Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ईरान के राष्ट्रपति ने कहा- क्षेत्रीय युद्ध के खतरे बढ़ रहे, कड़ा जवाब देंगे
PMPiyali Mitra
Mar 08, 2026 09:19:01
Kolkata, West Bengal
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নতুন বয়ান …… "শত্রুরা আমাদের এবং প্রতিবেশী দেশগুলিকে যুদ্ধে লিপ্ত করতে চায়। আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে সংঘাত তৈরি করতে চায় আমরা এটা অনেকবার বলেছি, এবং সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসারে, আমরা প্রতিবেশী দেশগুলির সাথে ভ্রাতৃত্ব এবং সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু যা ঘটছে তা হল শত্রুপা যেকোনো দেশ থেকে আক্রমণ করতে এবং আমাদের ভূখণ্ড দখল করতে চায়। স্পষ্টতই, আমাদের অবশ্যই প্রতিরোধ জানাতে হবে। এবং যখন আমরা বলি যে আমরা প্রতিরোধ জানাতে চাই, এর অর্থ এই নয় যে আমাদের সেই দেশের সাথে সংঘাত আছে। এর অর্থ এই নয় যে আমরা সেখানে জনগণকে হয়রানি করতে চাই, ঈশ্বর না করুন। অবশ্যই, *যেহেতু তারা আমাদের আক্রমণ করেছে, আমাদের অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে, এবং তারা যত বেশি চাপ প্রয়োগ করবে, আমাদের প্রতিক্রিয়া স্পষ্টতই তত শক্তier হবে।*
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 08, 2026 09:32:48
Jalpaiguri, West Bengal:বিজেপি ও অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেস যোগদান বলে দাবি তৃণমূলে । তৃণমূলের কর্মীদেরকেই তৃণমূলে যোগদান। ভোটের মুখে আইওয়াশ। কটাক্ষ বিরোধীদের। কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি ব্লকের পার-মেখলিগঞ্জ অঞ্চলের ৭টি পরিবারের বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে মেখলিগঞ্জ বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, হলদিবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত কুমার রায়, হলদিবাড়ি ব্লকের যুব অবজার্ভার নরেশ চন্দ্র রায়, হলদিবাড়ি ব্লকের সাধারণ সম্পাদক কমল রায় সহ হলদিবাড়ি ব্লকের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই সাধারণ মানুষ তৃণমূল কংговорেসে যোগ দিচ্ছেন। অন্যদিকে যোগদানকারীরাও জানান, মানুষের উন্নয়ন ও এলাকার অগ্রগতির স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। এবার শুনে নেওয়া যাক এই যোগদান নিয়ে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং যোগদানকারীদের বক্তব্য। রিপোর্ট:- প্রদ্যুত দাস
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 08, 2026 09:18:11
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুষ্ঠান আয়োজন করা হলো । রবিবার সকাল থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিল, বিতর্ক ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিংশ শতাব্দীতে নারীর ক্ষমতায়ন এবং নারীর সমান অধিকার প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কন্যা সন্তান বাঁচাও, নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ সহ চাকরি ক্ষেত্রে এবং সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণ করে মহিলাদের সমমর্যাদায় তুলে আনার নিরন্তর প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার বা ধর্ষণের মতো ঘটনা সামনে এসেছে। সংগঠনগুলির পক্ষ থেকে নারীদের নিরাপত্তা এবং সমমর্যাদার দানের দাবি উঠেছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 08, 2026 08:48:43
Asansol, West Bengal: রবিবার সাধারণ মানুষের জন্য না খুললেও কর্মচারীদের উপস্থিতিতে খোলা থাকল আসানসোল পুরনিগম। যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের ডাটা এন্ট্রি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এদিন পুরনিগমের সমস্ত কর্মচারীকে কাজে ডাকা হয়। এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শনিবার সোশ্যাল মিডিয়ায় আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সই করা একটি নির্দেশপত্র ভাইরাল হয়। ওই নির্দেশে উল্লেখ ছিল, রবিবার সকাল নটার মধ্যে পুরনিগমের সমস্ত কর্মচারীকে সদর দপ্তর ও বিভিন্ন বোরো অফিসে উপস্থিত থাকতে হবে। সেই অনুযায়ী রবিবার সকাল থেকেই আসানসোল পুরনিগমের সদর দপ্তর ও বোরো অফিসগুলিতে কর্মচারীরা উপস্থিত হন। সদর দপ্তরে পুরকমিশনার কর্মচারীদের ডাটা এন্ট্রির পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে নির্দেশ দেন। কর্মচারীদের নিজেদের অফিসের কম্পিউটার থেকেই যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মের তথ্য এন্ট্রি করার কাজ করতে বলা হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করবে। সেই কারণেই দ্রুত फর্মের তথ্য নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনিগম সূত্রে জানা গেছে, এই ডাটা এন্ট্রির কাজের জন্য তিনটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ সম্পূর্ণ হওয়া নিয়ে সংশয় দেখা দায়ায় পুরনিগমের কর্মচারীদেরই এই কাজে লাগানো হয়েছে। এতে বিজেপি সরব হয়েছে। বিজেপির ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্ত অভিযোগ করেন, যুবসাথী প্রকল্পের ফর্মগুলি পুরনিগমে এমনভাবে রাখা রয়েছে যাতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সবার সামনে চলে আসছে, যা আইনবিরুদ্ধ। তিনি এই অভিযোগ তুলে একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও এই নির্দেশের সমালোচনা করেছেন। তাঁর দাবি, সাদা কাগজে মেয়রের এই ধরনের নির্দেশ দেওয়া নিয়মবিরুদ্ধ। প্রশাসনিক নির্দেশ সাধারণত পুরকমিশনারের পক্ষ থেকেই দেওয়া হয় এবং তা সরকারি প্যাডে হওয়া উচিত। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ছুটির দিনে কাজ করা কর্মচারীরা এর বিনিময়ে কী সুবিধা পাবেন, সেই বিষয়েও চিঠিতে কিছু উল্লেখ নেই। যদিও এই অভিযোগ খারিজ করে পুরকমিশনার ওয়াটসএপ কল দিয়ে জানান, বিজেপি কাউন্সিলর যে ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সে বিষয়ে তাঁর জানা নেই। তবে যদি সত্যিই YouthSathi ফর্মগুলি অবহেলায় পড়ে থাকে, তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হবে। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় ফোনে জানান, “সাধারণ মানুষের কাজ করাটাই আমাদের মূল লক্ষ্য। বিজেপির করার মতো কোনো কাজ নেই বলেই তারা এসব নিয়ে রাজনীতি করছে। কোথায় ফর্ম পড়ে আছে বা রবিবার কাজের জন্য ডাকা হয়েছে—এসব বড় বিষয় নয়। মানুষের কাজ দ্রুত সম্পন্ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেই কাজ তৃণমূল কংগ্রেসই করে।” রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’-এ various सरकारी প্রকল্পে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলার পাওয়া তথ্য অনুযায়ী, যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে মোট কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী যুবসাথী প্রকল্পে মোট ১ লক্ষ ৭০ হাজার ৭৫২টি আবেদন, লক্ষ্মীর ভান্ডারে ৩৫ হাজার ২০৪টি আবেদন, ভূমিহীনদের আর্থিক সহায়তা প্রকল্পে ৮০ হাজার ৭৫৪টি, সেচে চার্জ মাফ প্রকল্পে ২৭টি আবেদন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় YouthSathi ৭৩ হাজার ৭২৭টি, লক্ষ্মীর ভান্ডার ২০ হাজার ৬১৮টি ও ভূমিহীনদের আর্থিক সহায়তা ৮ হাজার ২০০টি आवेदन জমা পড়েছে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় YouthSathi ৩০ হাজার ৫৯৫টি ও লক্ষ্মীর ভাণ্ডার ৭ হাজার ৮০৯টি আবেদন।
0
comment0
Report
EGE GOPI
Mar 08, 2026 08:48:12
Kharagpur, West Bengal:ডেবরা থেকে পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিলো বিজেপির পরিবর্তন যাত্রার রথ। দুপুর ১২ টা নাগাদ ডেবরার ডেবরা বাজার সংলগ্ন শীতলা মাতার ও শিব মন্দিরে পূজো দিয়ে ডেবরা ওভার ব্রীজের নীচে শুরু হয় জনসভা।আর তারপর বিজেপির পরিবর্তন যাত্রার রথ এগিয়ে যায় পিংলার দিকে। পিংলার পর সবং। তারপর বিকেলে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করার কথা। আজকের রথযাত্রায় উপস্থিত আছেন বিজেপি নেতা, রাজ্য সভার সাংসদ প্রার্থী রাহুল সিনহা, বিজেপির ওভিসি মোর্চার সভাপতী শুভেন্দু সরকার, রাজ্য যুব মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র,বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, সাধারণ সম্পাদক তনুশ্রী সাঁতরা সানা সহ অনান্যরা।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 08, 2026 08:47:51
Durgapur, West Bengal:পরিবর্তন যাত্রা কে সামনে রেখে বিজেপির বাইক র‍্যালি। রবিবার দুর্গাপুরের পূর্ব বিধানসভার ইস্পাত নগরীর রাজেন্দ্র প্রসাদ থেকে এই র‍্যালি শুরু হয়। অন্যদিকে দুর্গাপুরের পশ্চিম বিধানসভায় সিটি সেন্টার থেকে আরেকটি বাইক মিছিল শুরু হয়। পশ্চিম বিধানসভায় নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং পূর্ব বিধানসভায় নেতৃত্ব দেন জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তারা দাবি করেন, এবারের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জনতার। মানুষ বুঝতে পারছে কারা পাশে রয়েছে আর কারা নেই। পরিবর্তন যাত্রাতেও হাজার হাজার মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে। দুর্গাপুরে ও আগামী ১০ তারিখ পরিবর্তন যাত্রার রথ আসতে চলেছে। সেই জন্যই এদিনের এই র‍্যালি। জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পাশে মানুষ রয়েছে। আমাদের সমর্থন করছে। মিছিলেও দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন এগিয়ে আসছে। পাল্টা কটাক্ষ করে এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজিব ঘোষ বলেন,'বিজেপি প্রচারের আলোয় আসার জন্য এসব নাটক করছে। মানুষজনকে সেভাবে দেখা যাচ্ছে না। মানুষ তৃণমূলের পাশে রয়েছে.'
