Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

चंद्रकोना के ठंडे भंडारण केंद्र के गेट पर किसान भिड़े, लापरवाही के विरोध में सड़क जाम

CDChampak Dutta
Mar 23, 2026 08:48:20
Kaji Chak, West Bengal
অনিয়ম ও সরকারি উদাসীনতার অভিযোগে তুলে হিমঘরের প্রধান গেট আটকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চাষিদের। ঘটানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের নেকড়বাগ এলাকার নারায়নচক কোল্ড স্টোরেজে । আলু লোডিং-কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে কোল্ড স্টোরেজের প্রধান গেট আটকে রেখে ঘাটাল আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন area's কৃষকেরা। বিক্ষোভকারী চাষিরা জানান সকাল ৮টা থেকে আলু লোডিং প্রক্রিয়া স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎই সকাল ৯টার পর কিছু ব্যক্তি—যাদের কেউ ‘ব্যবসাদার ইউনিয়ন’ আবার কেউ ‘राजনৈতিক নেতা’ বলে দাবি করছেন—তারা স্টোরেজের গেটে তালা লাগিয়ে দেন। এর ফলে আলু ভর্তি গাড়িগুলো আটকে পড়ে এবং দীর্ঘ সময় ধরে হিম ঘরে আলু নেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। ​চাষিদের অভিযোগ, আলুর লোডিং এবং ডেলিভারির ক্ষেত্রে টোকেন সিস্টেম বা অন্যান্য কৃত্রিম জটিলতা সৃষ্টি করা হচ্ছে। তারা সাফ জানিয়েছেন, কোনো মাধ্যম বা টোকেন ছাড়াই লাইনে দাঁড়িয়ে স্বচ্ছভাবে আলু লোডিং করতে হবে। ​সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কৃষকরা বলেন বাজারে যখন আলুর দাম চড়া (কেজি প্রতি ৮০ টাকা), তখন সরকার তৎপর হলেও, আলুর দাম যখন কেজি প্রতি ২-১০ টাকায় নেমে আসে, তখন সরকার কোনো ব্যবস্থা নেয় না। "যখন চাষি মার খায়, তখন সরকার চোখ বুজে ঘুমোয়। এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী।"
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 23, 2026 09:55:37
Kolkata, West Bengal:Bobby HINDI भवानीपुर के तृणमूल कांग्रेस उम्मीदवार ममता बनर्जी के लिए आज कैंपेन में उतरे उनके खास सैनिक फ़िरहाद हकीम। हाला कि फ़िरहाद खुद कोलकाता पोर्ट एरिया से उम्मीदवार हे लेकिन भवानीपुर ने इस बार शुभेंदु अधिकारी बीजेपी के बहुत हेवीयटेट उम्मीदवार हे। इस लिए ममता बनर्जी चाहती हे के पार्टी के अहम नेता उनके साथ साथ उनके लिए भवानीपुर वाला मोर्चा संभाले। हाला कि ममता बनर्जी खुर कल मंगलवार से राज्य की दोहरे पर निकलेंगे। उतर से लेकर दक्षिण बंगाल तक हर एक वोटर के पास ओ खुद पाउच नेकी कोशिश करेंगे। साथ ही साथ इस बार भवानीपुर उनके लिए आसान नहीं है। कड़ी चुनौती हे। इस लिए पार्टी के आला नेता तो कल ६० हजार मार्जिन की टारगेट दे दी गई और आज से यह पे जोरो की कैंपेन स्टार्ट हो गई। हुमायूं कबीर के साथ मीम गठबंधन के बाउजूट आम जनता उन्नयन पार्टी इस बार कुछ असर नहीं दिखा पाएगा। ऐसा कहा हकीम ने।
823
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 23, 2026 09:55:16
Arambag, West Bengal:রোটি-কাপড়া-মাকান, একসময় এই তিন ইস্যুকে সামনে রেখে চলত ভোট প্রচার। যদিও বর্তমানে ধরন বদলেছে ভোট প্রচারে। ভোটারদের মন জয়ে কেউ নামছেন চাষের জমিতে, কেউ সোজা ঢুকে পড়ছেন গৃহস্থের হেঁশেলে। হুগলির পুরশুড়ায় তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রচারে এমনই ছবি দেখা গেল। অভিনব প্রচারের মাধ্যমে তাঁদের কৌশলী বার্তাও দিচ্ছেন প্রার্থীরা। এবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ हजारি। এরপর তিনি রান্নাতেও সাহায্য করলেন। তাঁর দাবি, গ্যাসের দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষ কাঠের চুলায় রান্না করছেন। তাই তাঁদের কষ্ট লাঘব করতেই মশলা বেটে সহযোগিতা করেছেন। অন্যদিকে পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন। চাষিরা ফসল ফলিয়ে দাম পাচ্ছেন না। তাই লাঙল টেনে চাষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফসলের দাম না থাকায় প্রতিবাদও জানিয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। সপ্তাহের প্রথম দিনে অভিনব এই প্রচার ঘিরে জমজমাট ভোটযুদ্ধ। বাইট- ১) পার্থ হাজারি(তৃণমূল প্রার্থী, পুরশুড়া) ২) বিমান ঘোষ( বিজেপি প্রার্থী, পুরশুড়া)
905
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 23, 2026 09:52:21
