Back
आसनसोल के जमूरिया में भीषण आग: 11 दुकानें जलकर राख, आरोपों की राजनीति तेज
BCBasudeb Chatterjee
Feb 01, 2026 07:20:33
Asansol, West Bengal
আসানসোলের জামুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ১১টি দোকান, পরিকল্পিত আগুনের অভিযোগে রাজনৈতিক তরজা
আসানসোল। গভীর রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালেন ছোট ব্যবসায়ীরা। আসানসোল কর্পোরেশনের জামুরিয়া এক নম্বর বোড়ো এলাকার ৩২ নম্বর ওয়ার্ডের বোগড়াচটি মোড় সংলগ্ন জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি ছোট হাটবাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১১টি দোকান ও দুটি ঠেলাগাড়ি। গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
এই ছোট হাটবাজারে দীর্ঘদিন ধরেই সবজি, মাছ-মাংস সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর গুমটি করে ব্যবসা চালাতেন বহু মানুষ। হঠাৎ কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছেন ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা। রাতের মধ্যেই সবকিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় হতবাক ব্যবসায়ীরা—সংসার চলবে কীভাবে, আবার দোকান তুলবেন কীভাবে, সেই চিন্তায় দিশেহারা তাঁরা।
ঘটনার পর রবিবার সকালে ঘটনারাস্থলে পৌঁছান বিজেপি নেতা কৃষ্ণাপ্রসাদ সহ অন্যান্য নেতৃত্বরা। তিনি এই অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে ব্যবসায়ীদের রুজি-রোজগার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। “এটা সরাসরি পেটে মারার পরিকল্পনা, যা আমরা কখনও মেনে নিতে পারি না,”—বলেন তিনি। তিনি আশ্বাস দেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে তিনি রয়েছেন। বেলা এগারোটার মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হলে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বড় পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি。
বিজেপি নেতারা ঘটনাস্থল ত্যাগ করার পর সেখানে পৌঁছান এলাকার ওয়ার্ড কাউন্সিলর ভোলা হেলা ও তৃণমূল শ্রমিক সংগঠনের শীর্ষ নেতা তারকেশ্বর সিং। তাঁরা জানান, যে জমিতে দোকানগুলি ছিল তা ব্যক্তিগত মালিকানাধীন। সংলগ্ন এলাকায় একটি মার্কেট থাকলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হবে।
ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একদিকে যেমন সর্বস্ব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের হাহাকার, তেমনই অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আগুনের প্রকৃত কারণ কী—দুর্ঘটনা না ষড়যন্ত্র, তা খতিয়ে দেখার দাবিতে এখন তাকিয়ে গোটা জামুরিয়া।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PSPrasenjit Sardar
FollowMar 05, 2026 12:22:360
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 12:22:03Howrah, West Bengal:ভোটের হাওয়া কেমন।তা বুঝতে জি ২৪ ঘণ্টা হাজির মধ্য হাওড়ায়।উন্নয়ন অনুন্নয়নে বিভিন্ন ইস্যু নিয়ে সরব এখানকার বাসিন্দারা।এস আই আর নিয়ে চর্চা চলছে জোর কদমে।
0
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 12:21:230
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 12:21:120
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 11:35:090
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 11:34:570
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 11:34:460
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 11:34:300
Report
DGDebabrata Ghosh
FollowMar 05, 2026 11:34:210
Report
SBSoumen Bhattachrya
FollowMar 05, 2026 11:17:170
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 11:17:07Kolkata, West Bengal:RSB RALLY
রাসবিহারী মোড়ে প্রতিবন্ধীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। তাদের মানবিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি নিয়ে বিক্ষোভ। এলাকায় যানজট।
0
Report
BMBiswajit Mitra
FollowMar 05, 2026 11:16:440
Report
SCSandip Chowdhury
FollowMar 05, 2026 11:15:420
Report
KMKIRAN MANNA
FollowMar 05, 2026 11:08:250
Report
ALArup Laha
FollowMar 05, 2026 10:51:490
Report