Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

झाड़ग्राम में नौआग्राम के अलावे सभी केंद्रों पर उम्मीदवार बदले गए

SCSaurav Chaudhuri
Mar 18, 2026 05:20:07
Jhargram, West Bengal
কেন্দ্র বদল বনমন্ত্রীর। ঝাড়গ্রামে নয়াগ্রাম ছাড়া বাকি সব কেন্দ্রেই প্রার্থী বদল। প্রার্থী তালিকায় নতুন দুই মুখ। মন্ত্রী বীরবাহা হাঁসদার কেন্দ্র বদল ঝাড়গ্রাম থেকে বিনপুরে তাকে প্রার্থী করা হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের প্রার্থী হয়েছেন ঝাড়গ্রাম বিধানসভায় মঙ্গল সরেন বিনপুর বিধানসভায় বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুর বিধানসভায় অজিত মাহাত, নয়াগ্রাম বিধানসভায় দুলাল মুর্মু। বিনপুরে জেতার বিষয়ে আশাবাদী বনমন্ত্রী। তিনি জানান দল তার সঙ্গে রয়েছে তাই তাকে যেখানেই প্রার্থী করা হোক না কেন তার কোন সমস্যা নেই। ঝাড়গ্রাম বিধানসভায় প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি কাজ করেছেন তিনি। বিনপুরবাসীর জন্য তিনি উন্নয়ন করবেন এমনটাই জানালেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Mar 18, 2026 06:06:43
Jhargram, West Bengal:সকালबেলা সাবিত্রী মন্দিরে ঝাড়গ্রাম বাসী র মঙ্গল কামনায় পুজো দিয়ে প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি পার্থী। ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ছেন বিজেপি পার্থী লক্ষীকান্ত সাউ। ঝাড়গ্রামের ৪ টি বিধানসভা কেন্দ্রে ঘোষিত হয়েছে প্রার্থী। ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হয়েছেন লক্ষীকান্ত সাউ। আজ সকাল মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লেখন করবেন আগে। তার পর লালগড় এলাকায় গৃহ সর্ম্পক্য কর্মসূচী তে যোগ দেবেন। নাম ঘোষনা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। উৎসাহি সমর্থক রা ঢোল ধামসা নিয়ে তাকে স্বাগত জানায়। গতকালও নাম ঘোষনার পরই ঝারগ্রামের কলেজ মোড় থেকে তাশা বাজিয়ে মিছিল করে জনসংযোগ এর পাশাপাশি দলীয় নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।
437
comment0
Report
KMKIRAN MANNA
Mar 18, 2026 05:49:02
Dihierench, West Bengal:নন্দীগ্রামে বিজেপির বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা সভাপতি হাত ধরে বিধানসভা নির্বাচন ঘোষনা হওয়ার পর থেকেই ক্রমশ শিরোনামে আসছে নন্দীগ্রাম। একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ।মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। কিছু সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারিকায় নন্দীগ্রাম 210 বিধানসভা তে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়। সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরেই বিজেপি পরিচালিত বয়াল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান Shiyuli Bera Kor তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুচিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি বেরা কর। বাইট সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি।
953
comment0
Report
AGAyan Ghosal
Mar 18, 2026 05:33:30
Kolkata, West Bengal:১) আজ বুধ এবং কাল বৃহস্পতিবার বৃষ্টি কম হওয়ার পর ফের পরশু শুক্রবার থেকে রাজ্যে লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। ২) শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। আবার তৈরি হবে স্কোয়াল ফ্রন্ট। আজ বুধবার বিকেলের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ফের প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ৩) উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে ঝড়। আজ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আজ বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল বৃষ্টি কমে যাওয়ার পর পরশু শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে গোটা সপ্তাহ। ৪) কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি দুপুরের পর। স্বস্তি নেই রাতেও। কালও প্রায় একইরকম পরিস্থিতি। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। চলতে পারে রবিবার পর্যন্ত।
941
comment0
Report
CDChittaranjan Das
Mar 18, 2026 05:01:04
Durgapur, West Bengal:কয়লাঞ্চলে দুই 'গব্বরের' লড়াই। পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর-এ ফের রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক শক্তি নিজেদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে। ইতিমধ্যেই এই কেন্দ্রে শাসক দল তৃণমূল। তাদের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করেছে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি আবারও প্রার্থী করেছে তাদের পরিচিত মুখ জিতেন্দ্র তিওয়ারিকে। ফলে ২০২১ সালের নির্বাচনের মতই ২০২৬ সালেও ফের জয়লাভ করবে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। ২০২১ সালে পাণ্ডবেশ্বর কেন্দ্রটি বিশেষভাবে আলোচনায় ছিল। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতেন্দ্র তিওয়ারিকে পরাজিত করে পাণ্ডবেশ্বর কেন্দ্রটি দখল করেন। এরপর থেকেই এই কেন্দ্রে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হয় বলে দলীয় নেতাদের দাবি। বর্তমানে বিধায়ক হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলে তৃণমূল নেতৃত্ব দাবি করে থাকে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলোকে সামনে রেখে আগামী নির্বাচনে মানুষের কাছে যাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, এলাকায় শুধু সন্ত্রাস ছড়িয়েছে, তাছাড়া আর কোনো কাজ করেননি। এখানে পাণ্ডবেশ্বর মানুষের সাথে তৃণমূলের লড়াই।
