Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034

सूची घोषित होने के बाद बेहाला पश्चिम के प्रत्याशी डॉ इंद्रनील खान प्रचार शुरू

SPSANDIP PRAMANIK
Mar 19, 2026 15:25:09
Kolkata, West Bengal
বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খান আজ সন্ধ্যেবেলায় বেহালা ঘোলসাপুর বাজারের সামনে থেকে প্রচার শুরু করলেন। তিনি বললেন বেহালা Westen এর আগের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরির সঙ্গে সরাসরি যুক্ত প্রচুর মানুষের চাকরি চুরি গেছে।এই সরকারকে উৎখাত করতে হবে। এবং তার সাথে আমি আশা রাখি বেহালার মানুষ আমার পাশে থাকবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Mar 19, 2026 16:30:43
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:23:19
401
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:22:53
Chinsurah, West Bengal:অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের! কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন。 অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক।তাকে দল এবার টিকিট দেয়নি।অভিমানে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না。 তার মান ভাঙতে দেবাংশু ভট্টাচার্য বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গতকাল।আর আজ চুঁচুড়া খাদিনার মোড়ে বিধায়কের অফিসে পঞ্চায়েত পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন অসিত ও দেবাংশু。 থেকে বেরিয়ে দেখা যায় দুজনকে একান্তে কথা বলতে。 তারপর সাংবাদিক বৈঠকে অসিত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায়।নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখানে বিধায়ক সাংসদ অমুক তমুক কারো মূল্য নেই。 চুঁচুড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন,সব এক হয়ে কাজ করবে।প্রার্থীকে জিতিয়ে আনবে。 অসিত মজুমদার টিকিট না পাওয়ায় যারা বাজি পুড়িয়ে উল্লাস করেছিল তারা সবাই বিজেপির দালাল বলেন অসিত。 দল টিকিট না দেওয়ায় তার মনে ব্যথা লেগেছিল।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর দলের প্রার্থী দেবাংশুর হয়ে প্রচারে নামবেন স্থির করেন।সেই মতো দলের কর্মীদের নির্দেশও দেন。 অসিত বলেন,আমি বিধায়ক আছি তাই আমার সঙ্গে এত লোক আছে বিভাগ যেদিন থাকবো না যেদিন দল করবো না আমার সঙ্গে কোন লোকও থাকবে না।
344
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:22:39
Chinsurah, West Bengal:তারকেশ্বরেতে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের。 তারকেশ্বর বিধানসভা বিজেপি প্রার্থী সন্তু পাননের অভিযোগ তারকেশ্বরের গুড়েভাটা এলাকায় গাড়ি রেখে মিটিং করছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতি তাদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থল আসে পুলিশ এবং একজনকে আটক করে。 এরপরই বিজেপি প্রার্থী সন্তু পান ও স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান। যদিও স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের আমারামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি স্বপন সামন্তের দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কেউ জড়িত নয়, বিজেপি নিজেদেরকে নিজেদের উপর আক্রমণ করে প্রচারের আওতায় আসার চেষ্টা করছে। তবে দলের কেউ জড়িত থাকলে ঘটনা খতিয়ে দেখা হবে。
266
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 19, 2026 16:22:15
Howrah, West Bengal:এবার বালি विधायकসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং।বজরং বলি মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। আজ বিজেপি পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তাকে তার নাম আছে। তিনি বর্তমানের রাজ্য বিজেপির সহ-সভাপতি। তার মনোনয়নের খবর চাউর হতেই দলে দলে কর্মীরা হাওড়ার পঞ্চাননতলায় তার পার্টি অফিসে জড়ো হন। এদিন তিনি বলেন গত ১৫ বছরে বালিতে কোন উন্নয়ন হয়েছে না। তাই বালির জেতা বিধায়ক রানা চট্টোপাধ্যায় ওখান থেকে পালিয়ে শিবপুর থেকে দাঁড়াচ্ছেন। তিনি আরো অভিযোগ করেন তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ধমকানি চমকানি চলছে। এ ব্যাপারে বেশ কয়েকটি থানার আইসির মদতে এসব চলছে। আগামীকাল এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। তিনি বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিস্রকে কটাক্ষ করে বলেন জঞ্জাল পরিষ্কার না হওয়ার কারণে তিনি নিজেই রাস্তার জঞ্জাল পরিষ্কার করতে নেমেছেন। রাস্তাঘাটের অবস্থা খারাপ। পুর পরিষেবা একেবারে তলানিতে। গত ৭ বছর ধরে বালি পুরসভায় নির্বাচন না হওয়ায় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। বিধায়ককেও পাওয়া যায় না। তিনি দাবি করেন এবারে বিজেপি সরকার গঠনের পাশাপাশি ওই এলাকার উন্নয়নে কাজ করবে।
