Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
मानिकतला विधानसभा सीट से श्रेया पांडे ने नाम की घोषणा के बाद प्रचार शुरू किया
ANArnabangshu Neogi
Mar 18, 2026 05:47:15
Kolkata, West Bengal
দলের তরফ থেকে নাম ঘোষণার পরেই মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রেয়া পান্ডে শুরু করলেন প্রচার। ঘরে ঘরে গিয়ে আলাপচারিতা। একই সঙ্গে মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে বহিরাগতরা এসেছে বোমা বাঁধছে এমনও বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 18, 2026 06:46:21
Jalpaiguri, West Bengal:বুধবার সকালে জী ২৪ ঘন্টা একান্ত সাক্ষাৎকারে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। লাগাতার মোবাইলে রিং হচ্ছে। কারো ফোন ধরেছেন না। সকালে শিকারপুরের পাতিলা ভাষা এলাকায় বাড়িতে চা খেতে খেতে উগরে দিলেন অভিমান। ধোঁয়াশা রেখে বললেন, দল না ছাড়লেও ঘরে বসে থাকব। নতুন দলও করতে পারি। ইতিমধ্যে যোগাযোগ হচ্ছে। তৃণমূলের রাজ্য নেতৃত্ব ফোন করেছিলেন।দল না ছাড়তে বারণ করেছেন।আমার স্পষ্ট বক্তব্য, কী এমন করলাম যে, আমাকে প্রার্থী করা হলো না। ১৯৮৩ সাল থেকে নির্বাচনে জিতছি। তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগেও তাঁকে আশ्वস্ত করা হয়েছিল। সেইমতো খগেশ্বর রায়ের বাড়িতে ভিড় জমিয়েছিলেন দলের কর্মীরা। কিন্তু প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগরে দেন।
992
comment0
Report
CDChampak Dutta
Mar 18, 2026 06:32:45
Kaji Chak, West Bengal:ঝড় বৃষ্টির জেরে আলু চাষে ক্ষতির আশঙ্কা, মাঠে গিয়ে আলু জমি পরিদর্শন করলেন বিডিও-কৃষি আধিকারিক।হাতে করে জমির আলু খুলে পরীক্ষা করলেন বিডিও ও কৃষি আধিকারিক। অধিক ফলন, দাম নেই আলুর।মাঠে আলু কেনার খদ্দের না পেয়ে আলু তুলে হিমঘরে মজুত করছে কৃষকরা।আলু চাষে বিপর্যয়ের মাঝেই গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়। দফায় दফায় প্রচন্ড ঝড় সঙ্গে তুমুল বৃষ্টি হয় ঘাটাল মহকুমার চন্দ্রকোণা,ঘাটাল ও দাসপুর জুড়ে।ঝড় বৃষ্টির সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয় চন্দ্রকোণার বিভিন্ন জায়গায়।ঝড় বৃষ্টি হওয়ায় কয়েকদিন পিছিয়ে গেল আলু খুলা।চন্দ্রকোণার বিভিন্ন মাঠে এখনও বাকি জমি থেকে আলু খুলা।আবার কোথাও কোথাও আলু খুলে মাঠেই ত্রিপল ঢেকে রাখা রয়েছে।এমন অবস্থায় পুনরায় বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।এদিকে ঝড় বৃষ্টি হওয়ায় চন্দ্রকোণার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত,বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মাঠে গিয়ে আলু জমি পরিদর্শন করেন চন্দ্রকোণা-২ ব্লকের বিডিও উৎপল পাইক,ব্লকের সহ কৃষি অধিকর্তা,পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ ও কৃষি কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার সহ প্রশাসনের আধিকারিকরা।চন্দ্রকোণার সীতানগর মাঠে জমিতে নেমে হাতে করে আলু বের করে সরেজমিনে আলুর পরিস্থিতি খতিয়ে দেখেন বিডিও ও কৃষি আধিকারিক।প্রশাসনের আধিকারিকরা কথা বলেন আলু চাষিদের সাথে।বিডিও উৎপল পাইক বলেন,'ঝড় বৃষ্টির সাথে এদিকে শিলাবৃষ্টিও হয়েছে।এসময় মাঠ থেকে আলু তোলা চলছে।ব্লক ও কৃষি দপ্তরের একটি টিম আজ সকাল থেকে বিভিন্ন মাঠ পরিদর্শন করে।আমি ও কৃষি আধিকারিকও ছিলাম।জমিতে থেকে আলু খুলে দেখেছি আমরা।কি পরিস্থিতি রয়েছে।এখনই খুব একটা ক্ষয়ক্ষতি হবে বলে মনে হয়না।তবে নিচু এলাকার জমি গুলিতে জল জমে ক্ষতির সম্ভাবনা রয়েছে।আমরা সামগ্রিক একটা রিপোর্ট জেলায় পাঠাবো।'আলু চাষিরা জানাচ্ছেন, যে হারে ঝড় বৃষ্টি হয়েছে তাতে জমিতে কাদা হয়ে যাওয়ার কারণে আলু খুলতে ক'দিন সময় লাগবে।নতুন করে আবার বৃষ্টি হলে সেক্ষেত্রে বৃষ্টির জলে আলুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।একিই দাম নেই,অতিরিক্ত খরচ করে হিমঘরে মজুত করতে হচ্ছে।তারউপর আবহাওয়া এমন করলে আমরা কোথায় যাবো।
