icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

भाजपा विधायक ने माल के नेताजी सुभाष ऐथलेटिक्स क्लब में काली पूजा का उद्घाटन किया

Mal Bazar, West Bengal:*बिग बजेटের, প্রাত্তন তৃনমুল নেতাদের কালি পুজোর উদ্বোধন করলেন মালের বিজেপির বিধায়ক শুক্রা মুন্ডা...* ক্ষমতায় নেই তৃনমুল। তাহলে কি হবে? প্রতিবছরের মত এবছরও তৃনমুল নেতাদের পুজো মহাধুমধামে। তবে নেতা কর্মিদের দাবি তারা অনেকেই তৃনমুল দল ছেরে দিয়েছে। তবে মাল ব্লকের প্রাত্তন তৃনমুল ব্লক সভাপতি তমাল ঘোষ এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাত্তন তৃনমুল অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরীর পুজো বলে কথা। অন্যান্য বারের তুলোনায় আরো বড় আকারের পুজো হচ্ছে এবার তাদের। গতকাল রাতে প্রাত্তন তৃনমুল নেতার নেতাজী সুভাষ অ্যাথলেটিকস ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মালের বিজেপির বিধায়ক শুক্রা মুন্ডা। উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার মন্ডল সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিরা। তবে ব্লক প্রশাসন এবং বিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ জানালেও, স্থানিয় বিজেপি নেতৃত্বকে পুজো মন্ডপের অনুষ্ঠানে দেখা যায়নি৷ দেখা যায়নি প্রশানের কর্তাদেরো। স্থানিয় সুত্রে জানা গেছে প্রাত্তন তৃনমুল অঞ্চল সভাপতি তমাল ঘোষ এবং ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাত্তন অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী বিজেপির কাছাকাছি আসার জন্যই বিজেপির বিধায়ককে দিয়ে তাদের পুজোর উদ্বোধন করান। এখন দেখার তৃনমুলের এইসব নেতা এবং তার কর্মিরা বিজেপিতে ঢুকতে পারে কিনা বিজেপির বিধায়ক তথা বড় নেতাদের হাত ধরে। এ ব্যাপারে এই বিষয়ে কোনบาง কথা না বললেও বিধায়ক জানান, প্রতিবছরের ন্যায় বড় পুজো করেছে এই ক্লাব। ধন্যবাদ জানাই ক্লাব কর্ম কর্তাদের। সুন্দর ভাবে যাতে কালী পুজো কাটে সবার সেটাই পার্থনা করি। এব্যাপারে প্রাত্তন তৃনমুল অঞ্চল সভাপতি তমাল ঘোষ জানান, আমাদের নিমন্ত্রে সারা দিয়ে বিধায়ক এসেছেন খুব ভালো লাগছে। আগামি দুদিন প্রচন্ড ভির হবে আমাদের পুজোতে। দীপাবলি মানেই আলোর উৎসব, আর কালীপুজো মানেই নতুন চমক, চোখধাঁধানো আলোকসজ্জা ও নজরকাড়া মণ্ডপ। সেই উৎসবের আবহকে আরও বর্ণময় করতে এ বছরও বড়সড় আয়োজন নিয়ে হাজির হয়েছে ওদলাবাড়ি নেতাজি সুভাষ এর অ্যাথলেটিকস ক্লাবের কালীপুজো। প্রতিবছরের মতো এবারও বিগ বাজেটের এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি। ডুয়ার্স তথা জলপাইগুড়ি জেলার অন্যতম আকর্ষণীয় কালীপুজোগুলির মধ্যে জায়গা করে নেওয়া এই পুজো এবার ৪৯তম বর্ষে পদার্পণ করছে। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, আমেরিকার প্রসিদ্ধ স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ। প্রায় ৯০ ফুট চওড়া এবং ৭০ ফুট উচ্চতার এই মণ্ডপ দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ । মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে বিশেষ চমক। চন্দননগরের বিখ্যাত আলোকশিল্পীদের তৈরি ১৪টি আলোকসজ্জার গেট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজো চত্বর ও সংলগ্ন এলাকা। রঙিন আলো, নজরকাড়া আলোকসজ্জা এবং মণ্ডপের অপূর্ব স্থাপত্যের মেলবন্ধনে নতুন রূপে সেজে উঠেছে ওদলাবাড়ি শহর। বাইট ১) বিধায়ক শুক্রা মুন্ডা। ২) পুজো কমিটির সভাপতি তথা প্রাত্তন তৃনমুল ব্লক সভাপতি তমাল ঘোষ। ৩)সঞ্জয় কুমার মন্ডল। হিন্দু জাগরন মঞ্চের উত্তর বঙ্গের প্রান্ত প্রচারক।
0
0
Report