Jhargram, West Bengal:কাঠের বোঝা কাঁধে বিজেপি প্রার্থী!প্রচার ছেড়ে বৃদ্ধার পাশে! মানবিকতায় বাজিমাত রাজেশ মাহাতোর ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মানবিকতার অন্য ছবি তুলে ধরলেন গোপীগল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। গোপীবল্লভপুরের ফেকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই চোখে পড়ে—প্রখর রোদে মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন। এক মুহূর্ত দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে ছুটে যান তিনি। এরপর যা ঘটল, তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়! নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ এবং হেঁটেই পৌঁছে দেন তাঁর বাড়িতে। স্থানীয়দের কথায়, “এমন নেতা চাই, যিনি মাটির মানুষের কষ্ট বুঝবেন, পাশে দাঁড়াবেন।” ভোটের আগে এই মানবিক বার্তা যে বড় রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য। অনেকেই এখন একবাক্যে বলছেন—আগামী দিনে বিধায়ক হিসেবে দেখতে চান রাজেশ মাহাতো কেই।
835
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 09:51:56
Jalpaiguri, West Bengal:অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ জেলাশাসক ও পুলিশ সুপারের। আজ শহরে রুট মার্চ করেন তাঁরা। শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশনারের বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইবারের বিধানসভা ভোট৷ গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে অন্যতম কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। জলপাইগুড়ি জেলা নির্বাচন আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েত এলাকায়। সাধারণ ভোটার দের ভোট দানে উৎসাহ দিতে রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের বার্তা কনো ভয় নেই কনো সমস্যা হলে বাহিনী ও পুলিশ আছে নির্ভয়ে ভোট করুন। এর পাশাপাশি এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করেন বাহিনীর আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। শান্তিপূর্ণ ভোট করাতে যাযা করা দরকার সবটাই নির্বাচন কমিশন করছে এবং ভোট শান্তিপূর্ণ হবে বলে আশা অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়ের। (রিপোর্ট) প্রদ্যুত দাস (জলপাইগুড়ি)
831
comment0
Report
TDTapan Deb
Mar 23, 2026 08:56:16
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভা নির্বাচনে শাসকদল তৃনমুল কংগ্রেসকে ভাবাচ্ছে ফালাকাটা পুর এলাকার ও পূর্ব কাঠালবাড়ি এলাকার ভোট নিয়ে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত লোকসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভায় এই পঞ্চায়েত এলাকা ও পুরএলাকায় প্রায় ১১ এর মত ভোটে পিছিয়ে ছিল শাসকদল। শুধু তাই নয় , ২১ এর বিধানসভা নির্বাচনে শাসকদল তৃনমুল কংগ্রেসের প্রার্থী সুভাষ রায় পূর্ব কাঠালবাড়ি এলাকা থেকে বহু ভোটে পিছিয়ে পড়েন। ২২ সালে ফালাকাটাকে পুরসভায় রুপান্তরিত করেও ২৪ এর লোকসভায় প্রায় ৮ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে পড়েন। পুরব কাঠালবাড়ি গ্রামিন এলাকা থেকে প্রায় ৩ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে শাসকদল। সেখানে দাঁড়িয়ে ২৬ এর বিধানসভা নির্বাচনে শাসকদলকে তাই এবারও ভাবাচ্ছে পুরএলাকা ও গ্রামিন এলাকার ভোট কোন দিকে যায়। শাসকদলের এবারেও প্রার্থী সুভাষ রায় বলেন ফালাকাটা বিধানসভার পূর্ব কাঠালবাড়ি ও পুর এলাকা ছাড়া বাকি গ্রামিন এলাকায় সংগঠন যথেষ্ট মঞ্জবুত রয়েছে। লোকসভায় ভাল ফলও হয়েছে। কিন্তু পূর্ব কাঠালবাড়ি ও পুরসভা এলাকায় রাজ্য সরকারের তরফে যথেষ্ট উন্নয়ন করান হয়েছে। উন্নয়নকে হাতিয়ারে করেই এবারে বৈতরনি পার হওয়ার আশা করছে শাসকদল। পাল্টা বিজেপি প্রার্থী দীপক বর্মন বলেন শুধু পুর এলাকা বা পূর্ব কাঠালবাড়ি নয় , বিধানসভার ২৬৪ টি বুথের মধ্যে ২০০ টির বেশি বুথে ২০২১এর বিধানসভা ও ২৪ এর লোকসভায় এগিয়ে ছিল বিজেপি। উন্নয়নের তার যা কোটার টাকা তা তিনি খরচ করেছেন। সামান্য বাকি টাকা জেলা শাসকের দপ্তরে পড়ে রয়েছে। বাকি উন্নয়ন করার কথা রাজ্য সরকারের । সেটাই করেছে সরকার। তাই ২৬ এর বিধানসভায় কোন দিকে পাল্লা ভাড়া হয় তার জন্য অপেক্ষা করতে হবে ৪ তারিখ পর্যন্ত।
964
comment0
Report
Advertisement
Back to top