Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

प्रधानमंत्री की ब्रिगेड रैली: भाजपा कार्यकर्ता बंगाल बचाने के संदेश के साथ आगे बढ़े

SBSoumen Bhattachrya
Mar 14, 2026 08:15:42
Kolkata, West Bengal
প্রধানমন্ত্রীর বিগ্রেড সমাবেশে যোগ দিতে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা তিলোত্তমার পথে। সেই সমাবেশে যোগ দিতে উত্তর দমদম থেকে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা বাস করে রওনা দিচ্ছে বিগ্রেডের পথে। প্রধানমন্ত্রীর থেকে তারা বাংলাকে রক্ষা করার বার্তা শুনতে চায়। আর বাংলার এই অপশাসন যাতে দূর হয় তার বার্তা শুনতে চান তারা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 14, 2026 09:22:50
Dihierench, West Bengal:নंदीগ্রামে শহীদ স্মরণ দিবসে মোদির ব্রিগেড সভা! শহীদদের প্রতি কোন সম্মান নেই বিজেপির,শুভেন্দু অধিকারীদের। তাই আজকের ব্রিগেড। বিজেপিকে তীব্র আক্রমণ স্নেহাশীষ চক্রবর্তী। আজ ১৪ই মার্চ নন্দীগ্রামের বস্যতা বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাল তৃণমূল কংগ্রেস ও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। শুভেন্দু অধিকারীর শ্রদ্ধাজ্ঞাপনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা, মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, শেখ সুফিয়ান, আবু তাহের সহ একাধিক নেতৃত্ব。 এই দিনেই ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা প্রসঙ্গে তীব্র আক্রমণ Shনান স্নেহাশীষ চক্রবর্তী। তিনি বলেন, শহীদদের প্রতি শুভেন্দু অধিকারী ও বিজেপির কোনো শ্রদ্ধা সম্মান নেই। তাঁর দাবি, ১৪ মার্চ নন্দীগ্রামে ১৪ জন মানুষ খুন হয়েছিলেন, অনেকেই নিখোঁজ হয়েছিলেন এবং বহু নারীর উপর নির্যাতন হয়েছিল। সেই দিনেই ব্রিগেডে সভা করে বিজেপি শহীদদের অসম্মান করছে。 ব্রিগেডমুখী গাড়ি ভাঙচুর ও প্রধানমন্ত্রীর কাটআউট ছেঁড়ার অভিযোগকে “মিথ্যে ও গুজব” বলে উড়িয়ে দেন তিনি। স্নেহাশীষ চক্রবর্তী বলেন, বিজেপির কাছে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির কোনো মূল্য নেই। তারা রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের নামও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না。 দেশে গ্যাস সংকট প্রসঙ্গেও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, আগে থেকে মজুদ না রাখা, কেন্দ্রের ব্যর্থতার কারণেই আজ গ্যাসের আকাল তৈরি হয়েছে。 নোটবন্দি থেকে করোনা ভ্যাকসিন— সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে নজর রাখছেন বলেও জানান。 এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তোলেন স্নেহাশীষ চক্রবর্তী। তাঁর দাবি, আবাস যোজনা, ১০০ দিনের কাজ ও জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে কেন্দ্রে। পাশাপাশি নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার বহু ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি。 নন্দীগ্রামের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিপিএমের ‘হার্মাদরা’ পুলিশি পোশাক পরে গুলি চালিয়েছিল এবং সেই শক্তিকেই এখন বিজেপিতে জায়গা দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। শেষ পর্যন্ত বিজেপিকে সমাজ থেকে বয়কট করার আহ্বান জানান স্নেহাশীষ চক্রবর্তী। বাইট স্নেহাশিস চক্রবর্তী। পরিবহন মন্ত্রী।
84
comment0