कलन में स्वास्थ्य मंत्री सुमना सरकार ने पूजा उद्घाटन किया, विधायक साथ मौजूद

Mirpur, West Bengal:রবিবার রাতে কালনায় পুজো উদ্বোধনে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কালনার কাঁসারিপাড়ায় শ্যামা প্রসাদ স্মৃতি সংঘ ক্লাবে এসে তিনি জানান মা যেভাবে অশুভ শক্তির বিনাশ করেছে ৪ তারিখে এবং তারপরে এখনো বাংলার বুকে যেটুকু ভূত-পেত্নীদের আছে তাদেরকে মা যেন বিদায় করেন আর স্বাস্থ্য ও রাজ্যবাসী সুস্বাস্থ্য কামনা করেলেন। রবিবার রাত সাড়ে এগারোটার সময় কালনার শ্যামাপ্রসাদ স্মৃতি সঙ্গে এসে পৌঁছলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করলেন পুজোর।
0
0
Report
Advertisement

सुबह चाय बागान में हाथियों का दल घुसा, लोगों में दहशत, वनकर्मी निगरानी में

Mal Bazar, West Bengal:করিডরে চলার পথে ভোরের আলো ফুটে ওঠায় সকালে মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েতের নেপুচাপুর চাবাগানে থমকা দাড়ালো বুনো হাতির দল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই হাতির দলটি পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে এসে নিজস্ব করিডরে যাওয়ার চেষ্টা করে। তারঘেরা জঙ্গলের রাস্তায় প্রচুর ধান গাছ লাগানো রয়েছে। সেই ধানগাছ পাহাড়া দিতে প্রচুর মানুষ বোমপটকা নিয়ে পাহাড়া দিচ্ছিল। হাতির দলটিকে দেখেই স্থানীয় বাসিন্দারা বোমপটকা ফাটায়। স্থানীয় বাসিন্দাদের বাধায় হাতির দলটি ফের উল্টো দিকে ফিরে গিয়ে নেপুচাপুর চাবাগানের ১০ নং সেকশনে ঢুকে পড়ে। খবর পেয়ে মালস্কোয়াডের বনকর্মিরা ঘটনাস্থলে চলে আসে। তারা হাতির দলটির উপর নজরদারি শুরু করে। এদিকে জাবাগানে হাতির উপস্থিতির খবর ছড়িয়ে প্রচুর উৎসাহী মানুষের ভীড় জমে যায়। বনকর্তারা জানিয়েছেন সন্ধ্যা নেমে এলে হাতির দলটি নিজে থেকেই জঙ্গলে ফিরে যাবে।
0
0
Report

उपलब्ध Kali Pujo उद्घाटन के साथ केंद्रीय मंत्री सुकांत मजुमदार की आतिशबाजी से बची हलचल, बालুরঘाट में भीड़ जुटी

Dinajpur, Rangpur Division:বালুরঘাট, ৯ নভেম্বর: রবিবার রাতভর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও গঙ্গারামপুরের একাধিক কালীপুজোর শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন নিজের দুই মেয়েকে নিয়েই একাধিক পুজোর উদ্ধোধন করেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি রুদ্র মহারাজ। এদিকে এদিন বালুরঘাটের মিলন সংঘ ক্লাবের পুজোর উদ্ধোধন করতে গিয়ে প্যান্ডেলের উপরে থাকা তুবড়ি আগুনের পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর গায়ে। অল্পের জন্য রক্ষা পান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তারপর তুই কন্যাকে নিয়ে প্রিন্স ক্লাব ও বুড়াকালি মন্দিরে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
0
0
Report

श्वसुर के घर खाने के बाद युवक की मौत, हत्या की कथित साजिश में पत्नी गिरफ्तार

Mollar Chak, West Bengal:শ্বশুরবাড়িতে খাওয়ার পরেই অসুস্থ, নার্সিংহোমে মৃত্যু যুবকের! খাবারে বিষ মেশানোর অভিযোগ, গ্রেফতার স্ত্রী শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন যুবক। শেষ পর্যন্ত মৃত্যুুর কোলে ঢলে পড়লেন তিনি। খাবারে বিষ মিশিয়ে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলল মৃতের পরিবার। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মৃতের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত যুবকের নাম প্রশান্ত দোলুই (২৭)। তাঁর বাড়ি দাসপুর থানার বসন্তপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত। সেখানে খাওয়াদাওয়ার পরেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষক্রিয়ার সন্দেহে তাঁকে প্রথমে কেশপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাঁকে দাসপুরের গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গত শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় প্রশান্তর। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়। এরপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রীকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, প্রশান্তর খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে。
0
0
Report
Advertisement

