Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713301

आसनसोल-डुर्गापुर में ड्रग रैकेट पकड़: 3 गिरफ्तार, 34 ग्राम ब्राउन शुगर व नकद बरामद

BCBasudeb Chatterjee
Mar 25, 2026 03:17:14
Asansol, West Bengal
গीর্জা মোড়ে পুলিশের বড় সাফল্য! ৩৪ গ্রাম ব্রাউন সুগার ও দেড় লক্ষ টাকা সহ ৩ গ্রেফতার, চাঞ্চল্য শিল্পাঞ্চলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বিভাগের গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য মিলল। মঙ্গলবার গভীর রাতে আসানসোল সাউথ থানার অন্তর্গত গীর্জা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৪ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ প্রায় দেড় টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা একটি টোটোতে চেপে মাদক সরবরাহ করতে যাচ্ছিল। সেই সময় ডিডি বিভাগের দল চারদিক থেকে ঘিরে ফেলে তাদের হাতেনাতে পাকড়াও করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিপজ্জনক মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল。 অন্যদিকে, টোটো চালকের দাবি, সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তার কথায়, সে রেলপারের বাসিন্দা এবং অসুস্থতার অজুহাতে মোহাম্মদ নবাব নামে এক ব্যক্তিকে আলমনগরে পৌঁছে দিতে যাচ্ছিল। যাত্রীর কাছে কী ছিল, সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হঠাৎ করেই পুলিশ ঘিরে ধরে তল্লাশি চালায় এবং মাদক ও নগদ টাকা উদ্ধারের পরই সে পুরো বিষয়টি জানতে পারে。 যদিও এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ধৃতদের পূর্ণ পরিচয় বা উদ্ধার হওয়া মাদকের সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে প্রাথমিকভাবে প্রায় ৩৪ গ্রাম মাদক উদ্ধারের কথা জানা যাচ্ছে。 এই ঘটনার পর শিল্পাঞ্চলে বেআইনি মাদক চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সংগঠিত মাদক চক্রের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে。 ধৃতদের বুধবার আসানসোল আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 25, 2026 03:17:26
Kolkata, West Bengal:*আবহাওয়া পয়েন্টার* ১) সকালের দিকে সামান্য কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বেশি সম্ভাবনা। উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি ওপরের ছয় জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে, শিলাবৃষ্টি এবং কালবৈশখীর সম্ভাবনা। আজ বিকেলের পর উত্তরে বৃষ্টি কমবে। কাল উত্তরে বৃষ্টির সম্ভাবনা কম। পরশু থেকে আবার বৃষ্টি বাড়বে। ২) রাজ্যে পরশু থেকে আবার স্কোয়াল ফন্ট। আবার শুক্রবার ও শনিবার ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা।উইকেন্ডে শুক্র ও শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩) আজ এবং কাল দক্ষিণে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ কিছুটা বেশি। পরশু থেকে আবার বৃষ্টি। শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ৪) কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। রাত ও দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস মতন বেড়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। পরশু শুক্রবার থেকে হাওয়া বদল। শুক্রবার থেকে রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আরো এক দফায় ঝড় বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশখী।
1017
comment0
Report
PDPradyut Das
Mar 25, 2026 02:48:29
Jalpaiguri, West Bengal:চৈত্রী ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির করলা নদীর কিং সাহেবের ঘাট সহ বিভিন্ন ঘাটে ছট ভক্তদের ভিড়। ছট পুজোর সমস্ত নিয়ম রীতি মেনেই চৈত্র মাসের এই পুজোর আয়োজন করা হয়।করলা সহ জলপাইগুড়ি‌র বিভিন্ন নদীর ঘাটে চৈত্রী ছটপুজোয় মেতে ওঠেন অসংখ্য ভক্ত। নদীর ঘাটে বেশ ঘটা করেই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করেছেন ভক্তরা। পুজোর মধ্য দিয়ে করলা পাড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়। করলা নদীর কিং সাহেবের ঘাটে সবচেয়ে বেশি ভিড় ছিল ভক্তদের। কেইশোভ ভক্ত এবার নদীর ঘাটে এসে পুজো দিয়েছেন। কিং সাহেবের ঘাট সংলগ্ন নদীর ধারে এই পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের চেহারা নেয়। ছট ভক্তরা নদীতে নেমে সূর্য দেবের পুজো দিয়ে বাড়িতে ফেরেন।
