Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

बसंत की विदाई पर रवींद्रनाथ ठाकुर की चंडालिका नृत्यनाट्य का मंचन मनहर्पুকुर के उत्तम मंच पर

SPSANDIP PRAMANIK
Mar 07, 2026 16:03:11
Kolkata, West Bengal
বসন্তে আবাশে রবীন্দ্রনাথ বিদায় বসন্তে চীরপ্রাসঙ্গিক রবিবন্দনায় নিয়োজিত হয়েছিলো লাই হারাওবা ও আর্ট ইন অ্যাকশন আজ মনহরপুকুরের উত্তম মঞ্চে। এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চন্ডালিকা নৃত্যনাট্যটি উপস্থাপনা হয়। বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চন্ডালিকা নৃত্যনাট্য। লায় হারাওয়ার ও আর্ট ইন অ্যাকশনের আজকের এই যৌথ প্রয়াসে চন্ডালিকা চরিত্রে দেবলীনা কুমার ও মায়া চরিত্রে শ্যামলিকা চক্রবর্তী চরিত্রায়ন করছেন। বিশিষ্ট বেক্তিবর্গ ও সাধারন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রেক্ষাগৃহ পূর্ণ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 07, 2026 18:01:22
Kolkata, West Bengal:ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নতুন রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে তৃণমূল বিধায়ক, জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করেই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল ঠাকুরবাড়িতে। রবিবার সন্ধ্যাবেলায় আচমকাই বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে পৌঁছান রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী। সূত্রের খবর, দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে একান্ত বৈঠক হয়। এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। নির্বাচনের আগে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্য, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ—তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে বৈঠক থেকে বেরিয়ে মুকুটমনি অধিকারী দাবি করেন, তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই ঠাকুরবাড়িতে এসেছিলেন। অন্যদিকে শান্তনু ঠাকুরও জানান, এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদিও দুই নেতার এই ব্যাখ্যা সত্ত্বেও বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল বিধায়কের বিজেপি সাংসদের সঙ্গে এই একান্ত বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আগামী দিনে এই সাক্ষাৎ বড় কোনো রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিতে পারে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 07, 2026 17:32:38
Katwa, West Bengal:সভা ফেরত বিজেপি কর্মীদের মিনি ট্রাক দেখে জয় বাংলা স্লোগান দিলে ট্রাকে থাকা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে।মঙ্গলকোটের পালিশগ্রাম বাসস্ট্যান্ডে এই দৃশ্য দেখা গেল। পুলিশের তৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজেপির পরিবর্তন যাত্রার রথের সঙ্গে নেতা কর্মী-সমর্থকদের গাড়ি নির্বিঘ্নে পেরিয়ে যায়। জয় বাংলা ছাড়া পশ্চিমবঙ্গে আছে কি দাবি করে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্য স্লোগান দিয়েছে বলে জানান মঙ্গলকোটের পালিশগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী বীরেন্দ্রনাথ সাহা। কাশেমনগরের দলীয় পরিবর্তন সভা শেষে বিজেপির পরিবর্তন যাত্রার রথ যখন কাটোয়া অভিমুখে যাচ্ছিল সেইসময় বিজেপির কর্মীদের একটি ট্রাক দেখে তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান দিতে থাকেন। স্লোগান পাক্টা স্লোগানে পরিবর্তন যাত্রার রথের যাত্রাপথে কোন অসুবিধা হয়নি। বাইট:১) ধীরেন্দ্রনাথ সাহা, তৃণমূল কর্মী, পালিশগ্রাম।
