Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

हल्दीबाड़ी ब्लॉक के बॉक्सिगंज में 1.2 किमी PMGY सड़क का शुभ शिलान्यास

PDPradyut Das
Feb 27, 2026 05:03:33
Jalpaiguri, West Bengal
ভোটের মুখে রাস্তার কাজের শিলান্যাস। পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের PMGY রাস্তা থেকে বাদল সরকারের বাড়ি পর্যন্ত ১২০০ মিটার দৈর্ঘ্য একটি রাস্তার নির্মাণ কাজের শুভ শিলান্যাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চতুর্থ পর্যায়ের পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ অঞ্চলের PMGY রাস্তা থেকে বাদল সরকারের বাড়ি পর্যন্ত ১২০০ মিটার দৈর্ঘ্য একটি রাস্তার নির্মাণ কাজের শুভ শিলান্যাস করলেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। রাস্তাটির নির্মাণ ব্যয় — ৫২,২৫,৪৯১ টাকা। উক্ত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — জেলা পরিষদ সদস্যা হাসিনা বানু সরকার, বক্সিগঞ্জ অঞ্চলের প্রধান স্বর্ণলতা মল্লিক, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত কুমার রায়,আজগার আলী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। এই শিলান্যাস নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী চলুন শুনে নেওয়া যাক তার বক্তব্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Feb 27, 2026 07:15:31
Kharagpur, West Bengal:জাতীয় সড়কে চলন্ত কন্টেনারে আগুন, বেলদার কালীবাগীচায় তীব্র চাঞ্চল্য নিজস্ব সংবাদদাতা, বেলদা: জাতীয় সড়কে চলন্ত অবস্থায় পার্সেল বোঝাই একটি কন্টেনারে হঠাৎ আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত কালীবাগীচা এলাকায়। সময়মতো স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে জাতীয় সড়ক ধরে আসছিল একটি পার্সেল বোঝাই কন্টেনার। কালীবাগীচা এলাকায় পৌঁছতেই গাড়ির পিছনের দিক থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখেন আশপাশের মানুষজন। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা চিৎকার করে চালককে সতর্ক করলে তিনি দ্রুত গাড়িটি রাস্তার ধারে দাঁড় করান। এরপর স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। পরে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার নিতে পারেনি। ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণ? তা খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো_gেল বলেই মনে করছে প্রশাসন।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Feb 27, 2026 07:10:00
Kolkata, West Bengal:লক্ষ্য মহিলা ভোট ধরে রাখা। সাংগঠনিক ক্ষেত্রে জোরদার প্রচার পর্বে নামছে তৃণমূলের মহিলা সংগঠন। দোল উৎসব থেকেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি, বুথে বুথে জোরদার জনসংযোগ। মহিলাদের জন্য রাজ্য সরকার যা যা করেছে তা আরও একবার প্রচারে হাতিয়ার করছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী, স্বাস্থ্যসাথী থেকে কৃষকবন্ধু মহিলাদের নানা সামাজিক প্রকল্প নিয়ে হবে প্রচার。 সূত্রের খবর আগামী এক মাস চলবে এই প্রচার。 আগামী ৮ মার্চ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হবে কর্মসূচী লক্ষ ঘরে লক্ষ্মীরা。 আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে হবে পদযাত্রা。 ন্যায়-সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদি-ই ভরসা এই ইস্যুকে সামনে রেখে হবে জোরদার প্রচার。 পাশাপাশি বাছাই করা হয়েছে ১০'টি ইস্যু। যে সব সামাজিক প্রকল্পে নারীদের অগ্রাধিকার রয়েছে তা নিয়েও চলবে প্রচার。 এর জন্যে বিশেষ প্রচার স্লোগান তৈরি করা হয়েছে。 এর পাশাপাশি মহিলা কৃষকদের কাছেও যাবার পরিকল্পনা নেওয়া হয়েছে。 গোবিন্দভোগ, তুলাইপাঞ্জী, কনকচূড়, পেয়েছে বিশ্বস্বীকৃতি, মহিলা কৃষকরা কৃতজ্ঞ, দিদির প্রতি। এই স্লোগানে চলবে গ্রামীণ এলাকায় প্রচার。 সূত্রের খবর দোল/হোলিতে বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করা হবে。 SIR এর কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতিতে হবে জেলায় জেলায় রক্তদান শিবির।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 27, 2026 07:09:32
