Back
बंगाल चुनाव: क्या बीजेपी बन पाएगी सरकार, नेताओं के दर्जनों पोस्टर जंग
EGE GOPI
Mar 20, 2026 18:48:08
Kharagpur, West Bengal
দিলীপ ঘোষ
১) আজ তৃণমূলের ইশতেহার প্রকাশ হতে পারে। কি থাকবে চমক? বিগত ১৫ বছরের ‘উন্নয়নের পাঁচালি’-র পাশাপাশি আগামী ৫ বছরের রূপরেখা কি থাকবে তাতে?
তৃণমূলের ইশতেহার কেউ পড়েও না আর কেউ দেখেও না । ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেন দিদিমণি । ভোটের দিন ঘোষণা হবে তাই দিয়ে বাড়িয়ে দিলেন ঘোষণা করে দিলেন । যদি বাড়ানোরই থাকতো তাহলে সুপ্রিম কোর্টে যেতেন কেন তিনি ।
৩) সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস। সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা ৭ হাজার ৪০০ টাকা পাবেন। আগে ৬ হাজার ৮০০ টাকা করে পেতেন তাঁরা। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথি মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা বৃদ্ধির পর এবার সিভিকদের ভাতা বৃদ্ধি। বিজেপিকে রুখতে কি শাসকের এখন ভাতাই ব্রম্বাস্ত্র?
বলছেন টাকা নেই। টাকা নেই তো এতো বাড়াচ্ছে কি করে । সেইতো মোদিজির কাছে ধরনা দিতে যাবে । আমি লোককে বলব ধরনা দেওয়া কেন ভাই, মোদীজি কে ভোট টা দিন, ভাতা নয় বেতন ডবল করে দেবে । আমরা বলে দিয়েছি কি করব। যাদের বয়স বেড়ে গেছে চাকরির জন্য , তাদের পাঁচ বছর বয়স বাড়িয়ে দেব । সরকার গঠনের ১০০ দিনের মধ্যে আমরা সব করব । কোন বেকার ছেলে থাকবে না যারা গুজরাট ব্যাঙ্গালোর গেছে, তারা এ বাংলায় ফিরে আসবে । এখানে তাদের কর্মসংস্থান হবে ।
৪) দ্বিতীয় দফার প্রার্থী প্রকাশ করল বিজেপি। মালবাজারে পার্টি অফিস ভাঙচুর, মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ও জঙ্গিপুরে নাপসন্দ প্রার্থী নিয়ে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ। তাহলে কি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা নিয়ে সন্তুষ্ট হতে পারছে না বঙ্গ বিজেপির নীচু তলার সাধারন কর্মীরা ?
কোথাও কোথাও ক্ষোভ বিক্ষোভ দেখা দিতে পারে । তৃণমূলের মধ্যে কি ক্ষোভ বিক্ষোভ নেই । কোথাও কোথাও আমাদের মধ্যে দু তিনজন চারজন পার্টি হওয়ার আশা করে কিন্তু প্রার্থি তো একজনই হবে । তাতে মন খারাপ হয়ে যায় । কিন্তু পার্টির নির্দেশ ভোটের সময় সব এক সাথেই কাজ করবে
৫) বঙ্গযুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, নীতিন নবীন, যোগী আদিত্যনাথ,জে পি নাড্ডা, রাজনাথ সিং, বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলায় একাধিক কর্মসূচি – বাংলার মসনদ কি এখন বিজেপির পাখির চোখ?
আমরা একটার পরে একটা রাজ্য জিতে আসছি, এবার বাংলা জিতবো। যদি বাংলায় আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে শুধু বাংলার জন্য নয় সারা দেশের মানুষের জন্য এটা খারাপ ক্ষতি । কারণ এই বাংলা দিয়ে উগ্রপন্থীরা যাচ্ছে, টেরোরিস্টরা rohingyaারা এদিকে দিয়ে ঢুকে সারাদেশে উৎপাত করছে ।
এজন্য ভারতবর্ষের শান্তির জন্য উন্নয়নের জন্য বাংলায় বিজেপি সরকার চায় ।
৬) অটোতে ব্যবহৃত LPG গ্যাসের দাম ফের বাড়ল।।এক ধাক্কায় ৮ টাকা দাম বাড়লো।। আজ থেকে ৭০.৬৭ টাকায় বিক্রি হবে LPG গ্যাস।। তাহলে কি ভাড়া বৃদ্ধি সময়ের অপেক্ষা? রান্নার গ্যাস থেকে গাড়ির জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি ভোট বঙ্গে বিজেপির কি চাপ বাড়াবে ?
যখনই যুদ্ধ লাগে তখনই দাম বাড়ে। এটা নতুন কিছু নয় । যুদ্ধও শেষ হয়ে আসবে সবকিছু ঠিক হয়ে যাবে ।
৭) এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২৫ লক্ষ ৩৪ হাজার। বাকি সাড়ে ৩৪ লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি কবে? সাপ্লিমেন্টারি তালিকাও কি এখন অনিশ্চিত?
কোর্ট দেখছে, কোর্ট হাতে নিয়ে নিয়েছে, আমি বলব কোর্টের উপর ভরসা রাখুন ।
৮) ক্লিয়ার অবজেক্ট অব ইসিএI -- ১) হিংসামুক্ত ২)ছাপ্পা নয় ৩) বুথ জ্যামিং নয় ৪) সোর্স জ্যামিং ৫) ভয় দেখানো বন্ধ করা। --- মমতাকে নাম না করে উত্তর কমিশনের?
