Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711316

राजनाथ सिंह की परिवर्तन यात्रा का शुभारंभ, पश्चिम बंगाल के कई जिलों में रथ दौड़ेगा

SMSubhasis Mandal
Feb 28, 2026 12:49:03
Howrah, West Bengal
2রা মার্চ হাওড়া জয়পুর আমরা গড়ী মাঠে রাজনাথ সিং পরিবর্তন যাত্রার প্রস্তুতি পর্ব আগামী 2.রা মার্চ আমতা জয়পুরের আমরা গড়ী মাঠে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করতে আসছেন বিজেপির রাজনাথ সিং এখান থেকেই হাওড়া এবং হুগলি জেলার পরিবর্তন যাত্রার যে রথ সেই রথ বিভিন্ন জায়গায় ঘুরবে৷ হাওড়া গ্রামীণ জেলার জয়পুরের আমরা গড়ী ফুটবল মাঠ থেকে এর শুভ সূচনা হবে৷ এই শুভ সূচনা করতে আসছেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনৈতিক পাশাপাশি গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে 2026 এর বিধানসভা নির্বাচনের যে প্রচার পর্ব তা এই সভা ও সূচনার মাধ্যমে শুরু হচ্ছে৷ আমরা গড়ীর এই ফুটবল মাঠে ইতিমধ্যেই শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ৷ মঞ্চের পাশে ব্যারিকেড করে দেয়া হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখে মাঠের বিভিন্ন জায়গা পরিদর্শন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Feb 28, 2026 14:16:53
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলায় ইনিউমারেশন দেওয়া হয়েছিল ১৯ লক্ষ ১৪ হাজার ২২ জনকে। এর মধ্যে খসড়া তালিকায় নাম ওঠে ১৭ লক্ষ ৮০ হাজার ৯১৫ জনের। মৃত, স্থানান্তরিত ও দু'জায়গায় নাম রয়েছে, এমন ১ লক্ষ ৩৩ হাজার ১০৭ জনের নাম বাদ যায়। এরপর ৩ লক্ষ ৫২ হাজার ৮৪২ জনকে শুনানির নোটিশ ধরানো হয়। এর মধ্যে আনম্যাপড ক্যাটিগরিতে নোটিশ ধরানো হয় ৭৭ হাজার ৪৪০ জনকে। লজিকাল ডিসক্রিপেন্সিতে নোটিশ ধরানো হয় ২ লক্ষ ৭৫ হাজার ৪০২ জনকে। শনিবার যে ভোটার তালিকা প্রকাশিত হল, তাতে জলপাইগুড়ি জেলায় সাতটি বিধানসভায় ১৭ লক্ষ ৪৮ হাজার ৯১৪ জনের নাম রয়েছে। যদিও এর মধ্যে ১ লক্ষ ৮ হাজার ভোটারের ক্ষেত্রে অ্যাডজুডিকেশন রয়েছে। অর্থাৎ বিচারকরা তাঁদের জমা পড়া নথি খতিয়ে দেখছেন। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও এদিন প্রকাশিত তালিকায় বাদ গিয়েছে ৩২ হাজার ৭৮৫ জন ভোটারের নাম। পর্যাপ্ত নথি জমা দিতে না পারায় তাঁদের নাম বাদ গিয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক শমা পারভীন। যদিও তাঁরা ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।
0
comment0
Report
MMManoj Mondal
Feb 28, 2026 14:16:41
Kolkata, West Bengal:আজ বারাসাত ব্লক ওয়ান ছোট জাগুলিয়া বি ডি ও অফিসে চূড়ান্ত তালিকা নিতে এসে রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন ফিরোজা খাতুন। প্রাথমিক স্কুলের শিক্ষিকা ফিরোজা খাতুন ১২০ দেগঙ্গার বিধান সভার ৬ নং পার্টের গোপালপুর এর বি এল ও দায়িত্বে ছিলেন। খেয়ে না খেয়ে রাতদিন এক করে তিনি তার কর্তব্য পালন করেছেন। অথচ তখন থেকেই স্থানীয় গ্রামবাসীরা যাদের উপযুক্ত প্রমানপত্র ছিল না, তারা ফিরোজা খাতুনের ওপর রীতিমতো আক্রমণ করে, বলে অভিযোগ। চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তার বুথ থেকে প্রায় দুই শতাধিক ভোটারের নাম বিচারাধিনের তালিকায়। অথচ এই ভোটার লিস্টে তিনি ও তার স্বামীর নামও বিচারাধীন তালিকায় রয়েছে। তিনি সংশয়ে রয়েছেন, গ্রামবাসীরা না বুঝে তার উপর আক্রমণ করতে পারেন। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বিএল ও। রীতিমতো প্রাণ সংশয়ের আশঙ্কায় দিনগুনছেন বিএল ও ফিরোজা খাতুন। বারাসাত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানালেন, আতঙ্কিত হওয়ার কোন কারণ নয়। সাধারণ মানুষকে বুঝতে হবে বি এল ও নিরুপায়। আইন অনুযায়ী যা কিছু দায় নির্বাচন কমিশনের। বিজেপি ও নির্বাচন কমিশন সমার্থক শব্দ ফলে তাদের জন্য মানুষকে এত হয়রানি হতে হচ্ছে।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 28, 2026 13:20:21
