Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712601

आरामबाग में भाजपा उम्मीदवार ने माँ के चरणों में पूजा कर प्रचार शुरू किया

DSDIBYENDU SARKAR
Mar 19, 2026 09:35:59
Arambag, West Bengal
আরামবাগঃ১৯ মার্চ ভোট প্রচারে এবার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কুমারগঞ্জের পানপাতায় দ্বিতীয় তারাপীঠে তারা মায়ের কাছে পুজো দিয়ে প্রচার শুরু করলেন।পুজো দিয়ে কর্মীদের সাথে নিয়ে তিনি ঐ এলাকার বাসিন্দাদের কাছে যান।বাড়ি বাড়ি,দোকানে দোকানে হাজির হন। তাদের কাছে ভোট ভিক্ষা করেন।এমনকি ভূমি পুত্র তত্ত্ব তাদের কাছে খাড়া করছেন।পূণরায় জয় যুক্ত করে এলাকার উন্নয়ন কে এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন। এদিকে তিনি বলেন,গোঘায়ে ভূমি পুত্র আমি।আর তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি তো বহিরাগত।তৃণমূলের লোকজন, পদাধিকারীরা আমার সাথে গোপনে যোগাযোগ করেছেন।তাদের প্রার্থীই পছন্দ হয়নি।তারা আমাকে বলেছেন,কেনো, তৃণমূল নেতৃত্ব কি ভূমিপুত্র খুঁজে পেলো না? দেখুন না কি হয়।অপেক্ষা করুন।সব দেখতে পাবেন。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PMPiyali Mitra
Mar 19, 2026 10:50:22
Kolkata, West Bengal:কমিশনের আজব নীতি! ২০২৪ শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য এক এসপি প্রশংসা পত্র পাঠিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। দিন দুয়েক আগে কমিশন যে ১২ জন এসপি সহ ১৩ পদমর্যাদার অফিসারদের সরিয়েছে সেই তালিকায় রয়েছে সেই অফিসারও। সেই অফিসারকে ২০২২ সালে ন‍্যাশনাল অ‍্যায়ার্ডও দেওয়া হয় । এমন ডিআইজিও আছেন যারা এসপি থাকাকালীন কোনো অভিযোগ ওঠেনি । বা তাদের বদলিও করা হয়নি। স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিব থেকে ডিজি সিপি এসপি ডিআইজি থেকে জেলা Shাসक পদে কার্যত সাফাই অভিযান শুরু করেছে কমিশন । গত চারদিন অন্তত ৫০ জন শীর্ষ ও গুরুত্বপূর্ণ থাকা অফিসারদের অপসারণ করেছে কমিশনে। শুধু বদলি করে থেমে থাকেনি । একগুচ্ছ অফিসারকে অন‍্য ভোটমুখী রাজ্য অবজারভার করে পাঠাচ্ছে । নির্বাচন সময় অফিসারদের বদলি নতুন কিছু নয়। কিন্তু এবার যে ভাবে নোটিফিকেশন হওয়া or কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠার আগেই বদলি করা হচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন ।অনেকেরই বক্তব্য, যে অফিসারকে যাঁকে কমিশন নিজেই প্রশংসা পত্র দিয়েছে। এবার তাঁদের উপর ভরসা হারিয়ে বদলি । এ কার্যত পরীক্ষা নেও‍য়ার আগেই ফেল করিয়ে দেওয়ার সামিল।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 19, 2026 10:19:18
Kolkata, West Bengal:সামি মারা যাওয়ার পর ওই মহিলার সঙ্গে পরিচয় হয় বাপি মণ্ডল নামের এক ব্যক্তির। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ওই মহিলার সাথে সহবাস করে অভিযুক্ত।আরও অভিযোগ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও ওই মহিলার সঙ্গে সম্পর্ক বজায় রাখে অভিযুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মহিলার কাছ থেকে প্রায় দু’লক্ষ টাকা নেয় বলেও অভিযোগ। পরে ওই মহিলা জানতে পারেন যে বাপি মণ্ডল বিবাহিত। প্রায় দু’বছর ধরে চলা এই সম্পর্কের পর সত্য প্রকাশ্যে আসতেই তিনি টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় এবং প্রাণনাশের ভয় দেখানো হয়। এরপর ওই মহিলা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আজ বনগাঁ আদালতে তোলে পুলিশ।
946
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 19, 2026 10:05:51
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ মার্চ প্রচারে বেরিয়ে কখনও শিশুকে কোলে তুলে নিয়ে বলছেন, এরাই আমাদের ভবিষ্যৎ। বড় হয়ে যেনো ডাক্তার হয়। আবার কখনও ক্ষোভেও পড়েন।সাধারণ মানুষ তাকে প্রশ্ন করেন, কেনো তারা ঘর পায়নি।তাদের সপাটੇ জবাব "ঘর দিলে দেখবো,না হলে দেখবো কি করে?"এমনই ক্ষোভের মুখে অপ্রস্তুতে পড়ে যান গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। যদিও এই অপ্রস্তুতির পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সেখান থেকে কোন রকমে বেরিয়ে এসে অন্য এক পাড়ায় হাজির হন তারা। সেখান থেকে বিবেকানন্দের সেই বাণী আওড়ালেন, "জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর" এই কথা বলে একটি গোমাতার গায়ে হাত বোলালেন। আবার দলীয় কর্মীদের সাথে নিয়ে মুড়ি চানাচুর খেলেন।এই ভাবেই সারাদিন গোঘাটের গ্রামে গ্রামে প্রচার সারলেন ডাঃনির্মল মাঝি。 গ্রামের মানুষ আনন্দে আপ্লুত হয়ে যান।তাদের ঘরে নির্মল এসেছে বলে।নির্মল বলেন,মানুষের সেবা। জাত, পাত যাই হোক,বর্ণ যাই হোক একটাই মন্ত্র শিখেছি দিদির কাছে।উন্নয়ন জিতবে।দিদি জিতবে。
