Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

मतदाता सूची में नाम नहीं आने से मानसिक तनाव, युवक ने आत्महत्या कर ली—राजनीति हंगामा

CDChittaranjan Das
Mar 30, 2026 06:50:05
Durgapur, West Bengal
ভোটার তালিকায় নাম না ওঠায় মানসিক অবসাদে আত্মহত্যা এক ব্যাক্তি, অভিযোগ পরিবারের। তৃণমূল মানুষকে বিভ্রান্তি করছে বক্তব্য বিজেপির। তৃণমূলের বক্তব্য বহিরাগত তত্ত্ব এনে ভুল বোঝাচ্ছে বিজেপি। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। সেই আতঙ্কেই আত্মহত্যা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দরার এক ব্যাক্তির, অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম খেপা হাজরা(৩৫)। চাঞ্চল্য এলাকায়। অনুপ্রবেশকারী বলে বৈধ ভোটারদেরও মেরে ফেলছে নির্বাচন কমিশন, অভিযোগ দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পঞ্চায়েত সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের। পাল্টা অভিযোগ বিজেপির, তৃণমূল বিভ্রান্তি করছে সাধারণ মানুষদের। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম ওঠেনি। নাগরিকত্ব হারানোর আতঙ্কে মানসিক অবসাদে ভুগছিল সে। শনিবার তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। সেইখানেই জানা যায় সে বিষ খেয়েছে। দুদিন ধরে চিকিৎসা চলার পর সোমবার তার মৃত্যু হয়। স্ত্রী বৃন্দা হাজরা ও তার মেয়ের দাবি, 'দিনমজুরের কাজ করত। কিন্তু যেদিন থেকে নাম ওঠেনি ভোটার তালিকায় সেদিন থেকে আতঙ্কে ভুগছিল। ভালো করে খাচ্ছিল না। কারো সাথে ভালো করে কথাও বলছিল না। শেষ পর্যন্ত আত্মহত্যা করে নিল। আমরা এখন কি করব খুঁজে পাচ্ছি না।' দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, 'অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে বলে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। যাদের বৈধ নথি রয়েছে তাদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।' পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, 'অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে। কোথাও এরকম ঘটনা ঘটেনি। এ রাজ্যে তৃণমূল বিভ্রান্ত করছে। সেই জন্যই এরকম ঘটনা ঘটছে। তবে আমরাও মানুষের কাছে আবেদন করব ভয় পাবেন না। তাদের নাম তালিকায় উঠবে ঠিকই। সেই জন্য নির্বাচন কমিশন কাজ করছে।'
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Mar 30, 2026 08:04:11
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 30, 2026 08:03:55
Kalna, West Bengal:*দুষ্কৃতদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া নিদান কালনার বিধানসভা বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের*। কালনা পুরাতন বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে কালনা নগর মন্ডলের প্রচার সারলেন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার । কালনার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে পুজো দিয়ে তিনি জানান মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বিধানসভা নির্বাচনে জয়ী হতে চান। এছাড়াও তিনি কালনা দু'নম্বর ব্লকে পাতিলপাড়ায় আদিবাসী জাহের স্থান এর উপর হামলা প্রতিবাদে তিনি জানান, থানাতে তারা একটি লিখিত অভিযোগ জানাবেন, এছাড়া তিনি জয়ী হয়ে এলে এরকম অত্যাচার হলে পুলিশের আগে তিনি এই দুষ্কৃতীদের ওপর বুলডোজার চালিয়ে তাদের বাড়ি গুড়িয়ে দেবেন বলে তিনি জানান。 বাইট সিদ্ধার্ত মজুমদার কালনা বিধানসভা বিজেপি প্রার্থী.
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 30, 2026 08:03:40
Asansol, West Bengal:নির্বাচনকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমান্তে জোরদার করা হয়েছে ইন্টার-স্টেট নাকা তল্লাশি। সেই তল্লাশিতেই গত রবিবার রাত ও সোমবার সকালে মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে। রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুর্ডিহি চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ড দিক থেকে আসানসোলগামী একটি চারচাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে নগদ ৪ লক্ষ ৬৪ হাজার ৩০০ টাকা উদ্ধার হয়। উপস্থিত আধিকারিকরা টাকার বৈধ নথি চাওয়ায় গাড়ির আরোহীরা কোনো সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি। ফলে সঙ্গে সঙ্গেই ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়। এরপর সোমবার সকালেও একই চেকপোস্টে তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ড দিক থেকে আসা আরও একটি চারচাকা গাড়িকে আটক করা হয়। তল্লাশিতে ওই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪০৪০০০০ টাকা নগদ। এই নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আবগারি দফতরের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ নগদ লেনদেন ও বেআইনি কার্যকলাপ রুখতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে আরও জানা যায়, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সীমান্ত এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও জারি থাকবে।
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 30, 2026 07:15:15
Kalna, West Bengal:আলু আর পেঁয়াজ দিয়ে অভিনব মালা পড়ে পুজো দিতে এলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল কালনা সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে এলেন। গলায় আলু পেঁয়াজের মালা পড়ে অভিনব সাজে পুজো দিতে এলেন প্রার্থী , এ বিষয়টাকে জিজ্ঞেস করা হলে কেন তিনি এই অভিনব মালা পড়েছেন তিনি জানান মায়ের কাছে এসেছি আশীর্বাদ নিতে যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা হয় , আর এই আলু পিঁয়াজের মালা পরার কারণ হিসেবে তিনি জানান যেভাবে গ্রাম গঞ্জের চাষিরা আলু পেঁয়াজে দাম পাচ্ছে না তার একটা প্রতিকি প্রতিবাদ হিসেবে তিনি এই মালা পড়েছেন আজ তিনি এই মালা পড়ে এসডিও অফিস যাবেন মিটিং ছাড়বেন যতদিন না পর্যন্ত ন্যায্য মূল্যে চাষীদের সরকার আলু পেঁয়াজ কিনবেন না ততদিন পর্যন্ত তিনি এই মালায় পড়ে থাকবেন। বাইট রবীন্দ্রনাথ মণ্ডল (পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী).
