Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

कलनार-नादनघाट के पास नाका चेकिंग शुरू, पुलिस केंद्रीय बलों के साथ चौकसी

SRSanjoy Rajbanshi
Mar 23, 2026 09:54:58
Kalna, West Bengal
कालনার नাদনঘাট व नवদ्वीप से लगी सम्वाद। जौड़ा ब्रिज के पास। नाका चेकिंग शुरू हो चुकी है; नादन घाट थाने की पुलिस केंद्रীয় बलों के साथ चेकिंग चला रहे हैं; अभी तक कोई संदिग्ध बात नहीं मिली है।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Mar 23, 2026 11:04:04
Katwa, West Bengal:দলীয় কর্মীসভায় এলে তবেই টোটো চালকরা পাবে রেজিস্ট্রেশন, এমনই তৃণমূলের ভাইরাল অডিও ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের এর কাছে অভিযোগ দায়ের বিজেপির। তৃণমূল কংগ্রেস দলের কর্মী বৈঠকের পর নম্বর প্লেট দেওয়া হবে টোটো চালকদের।তৃনমূল ইউনিয়নের নম্বর প্লেট বুঝতে পেরে পুলিশি হয়রানী কম হবে তৃনমূল নেতার বলা এই অডিও ভাইরাল।ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক।শুরু হয়েছে রাজনৈতিক তরজা。 এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য,6 মাস আগে থেকে ইউনিয়নের টোটো চালকদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল।কিছু কার্ড আমরা পেয়েছি,তা আজ দেওয়া হবে।বিজেপি এটা নিয়ে উদেশ্য প্রণোদিত ভাবে হাইলাইট করছে।পুলিশি হয়রانی বিষয়ে দলীয় ভাবে কিছু প্রচার করা হয়নি।ভুলভ্রান্তি থাকতে পারে। তবে বিজেপি দলের অভিযোগ,তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনের সেটিং হয়ে গেছে।ভোটের আগে তৃনমূল এই টোটো অবৈধ কাজে ব্যবহার করবে,তাদের পুলিশ ধরবে না。 অন্যদিকে পরিবহন দপ্তর থেকে মৌখিক জানানো হয়েছে,টোটোর জন্য একটি বারকোর্ড দেওয়া হয় অনলাইনে।আবেদন নম্বর দেখে যে কেউ তা বার করতে পারে。 যদিও সংবাদ মাধ্যম তৃণমূলের এই অডিও নিয়ে খোঁজখবর শুরু করতেই, অডিও ক্লিপ ডিলিট করে শুধুমাত্র কর্মী সভা হবে, টোটো চালকদের কোন রেজিস্ট্রেশন দেয়া হবে না বলে নতুনভাবে অডিও ক্লিপ কর্মীদের উদ্দেশ্যে প্রচার করল। জানা গেছে আজ কাটোয়া 2 নম্বর ব্লকের পলসনা পঞ্চায়েতের রোন্ডा গ্রামে তৃনমূল কংগ্রেস দলের একটি কর্মী বৈঠক আয়োজন করা হয়।যেখানে উপস্থিত থাকবেন তৃনমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।এই বৈঠকে তৃনমূল সংগঠনের সঙ্গে থাকা টোটো চালকদের নম্বর প্লেট দেওয়া হবে বৈঠক শেষে।টোটো মালিকেরা উপস্থিত না থাকলে তারা নম্বর প্লেট পাবে না,এবং তৃনমূল দল থেকে দেওয়া এই নম্বর দেখে পুলিশি ঝামেলা কম হবে-তৃণমূলের অঞ্চল সভাপতির বলা এমন একটি অডিও ভাইরাল হতেই শোরগোল।বিজেপি দলের তরফে এই ঘটনায় নির্বাচন কমিশন কে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে。
648
comment0
Report
MMManoj Mondal
Mar 23, 2026 11:03:38
Kolkata, West Bengal:বারাসাত হাসপাতালের সামনে প্রতিদিন দুপুরে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। এখানে দুঃস্থ মানুষদের জন্য মাত্র এক টাকার বিনিময়ে দুপুরের খাবার তুলে দেওয়া হচ্ছে। বর্তমান সময়ে যেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়েই চলেছে, সেখানে এক টাকায় খাবার পাওয়া সত্যিই অনেকের কাছে বড় স্বস্তির বিষয়। বিশেষ করে গরিব মানুষ, দিনমজুর, পথচলতি অসহায় মানুষ এবং হাসপাতালে ভর্তি রোগীদের পরিবারের সদস্যরা এই উদ্যোগের ফলে উপকৃত হচ্ছেন। অনেক সময় দেখা যায়, হাসপাতালে চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে আসা মানুষের পক্ষে বাইরে বেশি দামে খাবার কেনা সম্ভব হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই এক টাকার থালি শুধু খাবারই দিচ্ছে না, দিচ্ছে