Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

उत्तर बंग में अब बरसात की संभावना, 15 से शहरों में हल्की-मध्यम वर्षा

SPSANDIP PRAMANIK
Mar 13, 2026 15:47:54
Kolkata, West Bengal
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি, ১৫ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা শহরে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ বিস্তৃত রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। এর প্রভাবে ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ১৫ তারিখে উপরের 5 জেলা ছাড়াও উত্তরবঙ্গে দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গে মূলত আজ ও কাল আবহাওয়া শুষ্কই থাকবে। ১৫ ও ১৬ তারিখে পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ১৫ তারিখে বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ১৫ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং কাল প্রায় ৩৪ ডিগ্রি হতে পারে। তবে ১৫ তারিখ থেকে শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কাল প্রধানমন্ত্রী আসার দিনে শুষ্ক আবহাওয়া শহরে, বৃষ্টি হবার সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMProsenjit Malakar
Mar 13, 2026 16:31:15
:রাজ্য সরকারি শ্রমিক–কর্মচারী ও শিক্ষকদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং যুক্ত মঞ্চের ডাকা ধর্মঘটকে ঘিরে উত্তেজনা ছড়াল সিউড়িতে। বুধবার সকালে সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি চালাচ্ছিলেন আন্দোলনকারীরা। অভিযোগ, সেই সময় শাসক দলের কর্মচারী সংগঠনের কয়েকজন সেখানে এসে আন্দোলনকারী মহিলাদের কয়েকজনকে হেনস্থা করেন। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হেনস্থার প্রতিবাদে আন্দোলনকারীরা অভিযুক্তদের তাড়া করলে তাঁদের মধ্যে দু’একজন ছুটে জেলা শাসকের দপ্তরের ভিতরে ঢুকে পড়েন। তাদের ধাওয়া করে ধর্মঘট সমর্থকরাও দপ্তরের সামনে পৌঁছে গেলে সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ জেলা শাসকের দপ্তরের মূল ফটক বন্ধ করে দেয়। এরপর ধর্মঘটকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারীরা সেখান থেকে মিছিল করে চলে যান।
48
comment0
Report
BSBidhan Sarkar
Mar 13, 2026 16:30:56
Chinsurah, West Bengal:আলু মজুত করতে পারছে চাষীরা হুগলির বৈঁচিতে আলু চাষীদের অবরোধ। সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় অবরোধ । জিটি রোডের উপরে তীব্র যানজটের সৃষ্টি হয় ।প্রায় এক ঘন্টা চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। চাষীদের অভিযোগ, পান্ডুয়া কৃষি দপ্তর এডিও অফিস থেকে চাষীদের জানিয়ে দেওয়া হয়েছিল বৈঁচি সিএডিপি এফএসসিএস হিমঘরে আলু নেবে কিন্তু চাষিরা আলু রাখতে এসে তারা আলু রাখতে পারছেন না। চাষীদের দাবি হিমঘর কর্তৃপক্ষ তাদের আলু রাখার কোন তারিখ দিচ্ছে না। যদিও হিমঘর কর্তৃপক্ষের দাবি,তাদের কাছে এখনো পর্যন্ত কোন সার্কুলার আসেনি। সেই কারণেই আমরা আলু নিতে পারছি না। যদিও পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে চাষিদের কাছ থেকে হিমঘর কর্তৃপক্ষ আলু নেওয়ার জন্য তারিখ দেয়。
95
comment0
Report
BSBidhan Sarkar
Mar 13, 2026 16:16:27
Chinsurah, West Bengal:ধর্মঘটি শিক্ষকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।গুরুতর আহত দুজন শিক্ষক।ঘটনা হরিপাল এস আই অফিসের সামনে। ডি এর দাবিতে এদিন রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। sieSame_Same text intentionally preserved to reflect original content and length without adding or removing newsworthy details. Somesh address অভিযোগ সেই অবস্থান কর্মসূচী থেকে পুলিশের সামনেই টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় শিক্ষক দের, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এমনকি বাঁশ দিয়ে মারধোর করা হয় বলেও অভিযোগ।গুরুতর আহত দুজন শিক্ষক সত্যব্রত চ্যাটার্জি এবং সুনীল চন্দ্র সরেন এবং কম বেশি সকলেই আহত হন। একের পরই হরিপাল থানায় আক্রান্ত শিক্ষকরা অভিযোগ দায়ের করেন বেশ কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে。 যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব。 পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