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 07, 2026 17:32:10
Chinsurah, West Bengal:রাষ্ট্রপতিকে অপমান মানে রাষ্ট্রকে অপমান।ব্যবস্থা নিতে হবে,বিজেপির পরিবর্তন যাত্রায় এসে চাঁপদানীতে বললেন রাহুল সিনহা। বিজেপি রাজ্যসভার প্রার্থী আরো বলেন,যে বাংলার সর্বনাশ করেছে,তার গদি তে থাকার আর কোন অধিকার নেই।সেই কারনে ফুটপাথের তৈরি তৃণমূল কংগ্রেস,আবার ফুটপাথেই বিলিন হয়ে যাওয়ার অবস্থায় চলে এসেছে।কে কাকে উপরাবে।আগে নিজেকে সামলাক।তারপর কেন্দ্রীয় সরকার কে উপরাবে।কংগ্রেস কে এতদিন অবজ্ঞা করতো।স্পিকারের বিরুদ্ধে কংগ্রেস অনাস্থা এনেছে।কে কংগ্রেস তার কথায় যাবো কেনো?আর এখন সেই কংগ্রেসের পা ধরেছে।বিপদে পড়ে কংগ্রেস কে ধরেছে।এই অযোগ্য সরকারের পরিবর্তন হবে। রাষ্ট্রপতি কে অভব্য আচরণ করেছে।অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।রাষ্ট্রপতি কে আপমান করা মানে রাষ্ট্র কে অপমান করা।রাষ্ট্রপতি যেহেতু আদিবাসী জনজাতির মহিলা,তাকে অপমান করা মানে সমগ্র জনজাতি কে অপমান করা।তাই আদিবাসী জনজাতি মানুষের কাছে আবেদন করবো এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। যুবসাথীর টাকা প্রসঙ্গে বলেন, যুবসাথী করছে মানে যুবকরা যেন তৃণমূলে আসেন।এই টাকা কার,মমতা ব্যানার্জির বা তৃণমূলের না।আমাদের করের টাকা।যুবকরা যুবসাথী নেবে,মহিলারা লক্ষীর ভান্ডার নেবে,আর ভোট বিজেপিকে দেবে।রাজ্য সরকার জমি দিচ্ছেনা,তাই চিংড়িঘাটা সহ একাধিক জায়গায় রেলের প্রকল্প আটকে আছে।বাংলায় প্রায় ৫১% রেল প্রকল্প আটকে আছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা। রাহুল সিনহার রাজ্যসভার মনোনয়নে ত্রুটি হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।এই প্রসঙ্গে বলেন,সোমবার নির্বাচন কমিশন সমস্ত বিজয়ী প্রার্থীদের শংসাপত্র দেবে।আমাকেও সেখানে শংসাপত্র দেওয়ার জন্য ডেকেছে।তিনটের সময় সবাইকে ডেকেছে।আমি একজন প্রার্থী আমাকেও ডেকেছে আমি শংসাপত্র নেব।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 07, 2026 17:31:42
Kaji Chak, West Bengal:দাসপুর সোনাখালি অডিটორিয়ামে ইনডোর কর্মীসভাতে এসেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম। সেখানে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। সেলিম কে প্রশ্নঃ ১)রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর চরম ক্ষুব্ধ রাষ্ট্রপতি। নির্দিষ্ট স্থানে সভা করতে না দেওয়ার অভিযোগ রাষ্ট্রপতির। বিকল্প স্থানে সভা করে ছুটে গেলেন রাষ্ট্রপতি। মমতা আমার ওপর রাগ করেছেন, রাজ্যপাল চেঞ্জ হয়েছে বলে আসেননি। আমিও বাংলার বেটি,আমি সভা করবো, পর্যাপ্ত জায়গা আছে এখানে। একজন রাষ্ট্রপতির সাথে এই Waysচূড়ান্ত অহযোগিতা কোনো রাজ্য করতে পারে?? ২) খাস কলকাতায় প্রোমোটিং জন্য মজুত রাখা বোমা ফেটে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্থ এলাকা। ভোটের আগে কোথা থেকে কাদের মদতে আসছে বোমা-বারুদ? বাহিনী এনেও কি আদেও সম্ভব শান্তিপূর্ণ নির্বাচন? ২। একাউন্টে যুব সাথীর টাকা। ৩। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে কোনো ভাবেই সম্ভব নয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। তাহলে কি বিচারাধীনদের বাদ দিয়েই হতে চলছে নির্বাচন! ভোটার লিস্টের এই অনিশ্চয়তার মেঘ কি রাষ্ট্রপতি শাসনের সংকেত? ৫। SIR শেষ না হলে নির্বাচনে অংশগ্রহণ নয়, সাফ কথা বিজেপির রাজ্য সভাপতির। তালিকাই আসন্ন ভোটে প্রধান অস্ত্র হতে চলছে বিজেপির? এই কোনো ভাবেই অসমাপ্ত থাকুক তালিকা প্রকাশ চাইছেনা বঙ্গ বিজেপি? ৬। ভবানীপুর থেকে ৬০ নাম বাদ দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। চ্যালেঞ্জ করছি পারলে সব বাদ দিন তারপরও জিতবো। ভবানীপুর এবারে মুখ্যমন্ত্রীর প্রেস্টিজ ফাইট? ৭) হুমায়ুন কবির মহম্মদ সেলিমকে নিয়ে রানীনগর বিধানসভা প্রার্থী নিয়ে সেলিমের মন্তব্য। Slug- 0703ZG_WMID_CPM_SELIM_R
