Back
उत्तर बंगाल के चाय-पर्यटन पर बीजेपी सांसद की टिप्पणी से राजनीतिक हलचल
PDPradyut Das
Mar 14, 2026 09:21:42
Jalpaiguri, West Bengal
উত্তরবঙ্গের চা শিল্প ধুঁকছে। পিছিয়ে রয়েছে এখানকার পর্যটনও। রাজ্যকে বিঁধতে গিয়ে এমন মন্তব্য করে পাল্টা প্রশ্নের মুখে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। ভোটের মুখে ট্রেন, পদ্ম পার্টির এমপিকে নিশানা করে তৃণমূলের।সিপিএমের জেলা সম্পাদক সমালোচনায় সরব হলেও রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি এমপির প্রশংসায় পঞ্চমুখ হন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। আর এতেই বিধানসভা ভোটের মুখে উত্তরের জলপাইগুড়ির রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তোপে, উত্তরবঙ্গের চা শিল্পকে চাঙা করতে কেন্দ্রীয় সরকার কি আদৌও নিজেদের দায়িত্ব পালন করেছে? এবারের বাজেটে উত্তরের চা ও পর্যটন শিল্পের জন্য কোনো বরাদ্দ নেই কেন? বিজেপি এমপি আগে তার জবাব দিন। ২০১৬ সালে মাদারিহাটে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুগ্ন ও বন্ধ চা বাগান অধিগ্রহণের কথা বললেও কেন তা কার্যকর হল না? ২০২১ সালে কেন্দ্রের তরফে এক হাজার কোটি টাকার উন্নয়ন তহবিল ঘোষণা করা হলেও কেন তা পেলেন না বাংলার চা শ্রমিকরা? কেন্দ্রের অধীনস্থ সংস্থার পরিচালনাধীন বাগানগুলিতে কেন চা শ্রমিকরা মজুরি, পিএফ পাচ্ছেন না? অমৃত ভারত এক্সপ্রেস সহ নয়া দু’টি ট্রেনের উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি রোড স্টেশনে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ ‘বঞ্চিত’ বলে অভিযোগ করেন বিজেপি এমপি জয়ন্ত রায়। এরপরই রাজ্যকে নিশানা করে তিনি বলেন, উত্তরবঙ্গে তেমন কোনো শিল্প নেই। চা শিল্পের মাধ্যমে এখানে অনেক উন্নতি হতে পারত। কিন্তু সেই শিল্প এখন ধুঁকছে। পর্যটনেও যা হতে পারত, তা হয়নি। বিজেপি সাংসদের এ হেন মন্তব্য ঘিরে ভোটের মুখে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে। বিজেপেি সাংসদকে এক হাত নিয়ে সিপিএমের জেলা সম্পাদক পীযূষ মিশ্রের বক্তব্য, ‘ট্রেনের উদ্বোধন করা সাংসদের কাজ নয়। তাঁর কাজ, সাধারণ মানুষের হয়ে সংসদে দাবি তোলা। জলপাইগুড়ি জেলার জনকল্যাণে একটিও কাজ করেননি বিজেপি এমপি। চা শিল্প হোক কিংবা কৃষকদের উন্নয়ন, কোনো ক্ষেত্রেই সাংসদের বিন্দুমাত্র ভূমিকা নেই।’ ভোটের মুখে নয়া ট্রেনের উদ্বোধন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল সাংসদ বিজয়চন্দ্র বর্মন। তিনি বলেন, আগে থেকে যেসব ট্রেন রয়েছে, সেগুলিই ঠিকমতো চলছে না। দূরপাল্লার ট্রেনের পরিষেবা তলানিতে ঠেকেছে। ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারি চলছে। সেখানে ভোটের মুখে নতুন ট্রেন উদ্বোধন যে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে, মানুষ তা ভালোমতোই জানে। সিপিএমের জেলা সম্পাদক সমালোচনায় সরব হলেও রেলোন অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি এমপির প্রশংসায় পঞ্চমুখ হন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। এদিন তিনি বলেন, রেলের উন্নয়নকে তারিফ করতেই হয়। এই উন্নয়নে ‘ভগীরথের’ ভূমিকা পালন করছেন সাংসদ জয়ন্ত রায়। আমরা তাঁর পাশে আছি। ভোটের মুখে তাঁর এই মন্তব্য ঘিরে অস্বস্তিতে বাম শিবির। কিছুদিন আগে রানিনগর স্টেশনে রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি সাংসদের কাজের দরাজ প্রশংসা করেন গোবিন্দবাবু। এনিয়ে তাঁর অবশ্য দাবি, ফরওয়ার্ড ব্লক নেতা হিসেবে নয়, জলপাইগুড়ি নাগরিক মঞ্চের প্রতিনিধি হিসেবে রেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowMar 14, 2026 10:39:45Kolkata, West Bengal:দক্ষিণ কলকাতার দিক থেকে বিজেপি কর্মীরা ছোট গাড়ি করে ডায়মন হারবার রোড ধরে নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাচ্ছে।
63
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:39:3095
Report
EGE GOPI
FollowMar 14, 2026 10:20:13103
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 14, 2026 10:19:50Kolkata, West Bengal:ল্যান্স ডাউনে মা সারদার মূর্তি উন্মোচন ববি হাকিম আসেননি, শোভন দেব চট্টোপাধ্যায়ের বাইট আছে ব্রিগেড এবং গ্যাস নিয়ে
119
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:19:3279
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:19:1874
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:18:5581
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:17:5058
Report
MMManoj Mondal
FollowMar 14, 2026 10:17:2981
Report
BBBimal Basu
FollowMar 14, 2026 10:17:17118
Report
BSBidhan Sarkar
FollowMar 14, 2026 10:17:00106
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 10:16:4569
Report
PCPrabir Chakraborty
FollowMar 14, 2026 10:16:31Kolkata, West Bengal:BJP goons have pelted stones at Dr Shashi Panja’s residence. Tried to vandalise the main entrance
116
Report
VDVikram Das
FollowMar 14, 2026 09:23:12Kolkata, West Bengal:খিদিরপু়র থেকে আশা বিজেপি একটি মিছিল আরসিটিসির আগের মোড় এ আটকালো পুলিশ । পিএম এর রুট দিয়ে মিছিল যেতে দেওয়া হবেনা বলে বিজেপি কর্মী সমর্থকদের জানিয়েছে পুলিশ ।
127
Report
KMKIRAN MANNA
FollowMar 14, 2026 09:23:02138
Report