Back
ईरान के आयातोल्ला खामेनई के निधन पर शिया समुदाय में शोक, इरान पर हमलों की निंदा
BSBidhan Sarkar
Mar 01, 2026 18:02:07
Chinsurah, West Bengal
আয়াতোল্লা খামেনেয় এর মৃত্যুতে শোক জ্ঞাপন হুগলি ইমামবাড়ার, ইরানের ওপর হওয়া হামলার নিন্দা।
হুগলি ইমামবাড়ার সামনে এদিন সন্ধায় আয়াতোল্লা আলি খমেনায়ের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে কালো পোশাক পড়ে শোক জ্ঞাপন করেন শিয়া সম্প্রদায়ের মানুষজন।
খমেনায়ের ছবির নীচে লেখা শহীদ।ইরান গুরুত্বপূর্ণ না,ইসলাম হল গুরুত্বপূর্ণ।
হুগলি ইমামবাড়ায় প্রতি বছর মহরম পালিত হয় সেটাও শোকেও পরব।
ইমামবাড়ার শিক্ষক বা (মুদাররিস) শেখ আখতার আলি বলেন, বিশ্বের যেসব জায়গায় ইজরায়েল ও আমেরিকা হস্তক্ষেপ করেছে, সেখানকার মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হয়েছে।
তিনি উল্লেখ করেন, জর্জ বুশ এর আমলে পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরাকে হামলা চালানো হয় এবং দেশটিকে ধ্বংস করে দেওয়া হয়। একইভাবে আফগানিস্তানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাঁর অভিযোগ, আমেরিকার লক্ষ্য ওই অঞ্চলে ইজরায়েলকে আরও শক্তিশালী করে তোলা।
তিনি প্যালেস্টাইনে বহু নিরীহ মানুষের হত্যার অভিযোগ তোলেন এবং বলেন, এতে অসংখ্য শিশু প্রাণ হারিয়েছে। তাঁর দাবি, বহু আরব ও মুসলিম দেশ আমেরিকা ও ইজরায়েলের সামনে নীরব থাকে।
শেখ আখতার আলির কথায়, খামেনেয় সবসময় শিয়া, সুন্নি ও অমুসলিমদের সহযোগিতার কথা বলেছেন। তাঁর মতে, আমেরিকা আশঙ্কা করছে যে ইরান শক্তিশালী হয়ে উঠছে, তাই তারা ইজরায়েলকে সমর্থন করছে। তিনি দাবি করেন, ইজরায়েলের হামলায় খামেনেয় ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে, যার জেরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েল সফর করেছিলেন এবং সংসদে তিনি হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে উল্লেখ করে ইজরায়েলের পাশে থাকার কথা বলেন। শেখ আখতার আলি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, যেন তিনি নিরপেক্ষ ও ন্যায্য বক্তব্য রাখেন।
তিনি আরও বলেন, যুদ্ধ কখনোই ভালো নয়। কোনো দেশের ওপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার সেই দেশের রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই ইরানের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। মধ্যপ্রাচ্যে বহু বিমান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বহু ভারতীয় সেখানে আটকে পড়েছেন বলেও তিনি জানান।
খামেনেয়ের মৃত্যুর ঘটনায় ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকসভা অনুষ্ঠিত হবে।।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AMArkodeepto Mukherjee
FollowMar 01, 2026 18:45:27Kolkata, West Bengal:india beat West Indies by 5 wickets to reach the semifinal t20 world cup.
0
Report
BSBidhan Sarkar
FollowMar 01, 2026 18:02:510
Report
CDChampak Dutta
FollowMar 01, 2026 18:02:290
Report
BSBidhan Sarkar
FollowMar 01, 2026 18:01:500
Report
PDPradyut Das
FollowMar 01, 2026 18:01:400
Report
PDPradyut Das
FollowMar 01, 2026 18:01:310
Report
BMBiswajit Mitra
FollowMar 01, 2026 16:18:42Ranaghat, West Bengal:নদীয়ার হরিণঘাটা শুরু হলো এস آئی আর বিরোধী মিছিল। গতকাল এসআইয়ারের তালিকা বেরিয়েছে সেখানে বহু মানুষের নাম বাদ যাওয়াতে আজ পথে নামল তৃণমূল কংগ্রেস।
0
Report
CDChampak Dutta
FollowMar 01, 2026 15:46:250
Report
BSBhabananda Singha
FollowMar 01, 2026 15:46:060
Report
PDPradyut Das
FollowMar 01, 2026 15:00:140
Report
MDMritunjay Das
FollowMar 01, 2026 14:15:27Bankura, West Bengal: taldangra y BJP karmikon par maarpeet- todphod ki ghatna ke virodh mein SSP daftar ke saamne baith ke bikro BJP karmi.
0
Report
ASAyan Sharma
FollowMar 01, 2026 13:31:490
Report
PCPrabir Chakraborty
FollowMar 01, 2026 13:31:39Kolkata, West Bengal:6th February metro chanel e mamata banerjee dharnai bosben Thakben abhishek o Sedin poroborti kormosuchi ghosona korben mamata banerjee
0
Report
BSBhabananda Singha
FollowMar 01, 2026 13:31:220
Report