0
comment0
Report
MMManoj Mondal
Mar 07, 2026 17:31:11
Kolkata, West Bengal:সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাবড়া স্টেশন সংলগ্ন যশোর রোডের মোড়ে ঘটে গেল টানটান উত্তেজনার অ্যাকশন মুহূর্ত। ডাকাতির উদ্দেশ্যে আসা এক দুষ্কৃতিকে নিজের সাহসিকতায় পাকড়াও করলেন এক সেনা জওয়ান। ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় হাবড়া স্টেশন ও যশোর রোডের সংযোগস্থলে একটি অটোতে বাড়ি ফেরার পথে অপেক্ষা করছিলেন এক যুবক। হঠাৎই তিনি অটো থেকে নেমে দৌড়ে গিয়ে এক যুবককে পিছন থেকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলার চেষ্টা চালান। অপর যুবকের হাতে তখন একটি বন্দুক। ব্যস্ত সময়ে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন ও দোকানদাররা। চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তেই ভিড় জমে যায় ঘটনাস্থলে। পরে জানা যায়, ধাওয়া করা যুবক সেনা জওয়ান সুমিত ঘোষ। তিনি হাবড়ার হাটথুবা এলাকার বাসিন্দা। বাড়ি ফেরার পথে অটোতে বসেই তিনি দেখতে পান এক যুবক একটি খ্যাতনামা গয়নার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করছে। তার হাতে বন্দুক ও ছুরি ছিল, মুহূর্তের সময় ব্যয় না করে তাই দ্রুত প্রাণ বাঁচাতে অটো থেকে নেমে ছুটে যান ওই সেনা জওয়ান। কেউ ভয়ে এগিয়ে যাচ্ছে না দেখেই, দুষ্কৃতিকে পাকড়াও করতে ঝাঁপিয়ে পড়েন তিনি। ওই দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীর সঙ্গে রীতিমতো তখন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওই দুষ্কৃতি। সেনা জওয়ানের সাহসিকতায় শেষ পর্যন্ত ওই দোষুকৃতিকে কাবু করা সম্ভব হয়। পরে স্থানীয় মানুষজনও এগিয়ে এসে তাকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন, কী উদ্দেশ্যে ওই যুবক এসেছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হাবড়ার প্রাণকেন্দ্রে এমন ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ালেও সেনা জওয়ান সুমিত ঘোষের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, সেনা জাওয়ান তৎপরতায় এদিন যেন বড় বিপদ এড়ানও সম্ভব হল।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 07, 2026 17:30:56
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 07, 2026 16:16:47
Dinajpur, Rangpur Division:বাংলা–বিহાર সীমান্তে নাকা তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা Giyেছে, উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে বাংলা–বিহার সীমান্তে নিয়মিত নাকা চেকিং চলছিল। সেই সময় বিহার নম্বরের একটি সন্দেহজনক চারচাকা গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন গাড়ি থেকে নগদ প্রায় ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। এতে গাড়িতে থাকা ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গাড়িতে থাকা ব্যক্তিরা। ফলে পাঞ্জিপাড়ায় পুলিশ ওই টাকা এবং গাড়িটি সিজ করেছে। এদিকে গাড়িতে থাকা সুরেন্দর বিনায়ক নামে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি শিলিগুড়িতে তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন এবং উদ্ধার হওয়া টাকা তাঁর ব্যক্তিগত পুঁজি। এই ঘটনায় আইন অনুযায়ী যা সিদ্ধান্ত হবে, সেটাই তিনি মেনে নেবেন বলেও জানান। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 07, 2026 16:16:32