Report
PDPradyut Das
Mar 14, 2026 09:22:15
Jalpaiguri, West Bengal:বিজেপির ব্রিগেড সভা অনুষ্ঠানের মাঝেই বিজেপিতে ভাঙ্গন। এস আই আর বিরোধী সভা মঞ্চে বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে যোগদান। দলীয় কর্মীদেরকেই তৃণমূলে যোগদান করিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে পাল্টা খোঁচা বিরোধীদের। জলপাইগুড়ি সদর ব্লক মন্ডলঘাট অঞ্চলের নবনিপাড়া বুথের বিজেপি ও সিপিএম থেকে ১০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি শ্যামল কুমার রায়, অঞ্চল সভাপতি শ্যামল রায়, প্রাক্তন মাইনরিটি জেলা সভাপত মহীরউদ্দীন প্রধান শিতেশ রায়, যুব অঞ্চল সভাপতি সাহেব আলি, পঞ্চায়েত, বাসিরুল হক। এই সভা মন্ডল ঘাট যুব তৃনমূল কংগ্রেসের উদ্দোগে অনুষ্ঠিত হয় বলে জানান নেতৃত্বরা।
159
comment0
Report
AMAshok Manna
Mar 14, 2026 09:21:55
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা ওবজবজ বিভিন্ন এলাকায় গ্যাসের সাপ্লাই অনেকটাই কম থাকার কারণে এবং বজবজ সরেঙ্গাবাদ গ্যাস পাম্পে ঠিকমতো গ্যাস না পাওয়ার কারণে পাশাপাশি প্রশাসনের চাপেওবষ বাজারে গ্যাস এভেলেবেলনা থাকার কারণে অবৈধ গ্যাস ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেয় ।যার ফলে গ্যাস না থাকার কারণে সমস্ত জায়গার গ্যাস অটোগুলো অধিকাংশ রাস্তায় কম দেখা যাচ্ছে। গ্যাস পাম্পে ঠিক মত গ্যাস পাওয়া যাচ্ছে না ।যেখ błায থেকে অটো গ্যাস ভরতো, সেই সকল জায়গায় এখন টোটালি বন্ধ যার কারণে কমে গেছে শুধুমাত্র গ্যাসের অটো গুলি সারাদিন ধরে পাম্পের লাইন দিয়ে কলকাতার কাছাকাছি পাম্প থেকে গ্যাস সংগ্রহ করে অনেকে অটো চালাচ্ছে। একদিন গ্যাস ভরে তিন থেকে চার দিন অটো চালাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষদের লম্বা লাইন গ্যাস অফিসের সামনে অধিকাংশ সময় দেখা যেত যে মানুষ গ্যাস অফিসের সামনে লাইন দিতে লাগতো না । নির্দিষ্ট সময়ের মধ্যেই বাড়িতে গ্যাস পেয়ে যেতে আর সেই সফল ব্যক্তিরা বাড়ির কাজ বন্ধ করে দীর্ঘ সময় ধরে গ্যাস অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ চেষ্টা করছেন।
206
comment0
Report
PDPradyut Das
Mar 14, 2026 09:21:42
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গের চা শিল্প ধুঁকছে। পিছিয়ে রয়েছে এখানকার পর্যটনও। রাজ্যকে বিঁধতে গিয়ে এমন মন্তব্য করে পাল্টা প্রশ্নের মুখে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। ভোটের মুখে ট্রেন, পদ্ম পার্টির এমপিকে নিশানা করে তৃণমূলের।সিপিএমের জেলা সম্পাদক সমালোচনায় সরব হলেও রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি এমপির প্রশংসায় পঞ্চমুখ হন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। আর এতেই বিধানসভা ভোটের মুখে উত্তরের জলপাইগুড়ির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তোপে, উত্তরবঙ্গের চা শিল্পকে চাঙা করতে কেন্দ্রীয় সরকার কি আদৌও নিজেদের দায়িত্ব পালন করেছে? এবারের বাজেটে উত্তরের চা ও পর্যটন শিল্পের জন্য কোনো বরাদ্দ নেই কেন? বিজেপি এমপি আগে তার জবাব দিন। ২০১৬ সালে মাদারিহাটে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুগ্ন ও বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বললেও কেন তা কার্যকর হল না? ২০২১ সালে কেন্দ্রের তরফে এক হাজার কোটি টাকার