Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

तृणमूल उम्मीदवार सूर्याकांत डालई के समर्थन में कल चंद्रकोणा बोवड़ा में सभा; भाजपा से भिड़ंत

CDChampak Dutta
Mar 30, 2026 14:02:45
Kaji Chak, West Bengal
তৃণমূল প্রার্থী সূর্য্যকান্ত দোলই এরবসমর্থনে, আগামীকাল চন্দ্রকোনার বওড়া এলাকায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা স্থলের সামনে আজ বিজেপি কর্মীরা তাদের বিজেপির দলীয় পতাকা লাগাতে শুরু করলে তখনই তৃণমূল কর্মীরা তাদের প্রথমে বাধা দেয়, এমনকি তাদের মারধর করতেও দেখতে পাওয়া যায়। তবে দ্রুত পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এ বিষয়ে এখনও তৃণমূল ও বিজেপির তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 30, 2026 16:02:58
Dihierench, West Bengal:এগরায় বিজেপি প্রার্থী সেজ ভাই দিব্যেন্দুর সভায় শুভেন্দু অধিকারী। ছিলেন বাবা শিশির অধিকারী ও। এগরার তৃণমূল প্রার্থীকে তৃণমূল রাই ভোট দেবে না, আমার তো সকালে ঘুম ভাঙ্গে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের ফোনে, বললেন শুভেন্দু। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ চড়ল পূর্ব মেদিনীপুরের এগরায়। রবিবার এগরা ২ ব্লকের বালিঘাইতে আয়োজিত বিজেপির এক বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর পাশে মঞ্চে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী এবং এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এদিনের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার বিজেপির সরকার আসা কেবল সময়ের অপেক্ষা। তিনি বলেন, এবার의 নির্বাচনের ফল ঘোষণার আগে তিনি সকল দলের কথা বলেন। শিশির অধিকারী বললেন আমি ছেলে দিব্যেন্দুর প্রচারে এসেছি, নন্দীগ্রামে প্রচার করব, ভবানীপুরেও গিয়ে প্রচার করব। কারণ পূর্ব মেদিনীপুর জেলার ৭০০০ ভোটার ভবানীপুরে আছেন। এছাড়াও various বিধানসভায় ভোট প্রচার করুন। এদিন এগরার বালিঘাইর প্রভাবশালী ঠিকাদার, এলাকায় ব্যাপক নাম ডাক রয়েছে, আশীষ ধাওয়া সহ তার একাধিক অনুগামীরা শুভেন্দু অধিকারী হাত ধরে যোগদান করলেন।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 30, 2026 15:30:52
Jhargram, West Bengal:সোমবার সন্ধ্যায় বিনপুরের বেলপাহাড়িতে একটি মশাল মিছিল করল বিজেপি। তৃণমূল সরকারের ১৬ বছরের অন্ধকার অবস্থা থেকে আলোয় ফেরানোর লক্ষ্যে বিজেপির কার্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত এই মিছিলে পা মেলালেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মিছিলে মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ জানানো এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। মিছিলে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রান্ত টুডু সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এই কর্মসূচ্যের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির পাশাপাশি, নারী সুরক্ষা, আলু চাষিদের হতাশার কথা তুলে ধরা হয়েছে। জেলা বাসীকে আলোয় ফেরাতে এই মিছিল বলেন বিজেপি প্রার্থী প্রান্ত টুডু।
1027
comment0
Report
ALArup Laha
Mar 30, 2026 14:10:04
Belna, West Bengal:মানুষকে কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একজন একাউন্টে ১৫ লক্ষ টাকা আর ২ কোটি চাকরির কথা দিয়েছিলেন।কিন্তু কথা রাখেন নি।তাই বিধানসভা নির্বাচনে আপনারা ঠিক কাকে ভোট দেবেন। নিশ্চয় আপনারা তাকে ভোট দেবেন যে আপনাদের কথা দিয়ে কথা রাখেন বলে মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা কেন্দ্রের প্রাণী ভূতনাথ মালিকের সমর্থনে র‍্যালিতে উপস্থিত ছিলেন শতাব্দী রায়। র‍্যালি শুরু হয় জামালপুরের হারালা মোড় থেকে। শেষ হয় জামালপুর বাসস্ট্যাণ্ডে।সেখানে পথ সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আছেন অভিষেক ব্যানার্জী।এসআইআর নিয়ে বাংলার মানুষের হয়ে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং আপনারা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক ব্যানার্জীর হাতকে শক্তিশালী করুন。
1096
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 30, 2026 14:02:20
Asansol, West Bengal:পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। নদীর উপরে বালি বোঝায় ডাম্পারে আগুন। বালি বোঝায় ডাম্পারে আহত সাইকেল আরোহী। ভুয়ো খবর ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই সাইকেল আরোহীর। ক্ষিপ্ত গ্রামের বাসিন্দাদের একাংশ দামোদরের ইসিএলের লিজহোলড বালি ঘাটে গিয়ে আগুন লাগিয়ে দেয় বালি বোঝাই ডাম্পারে। চারটি ডাম্পারে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে ওই এলাকায় প্রচারে গিয়ে দুর্ঘটনার খবর পান আসানসোল দক্ষিনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামের রাস্তায় ওভারলোড বালি বোঝাই ডাম্পার কেন চলবে ? কেন বার বার দুর্ঘটনা ঘটবে ? প্রশ্ন তোলেন তিনি। ক্ষতিপূরণের দাবি জানান তিনি। সোমবার বিকেলে রানীগঞ্জ থানার অন্তর্গত আসানসোল দক্ষিন বিধান সভার হাড়াভাঙা আদিবাসী এলাকার ঘটনা।
1030
comment0
Report
EGE GOPI
Mar 30, 2026 13:32:49
Kharagpur, West Bengal:নারায়ণগড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘বয়কট’ পোস্টার, চক্রান্তের অভিযোগে সরব গেরুয়া শিবির নয়নগড়: বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ‘বয়কট’ পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পোস্টারে লেখা “নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরিকে বয়কট করছি।” এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর。 জানা গিয়েছে, নারায়ণগড়ের বেলদায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভার আগে মকরামপুর এলাকায় জাতীয় সড়কের ধারে পোস্টারটি টাঙানো ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। ঘটনাকে ঘিরে বিজেপির তরফে সরব হন নারায়ণগড়ের উত্তর মণ্ডলের সহ-সভাপতি বিশ্বজিৎ ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, “এটি সম্পূর্ণ তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।” তাঁর আরও দাবি, এটি প্রশান্ত কিশোরের টিমের মাধ্যমে পরিকল্পনা করে এই পোস্টার ছড়ানো হয়েছে, যাতে বিজেপির অভ্যন্তরীণ বিভাজনের ছবি তুলে ধরা যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে এলাকার তৃণমূল নেতা মিহির চন্দ জানিয়েছেন, নারায়ণগড় এলাকায় বিজেপির তিনটি গ্রুপ। তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অতএব নিজেদের প্রার্থীকে হারানোর জন্য তারাই যথেষ্ট। তৃণমূলের কোনো পোস্টারিং করার প্রয়োজন নেই। ওরা নিজেদের সামলাক। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই পোস্টার কাণ্ড নারায়ণগড়ের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে এই ‘বয়কট’ পোস্টার ঘিরে শুরু হওয়া বিতর্ক আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
1078
comment0
Report
TDTapan Deb
Mar 30, 2026 13:15:43
1040
comment0
Report
Advertisement
Back to top