1076
comment0
Report
MMManoranjan Mishra
Mar 18, 2026 06:21:53
1091
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 18, 2026 06:21:39
Howrah, West Bengal:'যতোই করো হামলা জিতবে আবার বাংলা' এই স্লোগানকে প্রচারের হাতিয়ার করছেন মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পর আজ নিজে হাতে দেওয়াল লিখনের মধ্যদিয়ে প্রচার কার্যক্রম শুরু করলেন অরূপ রায়। তিনি জানান, এস আই আর ইস্যু হবে এবারের প্রচারের মূল হাতিয়ার। তিনি ২০১১ সাল থেকে পরপর তিনবার তৃণমূল কংগ্রেসের পক্ষে মধ্য হাওড়ার বিধায়ক নির্বাচিত হন। প্রতি টার্মেই তিনি মন্ত্রী ছিলেন। চতুর্থবারও তিনি জিতবেন বলে আশাবাদী। তিনি বলেন, কাজ শেষ হয়না , কাজ করে যেতে হবে। তবে বিজেপি বিধানসভা ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করে প্রচার নামতে চলেছে, সে প্রসঙ্গে বেআইনি নির্মাণ সম্পর্কে অকপটে অরূপ রায় স্বীকার করেন এবং এর জন্য হাওড়া কর্পোরেশনকে দায়ী করেন।
959
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 18, 2026 06:06:43
Jhargram, West Bengal:সকালबেলা সাবিত্রী মন্দিরে ঝাড়গ্রাম বাসী র মঙ্গল কামনায় পুজো দিয়ে প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি পার্থী। ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ছেন বিজেপি পার্থী লক্ষীকান্ত সাউ। ঝাড়গ্রামের ৪ টি বিধানসভা কেন্দ্রে ঘোষিত হয়েছে প্রার্থী। ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হয়েছেন লক্ষীকান্ত সাউ। আজ সকাল মন্দিরে পুজো দিয়ে দেওয়াল লেখন করবেন আগে। তার পর লালগড় এলাকায় গৃহ সর্ম্পক্য কর্মসূচী তে যোগ দেবেন। নাম ঘোষনা হতেই প্রচারে নেমে পড়েছেন তিনি। উৎসাহি সমর্থক রা ঢোল ধামসা নিয়ে তাকে স্বাগত জানায়। গতকালও নাম ঘোষনার পরই ঝারগ্রামের কলেজ মোড় থেকে তাশা বাজিয়ে মিছিল করে জনসংযোগ এর পাশাপাশি দলীয় নেতৃত্বদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।
1096
comment0
Report
KMKIRAN MANNA
Mar 18, 2026 05:49:02
Dihierench, West Bengal:নন্দীগ্রামে বিজেপির বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা সভাপতি হাত ধরে বিধানসভা নির্বাচন ঘোষনা হওয়ার পর থেকেই ক্রমশ শিরোনামে আসছে নন্দীগ্রাম। একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ।মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। কিছু সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারিকায় নন্দীগ্রাম 210 বিধানসভা তে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়। সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরেই বিজেপি পরিচালিত বয়াল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান Shiyuli Bera Kor তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুচিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি বেরা কর। বাইট সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি।
1015
comment0
Report
AGAyan Ghosal
Mar 18, 2026 05:33:30
Kolkata, West Bengal:১) আজ বুধ এবং কাল বৃহস্পতিবার বৃষ্টি কম হওয়ার পর ফের পরশু শুক্রবার থেকে রাজ্যে লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমাণ। ২) শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বাড়বে। আবার তৈরি হবে স্কোয়াল ফ্রন্ট। আজ বুধবার বিকেলের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ফের প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ৩) উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে ঝড়। আজ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। আজ বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল বৃষ্টি কমে যাওয়ার পর পরশু শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে গোটা সপ্তাহ। ৪) কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি দুপুরের পর। স্বস্তি নেই রাতেও। কালও প্রায় একইরকম পরিস্থিতি। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। চলতে পারে রবিবার পর্যন্ত।