এখতিয়ার নির্বাচন কমিশনের । উনি তো অনেক কিছু করেছেন এখানকার অফিসারদের জামা পাল্টানোর মত পাল্টে দিয়েছেন । কিনা করেছেন অফিসারদের বাড়ির চাকরের বাকরের মত বানিয়ে দিয়েছে । মনোবল ভেঙে দিয়েছেন অফিসারদের পুলিশ থেকে এডমিনিস্ট্রেশনের । তার জন্য যারা যোগ্য লোক তাদের সামনে আনা উচিত । খুব বড় রিক্স নিয়েছে, চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন । দু’দিনে দুটো ফেজে বাংলায় নির্বাচন হবে। খুব বড় চ্যালেঞ্জ নিয়েছে। আমি অভিনন্দন জানাবো নির্বাচন কমিশনকে । আমি বলব এটা করে দেখান তাহলে আমি স্যালুট জানাবো ।
৯) এ বার IS-দের পালা। পাঁচ IAS কে পর্যবেক্ষক করে পাঠাচ্ছে কমিশন। পি উলগানাথন, আয়েশা রানি, অরবিন্দ মিনা, সিযাদ এন এবং শামা পারভীনকে পর্যবেক্ষক হিসেবে পাঠাচ্ছে কমিশন। প্রশাসনিকভাবে মমতা যত একলা হবে তাতে কি বাড়তি সুবিধা তুলবে বিজেপি?
যারা গত নির্বাচনের পরে বাংলায় অশান্তি পাঠিয়েছে একটা কমপ্লেন করতে দেয়নি SIR এ সমস্যা তৈরি করেছে কোথাও কোন অভিযোগ করতে দেয়নি । সমস্ত ক্ষেত্রে অফিসারদের যে রোল দেখা গেছে গুন্ডারা মাফিয়ারা দাপিয়ে বেরিয়েছে । কোথাও কোনো অভিযোগ করতে দেয়নি তারা শুধু দাঁড়িয়ে দেখেছে । তারা কি করে ক্ষমতায় থাকবে । পাল্টানো দরকার আছে । আরো পাল্টাবো ।
রাজ্যের হাসপাতাল গুলিতে বেহাল দশা। আরজিকর হাসপাতালে লিভ ছিঁড়ে মিত্যু এক ব্যক্তির। অবব্যবহার অভিযোগ পরিবারের সদস্যদের?
প্রত্যেকটি হসপিটালে লোকেরা আশা নিয়ে যায় ওখানে উন্নয়নের জন্য। কিন্তু ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসা মুশকিল। দুরবস্থা দেখে লোকেরা পালিয়ে আসে। পুরুলিয়ায় মারপিট হয়েছে আমি ওঁদেরকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। কি দুর্গন্ধ, কি দুরবস্থা নরক হয়ে গেছে। প্রত্যেকটি হসপিটাল না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই। মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই। রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ প্রসূতিদের শুয়ে আছেন। এতো নরক ভোগ হচ্ছে পশ্চিমবাংলায় থেকে।
বিজেপি দ্বিতীয় তালিকা প্রকাশের পরেই আবার মুখ্যমন্ত্রী করা ভাষায় চিঠি লিখলেন কমিশনকে, অভিযোগ ছাড়াই একের পর এক বদলি কেন?
আমি মমতা ব্যানার্জিকে বলবো ঘুম পেয়েছে বাড়ি যা। বহু করেছেন পনেরো বছর লোককে কষ্ট দিয়েছেন। এবার বিশ্রাম করুন, নির্বাচন কমিশন দেখছেন। বাকিটা আমরা পরে দেখে নেব।
আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের তালবাগিচা এলাকায় ভোট প্রচারে বেরিয়ে চা চক্র করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ASAyan Sharma
FollowMar 20, 2026 18:52:08983
Report
PDPradyut Das
FollowMar 20, 2026 18:51:541055
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:331046
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:51:111060
Report
MMManoj Mondal
FollowMar 20, 2026 18:50:461098
Report
SCSandip Chowdhury
FollowMar 20, 2026 18:50:281049
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 18:50:121044
Report
SGShreyasi Ganguly
FollowMar 20, 2026 18:49:47954
Report
BBBimal Basu
FollowMar 20, 2026 18:49:371039
Report
BMBiswajit Mitra
FollowMar 20, 2026 18:49:121075
Report
EGE GOPI
FollowMar 20, 2026 18:48:521063
Report
SGShreyasi Ganguly
FollowMar 20, 2026 18:48:221085
Report
BSBhabananda Singha
FollowMar 20, 2026 18:47:25Dinajpur, Rangpur Division:কালিয়াগঞ্জ কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ উৎপল মহারাজ আশ্রম ত্যাগ করে তিনি ২০২৬ শের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থি হয়েছেন। তাই ভারত সেবাশ্রম সংঘ থেকে বিজ্ঞপ্তি জারি করে তাকে বহিস্কৃত করা হয়েছে。
1100
Report
BSBhabananda Singha
FollowMar 20, 2026 18:47:041080
Report