Barrackpur Cantonment, West Bengal:নৈহাটি চার নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধ সুশান্ত সরকার। আজ যখন খসড়া তালিকায় বেরোলো সেখানে তার এবং তার মায়ের নাম ডিলিটেড দেখাচ্ছে। আর এ নিয়ে চিন্তায় পড়েছেন সুশান্ত সরকার। শুধু তার নাম নয় বা তার মায়ের নাম নয় তার বাবার নামও মিসিং ছিল তিনি ৬ নম্বর ফর্ম বাবার জন্য ফিলাপ করেছেন। কিন্তু এখনো বাবার নাম উঠেছে কিনা তা তিনি জানেন না। এছাড়াও তার বুথে ৭৪ জনের নাম ডিলিটেড দেখাচ্ছে। এটা নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। পাশাপাশি his বাবা-মার বয়স হয়েছে তারাও দুশ্চিন্তায় ভুগছেন এত বছর ভোট দিয়ে আসা তারপরে হঠাৎ খসড়া তালিকায় ডিলিটেড। এটা কিছুতেই মানতে পারছেন না সুশান্ত সরকার।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Feb 28, 2026 13:19:49
Kolkata, West Bengal:১) মমতা বন্দ্যোপাধ্যায় সেরা প্রার্থী তালিকা করেছেন। সেখানে নিশ্চিত ভাবেই অবসরপ্রাপ্ত আইপিএস, দক্ষ আইনজীবী, বিদায়ী বিধায়ক ও অভিনেত্রীকে রেখেছেন। বাংলার দল হলেও দলের সর্বভারতীয় প্রেক্ষিত আছে। বাংলা ও বাঙালি অগ্রাধিকার থাকলেও। জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নজর রেখে তালিকা ঠিক করা হয়েছে। বিরোধীরা জ্বলে মরলে সেটা তাদের সমস্যা। তাদের অভিযোগ ভিত্তীহীন。 ২) দল রাজীব কুমারকে নিশ্চিত ভাবে সাংসদ করা দলের সিদ্ধান্ত। এখানে ব্যক্তির বিষয় নেই। তিনি দক্ষ আইপিএস। সমালোচনা যাই করা হোক, সাংসদ হিসাবে সক্রিয় ভূমিকা পালন করবেন তা মনে করি। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমাকে উত্তর দিয়েছেন। আমরা আজ থেকে এক দলের সদস্য。 ৩) তৃণমূল কংগ্রেস নিশ্চিত ভাবে বাংলা বাঙালিকে অগ্রাধিকার দেয়। বৃন্দা কারাতকে বাংলা থেকে, মনমোহন সিংকে অসম থেকে রাজ্যসভায় পাঠানো হয়। যারা এই সময়ে সেরা সেটাকে দেখে পদক্ষেপ করা হয়েছে। সব বিতর্ক দিয়ে মাপা যায় না। ব্যক্তি নিরীখের মাপকাঠি হয় না। ৪) সর্বভারতীয় ক্ষেত্রে যারা তারকা তারা যদি বাংলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাতে কিসের অসুবিধা আছে? রাজীব কুমার দক্ষ পুলিশ অফিসার। তিনি করিয়ার বাংলায় করেছেন। তাকে কি করে ভিন রাজ্য বলা যায়। গুরুস্বামীকে প্রার্থী করে প্রগতিশীল মানুসিকতার পরিচয় দিয়েছে। এরা সংসদে গেলে ওজন বাড়বে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 13:19:25
Chinsurah, West Bengal:এসআইআর এর খসড়ায় মৃত তালিকায় নাম দেখে সটান শ্মশান ঘাটে হাজির হয়েছেন ডানকুনির তৃনমূল কাউন্সিলর সূর্য দে। আজ ভোটার তালিকা প্রকাশ হতে দেখা গেলো তিনি নতুন ভোটার。 এসআইআর নিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের গলায় বিরোধীতার সুর ছিল। সেই আবহে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় 많은 জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ডানকুনি পুরসভার তৃনমূল কাউন্সিলর সূর্য দে'র নাম মৃতদের তালিকায় ছিল।মৃতদের তালিকায় নাম দেখে সটান শ্মশান ঘাটে পৌঁছে গিয়েছিলেন কাউন্সিলর。 বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম কাটতে চাইছে বলে অভিযোগ তুলেছিলেন।