963
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 18, 2026 05:20:07
Jhargram, West Bengal:কেন্দ্র বদল বনমন্ত্রীর। ঝাড়গ্রামে নয়াগ্রাম ছাড়া বাকি সব কেন্দ্রেই প্রার্থী বদল। প্রার্থী তালিকায় নতুন দুই মুখ। মন্ত্রী বীরবাহা হাঁসদার কেন্দ্র বদল ঝাড়গ্রাম থেকে বিনপুরে তাকে প্রার্থী করা হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের প্রার্থী হয়েছেন ঝাড়গ্রাম বিধানসভায় মঙ্গল সরেন বিনপুর বিধানসভায় বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুর বিধানসভায় অজিত মাহাত, নয়াগ্রাম বিধানসভায় দুলাল মুর্মু। বিনপুরে জেতার বিষয়ে আশাবাদী বনমন্ত্রী। তিনি জানান দল তার সঙ্গে রয়েছে তাই তাকে যেখানেই প্রার্থী করা হোক না কেন তার কোন সমস্যা নেই। ঝাড়গ্রাম বিধানসভায় প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি কাজ করেছেন তিনি। বিনপুরবাসীর জন্য তিনি উন্নয়ন করবেন এমনটাই জানালেন।
1083
comment0
Report
CDChittaranjan Das
Mar 18, 2026 05:01:04
Durgapur, West Bengal:কয়লাঞ্চলে দুই 'গব্বরের' লড়াই। পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর-এ ফের রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক শক্তি নিজেদের প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে। ইতিমধ্যেই এই কেন্দ্রে শাসক দল তৃণমূল। তাদের প্রার্থী হিসেবে পুনরায় নাম ঘোষণা করেছে বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি আবারও প্রার্থী করেছে তাদের পরিচিত মুখ জিতেন্দ্র তিওয়ারিকে। ফলে ২০২১ সালের নির্বাচনের মতই ২০২৬ সালেও ফের জয়লাভ করবে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। ২০২১ সালে পাণ্ডবেশ্বর কেন্দ্রটি বিশেষভাবে আলোচনায় ছিল। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতেন্দ্র তিওয়ারিকে পরাজিত করে পাণ্ডবেশ্বর কেন্দ্রটি দখল করেন। এরপর থেকেই এই কেন্দ্রে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হয় বলে দলীয় নেতাদের দাবি। বর্তমানে বিধায়ক হিসেবে নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন বলে তৃণমূল নেতৃত্ব দাবি করে থাকে। রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং স্থানীয় পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলোকে সামনে রেখে আগামী নির্বাচনে মানুষের কাছে যাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল। অন্যদিকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, এলাকায় শুধু সন্ত্রাস ছড়িয়েছে, তাছাড়া আর কোনো কাজ করেননি। এখানে পাণ্ডবেশ্বর মানুষের সাথে তৃণমূলের লড়াই।
1099
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 18, 2026 05:00:50
1011
comment0
Report
PDPradyut Das
Mar 18, 2026 04:22:17
Jalpaiguri, West Bengal:কালবৈশাখী ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় ও করলাভ্যালি চা-বাগান এলাকায় গাছ ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে চরম সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয় বাসিন্দারা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বাড়ি ভেঙে গেছে গৌতম দাস নামে এক ব্যক্তি। উড়ে গেছে তাঁর বাড়ির টিনের চাল। তবে কোনো রকমে প্রাণ বেঁচে গেছে তাঁর। যদিও এখন পর্যন্ত কোন সরকারি সাহায্য পাননি বলে অভিযোগ। বাড়িঘর হারিয়ে চরম সমস্যায় রয়েছেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা গৌতম দাস। ৫৪ বছরের গৌতম দাস বলেন, বাড়িতে আমি একাই ঘুমিয়ে ছিলাম। মশারির ওপর টিনের চাল ভেঙে পড়েছে।
978
comment0
Report
Advertisement
Back to top