Kaji Chak, West Bengal:গত কয়েকদিন ধরেই চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। মঙ্গলবার এই কর্মসূচি শুরু হয় খড়্গপুর থেকে। খড়্গপুর থেকে মেদিনীপুর,কেশপুর হয়ে এই রথযাত্রা বেরিয়ে যায় ঘাটালের উদ্দেশ্যে। এদিন মেদিনীپورে হাজির হন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এদিন মেদিনীপুর শহরের গান্ধী মোড়ের সভা থেকে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কে তীব্র কটাক্ষ করেন শমিক। এরপর কেশপুর বাজারে এসে পৌঁছে আদিবাসী মহান বিপ্লবী তিলকা মাঝি র মূর্তিতে মাল্যদান করেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা উড়িষ্যার জাজপুরের সাংসদ রবীন্দ্রনাথ বেহেরা এবং তৃণমূলের ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। তবে এখানে তিলকা মাঝির বদলে বিরসা মুন্ডার নামে স্লোগান দিতে দেখা যায় বিজেপির নেতা কর্মীদের। যা নিয়ে তৃণমূল নেতৃত্ব। এরপর রথযাত্রা কনভয় বেরিয়ে যায় ঘাটালের উদ্দেশ্যে। যদিও এই घटना নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিজেপি।
0
comment0
Report
RDRaktima das
Mar 07, 2026 16:15:35
0
comment0
Report
RDRaktima das
Mar 07, 2026 16:15:25
Kolkata, West Bengal:সোমবার কালীঘাট ঘুরে তারপরেই নির্বাচনী বৈঠক শুরু করবেন জ্ঞানেশ কুমার। আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম ও মঙ্গলবার বৈঠক রয়েছে কলকাতায়। বৈঠক শুরুর আগে সোমবার কালীঘাটের মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্যদিকে, আজ থেকেই ভিন রাজ্যের বিচারকেরা আসতে শুরু করেছে রাজ্যে। বীরভূম, হুগলী, হাওড়া, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ২০০ জনের মত ভিন রাজ্যের বিচারক আসবেন। ৬০ লক্ষের বেশি মানুষের নাম রয়েছে বিচারাধীন ভোটারদের তালিকায়। শনিবার পর্যন্ত সাড়ে ৮ লক্ষের মতো শুনানি সম্পন্ন হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা কিভাবে এবং কি ফ্রিকোয়েন্সিতে বেরোবে তা স্টেট লেভেল কমিটি ঠিক করবে। যদিও দশ তারিখের আগে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে না তা নিশ্চিত করা হয়েছে কমিশনের তরফে। তবে এ ব্যাপারে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 07, 2026 16:03:47
Howrah, West Bengal:বিধানসভা ভোটের আগে হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রায় দেড়শ জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শনিবার বিকালে জগৎবল্লভপুর বিধানসভার রাজাপুরে এক যোগদান অনুষ্ঠানে বিজেপি কর্মীরা হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র এবং জগৎবল্লভপুর কেন্দ্রের ব্লক সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যারা যোগদান করলেন তাদের মধ্যে আছেন গত পঞ্চায়েত নির্বাচনে বেগরী পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হেমন্ত সরদার এবং উত্তর ঝাপড়দহ বিজেপির প্রাক্তন বুথ সভাপতি নীলমাধব হাজরা। বিজেপি কর্মীরা জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের উন্নয়নে সামিল হতে তারা বিজেপি ছেড়ে তৃণমলে যোগদান করছেন। বাইট..১..নীল মাধব হাজরা(যোগ দেওয়া কর্মী) ২..কৈলাশ মিশ্র(যুব সভাপতি)
0
comment0
Report
Advertisement
Back to top