Back
20 साल से पक्का रास्ता रोक रहा बिजली पोल, ग्रामीणों ने मंत्री से समाधान की मांग
CDChittaranjan Das
Feb 04, 2026 08:34:45
Durgapur, West Bengal
*পাকা রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে বছর বছর ধরে ইলেকট্রিক পোল, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার মানুষের। সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর।
উন্নয়নের মাঝপথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে সরকারি বৈদ্যুতিক পোল। পাকা রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পোলের জেরে পারে না কোন চারচাকা গাড়ি ঢুকতে। এক-দু’বছর নয়, দীর্ঘ কুড়ি বছর ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করছেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার কুলডিহার কাশিডাঙা এলাকার মানুষজন। এমনই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীদের দাবি, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। ফলে অসুস্থ রোগী হোক বা জরুরি পরিষেবা গাড়ি ঢুকতে না পারায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীদের। বিশেষ করে রাতের বেলায় বা জরুরি অবস্থায় পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় এলাকার মহিলারাই গেছিল রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে।
এলাকার বাসিন্দা রাধারানী সরকার অভিযোগ করেন, “আমরা বারবার বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করেছি এই পোলটা সরানোর জন্য। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এই পোলের জন্য কেউ অসুস্থ হলে গাড়ি ঢুকতে পারে না। ভাবলেই ভয় লাগে। চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সকলকেই।” অভিযোগ শোনার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, “এই সমস্যার কথা শুনেছি। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলছি। দ্রুত যাতে এই সমস্যার সমাধান করা যায়, সেই ব্যবস্থা করা হবে।”
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PCPrabir Chakraborty
FollowFeb 19, 2026 09:34:10Kolkata, West Bengal:Election er age bjp te bhangon?
Bjp MLA join korche aj trinomul e?
Jor jolpona
0
Report
BMBiswajit Mitra
FollowFeb 19, 2026 09:33:200
Report
KMKIRAN MANNA
FollowFeb 19, 2026 09:33:040
Report
VDVikram Das
FollowFeb 19, 2026 08:54:340
Report
MDMritunjay Das
FollowFeb 19, 2026 08:54:170
Report
AMAshok Manna
FollowFeb 19, 2026 08:53:510
Report
BSBarun Sengupta
FollowFeb 19, 2026 08:53:380
Report
CDChampak Dutta
FollowFeb 19, 2026 08:17:000
Report
BMBiswajit Mitra
FollowFeb 19, 2026 08:06:030
Report
MMManoranjan Mishra
FollowFeb 19, 2026 08:03:410
Report
PDPradyut Das
FollowFeb 19, 2026 08:03:080
Report
BSBidhan Sarkar
FollowFeb 19, 2026 08:02:480
Report
DSDIBYENDU SARKAR
FollowFeb 19, 2026 08:01:530
Report
DSDIBYENDU SARKAR
FollowFeb 19, 2026 08:01:300
Report
SCSandip Chowdhury
FollowFeb 19, 2026 07:49:320
Report