दुर्गापुर के डेकोरेटर गोदाम में भीषण आग, दमकल ने काबू पाया

Durgapur, West Bengal:ডেকোরেটরের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন। দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গুরুদোয়ারা রোডে একটি ডেকোরেটরের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কালি পুজোর রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। গোডাউনের ভেতরে থাকা ডেকোরেশনের জিনিসপত্র, কাপড়, বাঁশ, কাঠ সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। প্রথমে একটি ইঞ্জিন পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। মোট দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোডাউনের আশেপাশে থাকা বাড়ির বাসিন্দারা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত খবর পাওয়া যায়নি। গোডাউনের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ。
0
0
Report

जलपाईगुड़ी के जगरणीय 50 साल की स्वर्ण जयंती: श्यामापूजा और काली पूजा में धमाकेदार आयोजन

Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জাগরণী সুবর্ণজয়ন্তী,শ্যামাপুজো,কালীপুজো। পুলিশ অফিসাররা দফায় দফায় পূজা কমিটির সাথে আলোচনায় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত। পাঁচ দশকের পথচলা, সুবর্ণজয়ন্তীতে জাগরণীর জোড়া চমক! ৫০ বছরের আবেগ, ঐতিহ্য আর অসংখ্য স্মৃতিকে সঙ্গী করে ময়নাগুড়ি জাগরণীর শ্যামাপুজোয় এবার বিশেষ আয়োজন। সুবর্ণজয়ন্তী বর্ষে মণ্ডপজুড়ে ফুটে উঠেছে ভবতারিণী মন্দিরের আদল। পাশাপাশি রাজস্থানের অগরি নৃত্যের বর্ণময় পরিবেশনায় জমে উঠেছে উৎসবের আবহ。 পাঁচ দশকের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে তুলতে জাগরণীর এই ব্যতিক্রমী উদ্যোগে মিশেছে ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আনন্দ। মণ্ডপসজ্জা থেকে সাংস্কৃতিক পরিবেশনা—সবেতেই সুবর্ণজয়ন্তীর বিশেষ ছাপ。 জাগরণীর ৫০ বছরের কালিপুজার প্রথম রাতে অগণিত মানুষ।
0
0
Report
Advertisement

लिलोया पंचाननटला नए बाजार में भीषण आग, तीन दुकानों जलकर राख

Howrah, West Bengal:লিলুয়ার পঞ্চাননতলা নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান লিলুয়া থানার অন্তর্গত পঞ্চাননতলা নতুন বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বাজির ফুলকি থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়। মুহূর্তের মধ্যে আগুন গ্রাসে চলে আসে তিনটি দোকান। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায় দোকানগুলি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে。
0
0
Report

