Back
मतदान से पहले मालबाजार में मिनी इंडोर स्टेडियम के शिलान्यास से सियासी घमासान
ABArup Basak
Mar 05, 2026 08:20:58
Mal Bazar, West Bengal
ভোটের মুখে মালবাজারে স্টেডিয়ামের শিলান্যাস, শুরু রাজনৈতিক তরজা। সরব বিজেপি... আসন্ন বিধান সভা ভোটে এর প্রাক্কালে মালবাজারে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকার একটি মিনি ইনডোর স্টেডিয়াম ও মাঠ সংস্কার প্রকল্পের শিলান্যাস করলেন মালবাজারের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক । শহরের ঐতিহ্যবাহী মাল আদর্শ বিদ্যালয় –এর মাঠে এই প্রকল্পের সূচনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দীर्घ approximately 15 বছর ধরে মালবাজারের বিধায়ক বুলু চিক বড়াইক। ২০২১ সালে তিনি রাজ্যের মন্ত্রী হন। তবে গত কয়েক বছরে মালবাজার শহরে বিধায়ক তহবিল বা আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার একাংশের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজার পুরসভার পক্ষ থেকে ১৫টি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রায় তিন কোটি টাকার একটি প্রস্তাব জেলা প্রশাসন ও মন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। ওই প্রস্তাবে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় রাস্তা ও নর্দমা সংস্কারের আবেদন জানানো হয়। অভিযোগ, একাধিকবার আবেদন করা হলেও সেই বিষয়ে বিশেষ উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতির মধ্যেই মালবাজার শহরের একটি স্কুল মাঠে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হওয়ায় প্রশ্ন তুলেছে বিরোধী দল। জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক পবন সিং বলেন, উন্নয়নমূলক কাজকে স্বাগত জানানো হলেও দীর্ঘদিনের বিধায়ক হওয়ার পর হঠাৎ নির্বাচনের মুখে স্টেডিয়ামের কাজের সূচনা মানুষের মনে প্রশ্ন তুলছে। তাঁর অভিযোগ, ভোটের আগে উন্নয়নের ‘গিমিক’ দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মৃণাল সিংহ রায় বলেন, স্টেডিয়াম তৈরি হওয়া অবশ্যই ভালো উদ্যোগ। তবে স্কুলের খেলার মাঠে না করে অন্যত্র এই প্রকল্প করা যেত। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে ওদলাবাড়ির বড় ফুটবল মাঠে সীমানা প্রাচীর তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও সেই কাজ শুরু হয়নি। যদিও মন্ত্রী বুলুচিক বড়ায়ক জানিয়েছেন, নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন প্রকল্পের সূচনা করা যায় না। সেই কারণেই আগেভাগেই স্টেডিয়াম প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে মালবাজারে রাজনৈতিক চাপানউতোর ক্রমশই বাড়ছে। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক। ২) পবন সিং জলপাইগুড়ি জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি। ৩) সাধারণ মানুষ মৃনাল সিংহ রায়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 05, 2026 09:45:290
Report
STSrikanta Thakur
FollowMar 05, 2026 09:39:520
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 09:32:21Barrackpur Cantonment, West Bengal:ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে CPIM এর বিক্ষোভ এবং ধ্বস্তাধস্তি। বেরিকেড ভাংগার চেস্টা CPIM এর কর্মিদের। জোর করে SDO অফিসে ঢোকার চেস্টা।বাধা পুলিশের। সিপিএমের কথায় শুধু মাত্র বারাকপুরে দেড় লাখ ভোটারের নাম বাদ গেছে। যদি কোন সুরাহা না হয় তারা বৃহত্তর আন্দোলন করবে।
0
Report
MMManoj Mondal
FollowMar 05, 2026 09:31:510
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 09:31:370
Report
MDMritunjay Das
FollowMar 05, 2026 09:19:220
Report
SCSaurav Chaudhuri
FollowMar 05, 2026 09:19:030
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 09:18:470
Report
BSBidhan Sarkar
FollowMar 05, 2026 08:54:53Chinsurah, West Bengal:নন্দীগ্রামে লড়াইয়ে নেই সিপিএম, সিপিআই লড়বে বামেদের তরফে, আরও মহা শুন্যের পথে হাঁটছে সিপিএম?-
0
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 08:54:370
Report
STSrikanta Thakur
FollowMar 05, 2026 08:54:100
Report
BSBhabananda Singha
FollowMar 05, 2026 08:53:570
Report
CDChittaranjan Das
FollowMar 05, 2026 08:35:050
Report
BCBasudeb Chatterjee
FollowMar 05, 2026 08:20:230
Report