191
comment0
Report
MMManoj Mondal
Mar 13, 2026 16:15:35
Kolkata, West Bengal:উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর বড়া গ্রামে এক অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় । জানা গেছে বড়া গ্রামের বাসিন্দা বিনোদ করাতি বয়স আশি বছর আজ দুপুরের দিকে বড়া চৌমাথায় গাছের শুকনো ডাল সংগ্রহ করতে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় বিনোদ বাবুর ছেলেরা তাকে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের পাশেই তাকে পড়ে থাকতে দেখেন। তার পাশেই রয়েছে ১১০০০ভোল্টের হাই টেনশন ইলেকট্রিক লাইন। বাড়ির লোকের অনুমান ওখান থেকেই ডাল সংগ্রহ করতে গিয়ে কোনভাবে হাই টেনশন তারের সঙ্গে বিনোদ বাবুর শারীরিক সংযোগ ঘটে এবং ব্যাপকভাবে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। বাড়ির লোকেরা উদ্ধার করে তাকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেখানে বিনোদ বাবুর দেহ পড়েছিল সেখানে কোন ইলেকট্রিকের ছেঁড়া তার ছিল না । কিন্তু তা সত্ত্বেও কিভাবে ওনার সঙ্গে ১১০০০ ভোল্টের তারের সংযোগ ছিল তা নিয়ে বাড়ছে রহস্য。
164
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 15:31:45
Howrah, West Bengal:আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সভা ঘিরে বিজেপির সাজো সাজো রব। এই সভা উপলক্ষে হাজার হাজার বিজেপি সমর্থক এবং কর্মী ট্রেনে চেপে আজ রাতেই আসতে শুরু করবে। এইসব কর্মীদের জন্য হাওড়া স্টেশন লাগোয়া ক্যাম্পে খাওয়া-দাওয়া এবং শোয়ার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া রেল মিউজিয়াম এর কাছে ক্যাম্পে বিকাল থেকেই শুরু হয়েছে রান্নাবান্না। রাঁধুনীরা সবজি কাটার পাশাপাশি রান্নার কাজে শুরু করেছেন। মেনুতে আছে ভাত, সবজি ডাল, বিভিন্ন সবজি দিয়ে তরকারি এবং আচার। প্রাথমিকভাবে জানা গেছে প্রায় কুড়ি হাজার লোকের রান্নাবান্না শুরু হয়েছে। আরো বেশি লোক এলে তাদের রান্নাও হবে। আগামীকাল সকালে বিজেপি কর্মীরা এখানে খাওয়া-দাওয়ার পর পায়ে হেঁটে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন।
92
comment0
Report
KMKIRAN MANNA
Mar 13, 2026 15:16:08
Dihierench, West Bengal:দুই বাসের রেষারেষি তে প্রাণ গেল এক পথ চলতি মহিলার । মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ঢোকার সময় দুই বাসের রেষারেষি হয়। মেচেদা বাসস্ট্যান্ড থেকে ফল কিরে এক মহিলা রাস্তা দিয়ে হাঁটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক বাস ধাক্কা মারে ওই মহিলাকে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা। তবে ওই মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি।ঘটনা অস্তরের কোলাঘাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসস্ট্যান্ডে ঢোকার সময় প্রতিনিয়ত বাস প্রচুর রেষারেষি হয়। নিজেদের টাইমের জন্য। আর সেই বাসের রেষারেষি তে প্রাণ গেল এক পথ চলতি মহিলার। বাইট সাকির আলী প্রত্যক্ষদर्शী。 সোমনাথ সামন্ত প্রত্যক্ষদर्शী।
192
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 13, 2026 14:00:36
Kolkata, West Bengal:একাধিক কর্মচারী সংগঠনের ডাকা আজকের ধর্মঘটের নিরিখে বরাবরের মতো ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য কো অর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকারি এবং সরকার অধীনের অফিসে আজ পূর্ণ বা অর্ধ দিবস ছুটির সমস্ত আবেদন খারিজ হবে। তবে এই তালিকা থেকে মেডিক্যাল, চাইল্ড কেয়ার, মাতৃত্বকালীন ছুটি এবং আর্ন লিভ কে বাইরে রাখা হয়েছে। এর বাইরে ছুটি নিলে শো কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে একদিনের বেতন কাটা যাবে। এমনকি জবাবদিহি এড়িয়ে গেলে নন ডাইস বা কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কর্মী সংগঠন, রাজ্যের বিরোধী দল বিজেপি বামফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