हरिपाल के श्रीपतिपुर में हरिकाली पूजा: कृष्ण-कालीन एकता और ईलिश भोग

Hooghly, West Bengal:সবুজ কালী তৃপ্ত হন বাঁশির সুরে,খেতে ভালোবাসেন ইলিশ ভাজা। হুগলির শ্রীপতিপুরে কালীর গায়ের রং সবুজ। গলায় বৈষ্ণবদের কণ্ঠিমালা, কপালে বৈষ্ণব তিলক। দেবীর সামনে পশুবলি নয়, বরং প্রতিদিন শোনানো হয় বাঁশির সুর। আবার কালীপুজোর নিশিতে দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তাঁর প্রিয় ইলিশ মাছ ভাজা। কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপের আরাধনায় এমনই এক ব্যতিক্ৰমী পুজোর সাক্ষী হুগলির হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুরের অধিকারী পরিবারে।৭৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে চলে আসছে এই সবুজ কালীর পুজো। জা✶না ✶যায়, বাংলা ১৩৫৭ বঙ্গাব্দে বটকৃষ্ণ অধিকারীর হাত ধরে এই পুজোর সূচনা। বৈষ্ণব পরিবারের সন্তান ছিলেন বটকৃষ্ণ। ছোট থেকেèn সংসারের প্রতি বিশেষ আকর্ষণ ছিল না তাঁর। মাধ্যমিক পাশ করার পর চাকরিতে যোগ দিয়েও দূরে বদলি হওয়ায় পরিবারের অনুরোধে চাকরি ছেড়ে দেন। এরপর চাষবাসের পাশাপাশি মাঠে গরু চরাতে যেতেন তিনি। সেই মাঠের কাছেই ছিল জঙ্গল ও শ্মশান। সেখানে সবুজ ঘাসের উপর গরু ছেড়ে দিয়ে সারাদিন বাঁশি বাজাতেন বটকৃষ্ণ। ধীরে ধীরে তাঁর মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। একদিন মাঠে গরু বাঁধার সময় পিছন থেকে তাঁকে কেউ ডাকেন। পিছনে ফিরে সাদা পোশাক পরিহিত, হাতে কমণ্ডলু পায়ে খড়ম এবং সাদা দাড়িওয়ালা এক সাধককে দেখতে পান তিনি। সেই সাধক তাঁকে শ্মশানে নিশিপ্রহরে দীক্ষা নেওয়ার নির্দেশ দেন। এরপর পরিবারের অজান্তে শ্মশানে গিয়ে গুরুদীক্ষা নিয়ে তন্ত্রসাধনা শুরু করেন বটকৃষ্ণ। রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে ভোরে গায়ে ছাই মেখে ফিরতেন তিনি। ছেলের এই আচরণ দেখে পরিবারের সদস্যরা তাঁর বিয়ে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরেও সাধনা থেকে সরে আসেননি বটকৃষ্ণ。 প্রথমে বাড়ির অন্দরেই গোপনে ঘটে মা কালীর আরাধনা শুরু করেন তিনি। একসময় স্বপ্নাদেশ পান দেবীর। দেবী তাঁকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার নির্দেশ দেন। কিন্তু বৈষ্ণব পরিবারের সদস্যরা মূর্তিপুজোয় আপত্তি জানান। এমনকী গ্রামের কয়েকজন বৈষ্ণব মোড়লও পরিবারটিকে একঘরে করার চেষ্টা করেন বলে পরিবারের দাবি। এরপরই আসে সেই অলৌকিক অভিজ্ঞতা। শ্মশানে সাধনা করার সময় একদিন চারপাশ দৈব আলোয় আলোকিত হয়ে ওঠে। বাতাস ভরে যায় সুগন্ধে। বটকৃষ্ণ দেখতে পান, যেখানে তিনি প্রতিদিন গরু চরাতেন, সেখানে একই সঙ্গে উপস্থিত শ্রীকৃষ্ণ ও মা কালী। তাঁরা তাঁকে জানান, কৃষ্ণ ও কালী আলাদা নন, তাঁরা এক এবং অভিন্ন। এরপর বটকৃষ্ণ প্রত্যক্ষ করেন কৃষ্ণ ও কালীর সম্মিলিত এক অপূর্ব নারী মূর্তি। দেখতে কালীমূর্তির মতো হলেও দেবীর গায়ের রং কচি দুর্বা ঘাসের মতো সবুজ। 'নবদূর্বাদলশ্যামা' রূপেই দেবীকে প্রতিষ্ঠা করার নির্দেশ পান তিনি。 সেই নির্দেশ মেনেও মাঘ মাসে রটন্তী চতুর্দশীর তিথিতে প্রতিষ্ঠিত হয় সবুজ কালী의 মূর্তি। রটন্তী কালীর পৌরাণিক কাহিনির সঙ্গেও এই পুজোর বিশেষ যোগ রয়েছে। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাধা ও শ্রীকৃষ্ণের লীলার কথা শুনে রাধারের স্বামী আয়ন ঘোষ সেখানে উপস্থিত হন। তাঁকে অপমানের হাত থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেন। অন্যদিকে রাধিকা কালীপুজো করছেন দেখে আয়ন ঘোষ ফিরে যান। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়েছিল বলেই তিথিটির নাম রটন্তী কালীপুজো বলে পরিচিত。 এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, এখানে কোনও পশুবলি হয় না। বৈষ্ণব ভাবধারা আরাধনা করা হয়। আঁখ, চালকুমড়ো ও কলা নিবেদন করা হয়। তবে কালীপুজোর রাতে দেবীর ভোগে থাকে ইলিশ মাছ ভাজা। পরিবারের বিশ্বাস, ইলিশ মাছ দেবীর অত্যন্ত প্রিয়। শুধু তাই নয়, কৃষ্ণ ও কালীর অভিন্ন রূপ হওয়ায় দেবীকে বাঁশির সুর শোনানোর বিশেষ রীতি রয়েছে। কালীপুজোর রাতে এক প্রহর অর্থাৎ প্রায় তিন ঘণ্টা ধরে বাঁশি বাজিয়ে দেবীকে শোনানো হয়। সেই বাঁশি বাজান পরিবারের বর্তমান সদস্য দেবজ্যোতি অধিকারী。 দেবজ্যোতি অধিকারী জানান, তাঁদের পরিবারে কৃষ্ণ ও কালী আলাদা নন, দু'জনেই এক سত্তার প্রকাশ। তাই দেবীর গলায় রয়েছে কণ্ঠিমালা এবং কপালে বৈষ্ণব তিলক। তিনি বলেন, বটকৃষ্ণ অধিকারীর সাধনায় সিদ্ধিলাভের পরই এই পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে বটকৃষ্ণের সুযোগ্য পুত্র কালিপদ অধিকারী, যিনি পণ্ডিত শিবানন্দপুরী নামেও পরিচিত, পঞ্চমুণ্ডির আসনে সাধনা করেন। সারা বছরই অধিকারী পরিবারের এই বৈষ্ণব বাড়িতে পূজিতা হন সবুজ কালী। কিরণ্ময় পাল , নবকুমার ঘোষ বলেন, লোকশ্রুতি আছে ভূত চতুর্দশীতে কেউ মনের ইচ্ছা পূরণ করতে মন্দিরে ১৪ প্রদীপ প্রদান করলে মা তার মনের ইচ্ছা পূরণ করেন এবং কেউ জুঁই ফুল দিলে মা তার মনের ইচ্ছা পূরণ করেন। ভক্তি ভরে ডাকলে মা সবার মনস্কামনা পূরণ করেন。 কৃষ্ণের বাঁশির সুর, বৈষ্ণব ভাবধারা আর তন্ত্রসাধনার মেলবন্ধনে হরিপালের শ্রীপতিপুরের এই সবুজ কালীর পুজো আজও স্বতন্ত্র ঐতিহ্য বহন করে চলেছে। যেখানে বলির পরিবর্তে দেবীর আরাধনাায় মুখ্য হয়ে উঠেছে ভক্তি, বাঁশির সুর আর ইলিশ মাছ ভাজার ভোগ।
0
0
Report
Advertisement