937
comment0
Report
AGAyan Ghosal
Mar 25, 2026 02:48:13
Kolkata, West Bengal:১) হুমায়ূন মিম জোট ভোটে নতুন দল বা নতুন জোট এগুলো কোনো বড় ব্যাপার না। গতবার বামেদের সঙ্গে আইএসএফ জোট হয়েছিল। কি করতে পেরেছিল তারা? এগুলো কোনো ফ্যাক্টর হয়না। কেউ না কেউ পিছন থেকে হওয়া দিচ্ছে। তাই করছে। মানুষ כאן একবার বিজেপি কে চাইছে। মানুষ নিজের জীবনের পরিবর্তন চাইছে। ২) হুমায়ূন একদা বিজেপির প্রার্থী ছিলেন। আবার ওয়াইসি যতবার যেই রাজ্যে ভোটে লড়েছেন সেখানে বিজেপি সুবিধা পেয়েছে। হুমায়ূন কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি সবার প্রার্থী ছিলেন। এবার নিজের দলের প্রার্থী। উনি কোন দলে গিয়ে কি এমন করেছেন? এবার করে দেখান না। উনি মুসলমানদের নিয়ে রাজনীতি করছেন। এখানে মুসলমান সমাজ সবথেকে গরিব এবং পিছিয়ে পড়া। আপনার অধিকার আছে দল করার। করুন। কিন্তু দেশের যে রাজ্যগুলিতে বিজেপি আছে সেখানকার মুসলমানদের জীবন যাত্রা দেখুন। এখানে কিছু কেনা মুসলমান নেতা নিজেরাই ক্ষমতা দখলের জন্য মারামারি করছেন। তৃণমূলকে জেতানোর জন্য আর বিজেপি কে হারানোর জন্য। আমি হুমায়ূন কে বলব, আপনার মতো পোড় খাওয়া সিনিয়র লোক আপনি নেতৃত্ব দিয়ে নিজের সমাজকে ঠিক করুন। মিম অনেক রাজ্যে লড়েছে। এবার এখানে লড়ে দেখুন এখানকার মাটি কেমন। ৩) রাজ্যে মেরুকরণ ও কট্টরপন্থী রাজনীতির আমদানি? তৃণমূল তো বলেছে সমস্ত মুসলমান ওদের সঙ্গে। রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী একটাও বাংলা কথা বলেননি। উর্দু বলেছেন। বুঝিয়েছেন ওদের ভাষা খাওয়া দাওয়া আলাদা। জীবন যাপন আলাদা। মুসলমানরা আলাদা থাকুন তাহলে। আর বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় না তাহলে কি হবে তাদের। ৪) লিড দাও, টিকিট নাও। কাউন্সিলরদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর হচ্ছে না। যুব সাথী দিয়েও হচ্ছে না। ক্লাব কে টাকা দিয়েও হচ্ছে না। এবার তাই টিকিটের লোভ দেখানো হচ্ছে। উনি এই করে অলিগলিতে ঘুরবেন। ভোট পার হয়ে যাবে। ৫) অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি কে ভোট দেওয়া মানে ঘরে কেউটে সাপ ঢোকানো এইসব ডায়লগ পুরোনো হয়ে গেছে। আগে নিজের ঘর সামলা। দেখবেন ঝাড়ু মেরে সব সাফ হয়ে গেছে। ৬) নির্বাচন কমিশন ঘিরে চূড়ান্ত হতাশ এবং ক্ষুব্ধ রাজ্যবাসী মানুষের জন্য সুবিধা দেওয়া হচ্ছে। মানুষের সেটা পাওয়া উচিৎ। টেকনিক্যাল বিষয়গুলি ঠিক করা উচিৎ। কোনো ভোটার যেন বঞ্চিত না হয়। রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্ট এর দিকে তাকিয়ে দেখুন। কার ওয়েবসাইট ঠিক আছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় দের বলার কিছু নেই। নাগরিকদের অধিকার হল যারা যোগ্য তাদের নাম যেন তালিকায় থাকে। এতে বিজেপির কোনো ভূমিকা নেই। দেড় কোটি মানুষকে নোটিশ দেওয়াতেও বিজেপির কোনো ভূমিকা নেই। মমতা ব্যানার্জির ভূমিকা আছে। নাহলে বিজেপির এতো লোকের নাম বাদ গেল কীভাবে? আমরা চাই বিষয়টা পরিষ্কার হোক।
992
comment0
Report
RDRaktima das
Mar 25, 2026 02:47:59
Kolkata, West Bengal:২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কোন সদুউত্তর দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভারের ওপর দায় চাপিয়ে ক্ষান্ত থাকলো কমিশন। এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা গেল না কতজনের নাম সংযুক্তিকরণ হয়েছে এবং কতজনের নাম বাতিলের তালিকায় যোগ হয়েছে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছিলেন ২৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, সেই সংখ্যা বেড়ে ৩০ লক্ষ হয়েছে। তবে এই ৩০ লক্ষ নিষ্পত্তির মধ্যে কতজনের নাম রয়েছে এবং কতজনের নাম বাতিল হয়েছে তার কোন সদুত্তর দিতে পারিনি কমিশনের কোনো কর্তারা。 শুধু তাই নয়, প্রথম তালিকায় কোন কোন বিধানসভার নথি আপলোড হয়েছে তার কোন সামগ্রিক চিত্র তুলে ধরতে ব্যর্থ হল নির্বাচন কমিশন। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যাদের নাম বাদ পড়ল তারা অবগত হতে হতে ভোট পেরিয়ে যাবে না তো!