966
comment0
Report
BBBimal Basu
Mar 30, 2026 07:04:08
1096
comment0
Report
ABArup Basak
Mar 30, 2026 07:03:51
Mal Bazar, West Bengal:মালবাজার শহরের আদর্শ বিদ্যা ভবন বিদ্যালয়ে মহিলা ভোটকর্মীদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য。 প্রশিক্ষণ শিবিরে উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা মহিলা কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালনে উৎসাহিত করেন এবং তাঁদের মনোবল বৃদ্ধি করেন। এদিন ইভিএম ও ভিভিপ্যাট মেশিনের সঠিক ব্যবহার, সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়。 এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন কর্মীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেওয়া হয় এবং সম্ভাব্য সমস্যার সমাধান করে দেওয়া হয়, যাতে ভোটের দিন কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। কর্মকর্তারা সকলকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানান。 বাইট ১) মহিলা ভোট কর্মি।
1045
comment0
Report
MDMritunjay Das
Mar 30, 2026 06:51:57
Bankura, West Bengal:আজ থেকে শুরু প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পর্ব, মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ করতে বিপুল তৎপরতা প্রশাসনিক মহলে। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। এই প্রথম দফায় যে বিধানসভা গুলিতে নির্বাচন হবে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার ১২ টি বিধানসভা। এই বিধানসভাগুলিতে মনোনয়ন পর্ব শুরু হচ্ছে আজ থেকে। প্রশাসন সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলা শাসকের দফতরে ৪ টি, বাঁকুড়া সদর মহকুমা শাসকের দফতরে ১ টি, খাতড়া মহকুমা শাসকের দফতরে ৩ টি ও বিষ্ণুপুরের মহকুমা শাসকের দফতরে ৪ টি বিধানসভার মনোনয়নব গ্রহণ করা হবে। এই মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ করতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মনোনয়ন চলাকালীন মনোনয়ন কেন্দ্রে অবাঞ্ছিত ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য মনোনয়ন কেন্দ্রের মূল গেট খোলা রেখে বাকি সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। মূল গেটে থাকছে দফায় দফায় ব্যারিকেড। গোটা মনোনয়ন কেন্দ্র মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যমেরায়। আজ থেকেই মনোনয়ন কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মনোনয়ন করতে আসা রাজনৈতিক দলের কর্মী ও প্রার্থীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে দিক নির্দেশিকা। সব মিলিয়ে এই মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ করাই অন্যতম চ্যালেঞ্জ প্রপশাসনের কাছে।
1061
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 30, 2026 06:51:34
1080
comment0
Report
SMSubhasis Mandal
Mar 30, 2026 06:49:44
1096
comment0
Report
PDPradyut Das
Mar 30, 2026 06:49:11
Jalpaiguri, West Bengal:পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে। পেশাগত সুরক্ষা ও জীবন জীবিকাকে সুরক্ষিত রাখাসহ সভার মধ্য দিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ির নেতাজি পাড়া ময়দানে দুদিনের রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন জেলা কমিটির সদস্যরা। বিধানসভা নির্বাচনের মুখে এই সভার আয়োজন করা হলেও সংগঠনের সদস্যদের দাবি, তাদের এই সংগঠন সম্পূর্ণভাবে অরাজনৈতিক। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সংগঠনে যুক্ত থাকলেও রাজ্য কমিটির সভায় রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। আলোচনার মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করা হয়। নিজেদের কর্মক্ষেত্রে বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থার দাবি জানান পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহ-সম্পাদক প্রলয় রায়। তিনি বলেন, সারা রাজ্য জুড়ে আমাদের প্রায় পঞ্চাশ হাজার সদস্য রয়েছে। অবসরকালীন সময়ে লোকলকার কর্মীদের এককালীন অনুদান ও কোনো কর্মীর মৃত্যু ঘটলে তাঁর পরিবারের সদস্যদের দশ লক্ষ টাকা অনুদান প্রদানের দাবি সরকারের কাছে।
1044
comment0
Report
Advertisement
Back to top