Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

नदिया के हरिणघाटा में SI-विरोधी मार्च शुरू, नाम हटने से तृणमूल कांग्रेस ने मोर्चा किया

BMBiswajit Mitra
Mar 01, 2026 16:18:42
Ranaghat, West Bengal
নদীয়ার হরিণঘাটা শুরু হলো এস آئی আর বিরোধী মিছিল। গতকাল এসআইয়ারের তালিকা বেরিয়েছে সেখানে বহু মানুষের নাম বাদ যাওয়াতে আজ পথে নামল তৃণমূল কংগ্রেস।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Mar 01, 2026 18:02:51
Chinsurah, West Bengal:দিদি সুপ্রিম কোর্টে লড়াই করেছেন বলেই এত মানুষ এখনো ওয়েটিং লিস্টে আছে,বললেন হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নাম বাদ দিলে কি পশ্চিমবঙ্গের মানুষের মন বদলে যাবে কি ? প্রশ্ন রচনার。 ভারতীয়রা সুরক্ষিত ভাবে দেশে ফিরুক, ইরান ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে বললেন। রবিবার পান্ডুয়ার গ্রামীণ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত পেশেন্ট রুম ও অ্যাম্বুলেন্স ওয়েটিং সেটের উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে রচনা বলেন, এটা খুব দুঃখের বিষয়। দুবাইয়ের উপর মিসাইল হানা হচ্ছে। অনেক মানুষ আটকে রয়েছে। দুবাই এয়ারপোর্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক বিমান বন্ধ হয়ে গেছে। সারা পৃথিবীতে যাওয়ার মূল যোগাযোগ ব্যবস্থা হলো বিমান। সাধারণ মানুষ আটকে রয়েছে ,সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়ছে । অত্যন্ত দুঃখের আমরা চাইবো এটা তাড়াতাড়ি মিটে যাক। মানুষ সুরক্ষিতভাবে ভারতবর্ষে ফিরে আসুক。 তালিকায় নাম বাদ প্রসঙ্গে রচনা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে এর জন্য লড়াই করেছে। তিনি লড়াই করেছে বলেন এখনো ওয়েটিং লিস্টে অনেক নাম রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি, আগামী দিনে এখান থেকে অনেকের নাম বার করে আনতে পারব। বিজেপি অনেক রকম ভাবে চেষ্টা করছি তৃণমূল কংগ্রেসের হাত-পা ডানা কাটার। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি লড়াই করার। আগামী দিনে লড়াইয়ের জোরদার হবে। দিদি আদালতে গিয়ে লড়াই করছেন যাতে বৈধ ভোটারের নাম বাজনা পড়ে। এই লড়াই আমরা সবাই শামিল আছি। আমরা কারুর নাম বাদ দিতে দেব না। নাম বাদ দিলে কি পশ্চিমবঙ্গের মানুষের মন বদলে যাবে? যে তারা জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্মফুলে ভোট দেবে এমন কিন্তু নয়। মানুষ তৃণমূলকেই ভোট দেবে。 অন্যদিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রিত পেশেন্ট রুম ও অ্যাম্বুলেন্স ওয়েটিং সেটের উদ্বোধন প্রসঙ্গে রচনা বলেন, এখানে পেশেন্টদের বসার অভাব ছিল। অনেক কিছু চাহিদার মধ্যে এটাও একটা ছিল। যে সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি থাকে তাদের পরিবারের লোকেদের বসার সমস্যা হতো । তাই এখানে বাতানুকুল একটা ওয়েটিং রুমের প্রয়োজন ছিল তাই আমি সেই কাজটাই করলাম। এই হাসপাতালে অনেক কিছুর প্রয়োজন রয়েছে অনেক বেড মেশিনের প্রয়োজন রয়েছে। এমনকি ডাক্তারেরও প্রয়োজন রয়েছে। সেগুলো সবটা সাংসদ তহবিলের টাকা থেকে সম্ভব নয়। আগামী দিনে সেগুলো হবে আমি স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা করেছি। আগামী দিনে পান্ডুয়া তে অধিক বেড হবে এবং ডাক্তারও আসবে。
0
comment0
Report
CDChampak Dutta
Mar 01, 2026 18:02:29
Kaji Chak, West Bengal:রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে সভা মঞ্চে প্রবেশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র प्रधान সাথে রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় পরিবর্তন সুনিশ্চিত করার লক্ষ্যে, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে “পরিবর্তন সংকল্প যাত্রা”। আজ জেলার গাড়বেতা হাইস্কুল মাঠ থেকে এই যাত্রার সূচনা হবে চলবে আগামী 10 দিন। দলের সুসজ্জিত প্রচার রথ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পথ পরিক্রমা করে এগিয়ে যাবে। গড়বেতাতে আজ পরিবর্তন সংকল্প যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানমন্ত্রী এবং উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য BJP নেতৃত্ব। পরিবর্তন সংকল্প সভায় এসে রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর বলেন জঙ্গলমহল সহ ৫৪টা আসনে তৃণমূল এবারের নির্বাচনে বউনি পর্যন্ত