1063
comment0
Report
AGAyan Ghosal
Mar 25, 2026 02:02:30
Kolkata, West Bengal:একটি দল এবারই প্রথম রাজ্য রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে। হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। তার সঙ্গে জোট গড়ছে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম। যারা এবারই প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভা আসনে প্রার্থী দিতে চলেছে। সুদূর হায়দরাবাদ থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা মাস খানেক আগেই করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ভোটমুখী বাংলায় আরও একবার স্পষ্ট বিভাজন রেখার রাজনৈতিক মেরুকরণ হবে কিনা উত্তর জানা যাবে মে মাসের ৪ তারিখ। তার আগে রাজনীতির পাটিগণিত বলছে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কমবেশি ১০০টিরও বেশি বিধানসভা আসনে মুসলিম সম্প্রদায়ের ভোট ব্যাঙ্কের প্রভাব রয়েছে। এই জোট মুসলিম ভোট কাটাকাটি বা ভাগাভাগি করতে পারে বলেও কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। যদিও শাসক দলের বক্তব্য, এই রাজ্যে সংখ্যালঘুরা দেশের অন্যান্য রাজ্যের থেকে ভালো আছেন। তাদের ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ঢুকেছে। সঙ্গে অবশ্যই রয়েছে দুয়ারে রেশন পরিষেবার চাল ডাল চিনি ও ভোজ্য তেল। তাই হঠাৎ করে মুসলিম মেরুকরণের এই জোট দাঁত ফোটাতে পারবে না রাজ্য রাজনীতিতে। উল্টে স্থায়ী এবং স্থিতিশীল উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার নিশ্চিতকরণের পক্ষে রায় দেবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক। ভোটের ইতিহাস বলছে হুমায়ুন কবীর ২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। পাশাপাশি দেশের অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে অতীতে ওয়াইসির দলের ভোট কাটাকাটি বিজেপিকে পরোক্ষে সুবিধা পাইয়ে দিয়েছে। ২০২৫ সালের ২২ ডিসেম্বর আত্মপ্রকাশ করে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। দল গঠনের পর থেকেই তিনি তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। এই লক্ষ্যেই মহম্মদ সেলিম এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকও করেন। তবে বামফ্রন্ট বা আইএসএফের সঙ্গে জোট গড়া শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই অবশেষে যখন মিমের সঙ্গে জোট গঠন নিশ্চিত হয়েছে তখন অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে হুমায়ূন কবিরকে।
945
comment0
Report
BBBimal Basu
Mar 25, 2026 00:48:08
Basirhat, West Bengal:আন্ডার অ্যাড জুডিকেশনের থাকা ৩৪০ জনেরই নাম বাদ উত্তর ২৪ পরগণার বসিরহাট উত্তর বিধান সভা কেন্দ্রে বড় গোবরা গ্রামে পাঁচ নম্বর বুথে। ক্ষোভে রাতে রাস্তায় নেমে বিক্ষোভ বাদ যাওয়া ভোটারদের। খসড়া তালিকায় ৩৪০ জনের নামের উপর আন্ডার অ্যড জুডিকেশনে অন্তর্ভুক্ত হয়। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যায় ৩৪০ জনের নামই (ডিলেট) বাদ দেওয়া হয়েছে। BLO মোঃ সফিউল আলমের নিজের নামও বাদ চলে গেছে এই তালিকা থেকে। বাদ পড়া ভোটাররা রাতে বিএলওর বাড়িতে গিয়ে কোন সদুত্তর না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। ১২৫ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর অঞ্চলের বড় গোবরা গ্রামের পাঁচ নম্বর বুথের ঘটনা। বসিরহাট ২ নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর অঞ্চলের বড় গোবরা গ্রামের পাঁচ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ৯৯২ জন। মৃত এবং স্থানান্তরিত বাদ যায় ৩৮ জন। বাকি ৯৫৪ জনের মধ্যে শুনানির জন্য (Hearing) ডাকা হয় ৩৫৮ জন। মাত্র ১৮ জনের নাম খসড়া তালিকায় সমাধান হয়। বাকি ৩৪০ জনের নাম আন্ডার অ্যাড জুডিকেশনে অন্তর্ভুক্ত হয়। তারপর ২৩ তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ৩৪০ জনের নামই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই বুথের BLO মোঃ সফিউল আলম তার নিজের নামও বাদ চলে গেছে সাপ্লিমেন্টারি তালিকা থেকে। রাতে বি এল ও সফিউল এর বাড়িতে যায় শতাধিক নাম বাদ পড়া ভোটাররা। সফিউল ৩৪০ জনের বাদ পড়া তালিকা নিয়ে বসিরহাট ২ নম্বর ব্লকের বিডিওর কাছে যান। তিনি বলে দেন তার আর কোন হাত নেই। এরপর তিনি ERO এর সঙ্গে যোগাযোগ করেন তিনি কর্ণপাতই করেননি কোন সদ উত্তর পাওয়া যায়নি তার কাছ থেকেও। এই খবর শুনে শতাধিক বাদ পড়া ভোটাররা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। BLO শফিউল আলম বলেন সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে এসেছেন তিনি। অগত্যা ট্রাইব্যুনালে আবেদন করা ছাড়া আর কোন উপায় নেই। বাদ পড়া ভোটার কাজীরুল মন্ডল বলেন নির্বাচন কমিশনের নির্দেশ ছিল ১১-টা নথির মধ্যে যেকোনো একটি দেখালে হবে। আমরা ৩-টি ৪-টি নথি দেখিয়েও আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। আসলে কমিশন কোন একটি রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত। তাদের আবদার মানার জন্য আমাদের নাম বাদ দেওয়া হয়েছে। 1) বাইট- B মোঃ সফিউল আলম ( BLO ) 2) B1 মোঃ মিজানূর রহমান ( বাদ যাওয়া ভোটার ) 3) B2 - কাজিরুল মণ্ডল ( বাদ যাওয়া ভোটার ) 4) বাইট- মাদিরা বিবি 5 ) সাইদুল ইসলাম বিমল বসু বসিরহাট
1079
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 24, 2026 19:01:49
1090
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 24, 2026 19:01:30
Arambag, West Bengal:आरामबाग: 24 मार्च वे सेवानिवृत्त हैं। फिर भी स्कूल में पढ़ाते हैं। वे अपने घर से लगभग साठ किलोमीटर दूर से नियमित रूप से स्कूल आते हैं। वे कक्षाएं लेते हैं, छात्रों को पढ़ाते हैं। पूरी तरह से बिना वेतन के। ये महान शिक्षक सत्येंद्र नाथ घोष हैं। वे हुगली के श्रीरामपुर उपमंडल के मोशात क्षेत्र में रहते हैं। और वे आरामबाग स्थित मुथाडांगा रामकृष्ण हाई स्कूल में पढ़ाते थे। लगभग पच्चीस वर्षों तक उन्होंने इस विद्यालय में राजनीति विज्ञान और इतिहास पढ़ाया। वे कक्षा 11वीं और 12वीं के विद्यार्थियों को पढ़ाते थे। लेकिन उनकी सेवानिवृत्ति के बाद, इन विषयों के लिए कोई शिक्षक नहीं बचा, जिससे विद्यार्थियों का भविष्य अनिश्चित हो गया। उनकी अनुपस्थिति के कारण विद्यालय का यह विभाग बंद होने की कगार पर था। लेकिन विद्यार्थियों के हित और विद्यालय के प्रति उनके अपार प्रेम के कारण वे नहीं जा सके। विद्यालय के सभी शिक्षकों, प्रभारी शिक्षक और प्रबंध समिति के अधिकारियों ने उनसे नियमित रूप से कक्षा लेने का अनुरोध किया। सत्येन बाबू उनकी विनती को ठुकरा नहीं सके। पिछले लगभग एक साल से वे समय पर उस जगह से स्कूल आकर कक्षाएं ले रहे हैं। वो भी बिना किसी शुल्क के। वे राजनीति विज्ञान के छात्रों को व्यक्तिगत रूप से भी पढ़ाते हैं और उन्हें सलाह देते हैं। सत्येन बाबू की उदारता आज इस क्षेत्र में एक मिसाल है। सभी लोग खुश हैं। टीआईसी के अधिकारियों और प्रबंध समिति ने भी उनके प्रति आभार व्यक्त किया। कुर्निस जी मीडिया की ओर से भी उन्हें बधाई दी गई।
1063
comment0
Report
Advertisement
Back to top