উন্নয়ন তহবিল ঘোষণা করা হলেও কেন তা পেলেন না বাংলার চা শ্রমিকরা? কেন্দ্রের অধীনস্থ সংস্থার পরিচালনাধীন বাগানগুলিতে কেন চা শ্রমিকরা মজুরি, পিএফ পাচ্ছেন না? অমৃত ভারত এক্সপ্রেস সহ নয়া দু’টি ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ ‘বঞ্চিত’ বলে অভিযোগ করেন বিজেপি এমপি জয়ন্ত রায়। এরপরই রাজ্যকে নিশানা করে তিনি বলেন, উত্তরবঙ্গে তেমন কোনো শিল্প নেই। চা শিল্পের মাধ্যমে এখানে অনেক উন্নতি হতে পারত। কিন্তু সেই শিল্প এখন ধুঁকছে। পর্যটনেও যা হতে পারত, তা হয়নি। বিজেপি সাংসদের এ হেন মন্তব্য ঘিরে ভোটের মুখে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। বিজেপেি সাংসদকে এক হাত নিয়ে সিপিএমের জেলা সম্পাদক পীযূষ মিশ্রের বক্তব্য, ‘ট্রেনের উদ্বোধন করা সাংসদের কাজ নয়। তাঁর কাজ, সাধারণ মানুষের হয়ে সংসদে দাবি তোলা। জলপাইগুড়ি জেলার জনকল্যাণে একটিও কাজ করেননি বিজেপি এমপি। চা শিল্প হোক কিংবা কৃষকদের উন্নয়ন, কোনো ক্ষেত্রেই সাংসদের বিন্দুমাত্র ভূমিকা নেই।’ ভোটের মুখে নয়া ট্রেনের উদ্বোধন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন। তিনি বলেন, আগে থেকে যেসব ট্রেন রয়েছে, সেগুলিই ঠিকমতো চলছে না। দূরপাল্লার ট্রেনের পরিষেবা তলানিতে ঠেকেছে। ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি চলছে। সেখানে ভোটের মুখে নতুন ট্রেন উদ্বোধন যে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে, মানুষ তা ভালোমতোই জানে। সিপিএমের জেলা সম্পাদক সমালোচনায় সরব হলেও রেলোন অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি এমপির প্রশংসায় পঞ্চমুখ হন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। এদিন তিনি বলেন, রেলের উন্নয়নকে তারিফ করতেই হয়। এই উন্নয়নে ‘ভগীরথের’ ভূমিকা পালন করছেন সাংসদ জয়ন্ত রায়। আমরা তাঁর পাশে আছি। ভোটের মুখে তাঁর এই মন্তব্য ঘিরে অস্বস্তিতে বাম শিবির। কিছুদিন আগে রানিনগর স্টেশনে রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদের কাজের দরাজ প্রশংসা করেন গোবিন্দবাবু। এনিয়ে তাঁর অবশ্য দাবি, ফরওয়ার্ড ব্লক নেতা হিসেবে নয়, জলপাইগুড়ি নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসেবে রেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি。
137
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 14, 2026 09:21:24
Asansol, West Bengal:কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি চলাকালীনই আসানসোলের রবীন্দ্রভবনের সামনে কংগ্রেস কর্মী-সমর্থকদেরা দুটি গ্যাস সিলিন্ডার রেখে তার উপর মালা পরিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ কর্মসূচিতে গ্যাস সিলিন্ডারের পাশে নুন, তেল, মশলা-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রেখে মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের ক্রমবর্ধমান সংসার চালানোর সংকটকেই তুলে ধরা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রান্নার গ্যাসের দাম লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস বুকিংয়ের নানা সমস্যা, সরবরাহে অনিয়ম এবং কালোবাজারির অভিযোগ। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে গৃহিণীরা। কংগ্রেসের দাবি, অবিলম্বে রান্নার গ্যাসের মূল্য কমাতে হবে। পাশাপাশি গ্যাস বুকিং সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, কালোবাজারি রোধে কড়া ব্যবস্থা এবং সাধারণ মানুষের হাতে সহজে গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের আরও অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির সঙ্গে গ্যাসের দাম বাড়ায় সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। এদিনের বিক্ষোভে কংগ্রেস নেতৃত্ব জানায়, কেন্দ্রীয় সরকারের নীতির ফলেই সাধারণ মানুষকে বারবার ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই মানুষের স্বার্থে এই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আসানসোলের রবীন্দ্রভবনের সামনে এই অভিনব প্রতিবাদ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পথচলতি মানুষও কিছু সময় দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি দেখেন। কংগ্রেসের এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা ও ক্ষোভকেই সামনে আনার চেষ্টা করা হয়েছে।
107
comment0
Report
BBBimal Basu
Mar 14, 2026 08:10:57
145
comment0
Report
MMManoranjan Mishra
Mar 14, 2026 07:06:52
Purulia, West Bengal:পুরুলিয়া : “ডিজিটাল অ্যারেস্ট” -এর নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার ঘোষহাট গ্রামের বাসিন্দা বিমল কুমার পাটোয়ারিকে গ্রেফতার করে পুলিশ । অভিযোগ, “ডিজিটাল অ্যারেস্ট” -এর ভয় দেখিয়ে পুরুলিয়ার বলরামপুর থানার এক বাসিন্দার কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকারও বেশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় ওই ব্যক্তি। এই ঘটনায় প্রতারিত ব্যক্তি পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত সূত্রের ভিত্তিতে কাটোয়া থানার এলাকায় অভিযান চালিয়ে গতকাল ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় ।
144
comment0
Report
MMManoranjan Mishra
Mar 14, 2026 07:04:14
Purulia, West Bengal:পুরুলিয়া : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নির্বাচনের দিন ঘোষণা না হলেও নির্বাচনের ঘণ্টা বেজে গিয়েছে । জেলায় জেলায় চলছে জনসংযোগ, দেওয়াল লিখন, মিটিং । এ বার পুরুলিয়া জেলা ৯-০ করবো গলা ফাটাচ্ছেন তৃণমূল - বিজেপি দুই যুযুধান রাজনৈতিক দলের নেতৃত্বরা । গত ২১ জানুয়ারি পুরুলিয়ার লধুড়কায় জনসভাতেও পুরুলিয়াবাসীকে জেলায় ৯-০ করার আহ্বান জানিয়েছিলেন। জেলা তৃণমূল নেতৃত্বও এবার জেলাকে বিরোধী শূন্য করার ডাক দিচ্ছেন । পাল্টা বিজেপি নেতৃত্বও জেলায় তৃণমূলকে নির্মূল করার কথা বলছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় প্রার্থী হলেও হারাবেন বলে জোর গলায় বলছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । পুরুলিয়া জেলাবাসী কেউ শাসকদলকে সমর্থন করছেন আবার কেউ বিরোধীদের পাশে দাঁড়াচ্ছেন । বিধানসভা নির্বাচন দোর গড়ায় । পুরুলিয়ার রাজনৈতিক ময়দান একেবারে জমজমাট । গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার ৯ আসনের মধ্যে ৬ আসনে বিজেপি এবং ৩ আসনে তৃণমূল জয়লাভ করে । এবার সেই সংখ্যা ৯-০ হবে বলছেন শাসক বিরোধী উভয় রাজনৈতিক দল । কিন্তু শেষ হাসিটা কে আসে সেদিকেই তাকিয়ে জেলার মানুষ ।
91
comment0
Report
NHNantu Hazra
Mar 14, 2026 06:46:35
140
comment0
Report
NHNantu Hazra
Mar 14, 2026 06:46:25
161
comment0
Report
Advertisement
Back to top