Back
आरामबाग में गड्ढों के कारण व्यक्ति की मौत, प्रशासन के खिलाफ भारी प्रदर्शन
DSDIBYENDU SARKAR
Feb 28, 2026 14:45:37
Arambag, West Bengal
আরামবাগঃ২৮ ফেব্রুয়ারি -------------------------------------------------------------------------- দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করার সময়ে রাস্তা খুঁড়ে কাজ করা হলেও কোন চিহ্ন না রাখার জন্য ঐ গর্তে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। শুক্রবার বিকালে মৃত্যু হলেও শনিবার বিকালে তারা পি ডব্লিউ ডি অফিসের সামনে দেহ রেখে ব্যাপক বিক্ষোভ দেখান। পরে দেহ নিয়ে এসে গ্রামেই অবরোধ করেন গ্রামের মানুষ জন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে। পুলিশকে দেখে বিক্ষোভ আরোও বেড়ে যায়। পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা বিক্ষোভ ও অবরোধ তুলে নেন। পুলিশ জানিয়েছে, মৃত ঐ ব্যক্তির নাম বিশ্বনাথ খাঁ(৫০)।তার বাড়ি আরামবাগের সরাইঘাটা এলাকায়। হঠাৎ মৃত্যুতে একমাত্র ছেলে কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগের জয়রাম পুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ চলছে। একদিকে প্রচুর ধুলো বালি, যেখানে সেখানে গর্ত খোলা। কিন্তু জনগণের জন্য কোন সিগনাল দেওয়াই হয়না। আর পি ডব্লিউ ডি এর গাফিলতির জেরেই ঐ ব্যক্তি ট্রলি ভ্যান সহ গর্তে পড়ে যান ও মারা যান। এর পরেই উত্তেজনার পারদ বাড়তে থাকে। তবে শুক্রবার দেহ নিয়ে ব্যস্ত থাকায় তারা বিক্ষোভ দেখাতে পারেন নি। তবে শনিবার দেহ নিয়ে তারা পিডব্লিউ ডি অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মরদেহের ছেলে সৌম্যদীপ খাঁ বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা সারাই করা হচ্ছে। ধুলো বালি, যেখানে যেখানে গর্ত খুলে রাখা হয়েছে। আমি চাই এর কিছু একটা ব্যবস্থা নেওয়া হোক। আর যেনো কোন বাবা, মা, ভাই বোন কে এই ভাবে না মারা যেতে হয়। এই নিয়ে চার জন এখানেই মারা যায়। এদিকে উত্তাল পরিস্থিতি দেখে আরামবাগ থানার আই সি ঘটনা স্থলে আসেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে উত্তেজনা কমতে দেহ নিয়ে আসা হয় বাড়িতে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoranjan Mishra
FollowFeb 28, 2026 15:35:360
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 15:35:170
Report
BMBiswajit Mitra
FollowFeb 28, 2026 15:35:080
Report
PCPartha Chowdhury
FollowFeb 28, 2026 15:34:460
Report
RDRaktima das
FollowFeb 28, 2026 14:45:590
Report
DSDIBYENDU SARKAR
FollowFeb 28, 2026 14:45:510
Report
DGDebabrata Ghosh
FollowFeb 28, 2026 14:45:210
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 14:16:530
Report
MMManoj Mondal
FollowFeb 28, 2026 14:16:410
Report
BSBarun Sengupta
FollowFeb 28, 2026 13:20:210
Report
PCPrabir Chakraborty
FollowFeb 28, 2026 13:19:54Kolkata, West Bengal:फाइनल पहली सूची में अमडांगर विधायक रफीकुर रहमान का नाम न्यायालयीय जांच के दायरे में है।
0
Report
PCPrabir Chakraborty
FollowFeb 28, 2026 13:19:490
Report
BSBidhan Sarkar
FollowFeb 28, 2026 13:19:250
Report
BSBidhan Sarkar
FollowFeb 28, 2026 13:19:150
Report
