Back
मेदिनीपुर में कचरे के पहाड़ हटेंगे, बनने लगा प्लांट: शहर जल्द साफ
CDChampak Dutta
Dec 14, 2025 05:34:41
Kaji Chak, West Bengal
মেদিনীপুরে আর থাকছে না কোন ভাগাড়। এবার সেই ভাগাড় এর জায়গায় দেখা যাবে সার এর কারখানা। همچنین দাবি মেদিনিpুর পৌরসভার চেয়ারম্যান এর। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে মেদিনীپور পৌরসভা। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ধর্মা এলাকায় রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। বিগত ৬০ বছর ধরে মেদিনীপুর শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। মেদিনীপুর পৌর এলাকার আবর্জনার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন লরিতে করে এসে ময়লা আবর্জনা ফেলে চলে যেত। কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী রেখে নজরদারি করার ফলে বাইরের আবর্জনা এই ডাম্পিং রাউন্ডে না পড়লেও বিগত ৬০ বছর ধরে ময়লা আবর্জনা ফেলার ফলে এবং তা পরিষ্কার না করার ফলে ওই ডাম্পিং রাউন্ডে আবর্জনার এক একটি পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে দূষণ ছড়াতে শুরু করেছিল মেদিনীপুর শহরে। মাঝে মাঝেই ওই আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়ে গিয়ে লেগে থাকছিল আগুন, সেই আগুনের ধোয়ায় ঢেকে যেত এলাকা। এই ধোঁয়ার কারণে বহু মানুষের অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। মেদিনীপুর পৌরসভায় গিয়ে প্রতিবাদ জানিয়ে ছিল এলাকাবাসীরা। তাদের দাবি ছিল এই ডাম্পিং গ্রাউন্ডের ময়লা আবর্জনা সরানোর। শহরবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগলে যাতে দ্রুত নেভানো যায় এবং দূষণ না ছড়ায় তার জন্য পৌর কর্মী নিয়োগ করে এবং ওখানে জলের ব্যবস্থা করেছিল মেদিনীপুর পৌরসভা। আগুন লাগলেই জলের সাহায্যে নিভিয়ে ফেল তো পৌর কর্মীরা। কিন্তু ময়লা আবর্জনার পাহাড় রয়েই গিয়েছিল। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন এই ডাম্পিং গ্রাউন্ডে প্রায় ১২ একর জায়গার উপরে রয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৬৩৩ মেট্রিক টন এই আবর্জনা পাহাড়। তিন বছর আগে থেকে এই পাহাড় সরানোর কাজ শুরু করেছিল মেদিনীপুর পৌরসভা। ইতিমধ্যেই প্রায় ৪০% বেশি কাজ শেষ হয়ে গেছে বলে দাবি পৌরসভার। এই আবর্জনা গুলিকে মেশিনের সাহায্যে তিন ভাগে ভাগ করা হচ্ছে। বায়োমাইনিং প্রসেসিং এর মাধ্যমে একটি ভাগ চাষের জন্য জৈব সার হিসেবে তৈরি করা হচ্ছে, অপর ভাগ যেটি প্লাস্টিকজাতীয় জিনিস সেটিকে সিমেন্ট কারখানায় জ্বালানি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে,আরও একটি ভাগ যেটি অবশিষ্ট রয়ে যাচ্ছে সেটি নিচু জমি সমতল করার জন্য ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই ৪০ থেকে ৪৫ হাজার টন প্রসেসিং হয়েছে এবং ডিসপোসাল করা সম্ভব হয়েছে প্রায় ৩০০০০ টন বলে জানা গেছে। কাজ কিভাবে হচ্ছে এবং কতদূর এগিয়েছে তা দেখতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর তথা বিশেষ সচিব জলি চৌধুরী। তিনি জানান, রাজ্যে ১২৮ টি পৌরসভায় একইরকম ভাবে কাজ চলছে। এখানেও ৪০% বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে কাজের গতিবৃদ্ধি আরো বাড়বে। ১৫ই ডিসেম্বর থেকে আরও একটি নতুন ট্রমাল সেট মেশিন কাজে লাগবে। বর্তমানে দিনে ৫০০ থেকে ৫৫০ হচ্ছে ১২ ঘণ্টার শিফটে। আমরা চেষ্টা করছি এ ভারটি হাজার থেকে বারোশত টনে নিয়ে যাওয়ার। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডে ময়লা না জমতে fresh প্ল্যান্ট এর কাজ আমরা শুরু করব। এক বছরে এই ডাম্পিং গ্রাউন্ড সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, এরপর মেদিনীপুর শহরে আর কোনো আবর্জনা পড়ে থাকবে না। এখন প্রত্যেক দিন প্রায় ১০০ টনের মতো আবর্জনা সংগ্রহ হয়, সেই ১০০ টন আবর্জনা পৃথকীকরণ করা হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
STSrikanta Thakur
FollowMar 03, 2026 09:17:320
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:07:020
Report
SCSandip Chowdhury
FollowMar 03, 2026 09:06:410
Report
TCTathagata Chakraborty
FollowMar 03, 2026 09:06:240
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 09:06:120
Report
BMBiswajit Mitra
FollowMar 03, 2026 09:05:590
Report
ASAyan Sharma
FollowMar 03, 2026 08:46:180
Report
MMManoranjan Mishra
FollowMar 03, 2026 08:46:090
Report
KMKIRAN MANNA
FollowMar 03, 2026 08:45:540
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 08:45:330
Report
PCPartha Chowdhury
FollowMar 03, 2026 08:45:160
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 08:05:56Siliguri, West Bengal:शिलिगुड़ी में बसंत वरण उत्सव के दौरान मेयर गौतम देब और विधायक शंकर घोष ने एक दूसरे को अबीर लगाकर सौहार्द्र का परिचय दिया।
0
Report
BCBasudeb Chatterjee
FollowMar 03, 2026 08:04:030
Report
CDChampak Dutta
FollowMar 03, 2026 08:03:420
Report
ASAyan Sharma
FollowMar 03, 2026 08:01:030
Report
