Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721301

नारायणगढ़ में बीजेपी उम्मीदवार के बहिष्कार पोस्टर से राजनीतिक घमासान

EGE GOPI
Mar 30, 2026 13:32:49
Kharagpur, West Bengal
নারায়ণগড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘বয়কট’ পোস্টার, চক্রান্তের অভিযোগে সরব গেরুয়া শিবির নয়নগড়: বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ‘বয়কট’ পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। পোস্টারে লেখা “নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরিকে বয়কট করছি।” এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর。 জানা গিয়েছে, নারায়ণগড়ের বেলদায় মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভার আগে মকরামপুর এলাকায় জাতীয় সড়কের ধারে পোস্টারটি টাঙানো ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। ঘটনাকে ঘিরে বিজেপির তরফে সরব হন নারায়ণগড়ের উত্তর মণ্ডলের সহ-সভাপতি বিশ্বজিৎ ভূঁইয়া। তিনি অভিযোগ করে বলেন, “এটি সম্পূর্ণ তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আড়াল করতে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।” তাঁর আরও দাবি, এটি প্রশান্ত কিশোরের টিমের মাধ্যমে পরিকল্পনা করে এই পোস্টার ছড়ানো হয়েছে, যাতে বিজেপির অভ্যন্তরীণ বিভাজনের ছবি তুলে ধরা যায়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে এলাকার তৃণমূল নেতা মিহির চন্দ জানিয়েছেন, নারায়ণগড় এলাকায় বিজেপির তিনটি গ্রুপ। তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অতএব নিজেদের প্রার্থীকে হারানোর জন্য তারাই যথেষ্ট। তৃণমূলের কোনো পোস্টারিং করার প্রয়োজন নেই। ওরা নিজেদের সামলাক। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই পোস্টার কাণ্ড নারায়ণগড়ের নির্বাচনী আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। সব মিলিয়ে, নির্বাচনের প্রাক্কালে এই ‘বয়কট’ পোস্টার ঘিরে শুরু হওয়া বিতর্ক আগামী দিনে আরও কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Mar 30, 2026 14:10:04
Belna, West Bengal:মানুষকে কথা দিয়ে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একজন একাউন্টে ১৫ লক্ষ টাকা আর ২ কোটি চাকরির কথা দিয়েছিলেন।কিন্তু কথা রাখেন নি।তাই বিধানসভা নির্বাচনে আপনারা ঠিক কাকে ভোট দেবেন। নিশ্চয় আপনারা তাকে ভোট দেবেন যে আপনাদের কথা দিয়ে কথা রাখেন বলে মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা কেন্দ্রের প্রাণী ভূতনাথ মালিকের সমর্থনে র‍্যালিতে উপস্থিত ছিলেন শতাব্দী রায়। র‍্যালি শুরু হয় জামালপুরের হারালা মোড় থেকে। শেষ হয় জামালপুর বাসস্ট্যাণ্ডে।সেখানে পথ সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আছেন অভিষেক ব্যানার্জী।এসআইআর নিয়ে বাংলার মানুষের হয়ে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং আপনারা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক ব্যানার্জীর হাতকে শক্তিশালী করুন。
1050
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 30, 2026 14:02:20
Asansol, West Bengal:পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। নদীর উপরে বালি বোঝায় ডাম্পারে আগুন। বালি বোঝায় ডাম্পারে আহত সাইকেল আরোহী। ভুয়ো খবর ছড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই সাইকেল আরোহীর। ক্ষিপ্ত গ্রামের বাসিন্দাদের একাংশ দামোদরের ইসিএলের লিজহোলড বালি ঘাটে গিয়ে আগুন লাগিয়ে দেয় বালি বোঝাই ডাম্পারে। চারটি ডাম্পারে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে ওই এলাকায় প্রচারে গিয়ে দুর্ঘটনার খবর পান আসানসোল দক্ষিনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। গ্রামের রাস্তায় ওভারলোড বালি বোঝাই ডাম্পার কেন চলবে ? কেন বার বার দুর্ঘটনা ঘটবে ? প্রশ্ন তোলেন তিনি। ক্ষতিপূরণের দাবি জানান তিনি। সোমবার বিকেলে রানীগঞ্জ থানার অন্তর্গত আসানসোল দক্ষিন বিধান সভার হাড়াভাঙা আদিবাসী এলাকার ঘটনা।
933
comment0
Report
TDTapan Deb
Mar 30, 2026 13:15:43
1040
comment0
Report
SCSandip Chowdhury
Mar 30, 2026 11:37:39
Katwa, West Bengal:কমিশনের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম নেই। ভোটার তালিকায় নাম তুলতে শিবিরে ভিড় প্রাক্তন ভোটারদের। নথি সহ ফের আবেদন পত্র জমা দিতে সাহায্য করছেন আইনিজীবিরা। শাসকদলের পক্ষে কাটোয়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে শিবির খোলা হয়েছে। নাম বাদ যাওয়া ভোটারদের অভিযোগ দীর্ঘদিনের বাসিন্দা তবুও নাম ভুল দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে কমিশন। কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েত এলাকায় ২২ বুথে ১৯৭৫৪ ভোটারের মধ্যে ৩৬৫৩ জনকে অ্যাডজুডিকেশানের তালিকায় ফেলা হয়েছিল।কমিশনের সাপ্লিমেন্টারি তালিকায় ৭২১ জন গ্রামবাসীকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাটোয়া শহরের ২০ টি ওয়ার্ডে ১৬৫৭ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী বলেন, দীর্ঘদিনের পুরসভার কর্মী বৈধ ভোটার তাদের তালিকা থেকে নাম বাদ গেছে।অনেকে পাশপোর্ট, সরকারি নিয়োগপত্রের ফটোকপি জমা দেওয়ার পরও কিছু হয়নি। শহরের অনেকে এমন অভিযোগ করছেন। আমরা চাই একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়।
929
comment0
Report
Advertisement
Back to top