करला नदी के घाटों पर सफाई अभियान; छठ पूजा के लिए पानी उपलब्ध कराने की तैयारी

Jalpaiguri, West Bengal:করলা নদীতে জল কম। পুন্যারায়তিদের কথা মাথায় প্রয়োজনে গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হতে পারে। ছট পূজা জন্য জলের ব্যবস্থা করা হতে পারে।ঘাট পরিদর্শনী এসে এমনটাই চিন্তাভাবনা বিধায়ক অনন্তদের অধিকারীর। কালীপুজোর দিনেই ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাট পরিদর্শন ল জলপাইগুড়ির করলা নদী সংলগ্ন বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন বিধায়ক। পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড এলাকার ঘাটগুলিতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ছটপুজোকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। নদীর ঘাট ও সংলগ্ন এলাকায় জমে থাকা আবর্জনা সরানোর পাশাপাশি চলছে সাফাই অভিযান। ছটব্রতীদের যাতে কোনওরকম অসুবিধার মুখে পড়তে না হয় এবং সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই প্রশাসনের এই তৎপরতা। পুজোর আগে ঘাটগুলিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তোলাই এখন পুরসভার মূল লক্ষ্য।
0
0
Report

कालीपूजा के मौके पर तेल के टैंकर में भीषण आग, इलाके में हड़कंप

Haldia, West Bengal:*কালীপুজোর মোমবাতি থেকেই ট্যাঙ্কারে আগুন! রামতারকে ভস্মীভূত তেলের ট্যাঙ্কার। নেমেষেই আতঙ্ক ছড়ায় এলাকায়.* পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত রামতারকে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজো উপলক্ষে গাড়ির ড্যাশবোর্ডে মোমবাতি জ্বালিয়ে বাজারে যান চালক। অনুমান, সেই মোমবাতি থেকেই কোনওভাবে আগুন লাগে গাড়িতে। পাশে বাড়িঘর থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে তমলুক দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ট্যাঙ্কারটি।
0
0
Report
Advertisement
Advertisement
Back to top