Back
बांशबेड़िया में पोस्टर वार के बाद CPM और TMC समर्थकों में हिंसक टकराव
BSBidhan Sarkar
Mar 19, 2026 16:20:37
Chinsurah, West Bengal
फेर দেওয়াল লিখনকে কেন্দ্র করে অশান্তি। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তাঁদের দাবী, তৃণমূলের দেওয়াল দখল করে চুন রং করছিল সিপিএম। ঘটনায় চাঞ্চল্য সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেরিয়ায়।
হুগলির সপ্তগ্রাম বিধানসভা থেকে সিপিএম এর প্রার্থী করা হয়েছে অনির্বান সরকারকে। সিপিএমের অভিযোগ, দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলো সিপিএম কর্মী সমর্থকরা। এমন সময় আচমকাই তৃণমূলের লোকজন এসে সেই দেওয়াল মুছে দিতে বলে। সিপিএম কর্মীরা রাজি না হওয়ায় তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। সিপিএমের এক কর্মীকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।
তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর মহম্মদ সাহিদ বলেন, নির্বাচন ঘোষণার আগে থেকেই সিপিএম এর কর্মীরা বাঁশবেড়িয়ার একাধিক দেওয়াল দখল করে চুন রং করতে শুরু করে। আমরা তখনও কিছু বলিনি। এরপর সিপিএমের কর্মীরা আমাদের তৃণমূলের দেওয়ালগুলোও চুন রং করতে শুরু করে। আমাদের গত লোকসভায় প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে লেখা দেওয়াল, সেগুলো দখল করে সিপিএম। আমাদের কর্মীরা তাঁদের বলে যেটা যাদের দখল কড়া দেওাল তারা যেন সেটাতেই লেখে। এ নিয়ে সামান্য বচসা হয়েছে, মারধর করা হয়নি।
সিপিএম প্রার্থী অনির্বান সরকার বলেন, আমাদের কর্মীরা দেয়াল লিখছিল সেখানে এসে তৃণমূলের কর্মীরা মারধর করে। আমাদের এক কর্মীকেও মারধর করেছে। এর থেকে তৃণমূল বার্তা দিতে চাইছে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট তারা করতে দেবে না। দেওয়াল লিখন অর্থাৎ প্রাথমিক প্রচারের যে কাজ সেই কাজ থেকেই তারা বাধা দেওয়া শুরু করেছে। কিভাবে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে তা নিয়ে এখন আমরা সন্দেহ প্রকাশ করছি। ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি বিষয়টা আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাবো। এবং নির্বাচন কমিশনকেও অভিযোগ জানাবো。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NHNantu Hazra
FollowMar 19, 2026 17:19:40934
Report
NHNantu Hazra
FollowMar 19, 2026 17:16:36Salt Lake City, Utah:Aniket Mahat reacts to Abhaya Ma joining BJP. অভয়া মা বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনিকেত মাহাত প্রতিক্রিয়া।
1011
Report
KMKIRAN MANNA
FollowMar 19, 2026 17:16:27933
Report
DGDebabrata Ghosh
FollowMar 19, 2026 17:15:57901
Report
ALArup Laha
FollowMar 19, 2026 16:48:311012
Report
KAKAYESH ANSARI
FollowMar 19, 2026 16:47:441029
Report
PMProsenjit Malakar
FollowMar 19, 2026 16:31:04974
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 19, 2026 16:30:43922
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:23:191070
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:531096
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:39982
Report
DGDebabrata Ghosh
FollowMar 19, 2026 16:22:151036
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:011059
Report