Back
दुर्गापुर में भाजपा से टीएमसी में बड़े पैमाने पर शामिल: 12–15 परिवार जुड़े
CDChittaranjan Das
Mar 09, 2026 12:46:44
Durgapur, West Bengal
ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, শিল্পাঞ্চল দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীরা । ভোটের দামামা যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও বাড়ছে। বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে, বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্য। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলেছেন। আগামী দিনে আরও বহু বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলবেন বলেও দাবি করেন তারা। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই যোগদানের ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, যারা তৃণমূলে গিয়েছেন তারা সক্রিয় বিজেপি কর্মী নন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 09, 2026 14:33:330
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 14:15:220
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 13:09:310
Report
SMSubhasis Mandal
FollowMar 09, 2026 13:09:060
Report
ANArnabangshu Neogi
FollowMar 09, 2026 13:01:170
Report
PCPrabir Chakraborty
FollowMar 09, 2026 12:48:350
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 09, 2026 12:48:260
Report
EGE GOPI
FollowMar 09, 2026 12:48:100
Report
BBBimal Basu
FollowMar 09, 2026 12:47:590
Report
NRNarayan Roy
FollowMar 09, 2026 12:47:290
Report
BSBidhan Sarkar
FollowMar 09, 2026 12:47:140
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 12:46:260
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 11:16:010
Report
MMManoj Mondal
FollowMar 09, 2026 11:07:270
Report