বিভিন্ন জায়গা পরিদর্শন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
0
comment0
Report
PDPradyut Das
Feb 28, 2026 10:50:37
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Feb 28, 2026 10:50:13
Kolkata, West Bengal:উত্তর দমদমে চালু হল আই টি আই কলেজ। শনিবার দুপুরে উত্তর দমদমের ফিঙ্গায় চালু হলো রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত আই টি আই কলেজ। জানুয়ারি মাসের শেষেই মুখ্যমন্ত্রীর হাত ধরে কলেজের উদ্বোধন হয়েছিল। শনিবার कॉलेजটি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল। এই সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের আই টি আই প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের শেষে তারা কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে। এদিন সেই চুক্তিপত্রই স্থানীয় বিধায়ক রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে তুলে দেওয়া হলো ওই সংস্থাকে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমে সাংসদ সৌগত রায় উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস সহ সংস্থার আধিকারিক ও কাউন্সিলাররা। এই কলেজে দুই থেকে তিন বছরের কোর্স থাকবে। এছাড়াও স্বল্প সময়ের কোর্স থাকবে বলে এদিক জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য。
0
comment0
Report
NHNantu Hazra
Feb 28, 2026 10:48:00
Salt Lake City, Utah:Sir তালিকা প্রকাশ হওয়ার আগে ইকোপার্ক ৬ নাম্বার গেটের কাছে বস্তি বাসিন্দাদের প্রতিক্রিয়া। Sir ঘোষণা হওয়ার পরে শিরোনামে উঠে এসেছিলো ইকোপার্ক ৬ নাম্বার গেট সংলগ্ন বস্তি। অভিযোগ উঠেছিল এই এলাকায় অনেক বাংলাদেশিরা বসবাস করছিলো। Sir ঘোষণা হতেই দেখা যায় বিভিন্ন ঘরে তালা মারা। যারা বাংলাদেশী ছিল তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। এর পর কয়েকমাস কেটে গেছে আজ sir এর নামের তালিকা প্রকাশ হতে চলেছে।সেখানে দাঁড়িয়ে এই ইকোপার্ক ৬ নাম্বার গেট সংলগ্ন বস্তি বাসি কিছুটা উৎকণ্ঠয় থাকলেও কনফিডেন্ট যে এই তালিকায় তাদের নাম থাকবে। কারণ তারা বাংলাদেশী নয়। বছর বছর ধরে বসবাস করছে। সব কাগজ রয়েছে তাদের কাছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 28, 2026 10:47:37
Howrah, West Bengal:পিলখানা শ্যুট আউট ঘটনার তিন দিন কেটে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত।এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সি আই ডি নিয়েছে।আজ ডি আই জি সি আই ডি ইন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।পরিবারের লোকজন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।নিহতের দাদা জাহির খান বলেন সি আই ডি তদন্ত তারা দাবী করেছিলেন।সেই তদন্ত শুরু হওয়ার কথা তারা খুশী।মূল অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী।ডি আই জি সিআইডি বলেন তদন্ত শুরু হয়েছে।সবদিকে খতিয়ে দেখা হচ্ছে।হাওড়া সিটি পুলিশ সূত্রে জানানো হয়েছে খুনের ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।এখনো পর্যন্ত গ্রেফতার চারজন।অন্যদিকে এই ঘটনায় আগেই রাজনীতির রঙ জড়িয়েছে।বিজেপির অভিযোগ খুনিরা বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ।আজ উত্তর হাওড়ার তৃণমূল ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল বলেন বিজেপি ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিধায়ককে।কিন্তু লাভ হবে না।উত্তর হাওড়ার মানুষের বিধায়ক গৌতম চৌধুরীর প্রতি আস্থা আছে।বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বুঝে নেবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 28, 2026 10:06:45
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top