Back
आसनसोल में 2026 से पहले माध्यमिक परीक्षा बन गई चुनाव प्रचार का मंच
BCBasudeb Chatterjee
Feb 02, 2026 05:37:31
Asansol, West Bengal
📌 ২০২৬-এর ভোটের আগে মাধ্যমিকেই ‘জনসংযোগের লড়াই’, পরীক্ষার্থীদের ঘিরে আসানসোলে রাজনৈতিক প্রতিযোগিতা তুঙ্গে
আসানসোল। সামনে ২০২৬ সালের বিধানসভার নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে মাধ্যমিক পরীক্ষাকে যেন জনসংযোগের মঞ্চ বানাতে শুরু করল রাজনৈতিক দলগুলি। পরীক্ষার্থীদের কাছে টানতে কে কতটা এগিয়ে থাকবে, তা নিয়ে শুরু হয়ে গেছে অলিখিত প্রতিযোগিতা। আসানসোল শিল্পাঞ্চল জুড়েও মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল, পেন, উপহার দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের প্রতিনিধিদের。
বার্ণপুর এলাকায় দেখা গেল বিজেপি নেত্রী অগ্নিমাত্রা পালকে। তিনি তাঁর বিধানসভা কেন্দ্রের একটি স্কুলে পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিয়ে উৎসাহিত করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও পিছিয়ে নেই—ছাত্রছাত্রীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়েই এই চিত্র নজরে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা—কে কতটা সাধারণ মানুষের কাছা জেতে পারবে, তা নিয়েই বাড়ছে প্রতিযোগিতা।
একের মধ্যে সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬, যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক প্রস্তুতি।
এবছর পশ্চিম বর্ধমান জেলা থেকে মোট ৩০ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবেন। এর মধ্যে আসানসোল মহকুমা থেকে ১৮ হাজার ১৪ জন এবং দুর্গাপুর মহকুমা থেকে ১২ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা স্তরে বৈঠক করেন জেলাশাসক এস পোন্নাবলম। পাশাপাশি আসানসোলে মহকুমা স্তরে বৈঠক করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য, পুলিশসহ সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, তার জন্য বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে সিভিক পুলিশ। কোথাও কোথাও পুলিশ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে।
সব মিলিয়ে, মাধ্যমিক পরীক্ষা যেমন ছাত্রছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনই ২০২৬-এর নির্বাচনের আগে তা রাজনৈতিক মহলেও হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:46:300
Report
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report