Back
विष्णुपूर बीजेपी सांसद सोमित्र खां के खुलासे: टिकट करोड़ों में बिके; आलुओं के दाम गिरेंगे?
MDMritunjay Das
Mar 24, 2026 12:38:30
Bankura, West Bengal
প্রচারে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তৃনমূলের প্রার্থীপদ, আলুর দাম নিয়েও কড়া আক্রমণ। বললেন রাগ থাকলে আমাকে দু'চড় মারুন,
ভোটের মুখে প্রচারে বেরিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার গোপালনগর গ্রামে দলীয় একটি কর্মীসভায় যোগ দিয়ে সৌমিত্র খাঁর অভিযোগ কোতুলপুর সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে তৃনমূলের প্রার্থী পদ। আলুর দাম নিয়েও এদিন কর্মীসভায় রাজ্যকে তুলোধোনা করেন সাংসদ। একইসঙ্গে সাংসদ কর্মীদের উদ্যেশ্যে বলেন রাগ থাকলে আপনারা আমাকে দু'চড় মারুন, তবু বিজেপির হয়ে ভোট করুন। সাংসদের এমন মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল ।
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিভিন্ন সময়ে করা মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। এবার বিধানসভা নির্বাচনের মুখেও ঐ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজ কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারের সমর্থনে জয়পুর ব্লকের গোপালনগর গ্রামে যান সৌমিত্র খাঁ। সেখানে কর্মী বৈঠকের পাশাপাশি কর্মীদের সঙ্গেই মাটিতে বসে দুপুরের খাবার খান তিনি। কর্মী বৈঠকে বক্তব্য রাখার সময় সৌমিত্র খাঁ তৃনমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। তাঁর দাবি কোতুলপুরে কোটি টাকা দিয়ে টিকটিট পেয়েছেন তৃনমূলের হরকালী প্রতিহার। পরে সেই বক্তব্যকে সমর্থন জানিয়ে সাংসদের অভিযোগ কোটি কোটি টাকার বিনিময়ে শুধু কোতুলপুর নয় পূর্বস্থলী উত্তর, বড়জোড়া এবং বাঁকুড়ার টিকিটও বিক্রি করেছে তৃনমূল ও তাদের ভোট কুশলী সংস্থা।
আলুর দাম নিয়েও এদিন রাজ্য সরকারকে কাঠগোড়ায় তুলেছেন সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি ভিন রাজ্যে আলু সরবরাহের ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার জেরে আলুর দাম তলানিতে ঠেকেছে। মার খাচ্ছে রাজ্যের হিমঘর শিল্প। সাংসদের দাবি আলুর দাম নেই মমতার ভোট নেই। পরে ওই কর্মী বৈঠকেই হাতজোড় করে কর্মীদের উদ্যেশ্যে সাংসদ বলেন, আমার উপর রাগ থাকলে কোনো ঘরে বসিয়ে আমাকে দুচ্চড় মারুন। তবু বিজেপির হয়ে ভোট করুন।
সাংসদ সৌমিত্র খাঁর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা তাঁকেই কটাক্ষ করেছে তৃণমূল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowMar 24, 2026 13:08:26Kolkata, West Bengal:TVU 89
রাসবিহারী কেন্দ্রের টিএমসি প্রার্থী দেবাশীষ কুমারের প্রচার মসজিদ পাড়ায় গিয়ে ঘরে ঘরে প্রচার করলেন
জেতার বিষয় বললেন ফুল কনফিডেন্ট
1066
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 13:08:181087
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 13:07:55948
Report
ASAyan Sharma
FollowMar 24, 2026 12:39:05958
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 24, 2026 12:38:501058
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 24, 2026 12:38:421061
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 12:38:101072
Report
MMManoj Mondal
FollowMar 24, 2026 12:37:571087
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 12:37:36996
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 12:37:05958
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 12:36:421007
Report
BSBidhan Sarkar
FollowMar 24, 2026 12:36:291059
Report
PSPrasenjit Sardar
FollowMar 24, 2026 12:13:36Baruipur, West Bengal:ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ার বিস্ফোরণ স্থল ঘুরে দেখলেন নির্বাচন কমিশনারের পুলিশ অবজারভার মনোজ কুমার।। সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ তদন্তকারী আধিকারিকরা।।
1100
Report
RDRaktima das
FollowMar 24, 2026 12:11:201079
Report