যারা ভোটার তালিকায় মৃত ঘোষণা করেছেন তারাই এসে দাহ করার ব্যবস্থা করুক দাবী ছিল তৃনমূল কাউন্সিলরের。 যা নিয়ে অনেক হইচই হয়। সেন কাউন্সিলর তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লীতেও গিয়েছিলেন。 আজ এসআইআর এর তালিকা প্রকাশ হলে দেখা যায় সেই কাউন্সিলরের নাম রয়েছে বৈধ তালিকায়। সূর্য বলেন,মৃতের তালিকায় নাম আসার পর তিনি ফর্ম ছয় পূরন করে জমা দিয়েছিলেন।তাই নতুন ভোটার হিসাবে তার নাম উঠেছে。 বিজেপি আর নির্বাচন কমিশন আমার ভোটাধিকার কেড়ে নিয়েছিল।মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যে লড়াই হচ্ছে তার সাক্ষি স্বরূপ আমার নাম উঠেছে।।。
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 13:19:15
Chinsurah, West Bengal:১৯৮৩ সালের জাতিগত সংসাপত্রে নাম ছিল অনন্ত দাস।২০০২ সালে তিনিই হলোেন মিলন দাস।আবার ২০০৭ সালে ভোটার কার্ডে তিনি হলোেন অনন্ত দাস। তাদের ছেলে অভিজিৎ দাসে নাম বাদ গেলো ভোটার তালিকা থেকে। বাবার নামের সঙ্গে মিস ম্যাচ হওয়ায় শুনানিতে ডাকা হয়েছিল অভিজিৎকে। ২০০২ সালে তার আঠেরো বছর না হওয়ায় ভোটার হননি।তবে ২০১৬ সালের পর থেকে নির্বাচনে ভোট দিয়েছেন। নাম বাদ যাওয়ায় ভেঙে পড়েছেন যুবক। অভিজিত বলেন, বাবা নাম কি করে মিলন হয়েছিল তা জানিনা। বিষয়টি জানার পর তার পরিবর্তন করা হয়।তবে ২০০২ সালে বাবার নাম মিলন থাকায় আমি এসআইআর এর ফর্মে তাই লিখেছিলাম। মাের নাম সরস্বতী দাস।মা ফর্মে স্বামীর নাম মিলনই লিখেছিল।নির্বাচন কমিশন বলেছিল ২০০২ সালে যা আছে সেই তথ্যই এসআইআর ফর্মে দিতে।মায়ের নাম কিন্তু বাদ যায়নি। বাদ গেলো আমার।আর বাবার নাম এডজুডিকেশন এ রয়েছে। চুঁচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারীর ছায়াসঙ্গী অভিজিৎ।তার নাম বাদ যাওয়ার প্রসঙ্গে জয়দেব বলেন, উদ্যেশ্য প্রনোদিত হয়ে নাম বাদ দেওয়া হয়েছে।যাদের নাম বাদ গেছে তাদের জন্য ফর্ম ছয় পূরন করে জমা দেবো।লড়াই চলবে।।
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 28, 2026 13:18:37
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :- একসাথে কয়েকশো জ্যাক লাগিয়ে নির্মীয়মান রেলের আন্ডার পাস উঁচু করা হচ্ছে গ্রামবাসীদের দাবি মেনে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার দৌল্লা গ্রামের রেল সম্পর্কে এই কাজ দেখতে এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাট - হিলি রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে চলছে। সেই কাজেই দৌল্লা গ্রামের রাস্তায় তৈরি হয়েছিল আন্ডার পাস। গ্রামবাসীদের অভিযোগ ছিল, আন্ডার পাস রাস্তার থেকে নিঁচু হওয়ায় বর্ষাকালে জল জমবে রাস্তায়। যাতায়াতে সমস্যা হতে পারে গ্রামবাসীদের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে আন্ডার পাস উচু করার দাবি জানান গ্রামবাসীরা। সুকান্ত মজুমদার গ্রামবাসীদের দাবি জানান রেল মন্ত্রকে। গ্রামবাসীদের দাবি মেনে প্রায় তৈরি হয়ে যাওয়া সেই আন্ডার পাস উঁচু করার কাজ চলছে রেল দপ্তরের। কয়েকশো জ্যাক দিয়ে কংক্রীটের তৈরি আন্ডার পাস উঁচু করে নিচে গাথনি করা হচ্ছে। সেই আন্ডারপাসের কাজ এদিন পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানান, নিচু আন্ডার পাসের কারণে জল জমে চলাচলে অসুবিধা হবে গ্রামবাসীদের এই দাবিতে বিষয়টি রেল মন্ত্রকে জানাই। রেলমন্ত্রক গ্রামবাসীদের আবেদনে সারা দিয়ে আন্ডারপাস উঁচু করছে। এ কারণে তিনি রেলমন্ত্রক তথা রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি যাতে বালুরঘাট - হিলি রেল সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন হয়, সে কারণে তিনি কাজের অগ্রগতি দেখতে এলাকায় আসেন。 বাইট - সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী。