এক টুকরো আশ্বাসও। প্রতিদিন বহু মানুষ এখানে এসে লাইনে দাঁড়িয়ে এই খাবার গ্রহণ করছেন। তাদের মুখে যেমন স্বস্তির ছবি দেখা যাচ্ছে, তেমনই এই উদ্যোগ সমাজের সামনে তুলে ধরছে মানবিকতাের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব মিলিয়ে বলা যায়, বারাসাত হাসপাতালের সামনে এক টাকার থালির এই উদ্যোগ আজ বহু দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক বড় মাধ্যম হয়ে উঠেছে। শুধু ক্ষুধা মেটানো নয়, এর মাধ্যমে ছড়িয়ে পড়ছে সহমর্মিতা, সেবা এবং মানুষের পাশে থাকার এক ইতিবাচক বার্তা।
594
comment0
Report
STSrikanta Thakur
Mar 23, 2026 10:33:19
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে সারনা ধর্ম কোডের দাবিতে সেঙ্গেল অভিযানের ডেপুটেশন বালুরঘাট, সোমবার: দেশের সাতটি রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাসভার দপ্তরের সামনে এদিন সারনা ধর্ম কোডের দাবিতে স্মারকলিপি জমা দিল আদিবাসী সংগঠন ‘সেঙ্গেল অভিযান’। দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসা সংগঠনটি ভোটের আগে ফের পথে নেমে দাবি আদায়ে সরব হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারনা ধর্ম কোড চালুর দাবিতে গত কয়েক বছর ধরে একের পর এক ডেপুটেশন ও আন্দোলন করা হলেও এখনও পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এদিনের কর্মসূচিতে অন্তত ২০০ জন আদিবাসী মানুষ অংশগ্রহণ করেন। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বালুরঘাট থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেঙ্গেল অভিযানের নেতাদের অভিযোগ, জৈন ধর্মাবলম্বীদের সংখ্যা প্রায় ৪৪ লক্ষ হলেও তারা স্বতন্ত্র ধর্ম কোড পেয়েছেন। অথচ তার থেকেও বেশি সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও তাদের সারনা ধর্ম কোডের দাবি উপেক্ষিত হয়েছে। সংবিধানের ২৫ নম্বর ধারা অনুযায়ী তারা এই স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও দাবি করেন তারা। এদিনের মিছিলে ‘সারনা ধর্ম কোড দাও, আদিবাসীদের ভোট নাও’ সহ একাধিক স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। সংগঠনের হুঁশিয়ারি, দ্রুত দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা。
898
comment0
Report
NRNarayan Roy
Mar 23, 2026 10:32:52
Siliguri, West Bengal:তৃণমূল প্রার্থীর জামানত বাঁচাতে আসছেন মুখ্যমন্ত্রী! কটাক্ষ বিজেপি প্রার্থীর,মানুষের ক্ষোভ বিক্ষোভে উনার মাথা খারাপ হয়েগেছে,পাল্টা জবাব তৃনমূলের। নকশালবাড়িতে মুখ্যমন্ত্রীর জনসভার আগে কটাক্ষ বিজেপি প্রার্থীর! তৃণমূল প্রার্থীর জামানত বাঁচাতে আসছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার হাতিঘিসায় প্রচারে এসে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ। বিজেপি প্রার্থীর দাবি মুখ্যমন্ত্রী এই বিধানসভায় প্রার্থী হলেও হেরে যেতেন। তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার হারের জামানত বাঁচাতে আসছেন মুখ্যমন্ত্রী। গতবার ৭১ হাজারের ব্যবধান রয়েছে তা সমান করা মুশকিল। মুখ্যমন্ত্রী দাঁড়ালেও এখানে হারবেন। আগেও তিনি নন্দীগ্রামে হেরেছিলেন। গত ২ বার এখানে শঙ্কর মালাকার হেরে জামানত জব্দ হয়েছিল। পাল্টা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষ জানান, বিজেপি প্রার্থীর এই মন্তব্যে মাথা খারাপ হয়ে গিয়েছে। উনি ক্ষোভের মুখে পড়তে পড়তে মাথা খারাপ হচ্ছে। কাজেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করছেন উনি। এই সিট বিজেপি এবার জিততেই পারবে না কটাক্ষ। তারা শুধু সাধারণ মানুষের হয়রানি ও লাইনে দাঁড়িয়ে দিচ্ছে। মানুষ এবার যোগ্য জবাব দেবে.