করতে পারবে না। এসআইআর প্রসঙ্গে শুভেন্দু বাবু বলেন যদিগুলো বাদ গিয়েছে তারা যদি হিন্দু শরণার্থী হয়ে থাকেন তাহলে তারা সি এ এ এর জন্য আবেদন করুন নরেন্দ্র মোদি সরকার তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে। তবে বাকি ৬০ লাখ সন্দেহজনক তালিকায় রয়েছে তাদের মধ্যে বড় অংশ বাংলাদেশ অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এরাই বড় ভোটব্যাঙ্ক। ২০১১ সালে মানুষ যা পরিবর্তন পেয়েছিল সেটা মানুষের কাম্য পরিবর্তন ছিল না। আমরা পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম। কিন্তু বাস্তবে যা হয়েছে বোতল টাই পরিবর্তন হয়েছে ভিতরের জিনিসটা পুরানো ই রয়ে গিয়েছে। এবারই হবে আসল পরিবর্তন। বাংলার মানুষ এই পরিবর্তনের জন্য প্রস্তুত।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 01, 2026 18:02:07
Chinsurah, West Bengal:আয়াতোল্লা খামেনেয় এর মৃত্যুতে শোক জ্ঞাপন হুগলি ইমামবাড়ার, ইরানের ওপর হওয়া হামলার নিন্দা। হুগলি ইমামবাড়ার সামনে এদিন সন্ধায় আয়াতোল্লা আলি খমেনায়ের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কালো পোশাক পড়ে শোক জ্ঞাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন। খমেনায়ের ছবির নীচে লেখা শহীদ।ইরান গুরুত্বপূর্ণ না,ইসলাম হল গুরুত্বপূর্ণ। হুগলি ইমামবাড়ায় প্রতি বছর মহরম পালিত হয় সেটাও শোকেও পরব। ইমামবাড়ার শিক্ষক বা (মুদাররিস) শেখ আখতার আলি বলেন, বিশ্বের যেসব জায়গায় ইজরায়েল ও আমেরিকা হস্তক্ষেপ করেছে, সেখানকার মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হয়েছে। তিনি উল্লেখ করেন, জর্জ বুশ এর আমলে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরাকে হামলা চালানো হয় এবং দেশটিকে ধ্বংস করে দেওয়া হয়। একইভাবে আফগানিস্তানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, আমেরিকার লক্ষ্য ওই অঞ্চলে ইজরায়েলকে আরও শক্তিশালী করে তোলা। তিনি প্যালেস্টাইনে বহু নিরীহ মানুষের হত্যার অভিযোগ তোলেন এবং বলেন, এতে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। তাঁর দাবি, বহু আরব ও মুসলিম দেশ আমেরিকা ও ইজরায়েলের সামনে নীরব থাকে। শেখ আখতার আলির কথায়, খামেনেয় সবসময় শিয়া, সুন্নি ও অমুসলিমদের সহযোগিতার কথা বলেছেন। তাঁর মতে, আমেরিকা আশঙ্কা করছে যে ইরান শক্তিশালী হয়ে উঠছে, তাই তারা ইজরায়েলকে সমর্থন করছে। তিনি দাবি করেন, ইজরায়েলের হামলায় খামেনেয় ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, যার জেরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও বলেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফর করেছিলেন এবং সংসদে তিনি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে উল্লেখ করে ইজরায়েলের পাশে থাকার কথা বলেন। শেখ আখতার আলি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যেন তিনি নিরপেক্ষ ও ন্যায্য বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, যুদ্ধ কখনোই ভালো নয়। কোনো দেশের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার সেই দেশের রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ইরানের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে বহু বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন বলেও তিনি জানান। খামেনেয়ের মৃত্যুর ঘটনায় ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকসভা অনুষ্ঠিত হবে।।
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 01, 2026 15:46:06
Dinajpur, Rangpur Division:ইসলামপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, হেলিপ্যাড ঘিরে বিতর্ক পুলিশ সহযোগিতা না মেলায় বিহারে অস্থায়ী হেলিপ্যাড তৈরির দাবি সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ইলুয়াবাড়ী এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সভা অনুষ্ঠিত হতে চলেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই সভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি হেলিকপ্টারে করে সভায় যোগ দেবেন বলে জানানো হয়েছে। তবে হেলিপ্যাড তৈরিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি, এ রাজ্যে হেলিপ্যাড নির্মাণের অনুমতি না মেলায় পার্শ্ববর্তী বিহার রাজ্যের শালবাড়ি এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে সড়কপথে ইসলামপুরের সভাস্থলে পৌঁছবেন তিনি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস অভিযোগ করে বলেন, “পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। সেই কারণেই বাধ্য হয়ে বিহার রাজ্যে হेलিপ্যাডের ব্যবস্থা করতে হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও প্রশাসনের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাইটঃ তাপস বিশ্বাস (বিজেপি নেতা) 0103ZG_NDIN_HELI_PAD_R