925
comment0
Report
AMAshok Manna
Mar 19, 2026 10:05:20
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ পৰগনা নoding নোদাখালি থানার অন্তর্গত বজ বজ বিধানসভার বজবজ ২ নম্বর ব্লকের অধীনে কাশিপুর আলমপুররে নস্কর পাড়া গ্রামে বিজেপির কর্মী সমর্থকের বাড়িতে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপি সমর্থক সহ বিজেপির প্রার্থীর । বিজেপি সমর্থক মুকুল চন্দ্র জানা তার বক্তব্য ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় মিলেই এই ঘটনা তবে তিনি বিজেপি করেন বলেই তার বাড়িতে এই হামলা চলে, গাড়ি ভাঙচুর করে । পুলিশ সূত্রে খবর নোদাখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মুকুল চন্দ্র জানা তার ভিত্তিতে তারা এফআইআর দায়ের করেছে এবং অভিযোগ ভিত্তিতে যুক্তদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। তবে বজ বজের প্রার্থী বিজেপির ডক্টর তরুন আদক আক্রান্ত হওয়া বিজেপি সমর্থকদের বাড়িতে উপস্থিত হন এবং তাদের সঙ্গে নিয়ে নোদাখালি থানা তে উপস্থিত হন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি বক্তব্য এলাকায় কালী পুজো রাস্তার উপরে বেড়া ছিল বেড়া সরাতে বলে পাড়ার ছেলেরা, বেড়া সরাইনি উল্টে বাইরের লোকজন এনে পাড়ার মধ্যে গন্ডগোল করার চেষ্টা করে তখনই পাড়ার ছেলেদের সঙ্গে হাতাহাতি হয়।এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। বিজেপি এটাকে বিশাল বড় করে দেখাতে চাই।
917
comment0
Report
SMSubhasis Mandal
Mar 19, 2026 10:04:50
Howrah, West Bengal:কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ ও হুঁশিয়ারি ।ঠিক ভাবে দল করুন নাহলে বসে যান গা ছাড়া মনোভাব চলবে না । নেতাদের মধ্যে এলোমেলো ভাব আড্ডা দেওয়া ঘুরে বেড়ানোর প্রবোনতা দেখা যাচ্ছে। এলাকায় এলাকায় ছোটো সভা করুন মানুষ কে নিয়ে。 ।বিগতো 2021 মার্জিন নেমেছে কর্মীদের শুধু মাত্র অবহেলা গা ছাড়া মনোভাবের জন্য। এসব চলবে না আবেগে ভেসে লাভ নেই। আমার ডানদিক বাঁ দিক ঘুর ঘুর করলে হবে না কাজ করুন । মার্জিন এবার আরো বাড়াতে হবে।। উদয়নারায়নপুরে কর্মী সভায় কড়া হুঁশিয়ারি সমীর কুমার পাঁজার।আবারো তৃণমূলের প্রার্থী হলেন উদয়নারায়নপুর কেন্দ্রে সমীর পাঁজা তার বিশ্বাস মানুষের আশীর্বাদে আবারো জিতবেন। এর আগে তিনি ওই কেন্দ্র থেকে চারবার ভোটে দাঁড়িয়েছিলেন। তিনবার জিতলেও একবার হারে যান। তাঁর বিশ্বাস যেভাবে উন্নয়নের কাজ হয়েছে এবার ও তিনিই জয়লাভ করবেন。 দ্বিতীয় তৃতীয় সারির নেতাদের নিয়ে এসে কোনো সভা হবেনা করলে অনুমতি পেলে শুধুমাত্র মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির বড়ো সভা হবে。
941
comment0
Report
MMManoranjan Mishra
Mar 19, 2026 09:36:40
Purulia, West Bengal:পুরুলিয়া: দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মৌতোড় বড় কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন পুরুলিয়ার পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক বাউরি। বাজ বাজনা নিয়ে দলীয় পতাকা সঙ্গে উড়িয়ে প্রচারে ঝড় তুলেন মানিক বাউরি । গত বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপি জয়লাভ করে । রাজনীতিতে একেবারে নতুন মুখ পেশায় শিক্ষক মানিক বাউরি। সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তির মুখ । তাঁর আশা, মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে সাড়া দিয়ে সাধারন মানুষ তৃণমূলকে সমর্থন করবে এবং এই আসনে তৃণমূল জয়লাভ করবে । বাইট : মানিক বাউরি (তৃণমূল প্রার্থী, পাড়া বিধানসভা)
1009
comment0
Report
CDChampak Dutta
Mar 19, 2026 09:17:39
Kaji Chak, West Bengal:শ্যামলী সরদার, তৃণমূল প্রার্থী ঘাটাল বিধানসভা, ঘাটাল ব্লকের ইড়পালা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ধসাচাঁদপুর গ্রামে শীতলা মন্দিরের পূজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার সারছেন প্রার্থী সাথে রয়েছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমূল কর্মীরা। প্রচারে বাড়ি বাড়ি গিয়ে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা বাড়ির মহিলাদের কাছে তাই জানতে চাইছেন প্রার্থী। বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন প্রার্থীর কোথাও আবার স্কুল পড়ুয়াদের নিজে হাতে চকলেট তুলে দিচ্ছেন, বাড়ির হেসেলে ঢুকে মহিলাদের সাথে কথা বলে ভোট প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সরদার। প্রার্থীর দাবি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই মানুষ স্বতঃস্ফুর্তভাবে আমাকে আশীর্বাদ করছেন।
1046
comment0
Report
Advertisement
Back to top