901
comment0
Report
AGAyan Ghosal
Mar 23, 2026 09:55:37
Kolkata, West Bengal:Bobby HINDI भवानीपुर के तृणमूल कांग्रेस उम्मीदवार ममता बनर्जी के लिए आज कैंपेन में उतरे उनके खास सैनिक फ़िरहाद हकीम। हाला कि फ़िरहाद खुद कोलकाता पोर्ट एरिया से उम्मीदवार हे लेकिन भवानीपुर ने इस बार शुभेंदु अधिकारी बीजेपी के बहुत हेवीयटेट उम्मीदवार हे। इस लिए ममता बनर्जी चाहती हे के पार्टी के अहम नेता उनके साथ साथ उनके लिए भवानीपुर वाला मोर्चा संभाले। हाला कि ममता बनर्जी खुर कल मंगलवार से राज्य की दोहरे पर निकलेंगे। उतर से लेकर दक्षिण बंगाल तक हर एक वोटर के पास ओ खुद पाउच नेकी कोशिश करेंगे। साथ ही साथ इस बार भवानीपुर उनके लिए आसान नहीं है। कड़ी चुनौती हे। इस लिए पार्टी के आला नेता तो कल ६० हजार मार्जिन की टारगेट दे दी गई और आज से यह पे जोरो की कैंपेन स्टार्ट हो गई। हुमायूं कबीर के साथ मीम गठबंधन के बाउजूट आम जनता उन्नयन पार्टी इस बार कुछ असर नहीं दिखा पाएगा। ऐसा कहा हकीम ने।
1015
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 23, 2026 09:55:16
Arambag, West Bengal:রোটি-কাপড়া-মাকান, একসময় এই তিন ইস্যুকে সামনে রেখে চলত ভোট প্রচার। যদিও বর্তমানে ধরন বদলেছে ভোট প্রচারে। ভোটারদের মন জয়ে কেউ নামছেন চাষের জমিতে, কেউ সোজা ঢুকে পড়ছেন গৃহস্থের হেঁশেলে। হুগলির পুরশুড়ায় তৃণমূল ও বিজেপি প্রার্থীর প্রচারে এমনই ছবি দেখা গেল। অভিনব প্রচারের মাধ্যমে তাঁদের কৌশলী বার্তাও দিচ্ছেন প্রার্থীরা। এবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ हजारি। এরপর তিনি রান্নাতেও সাহায্য করলেন। তাঁর দাবি, গ্যাসের দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষ কাঠের চুলায় রান্না করছেন। তাই তাঁদের কষ্ট লাঘব করতেই মশলা বেটে সহযোগিতা করেছেন। অন্যদিকে পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন। চাষিরা ফসল ফলিয়ে দাম পাচ্ছেন না। তাই লাঙল টেনে চাষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফসলের দাম না থাকায় প্রতিবাদও জানিয়েছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। সপ্তাহের প্রথম দিনে অভিনব এই প্রচার ঘিরে জমজমাট ভোটযুদ্ধ। বাইট- ১) পার্থ হাজারি(তৃণমূল প্রার্থী, পুরশুড়া) ২) বিমান ঘোষ( বিজেপি প্রার্থী, পুরশুড়া)
1049
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 23, 2026 09:52:21
Jhargram, West Bengal:কাঠের বোঝা কাঁধে বিজেপি প্রার্থী!প্রচার ছেড়ে বৃদ্ধার পাশে! মানবিকতায় বাজিমাত রাজেশ মাহাতোর ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মানবিকতার অন্য ছবি তুলে ধরলেন গোপীগল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। গোপীবল্লভপুরের ফেকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই চোখে পড়ে—প্রখর রোদে মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন। এক মুহূর্ত দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে ছুটে যান তিনি। এরপর যা ঘটল, তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়! নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ এবং হেঁটেই পৌঁছে দেন তাঁর বাড়িতে। স্থানীয়দের কথায়, “এমন নেতা চাই, যিনি মাটির মানুষের কষ্ট বুঝবেন, পাশে দাঁড়াবেন।” ভোটের আগে এই মানবিক বার্তা যে বড় রাজনৈতিক ইঙ্গিত দিচ্ছে, তা বলাই বাহুল্য। অনেকেই এখন একবাক্যে বলছেন—আগামী দিনে বিধায়ক হিসেবে দেখতে চান রাজেশ মাহাতো কেই।
963
comment0
Report
PDPradyut Das
Mar 23, 2026 09:51:56
Jalpaiguri, West Bengal:অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ জেলাশাসক ও পুলিশ সুপারের। আজ শহরে রুট মার্চ করেন তাঁরা। শান্তিপূর্ণ ভোট করতে নির্বাচন কমিশনারের বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইবারের বিধানসভা ভোট৷ গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে অন্যতম কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। জলপাইগুড়ি জেলা নির্বাচন আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েত এলাকায়। সাধারণ ভোটার দের ভোট দানে উৎসাহ দিতে রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আধিকারিকদের বার্তা কনো ভয় নেই কনো সমস্যা হলে বাহিনী ও পুলিশ আছে নির্ভয়ে ভোট করুন। এর পাশাপাশি এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রগুলি পরিদর্শন করেন বাহিনীর আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। শান্তিপূর্ণ ভোট করাতে যাযা করা দরকার সবটাই নির্বাচন কমিশন করছে এবং ভোট শান্তিপূর্ণ হবে বলে আশা অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়ের। (রিপোর্ট) প্রদ্যুত দাস (জলপাইগুড়ি)
965
comment0
Report
Advertisement
Back to top