Back
मेदिनपुर भर्ती घोटाले पर राजनीतिक हंगामा, शिक्षा मंत्री पर भ्रष्टाचार के आरोप
CDChampak Dutta
Nov 16, 2025 14:31:48
Kaji Chak, West Bengal
মেদিনীপুরে মোঃ সেলিম
স্কুল সার্ভিস কমিশন যারা তৈরি করছেন যাদেরকে নিয়ে করছে শিক্ষামন্ত্রী হোক সে মুখ্যমন্ত্রী হোক তৃণমূল দল হোক তারা যদি দাগী হয় সেই দাগ থেকে কি উদ্ধার পেতে পারবে।শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অসংখ্য জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আবার কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে সেটা কি ভালো হবে। আমরা চাই দ্রুত সুষ্ঠু নিয়োগ করে যারা যোগ্য রয়েছে তারা যাতে শিক্ষকতা করতে পারে। তাহলে শিক্ষা বেঁচে যায়। না হলে স্কুলগুলো উঠে যাচ্ছে।
জীবন কৃষ্ণ জেলে বসেও চাকরি বিক্রি চালিয়ে যাচ্ছে এমন একটি অডিও ভাইরাল প্রসঙ্গে বলেন, এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতি তন্ত্র তৈরি করেছে। সেখানে উচ্চপদস্থ সরকারি আমলাদেরকে যোগ করে নিচ্ছে। ইডি সিবিআই এতটাই অপদার্থ তারা পূর্ণাঙ্গ রূপে তদন্ত না করেই একবার ঢোকাচ্ছে একবার বের করছে। হঠাৎ করে ৬-৭ মাস পরে একজনকে মনে করছেন তার কাছে চলে যাচ্ছেন। মধ্যপ্রদেশে ব্যাপম কাণ্ড ঘটেছিল আরএসএস-এর নেতৃত্বে বিজেপি সরকারের আমলে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনিং নিয়ে এসেছেন কিভাবে এই কাঁচামাল পাচার করতে হয়। কিভাবে খনি সম্পদ বালি পাচার করতে হয় কয়লা পাচার করতে হয়, তার সঙ্গে কিভাবে স্মাগলিং গ্যাং কে প্রমোট করতে হয় এবং চাকরি বিক্রি করে বিলি করতে হয়। এইসব উনি আরএসএস-এর পাঠশালায় শিখেছেন এবং তাদের লোকজনদেরকে শিখিয়েছেন।
বিএলওদের উপরে চাপ বাড়ানোর প্রসঙ্গে বলেন, সরকারি কর্মচারীদের নিয়োগ নেই কেন্দ্র এবং রাজ্য সরকারের ফলে অফিসগুলো খা খা করছে। সেই জন্য শিক্ষকদের এবং ব্যাংক কর্মচারীদের কে এসব কাজে নিয়োগ করা হচ্ছে। স্কুল শিক্ষা লাটে উঠে যাচ্ছে। আর এদেরকে দিয়ে এখন ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে এটা আরো অপদার্থতা। এই কাজে কি সবাই সরগড়। সেই ট্রেনিং কি আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি না নিয়েই নেমেছে। প্রত্যেকদিন একটা করে সমস্যা জানানো হচ্ছে তারপর নতুন করে নির্দেশ আসছে। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে একদল ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। গণতন্ত্রের সংকোচন করা। এটা বিএল ওরা বা নির্বাচন কাজে যারা যুক্ত রয়েছেন তারা কোনভাবেই মেনে নেবেন না এবং মেনে নেওয়া উচিত নয়। তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন কে.
কল্যান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের প্রসঙ্গে তিনি বলেন ওটা নাটক হচ্ছে।
বিহারের ভোট পার্সেন্টেজ নিয়ে বিজেপিকে একহাত নেন।
রবিবার বিকেলে প্রাক্তন জেলার সম্পাদক ও রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য দীপক সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে স্পোর্টস কমপ্লেক্সে। এই স্মরণ সভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা। বক্তারা সবাই দীপক সরকারের স্মৃতিচারণার পাশাপাশি দল কিভাবে আগামী দিনে কিভাবে এগোবে কিভাবে আবার ঘুরে দাঁড়াতে হবে সেই বার্তাই দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোঃ সেলিম।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSandip Chowdhury
FollowDec 10, 2025 18:47:360
Report
BBBimal Basu
FollowDec 10, 2025 18:47:170
Report
RDRaktima das
FollowDec 10, 2025 17:33:270
Report
RDRaktima das
FollowDec 10, 2025 17:33:180
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 10, 2025 17:33:060
Report
AMArkodeepto Mukherjee
FollowDec 10, 2025 17:32:530
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 17:32:430
Report
CDChittaranjan Das
FollowDec 10, 2025 17:32:210
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 10, 2025 17:31:390
Report
DGDebabrata Ghosh
FollowDec 10, 2025 17:30:360
Report
NRNarayan Roy
FollowDec 10, 2025 15:03:490
Report
BSBidhan Sarkar
FollowDec 10, 2025 14:52:460
Report
PMProsenjit Malakar
FollowDec 10, 2025 14:52:130
Report
PMProsenjit Malakar
FollowDec 10, 2025 14:51:550
Report
PMProsenjit Malakar
FollowDec 10, 2025 14:51:360
Report