Back
तिस्ता नदी से अज्ञात व्यक्ति का शव बरामद, सर्च अभियान जारी
ABArup Basak
Feb 27, 2026 03:50:41
Mal Bazar, West Bengal
*তিস্তা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, সেভক থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তির খোঁজ মেলেনি...*
মাল ব্লকের গজলডোবা সাত নম্বর এলাকার তিস্তা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বৃহস্পতিবার রাতে তিস্তা নদী থেকে দেহটি উদ্ধার করে তিস্তা রংগিত রেসকিউ টিমের সদস্যরা। পরে মালবাজার থানার পুলিশের সহায়তায় মৃতদেহটি থানায় নিয়ে যাওয়া হয়।
তিস্তা রংগিত রেসকিউ টিমের সম্পাদক শান্তি রাই জানান, বুধবার বিকেলে শিলিগুড়ির এক ব্যক্তি সেভকের তিস্তা সেতু থেকে তিস্তা নদীতে ঝাঁপ দিয়েছেন বলে খবর পাই আমরা। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে কালিঝোড়া এলাকা থেকে বোটে করে নদীতে তল্লাশি অভিযান শুরু হয়। যদিও ঝাঁপ দেওয়া ওই ব্যক্তির খোঁ表现 মেলেনি।
এদিকে বৃহস্পতিবার রাতে মাল থানার অন্তর্গত গজলডোবার সাত নম্বর কলোনি এলাকার তিস্তা নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। উদ্ধারকারী দলের অনুমান, মৃত ব্যক্তির মৃত্যু চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
উদ্ধার হওয়া দেহটি মালবাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, সেভক থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তির দেহ এদিনও উদ্ধার হয়নি বলে দাবি রেসকিউ টিমের সদস্যদের।
এদিন উদ্ধারকাজে সহযোগিতা করেন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালী। তিনি জানান, বৃহস্পতিবার রাতে একটি মৃতদেহ উদ্ধার হলেও সেভক থেকে ঝাঁপ দেওয়া ব্যক্তির কোনও সন্ধান মেলেনি। শুক্রবার ফের তল্লাশি অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SRSanjoy Rajbanshi
FollowFeb 27, 2026 05:33:410
Report
ASAyan Sharma
FollowFeb 27, 2026 05:31:130
Report
ASAyan Sharma
FollowFeb 27, 2026 05:31:020
Report
ABArup Basak
FollowFeb 27, 2026 05:30:420
Report
NRNarayan Roy
FollowFeb 27, 2026 05:04:110
Report
PDPradyut Das
FollowFeb 27, 2026 05:03:330
Report
PDPradyut Das
FollowFeb 27, 2026 04:46:370
Report
NRNarayan Roy
FollowFeb 27, 2026 04:46:110
Report
PDPradyut Das
FollowFeb 27, 2026 03:50:170
Report
AAAkshay Anand
FollowFeb 27, 2026 03:47:080
Report
AGAyan Ghosal
FollowFeb 27, 2026 03:33:010
Report
AMAshok Manna
FollowFeb 27, 2026 03:32:350
Report
SRSanjoy Rajbanshi
FollowFeb 27, 2026 03:02:360
Report