0
comment0
Report
ASAyan Sharma
Mar 01, 2026 13:31:49
Kolkata, West Bengal:দেশ বাঁচাও গণ মঞ্চ পূর্ণেন্দু বসু --- ১কোটি ২৫ লাখ নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর আগে ফর্ম ফিলাপ করে Sir হয়নি। সন্দেহজনক এবং যারা মৃত তাদের তালিকা থেকে নাম বাদ যেতো।আগে ইলেকশন কমিশন প্রমাণ করত,এখন মানুষ কে প্রমাণ করতে হচ্ছে। এর আগে এইভাবে এই ভাবে SIR হয়নি। কাদের দোষে নাম বাদ যাচ্ছে। নাম পাল্টানোর সাধারণ বিষয়কে জটিল করে তোলা হয়েছে।নথি জোগাড়ের চেষ্টায় মানুষ কে হয়রানি করা হচ্ছে।আপনারা কি জন্য আছেন,নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব । মনোজ কুমার ভুল ভ্রান্তি করেছেন।আপনারা যে ভুল করেছেন,সেটা স্বীকার করা দরকার। যারা ভুল করেছে,তাদের কি শাস্তি সেটা নাগরিকদের জানান।নাম কাটা মানে বড় শাস্তি।এই দায়িত্ব কে দিয়েছে।এই বঞ্চিত করার অধিকার আপনাদের কারো নেই。 যাদের নাম বাদ গেলো ভোটের সময় তাদের কি হবে।আপনারা বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়ারি ঠিক করবে। সুব্রত গুপ্ত সহ যারা আছেন তারা বাংলা বোঝেন না কিভাবে। বিজেপির পক্ষ থেকে ১.৩৬ লাখ চেয়েছিল।তার কাছাকাচি নিয়ে আসা হলো। ১ লাখের কাছে ৭ নম্বর ফর্ম জমা পড়েছে।কিন্তু তার বেশি নাম গেছে কিভাবে সম্ভব। কারা এই ফর্ম জমা দিল。 যাদের নাম বাদ গেছে,তারা হয়তো,মুসলিম কমিউনিটি,মতুয়া,দরিদ্র মানুষ তারা। পূর্ণেন্দু বসু ---- একটা ভোটে ১৭ শতাংশ কে বাদ দেওয়া হয়েছে।এর বিরুদ্ধে মানুষ কে রাস্তায় নামার আবেদন করছি।
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 01, 2026 13:31:22
Dinajpur, Rangpur Division:মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরান-এর সংঘাত ঘিরে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে পরিস্থিতি। লাগাতার হামলা–পাল্টা হামলা ও বিস্ফোরণের খবরে উত্তাল আন্তর্জাতিক মহল। এই যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী ভারতীয়দের জীবনেও। তারই আঁচ এসে পৌঁছেছে রায়গঞ্জ-এ। রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা শুভজিৎ ব্যানার্জি কর্মসূত্রে সৌদি আরব-এ কর্মরত। প্রায় ১১ মাস আগে তিনি খড়্গপুর থেকে পাড়ি দেন জেদ্দা এলাকায়, যেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। আগামী ২ মার্চ দেশে ফেরার কথা ছিল তাঁর। বিমানের টিকিটও কাটা ছিল। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৌদি আরব থেকে ভারতে আসার এয়ার ইন্ডিয়া-র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর দেশে ফেরা এখন অনিশ্চিত। শুভজিতের স্ত্রী মৌমিতা ব্যানার্জি রায়গঞ্জে বাবার বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে থাকেন। তিনিও স্থানীয়ভাবে চাকরিরত। মৌমিতা জানান, শনিবার last communication-এ শুভজিৎ জানিয়েছিলেন, পাশের স্টেটে হামলার ঘটনা ঘটেছে ও রেড অ্যালার্ট জারি হয়েছে। সৌদি প্রশাসনের তরফে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শনিবারের পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে। মৌমিতা বলেন, “স্বামীর সঙ্গে যোগাযোগ না থাকায় আমরা ভীষণ চিন্তায় রয়েছি। ছোট দু’টি সন্তান বাবার অপেক্ষায় দিন গুনছে। আমরা শুধু চাই, ও যেন নিরাপদে দ্রুত দেশে ফিরে আসে।” শুভজিতের শাশুড়ি কল্পিতা মজুমদার জানান, গত দু’দিন ধরেই যুদ্ধ পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ফ্লাইট বাতিলের খবর পাওয়ার পর থেকেই পরিবারের উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন আর শুধু আন্তর্জাতিক রাজনীতির পরিসরে সীমাবদ্ধ নয়; তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। রায়গঞ্জের এই পরিবারের মতো আরও বহু পরিবার প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 01, 2026 13:02:58
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top