176
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:22:01
Chinsurah, West Bengal:অসম যুদ্ধও কখনো সহজ ভাবে নেওয়া উচিত নয়, সৈন্য ছাড়া যুদ্ধ হয়না। যদি জেতেন পান্ডুয়ার মানুষের সুখে না থাকতে পারলেও দুঃখে পাশে থাকবেন, মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে জানিয়ে দিলেন পান্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। গত মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ।পান্ডুয়া বিধানসভায় প্রার্থী করা হয় সমীর চক্রবর্তীকে। যদিও এই বিধানসভা ক্ষেত্রে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেনকে । যদিও পান্ডুয়া বিধানসভার এই আসনটি ২১ এর বিধানসভা নির্বাচনে তৃণেরমূলের প্রার্থীর রত্না দে নাগ এর কাছে পরাজিত হন আমজাদ। ২৬ এর বিধানসভা নির্বাচনেও সিপিএম তাকেই প্রার্থী করেছে। বিধানসভার লড়াই হাড্ডাহাড্ডি হবে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের প্রার্থী ঘোষনার দুদিন পর বৃহস্পতিবার পান্ডুয়ায় এলেন তৃণমূল প্রার্থী সমীর। এদিন সিমলাগড় কালীমন্দিরে পুজোদেন তিনি। সেখানে হাজির ছিলেন তৃণমূলের কর্মী ও ব্লক নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমुखী হয়ে সমীর বলেন, যারা তৃণমূলের সৈনিক তাদের সঙ্গে আগে দেখা করব। যেকোনো লড়াইয়ে সৈন্য ছাড়া লড়াই হয় না। যেকোনো যুদ্ধই কখনোই সহজ ভাবে নেওয়া উচিত নয় সে যতই অসন প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন। নির্বাচনের শেষ ব্যালটটা না গোনা পর্যন্ত নির্বাচন শেষ হয় না। আপনাদের আশীর্বাদ যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আগামী দিনে আপনাদের সুখের সময় আমি থাকতে পারবো কিনা জানিনা তবে তবে আপনাদের দুঃখের সময় বিপদের সময় সমীর চক্রবর্তীকে পাশে পাবেন। এবার সিপিএমের পান্ডুয়ার ভূমিপুত্রকে প্রার্থী করেছে গত চারবার বিধানসভা ভোটে লড়ছেন আমজাদ হোসেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে সমীর বলেন ও আমার সঙ্গে বিধানসভায় ছিল । ২০১৬ সালে তালডাংরা তে সিপিএমের বিরাট বাঘ অমিও পাত্র তাকে চৌদ্দ হাজার ভোটে হারিয়েছিলাম। তৃণমূলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল।।
252
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:21:41
Chinsurah, West Bengal:“পুরী জগন্নাথ মন্দির নিয়ে যা যা করেছে আমাদের এটাই বিশ্বাস এর পরে আমাদের আর ঢুকতে দেবে না ওখানে” শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে পুজো দিতে এসে বিজেপিকে নিয়ে কটাক্ষ তন্ময় ঘোষের। দ্বিতীয় দিনে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। তিনি বলেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে শ্রীরামপুরের এই প্রবित्र মাটি থেকে প্রচার শুরু হল।আমাদের মুখ্যমন্ত্রী দিঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আমি এটাও শুনলাম এটা ৬৩০ বছরের পুরনো মন্দির। পুরি আমাদের তীর্থস্থান কিন্তু পশ্চিমবঙ্গে একই রকম মন্দির তৈরি হয়েছে দিঘাতে। সেটাকে মাথায় রেখেই আজকে শ্রীরামপুরে এই ঐতিহাসিক মন্দির থেকে আমার অফিসিয়াল যাত্রা শুরু করছি। এখন জগন্নাথ দেবের আশীর্বাদ নিলাম এবার মা মা মাটি মানুষের আশীর্বাদ কামনা করি, আপনারা পাশে থাকবেন। বাংলার উপর যে কালো মেঘের ছায়া তৈরি করার চেষ্টা করছে যারা ধর্ম বোঝেনা তার ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে যারা ধর্মকে বিক্রি করে তাদের বিরুদ্ধে আমার ধারণা মানুষ একত্রিত হবে। এইসব বিজেপি নেতাকে গিয়ে জিজ্ঞাসা করুন মহাভারতের ১৮ টা অধ্যায় কেন এবং গীতাতে ১৮ অধ্যায় কেন আছে, আর এই সনাতন ধর্মের মানে অসীম যার কোন শুরু এবং শেষ নেই। তারা দশ বছর ক্ষমতায় এসে বলছেন সনাতন ধর্ম শেষ হয়ে গেল। ধর্মীয় বিশ্বাস মানুষের নিজের বিশ্বাস। ওরা না আসতেই এই অবস্থা,ওরা এলে যে কি করবে সেটাই এখন বড় কথা। আজকে যেখানে আছি সেখানে আদৌ ঢুকতে দেবে পুরী জগন্নাথ মন্দির নিয়ে যা যা করেছে আমাদের এটাই বিশ্বাস এর পরে আমাদের আর ঢুকতে দেবে না ওখানে।।
