Back
आम जनता विकास पार्टी और AIMIM ने बंगाल विधानसभा चुनाव के लिए गठबंधन की घोषणा
AGAyan Ghosal
Mar 25, 2026 02:02:30
Kolkata, West Bengal
একটি দল এবারই প্রথম রাজ্য রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে। হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি। তার সঙ্গে জোট গড়ছে আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম। যারা এবারই প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভা আসনে প্রার্থী দিতে চলেছে। সুদূর হায়দরাবাদ থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা মাস খানেক আগেই করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ভোটমুখী বাংলায় আরও একবার স্পষ্ট বিভাজন রেখার রাজনৈতিক মেরুকরণ হবে কিনা উত্তর জানা যাবে মে মাসের ৪ তারিখ। তার আগে রাজনীতির পাটিগণিত বলছে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কমবেশি ১০০টিরও বেশি বিধানসভা আসনে মুসলিম সম্প্রদায়ের ভোট ব্যাঙ্কের প্রভাব রয়েছে। এই জোট মুসলিম ভোট কাটাকাটি বা ভাগাভাগি করতে পারে বলেও কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। যদিও শাসক দলের বক্তব্য, এই রাজ্যে সংখ্যালঘুরা দেশের অন্যান্য রাজ্যের থেকে ভালো আছেন। তাদের ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ঢুকেছে। সঙ্গে অবশ্যই রয়েছে দুয়ারে রেশন পরিষেবার চাল ডাল চিনি ও ভোজ্য তেল। তাই হঠাৎ করে মুসলিম মেরুকরণের এই জোট দাঁত ফোটাতে পারবে না রাজ্য রাজনীতিতে। উল্টে স্থায়ী এবং স্থিতিশীল উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার নিশ্চিতকরণের পক্ষে রায় দেবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক। ভোটের ইতিহাস বলছে হুমায়ুন কবীর ২০১৯ সালের নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। পাশাপাশি দেশের অনেক রাজ্যের বিধানসভা নির্বাচনে অতীতে ওয়াইসির দলের ভোট কাটাকাটি বিজেপিকে পরোক্ষে সুবিধা পাইয়ে দিয়েছে। ২০২৫ সালের ২২ ডিসেম্বর আত্মপ্রকাশ করে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। দল গঠনের পর থেকেই তিনি তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। এই লক্ষ্যেই মহম্মদ সেলিম এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠকও করেন। তবে বামফ্রন্ট বা আইএসএফের সঙ্গে জোট গড়া শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই অবশেষে যখন মিমের সঙ্গে জোট গঠন নিশ্চিত হয়েছে তখন অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে হুমায়ূন কবিরকে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 25, 2026 03:18:19415
Report
AGAyan Ghosal
FollowMar 25, 2026 03:17:26320
Report
BCBasudeb Chatterjee
FollowMar 25, 2026 03:17:14240
Report
PDPradyut Das
FollowMar 25, 2026 02:48:29927
Report
AGAyan Ghosal
FollowMar 25, 2026 02:48:13972
Report
RDRaktima das
FollowMar 25, 2026 02:47:59976
Report
BBBimal Basu
FollowMar 25, 2026 00:48:081079
Report
BBBimal Basu
FollowMar 25, 2026 00:47:341041
Report
RDRaktima das
FollowMar 24, 2026 19:02:571000
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 24, 2026 19:02:42Kolkata, West Bengal:Sonia Gandhi Admitted To Sir Ganga Ram Hospital In Delhi
985
Report
SGShreyasi Ganguly
FollowMar 24, 2026 19:02:341027
Report
KAKAYESH ANSARI
FollowMar 24, 2026 19:02:241053
Report
KAKAYESH ANSARI
FollowMar 24, 2026 19:01:491090
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 24, 2026 19:01:301063
Report