Back
असनसोल नगर निगम ने रविवार को डेटा एंट्री के लिए कर्मचारियों को बुलाया, राजनीतिक हंगामा
BCBasudeb Chatterjee
Mar 08, 2026 08:48:43
Asansol, West Bengal
রবিবার সাধারণ মানুষের জন্য না খুললেও কর্মচারীদের উপস্থিতিতে খোলা থাকল আসানসোল পুরনিগম। যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের ডাটা এন্ট্রি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এদিন পুরনিগমের সমস্ত কর্মচারীকে কাজে ডাকা হয়। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শনিবার সোশ্যাল মিডিয়ায় আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সই করা একটি নির্দেশপত্র ভাইরাল হয়। ওই নির্দেশে উল্লেখ ছিল, রবিবার সকাল নটার মধ্যে পুরনিগমের সমস্ত কর্মচারীকে সদর দপ্তর ও বিভিন্ন বোরো অফিসে উপস্থিত থাকতে হবে। সেই অনুযায়ী রবিবার সকাল থেকেই আসানসোল পুরনিগমের সদর দপ্তর ও বোরো অফিসগুলিতে কর্মচারীরা উপস্থিত হন। সদর দপ্তরে পুরকমিশনার কর্মচারীদের ডাটা এন্ট্রির পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে নির্দেশ দেন। কর্মচারীদের নিজেদের অফিসের কম্পিউটার থেকেই যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের তথ্য এন্ট্রি করার কাজ করতে বলা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে। সেই কারণেই দ্রুত फর্মের তথ্য নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনিগম সূত্রে জানা গেছে, এই ডাটা এন্ট্রির কাজের জন্য তিনটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে সংশয় দেখা দায়ায় পুরনিগমের কর্মচারীদেরই এই কাজে লাগানো হয়েছে। এতে বিজেপি সরব হয়েছে। বিজেপির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্ত অভিযোগ করেন, যুবসাথী প্রকল্পের ফর্মগুলি পুরনিগমে এমনভাবে রাখা রয়েছে যাতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সবার সামনে চলে আসছে, যা আইনবিরুদ্ধ। তিনি এই অভিযোগ তুলে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও এই নির্দেশের সমালোচনা করেছেন। তাঁর দাবি, সাদা কাগজে মেয়রের এই ধরনের নির্দেশ দেওয়া নিয়মবিরুদ্ধ। প্রশাসনিক নির্দেশ সাধারণত পুরকমিশনারের পক্ষ থেকেই দেওয়া হয় এবং তা সরকারি প্যাডে হওয়া উচিত। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ছুটির দিনে কাজ করা কর্মচারীরা এর বিনিময়ে কী সুবিধা পাবেন, সেই বিষয়েও চিঠিতে কিছু উল্লেখ নেই। যদিও এই অভিযোগ খারিজ করে পুরকমিশনার ওয়াটসএপ কল দিয়ে জানান, বিজেপি কাউন্সিলর যে ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সে বিষয়ে তাঁর জানা নেই। তবে যদি সত্যিই YouthSathi ফর্মগুলি অবহেলায় পড়ে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় ফোনে জানান, “সাধারণ মানুষের কাজ করাটাই আমাদের মূল লক্ষ্য। বিজেপির করার মতো কোনো কাজ নেই বলেই তারা এসব নিয়ে রাজনীতি করছে। কোথায় ফর্ম পড়ে আছে বা রবিবার কাজের জন্য ডাকা হয়েছে—এসব বড় বিষয় নয়। মানুষের কাজ দ্রুত সম্পন্ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই কাজ তৃণমূল কংগ্রেসই করে।” রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’-এ various सरकारी প্রকল্পে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার পাওয়া তথ্য অনুযায়ী, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে মোট কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী যুবসাথী প্রকল্পে মোট ১ লক্ষ ৭০ হাজার ৭৫২টি আবেদন, লক্ষ্মীর ভান্ডারে ৩৫ হাজার ২০৪টি আবেদন, ভূমিহীনদের আর্থিক সহায়তা প্রকল্পে ৮০ হাজার ৭৫৪টি, সেচে চার্জ মাফ প্রকল্পে ২৭টি আবেদন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় YouthSathi ৭৩ হাজার ৭২৭টি, লক্ষ্মীর ভান্ডার ২০ হাজার ৬১৮টি ও ভূমিহীনদের আর্থিক সহায়তা ৮ হাজার ২০০টি आवेदन জমা পড়েছে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় YouthSathi ৩০ হাজার ৫৯৫টি ও লক্ষ্মীর ভাণ্ডার ৭ হাজার ৮০৯টি আবেদন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 08, 2026 09:32:480
Report
ANArnabangshu Neogi
FollowMar 08, 2026 09:19:140
Report
PMPiyali Mitra
FollowMar 08, 2026 09:19:010
Report
STSrikanta Thakur
FollowMar 08, 2026 09:18:110
Report
EGE GOPI
FollowMar 08, 2026 08:48:120
Report
CDChittaranjan Das
FollowMar 08, 2026 08:47:510
Report
KAKAYESH ANSARI
FollowMar 08, 2026 08:47:290
Report
SBSoumen Bhattachrya
FollowMar 08, 2026 08:33:01Kolkata, West Bengal:সঙ্গীতা যাদব, বিজেপি রাজ্যসভার সাংসদ
রাষ্ট্রপতির ইস্যুতে প্রতিক্রিয়া...প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলের পোস্ট বিষয়ে..
মহুয়া মৈত্রের মন্তব্যের প্রসঙ্গে...
মুখ্যমন্ত্রীর ধর্না প্রসঙ্গে ...
0
Report
SBSoumen Bhattachrya
FollowMar 08, 2026 08:30:500
Report
BSBarun Sengupta
FollowMar 08, 2026 08:02:030
Report
SBSoumen Bhattachrya
FollowMar 08, 2026 08:01:030
Report
BSBidhan Sarkar
FollowMar 08, 2026 07:47:04Chinsurah, West Bengal:গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় কাঠ কয়লার উনুন জ্বালিয়ে প্রতিবাদ। নারী দিবসে অভিনব প্রতিবাদ চুঁচুড়ায়।
0
Report
BSBidhan Sarkar
FollowMar 08, 2026 07:46:480
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 08, 2026 07:45:380
Report