426
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:21:04
191
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:20:37
Chinsurah, West Bengal:फेर দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তাঁদের দাবী, তৃণমূলের দেওয়াল দখল করে চুন রং করছিল সিপিএম। ঘটনায় চাঞ্চল্য সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেরিয়ায়। হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বান সরকারকে। সিপিএমের অভিযোগ, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলো সিপিএম কর্মী সমর্থকরা। এমন সময় আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হওয়ায় তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএমের এক কর্মীকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর মহম্মদ সাহিদ বলেন, নির্বাচন ঘোষণার আগে থেকেই সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুন রং করতে শুরু করে। আমরা তখনও কিছু বলিনি। এরপর সিপিএমের কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়ালগুলোও চুন রং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে লেখা দেওয়াল, সেগুলো দখল করে সিপিএম। আমাদের কর্মীরা তাঁদের বলে যেটা যাদের দখল কড়া দেওাল তারা যেন সেটাতেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়েছে, মারধর করা হয়নি। সিপিএম প্রার্থী অনির্বান সরকার বলেন, আমাদের কর্মীরা দেয়াল লিখছিল সেখানে এসে তৃণমূলের কর্মীরা মারধর করে। আমাদের এক কর্মীকেও মারধর করেছে। এর থেকে তৃণমূল বার্তা দিতে চাইছে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট তারা করতে দেবে না। দেওয়াল লিখন অর্থাৎ প্রাথমিক প্রচারের যে কাজ সেই কাজ থেকেই তারা বাধা দেওয়া শুরু করেছে। কিভাবে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে তা নিয়ে এখন আমরা সন্দেহ প্রকাশ করছি। ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বিষয়টা আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাবো। এবং নির্বাচন কমিশনকেও অভিযোগ জানাবো。
378
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:20:21
Chinsurah, West Bengal:ভাঙ্গরে অশান্তিতে গাড়ির কাঁচ ভেঙে গিয়েছিল নওশাদ সিদ্দিকী কিন্তু এখনো সেই কাজ ভাঙা অবস্থায় রয়েছে। তারই মাঝে আরাবুল আইএসএপে যোগদান করল। নওশাদ জানান, এটাইতো রাজনীতি। শোধরাবার বা সংশোধনের জায়গা আই এস এফ দেয়। আমরা কাউকে মূল স্টোর থেকে খারাপের দিকে ফেলে দিতে পারি না। আরাবুলের যোগদান কি আই এস এফ কে আরো শক্তিশালী করবে।। কতটা শক্তিশালী হবে সেটা আমরা ভাবছি না। একজন অনুতপ্ত সে মূল স্রোতে আসতে চাইছে। দায়িত্বশীল নাগরিক হতে চাইছে তাই সেই প্ল্যাটফর্মটা আমরা দিচ্ছি। ভাঙ্গরের ঘটনায় সঠিক তদন্ত না হলে আমরা NIA তদন্তের দাবী জানাবো,বললেন নওশাদ। ভাঙ্গরে বোম বিস্ফোরণ এ মৃত্যু প্রসঙ্গে নৌশাস বলেন, শওকত মোল্লা ভাংগারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাংগরে হিংসা বেড়েছে। ভাংগর চালতা বেরিয়া অঞ্চলের ১৫৭ নম্বর বুথের ঘটনা এটা। বোম তৈরী হচ্ছিল। যে বোম সাধারণ মানুষকে এবং তৃণমূলের বিরুদ্ধে আই এস এফ কে মারার জন্য তৈরি করা হচ্ছিল। সেই বোম তৈরীর সময় অনেকে ক্ষতিগ্ৰস্থ হয়েছে। অনেককে গায়েব করে দেয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা পৌঁছেছে যদি সঠিক তদন্ত না হয় তাহলে আমরা NIA কে চিঠি করব তদন্তের জন্য। কারন এটা বর্ডার জেলা। এই ঘটনার জন্য আমরা আতঙ্কিত। শওকত মোল্লার গাড়িসহ সমস্ত গাড়ি চেক করা দরকার প্রয়োজনে নওশাদ সিদ্দিকীরও গাড়ি চেক করা হোক।। পাশাপাশি অভয়ার মায়ের প্রার্থী হবার জল্পনা প্রসঙ্গে নৌশাস বলেন, কে কোথায় পার্টি হবে সেটা তো আমি ঠিক করতে পারি না । তবে এটা বলবো অভয়ার মা সার্বজনীন। তার বিচারের জন্য সবাই প্রতিবাদ মিছিল করেছে সেটা আইএসএফ। আমরা কোনদিনই তার মাকে রাজনৈতিক দলে আনতে চাইনি। কারণ সেই আন্দোলনটা সর্বজনীন প্রতীক হয়ে উঠেছিল সেটা যেন নষ্ট না হয় সেটা দেখা দরকার।। সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি সম্পর্কে নওশাদ সিদ্দিকী জানান, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি নিয়ে আমি এর আগেও সরব হয়েছিলাম কিন্তু এখন নির্বাচনবিধি লাগু হয়েছে। এই সময় এই ধরনের বাতাবিদদের কতটা যুক্তিসঙ্গত সেটা দেখতে হবে।। তবে যেটা দিচ্ছে সেটা অনেকটাই কম.
