Back
सबंग के घर के बेटे नकुल चंद्र बेरा ने जन्मभूमि पर भावुक प्रचार किया
EGE GOPI
Mar 20, 2026 18:45:58
Kharagpur, West Bengal
সবংয়ের ‘ঘরের ছেলে’ বাম প্রার্থী নকুল বেরা! জন্মভিটেয় প্রচারে আবেগ, সজনে ডাঁটা-লঙ্কায় খুনসুটি
নিজস্ব সংবাদদাতা, সবং: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে সবং কেন্দ্রের রাজনৈতিক ময়দান। বিজেপির অমল পন্ডা, তৃণমূল কংগ্রেসের মানস রঞ্জন ভূঁইয়া এবং বামফ্রন্টের প্রার্থী নকুল চন্দ্র বেরা। এই ত্রিমুখী লড়াইকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই আবহের মধ্যেই শুক্রবার ব্যাপক জনসংযোগ কর্মসূচিতে নামেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী নকুল চন্দ্র বেরা। সকাল থেকেই দেভোগ অঞ্চল থেকে প্রচার শুরু করে তিন নম্বর দাঁদরা অঞ্চল পরিক্রমা করেন তিনি। পরে নিজের জন্মভিটে সবং ব্লকের শ্রীরামপুর এলাকায় পৌঁছে প্রচারের ইতি টানেন। নিজের গ্রামে পৌঁছেই আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। বহুদিনের পরিচিত মানুষদের সঙ্গে দেখা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রার্থী কাকু-কাকিমা, দাদু-ঠাকুমা, বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন তিনি। গ্রামবাসীদের সঙ্গে লঙ্কা, সজনে ডাঁটা-সহ নিত্যদিনের বিষয় নিয়ে খুনসুটি চলতে থাকে, যা প্রচারে এনে দেয় এক ভিন্ন মাত্রা।
তবে এই অনানুষ্ঠানিক মুহূর্তের মধ্যেই ভোটের আবেদন জানাতে ভোলেননি নকুল চন্দ্র বেরা। পাশাপাশি এলাকার প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ নেন তিনি। এদিন তাঁর মা ও দিদির সঙ্গে দেখা হওয়ায় তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। মাকে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশ করেন প্রার্থী। ছেলেকে আশীর্বাদ করতে দেখা যায় তাঁর মাকে। প্রচারের ফাঁকেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে নকুল চন্দ্র বেরা জানান, সিপিআইএম-এর ‘কাস্তে-হাতুড়ি-তারা’ প্রতীক তাঁর কাছে কেবলমাত্র একটি প্রতীক নয়, এটি একটি স্বচ্ছ ভাবমূর্তির পরিচয়। তাঁর কথায়, “এই প্রতীক কোনো অর্থের বিনিময়ে কেনা যায় না। কোটি কোটি টাকা দিয়েও এই সম্মান অর্জন সম্ভব নয়।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নির্বাচিত হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে অগ্রাধিকার দেবেন, যাতে এলাকার যুবকদের ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়। পাশাপাশি শ্রীরামপুর ও সংলগ্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করাই হবে তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি। এদিনের প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর দাবি, যেখানেই তিনি যাচ্ছেন, মানুষ তাঁকে আপন করে নিচ্ছেন। তাঁর মতে, এই প্রচার শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন দেখার, এই আবেগ ও জনসংযোগের প্রভাব আসন্ন নির্বাচনে কতটা প্রতিফলিত হয় ব্যালট বাক্সে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 20, 2026 18:52:08983
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 18:51:541055
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:331045
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:111058
Report
MMManoj Mondal
FollowMar 20, 2026 18:50:461098
Report
SCSandip Chowdhury
FollowMar 20, 2026 18:50:281049
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:50:121044
Report
SGShreyasi Ganguly
FollowMar 20, 2026 18:49:47953
Report
BBBimal Basu
FollowMar 20, 2026 18:49:371039
Report
BMBiswajit Mitra
FollowMar 20, 2026 18:49:121074
Report
EGE GOPI
FollowMar 20, 2026 18:48:521059
Report
SGShreyasi Ganguly
FollowMar 20, 2026 18:48:221085
Report
EGE GOPI
FollowMar 20, 2026 18:48:08986
Report
BSBhabananda Singha
FollowMar 20, 2026 18:47:25Dinajpur, Rangpur Division:কালিয়াগঞ্জ কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ উৎপল মহারাজ আশ্রম ত্যাগ করে তিনি ২০২৬ শের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থি হয়েছেন। তাই ভারত সেবাশ্রম সংঘ থেকে বিজ্ঞপ্তি জারি করে তাকে বহিস্কৃত করা হয়েছে。
1100
Report
BSBhabananda Singha
FollowMar 20, 2026 18:47:041080
Report