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 08, 2026 08:01:03
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 08, 2026 07:46:48
Chinsurah, West Bengal:প্রাক্তন সেনা কর্মির নাম বাদ ভোটার তালিকায়,নতুন করে আবেদন করেও মিলল না সারা,প্রশ্ন নির্বাচন কমিশনের কাজ নিয়ে。 শশিকান্ত হালদার বয়স ৮৭। সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন।অবসর ১৯৯১ সালে। রাজীব গান্ধির শান্তি সেনার প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কায় এলটিটিই র সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙায় তার বসত বাড়ি।বর্তমানে সেখানেই থাকেন। ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়।তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে।বিএলও যখন তার বাড়িতে ফর্ম দিতে আসে।পরিবারে তার স্ত্রী দুই ছেলেদের বৌমাদের নামে ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসাবে নাম তোলার জন্য ফর্ম ছয় পূরন করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান। কাল মোবাইলে মেসেজ এলে ফর্ম রিজেকশনের বিষয়টি জানতে পারেন।এরপর বৃদ্ধের ছেলে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন।তাদের পক্ষ থেকে বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়। তবে বৃদ্ধ ও তার পরিবারের প্রশ্ন,নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম থাকবে বলেছিল।তাহলে একজন বৈধ ভোটার কেন ভোট দিতে পারবে না। শশিকান্ত হালদার অবসর প্রাপ্ত সেনা কর্মি হিসাবে সরকারি পেনশন পান।তার অন্যান্য সব তথ্য আছে।তা সত্ত্বেও কেন তার নাম বাদ গেলো বা নতুন করে নাম উঠল না সেটাই বুঝে উঠতে পারছেন না。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 08, 2026 07:45:38
Arambag, West Bengal:आरामबागः০৮ মার্চ आरामबाग मेडिकल कॉलेज अस्पताल के गेट के सामने दीवार पर पैसे के Bundles के सामने शराब के गिलास जैसे वस्तु के साथ नेता का विवादित पोस्टर, सवेरे से ही शहर में हलचल। सवेरे दीवारों पर विवादित पोस्टर को लेकर आरामबाग शहर में हलचल फैल गई।आरामबाग मेडिकल कॉलेज और BDIO कार्यालय के सामने सड़क के किनारे 여러 पोस्टर दिखाई दिए। घटना को लेकर क्षेत्र में तुरंत चर्चा शुरू हो गई। पोस्टर में ऊपर लिखा है ‘MLA Office, Arambag’. तस्वीर में एक कुर्सी पर बैठे एक नेता की प्रतिछवि दिख रही है, जिसके सामने टेबल पर पैसे के Bündle और पास में शराब के गिलास जैसी वस्तु रखी है। वहीं कुछ लोग ‘विकास चाहिए’ के नारे भी लगाते दिखाई दे रहे हैं। पोस्टर के नीचे लिखा है, ‘विकास चाहए तो डांट और मारधाड़’। हालांकि पोस्टर पर किसी व्यक्ति का नाम या स्पष्ट पहचान दर्ज नहीं है, जिसकी वजह से पोस्टर लगाने वाले की पहचान को लेकर रहस्य बना हुआ है। नेताजी की पहचान भी स्पष्ट नहीं है। घटना पर राजनीतिक हलचल तेज हो गई है। रमाबाग के विधायक मधুসुदन बाग ने कहा, ऐसी पोस्टरों के पीछे शासक तृणमूल का हाथ है। राजनीतिक भ्रम फैलाने के लिए ही यह प्रकार का कार्य किया जा रहा है। मगर पोस्टर को घेरे शहर में राजनैतिक तरज़ा शुरू हो गई है। क्षेत्र के लोग मानते हैं कि टीएमसी-बीजेपी के संघर्ष की ओर ही इशारा है।
0
comment0
Report
Advertisement
Back to top