155
comment0
Report
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:20:03
Chinsurah, West Bengal:তৃনমূল ছেড়ে আইএসএফ এই যোগ দিলেন ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম,বললেন নওশাস আমার নেতা。 আইএসএফ এর পতাকা ধরলেন তাজা নেতা আরाबুল ইসলাম। বৃহস্পতিবার জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে এসে যোগদান আরাবুল ইসলামের। কদিন ধরেই রাজনীতির শিরোনামে ছিল ভাঙড়ের আরাবুল ইসলাম। জল্পনা চলছিল আগামী দিনে তার রাজনৈতিক পথচলা নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে আইএসএফ এর সদর দপ্তরে এসে আইএসএফ এর দলীয় পতাকা হাতে তুলে নেন প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে এক সময় তৃণমূলের আধিপত্য ছিল আরাবুলের হাতে। সম্প্রতি দলেরই বিধায়ক শওকত মোল্লার সাথে তাঁর দ্বন্দ্ব নিয়ে চাপান উতর শুরু হয়। যা একাধিকবার প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করার কথা জানান আরাবুল। ফুরফুরার একাধিক পীরজাদার সাথে বৈঠক করেন তিনি। কিন্তু তখনও তিনি আইএসএফ এ যোগ দেবেন কিনা তাই স্পষ্ট করেননি। গত মঙ্গলবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় ভাঙড় থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এরপরই ফুরফুরা শরীফে আইএসএফ এর রাজ্য অফিসে এসে দলে যোগ দেন আরাবুল ইসলাম। নতুন দলে যোগ দিয়ে আরাবুল বলেন, আমি ৮৪ সাল থেকে মমতা ব্যানার্জীর সাথে কংগ্রেস এরপর তৃণমূল তৈরী হওয়ার পর তৃণমূল কংগ্রেস করে এসেছি। দিদির সাথে একসাথে বিভিন্ন সময় কাজ করে এসেছি। আজ কেন তৃণমূল ছাড়লাম, তাঁর ও একটা কারণ আছে। মমতা ব্যানার্জীর এখন কান দিয়ে শোনেননা, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন এক কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বোম বাঁধতে গিয়ে দুজন ছেলে মারা গেছিলো। ও একজন ক্রিমিনাল, তোলাবাজ। যার হাত রক্তে লাল তাঁকে প্রার্থী কড়া হয়েছে, মমতা ব্যানার্জী তাঁকে মাথা‌য় তোলেন। ভাঙড় থেকে অনেক রসদ যায়। ভাঙড় থেকে অনেক কিছু পান nowকার বাংলার মুখ্যমন্ত্রী। কদিন আগে নিজের গাড়িতে অন্যলোক দিয়ে বোম মাড়িয়ে আইএসএফ এর লোকদের এরেস্ট করানো হয়েছে। বাংলার মানুষ আরাবুল ইসলামকে চেনে। আমি মনে করি এটা আমার গর্ব। আজকে নাওশাদ এবং আব্বাস ভাই এর হাত ধরে আমি এই দলে যোগ করলাম। আগামী দিনে ভাঙড় এবং ক্যানিং এ শান্তি বজায় রাখতে হবে। নওশাদ আমার নেতা যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ কড়া হবে。
372
comment0
Report
Advertisement
Back to top