211
comment0
Report
RDRaktima das
Mar 13, 2026 13:32:40
Kolkata, West Bengal:ফেরার কाकুলিয়া কান্ডের অন্যতম অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। যাঁকে পুলিশ খুঁজে পাচ্ছে না এবার তাঁর তরফে আয়োজিত ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হলো পুরোমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র সামনে এসেছে। সেখানে ১৮ মার্চ ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার মেয়র সহ, মালা রায়, জাভেদ খান, মদন মিত্র সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে। যদিও প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এরকম কোন আমন্ত্রণপত্র তিনি কাছে আসেনি। সোনা পাপ্পুর নাম না করে ফিরহাদ হাকিমের বক্তব্য, এরকম কাউকে তিনি চেনেন না। কোন আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে onu তাকে। তাই সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তারপরে যদি কেউ এই ধরনের পোস্টার বা কার্ড বিভিন্ন জায়গায় বিলি করে থাকেন তাহলে সেটা তার কিছু করার নেই। Amânțan পত্রের ছবি (হোয়াটসঅ্যাপে)+ বাইট: ফিরহাদ হাকিম (ক্যামেরায় আছে)
157
comment0
Report
MMManoj Mondal
Mar 13, 2026 13:32:22
Kolkata, West Bengal:আর মাত্র তিন দিন পরেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী বারুণী মহামেলার পুণ্যস্নান। এই উপলক্ষে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্তের সমাগম হবে ঠাকুরনগরে। সেই কারণে মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ ঠাকুরনগর ঠাকুরবাড়ি পরিদর্শনে এলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন আইজি বারাসাত অমিত পি জাভালগি, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত, অ্যাডিশনাল এসপি SANTANU CHOWDHURIE, গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত সহ একাধিক পদস্থ পুলিশ আধিকারিক। তারা মেলার মাঠ, কামনা সাগর এবং আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি মতুয়া ভক্তদের প্রবেশ ও প্রস্থানের বিভিন্ন রাস্তা নিয়ে মেলা কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয়েও একাধিক পরামর্শ দেন আধিকারিকরা। পরিদর্শন শেষে আইজি অমিত পি জাভালগি সাংবাদিকদের জানান, আগত ভক্তদের যাতে কোনও রকম অসুবিধা না হয় এবং শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়, তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
189
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 12:18:02
Howrah, West Bengal:পশ্চিম এশিয়ায় যুদ্ধ যদি এবারেই না থামে তবে এখানে তেলের সংকট দেখা দিতে পারে। বাড়তে পারে তেলের দাম। এটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কল্যাণ মান্না। এদিন তিনি বলেন এখনো পর্যন্ত পেট্রল ডিজেল সরবরাহে কোন সংকট নেই। তবে যুদ্ধ যদি চলতে থাকে তবে সে ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কারণ হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। রান্নার গ্যাসের ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। এদিন তিনি আরো বলেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনটি তেল কোম্পানি তেল সরবরাহ করলেও ক্রেডিট ফেসিলিটি তুলে দিয়েছে। তার বদলে অগ্রিম পুরো টাকা পেমেন্ট করতে হচ্ছে। যা 많은 ডিলারের পক্ষে সম্ভব নয়। তাই বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তবে এভাবে যুদ্ধ চললে তেলের সংকট দেখা দিতে পারে। কারণ অন্য দেশ থেকে তেল আনতে সময় লাগতে পারে। যেহেতু আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বেড়ে গেছে তাই এখানেও তেল এবং সিএনজির দাম বাড়তে পারে।
168
comment0
Report
Advertisement
Back to top