1035
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 18, 2026 05:00:50
991
comment0
Report
PDPradyut Das
Mar 18, 2026 04:22:17
Jalpaiguri, West Bengal:কালবৈশাখী ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় ও করলাভ্যালি চা-বাগান এলাকায় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে চরম সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয় বাসিন্দারা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়ি ভেঙে গেছে গৌতম দাস নামে এক ব্যক্তি। উড়ে গেছে তাঁর বাড়ির টিনের চাল। তবে কোনো রকমে প্রাণ বেঁচে গেছে তাঁর। যদিও এখন পর্যন্ত কোন সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ। বাড়িঘর হারিয়ে চরম সমস্যায় রয়েছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা গৌতম দাস। ৫৪ বছরের গৌতম দাস বলেন, বাড়িতে আমি একাই ঘুমিয়ে ছিলাম। মশারির ওপর টিনের চাল ভেঙে পড়েছে।
978
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 18, 2026 04:04:10
Rajpur Sonarpur, West Bengal:হেডলাইন: প্রার্থী ঘোষণার রাতেই দেওয়াল লিখনে ফিরদৌসী বেগম, চতুর্থবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কপি: প্রার্থী ঘোষণা হওয়ার পর রাতেই দেওয়াল লিখনে নেমে পড়লেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরদৌসী বেগম। তিনবারের বিধায়ক এবার চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। তার দাবি, প্রতিবারই তার জয়ের ব্যবধান বেড়েছে, এবারও সেই লিড আরও বাড়বে বলেই আশাবাদী। ফিরদৌসী বেগম জানান, ২০১১ সাল থেকেই তিনি মানুষের পাশে রয়েছেন। দল তাকে প্রার্থী করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নির্বাচনী প্রচারে নেমেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী। তার অভিযোগ, একটি-special দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। কটাক্ষ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন নয়, যেন নির্যাতন কমিশন।” তবে শেষ পর্যন্ত বাংলার মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন বলে আশাবাদী তিনি। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি। উপস্থিত ছিলেন ওয়ার্ডের পৌরপিতা বরুণ দাসসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।
1093
comment0
Report
AGAyan Ghosal
Mar 18, 2026 02:46:26
Kolkata, West Bengal:আজ থেক‌ই মাটি কামড়ে খড়গপুরে প্রচার একটা ফর্মালিটি। আমি সারাবছর মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাসী। সামাজিক অনুষ্ঠান পুজোপাঠে আমি থাকি। ওখানে শয়ে শয়ে মন্দির। আজ ৩ টে মন্দিরে যাবো। আমি সভা সমিতি ভাষণ দিই না। এছাড়া প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন। তারা প্রতি ভোটে খড়গপুরে আসেন। এগুলো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। নির্দিষ্ট প্রতিপক্ষের নামে বহিরাগত তকমা ওনার স্কোর ১ - ১। উনি একবার হেরেছেন। একবার জিতেছেন। আমি ২ বার লড়ে দুবার জিতেছি। বিজেপি ওখানে জেতে। আমাদের কোনো প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়। আমাদের লড়াই দলের সঙ্গে। খড়গপুরে ভোট একটু কম পড়ে। সেটাকে ১ লাখে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র কর ভোট এলেই এরকম রদবদল হয়। আমাদের দলেও এরকম আছে। যারা টিকিটের প্রত্যাশী তারা টিকিট না পেলে অনেকসময় দল পাল্টায়। তৃণমূলের কাছে নন্দীগ্রামে লড়ার মতো যোগ্য প্রার্থী নেই। মমতা ব্যানার্জি তো আর নন্দীগ্রামে যাবেন না। ন্যাড়া বেলতলায় বারবার যায়না। তাই আমাদের কাছ থেকে প্রার্থী ধার নিয়ে ওখানে লড়াই করতে হচ্ছে। উল্টে আমরাই মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে ভবানীপুর পৌঁছে গেছি ওনাকে আটকানোর জন্য। নিয়োগে দাগীরা বাদ। রেশনের দাগী তৃণমূলের প্রার্থী তালিকায় কেন? তৃণমূলে দাগী নয় এরকম খুঁজে পাওয়া মুশকিল। চোর বাছতে গাঁ উজাড়। মমতা বন্দ্যোপাধ্যায় বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নাহলে ৭৪ জন বিদায়ী বিধায়ককে তালিকায় বাদ দেন? আগে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন আমিই ২৯৪ টা আসনে প্রার্থী। সেই দিন চলে গেছে। এখন নিজেকে আর সততার প্রতীক বলতে পারেন না। ওনার দল দুর্নীতির প্রতীক হয়ে গেছে। তার মুখ মমতা ব্যানার্জি। উনি কার বিরুদ্ধে লড়বেন সেটাই বুঝতে পারছেন না। কমিশনের বিরুদ্ধে লড়বেন? আদালতের বিরুদ্ধে লড়বেন? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়বেন? পরিস্থিতি খুব খারাপ। পরিবর্তন হবেই। স্বপ্না বর্মন প্রার্থী হতেই উত্তরবঙ্গে তৃণমূলে অসন্তোষ। এটা কি বিজেপির অ্যাডভান্টেজ? উত্তরে এমনিতেই বিজেপি অ্যাডভান্টেজ আছেই। আমরা ওখানে লাগাতার জিতছি। উত্তরে এবার আমরা ৪০ থেকে ৪৫ টা সিট পাবো।
915
comment0
Report
MMManoranjan Mishra
Mar 18, 2026 02:34:00
1095
comment0
Report
Advertisement
Back to top