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 12:49:31
Chinsurah, West Bengal:পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু উদ্ধার হল পান্ডুয়ায়। মনেখ করা হচ্ছে কষ্টি পাথরের মূর্তি অষ্টম অথবা দ্বাদশ শতাব্দীর হতে পারে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামের একটি পুকুর খনন করা চলছিল গত কয়েক দিন ধরে।আজ সকালেও জেসিবি নামিয়ে এই পুকুরের মাটি তোলার সময় নজরে পড়ে মূর্তিটি।গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়।মূর্তিটিকে ধুয়ে পরিষ্কার করে স্থানীয় একটি মন্দিরে রাখা হয়。 প্রায় পাঁচ ফুট উচ্চতার কালো রংয়ের কষ্টিপাথরের এই মূর্তি বহুল্যের বলেই মনে করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা মূর্তিটিকে পুজো দেয়। বিষয়টি প্রশাসনের কানেও গেছে।পুরা দত্ত বিভাগে জানানো হচ্ছে বলে জানা গেছে। এই প্রাচীন মূর্তি কোথা থেকে এলো?  স্থানীয় গ্রামবাসীরা জানছেন,এক সময় পান্ডুয়ার মণ্ডলাই গ্রামে অনেক মন্দির ছিল।সেই মন্দির কালের নিয়মে ধ্বংস হয়ে যায়।পাশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী।পাল এবং গুপ্ত বংশের রাজত্বকালে এই এলাকা ছিল হিন্দু দেব-দেবীদের উপাসনার জায়গা। কোন মন্দিরে এই কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ছিল তা মটির তলায় চাপা পরে যায়। সেই মূর্তি পুকুর খনন করতে গিয়ে আজ উঠে আসে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 28, 2026 12:49:23
Chinsurah, West Bengal:তালিকা প্রকাশ হলেও হুগলি জেলায় ঝুলে রইল প্রায় পৌনে দুই লক্ষ ভোটারের ভাগ্য। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিল ৪৭ লক্ষ ৭৫ হাজার। এসআইআর এর প্রথম পর্যায় খসড়া তালিকা প্রকাশের পরে সেখান থেকে বাদ যায় ৩ লক্ষ ১৮ হাজার নাম। ২৮ শে ফেব্রুয়ারী চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল ৪৪ লক্ষ ৫০ হাজার ২২৫ জনের। সেখান থেকে ডিলিটেড বা পুরোপুরি নাম বাদ গেছে ১৫ হাজার ৯৩২ জনের। অর্থাৎ প্রথম পর্যায় খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলা থেকে পুরোপুরি নাম বাদ গেলো ৩ লক্ষ ৩৪ হাজার ৭৮৫ জনের নাম। তাহলে মোট ভোটারের নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। এর মধ্যে আবার এডজুডিকেশনে রয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম। জেলা শাসক খুরশিদ আলি কাদরী বলেন, विभिन्न জুডিশিয়াল অফিসারদের রিক্রুট করা হয়েছে।সেখানে ১ লাখ ৭৩,০০০ মানুষের নাম আছে, তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে থেকেও কিছু নাম প্রকাশ করা হবে।১৫ হাজারের কিছু বেশি মানুষের নাম বাদ গেছে। ৪৪ লাখ ৪০ হাজার ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে বর্তমানে। প্রাথমিক তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। ফাইনাল লিস্ট প্রকাশ হতে দেরি হবে। বিভিন্ন মহকুমা শাসক এবং ব্লক স্তরের ভোটাররা তাদের নামের তালিকা জানতে পারবেন। সমস্ত রাজনৈতিক দলকে ভোটার তালিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বুথে বুথে তালিকা দেওয়া হচ্ছে না। যাদের নাম বাদ যাচ্ছে, নির্বাচন ঘোষণা হওয়ার আগেই ছয় নম্বর ফর্ম ফিলাপ করা যাবে। ৩০ থেকে ৩২ জন জুডিশিয়াল অফিসার প্রতিদিন নির্দিষ্ট সময়মত কাজ করছেন কবে ফাইনাল খসড়া তালিকা ঘোষণা হবে এখনই বলা যাচ্ছে না。
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top