Kolkata, West Bengal:SIR কাজে প্রতিদিন রাজ্যের এবং কমিশনের পদাধিকারী ব্যক্তিদের কলকাতা হাইকোর্টের যাতায়াত শুরু হয়েছে। গতকালকেও মুখ্য সচিব কলকাতা হাইকোর্টে এসেছিলেন। তবে 그의ই আসাকে কেন্দ্র করে পুলিশ এবং আইনজীবীদের মধ্যে বাঁধ অনুপাত তৈরি হয়। অভিযোগ জমা পরল প্রধান বিচারপতির কাছে। অভিযোগ, মুখ্য সচিবের গাড়ি এমন করে বি গেটে রাখা হয় যার জন্য আইনজীবীদের গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। প্রশাসনের হাতে পুলিশি হেনস্থ কয়েকটি ঘটনাক্রম তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে। দয়া করে লক্ষ্য করুন যে আইনজীবীদের প্রতি পুলিশের এই নৃশংসতা ও লাঞ্ছনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সল্টলেকে একজন বিজ্ঞ সদস্য পুলিশ কর্মকর্তাদের হাতে নিগৃহীত হয়েছেন। আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে কীভাবে পুলিশ আক্রমণাত্মকভাবে হাইকোর্ট চত্বরে প্রবেশ করে আইনজীবীদের হেনস্থা করেছিল। এমনকি কয়েক মাস আগে একজন ট্রাফিক সার্জেন্ট বারের অনারারি সেক্রেটারিকে অপমান করেন এবং এক বিজ্ঞ সদস্যের গাড়ি জোরপূর্বক জব্দ করেন। যদি এই দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে সাধারণ আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে। প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 27, 2026 07:09:22
Kaji Chak, West Bengal:নির্বাচন দোরগোড়ায়, তার আগেই দলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগে পড়ল পোস্টার। দলেরই আদি কর্মী নাম পরিচয়ে পোস্টার লাগালো খোদ দলের কর্মীরাই। কয়েকদিন আগেই কেশপুরের বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধে কেশপুর জুড়ে পোস্টার দেয় কর্মী সমর্থকদের একাংশ। এবার সেই তালিকায় যোগ হল তৃণমূলের এক হেভিওয়েট নেতা তথা প্রাক্তন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত। শুক্রবার সকালে দেখা গেল তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি আশিস হুদাইতকে উল্লেখ করে তার against পড়ল পোস্টার দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু করে দাসপুরের বিভিন্ন জায়গায়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এহেন পোস্টার ঘিরে জোর শোরগোল, অস্বস্তিতে শাসক শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাসপুর বিধানসভা এলাকায় আচমকা পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন এলাকায় দেওয়ালে পড়েছে বিভিন্ন পোস্টার, যেখানে আদি তৃণমূল কংগ্রেস কর্মী উল্লেখ লেখা হয়েছে আশিষ হুদাইতকে বিধায়ক পদে চাই না। কোথাও লেখা মাটি চোর বালি মাফিয়া আশিস দাসপুর থেকে দূর হটো ইত্যাদি। নির্বাচন ঘোষণার ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতার বিরুদ্ধে এহেন পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম নেতা রঞ্জিত পাল বলেন তৃণমূলের এই নেতার দুর্নীতির খবর গোটা এলাকার মানুষজন জানেন আমরাও বিভিন্ন সময়ে তথ্য জোগাড় করে জনসমক্ষে যা বলেছি তৃণমূল দলটা আসলে তোলাবাজির ওপরই টিকে রয়েছে। এটা আর নতুন করে বলার কি। বিজেপির সাংগঠনিক সম্পাদক তপন মাইতি বলেন এলাকায় যত রকম দুর্নীতি হয় যতরকম সন্ত্রাস হয় তার পিছনে আশীষ বাবুর হাত রয়েছে এটা এলাকার প্রতিটি মানুষ জানেন মাত্র কয়েক বছর পদে এসে যে পরিমাণ সম্পত্তি উনি করেছেন তা অবাক হওয়ার মতো। যদিও এইসমস্ত দাবি নসাৎ করে দাসপুরের প্রবীণ তৃণমূল নেতা তথা দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন আশিস বাবুর বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে তাহলে প্রশাসনের দ্বারস্থ হোক, প্রশাসন বিচার করবে। এইভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়। আশিস বাবু আমাদের বলিষ্ঠ নেতৃত্ব তাই নির্বাচনের আগে বিরোধীরাই এই সমস্ত কাজ করে দলকে অপমান করার চেষ্টা করছে অপদস্ত করার চেষ্টা করছে। যদিও তার বিরুদ্ধে পড়া পোস্টার বিরোধীদের চক্রান্ত এবং পোস্টারে যা অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা বলে জানিয়েছেন আশিষ হুদাইত। প্রসঙ্গত, এবার দাসপুর বিধানসভায় দলের কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূলের অন্দরেই চলছে জোর জল্পনা। টিকিট পাওয়া নিয়ে একাধিক নাম ঘুরে বেড়াচ্ছে শাসকদলের বিভিন্ন শিবিরে। তারমধ্য নাম রয়েছে আশিষ হুদাইতেরও। প্রার্থী নিয়ে জল্পনার মধ্যে দলের নেতৃত্ব প্রার্থী বা এমএলএ হিসাবে চাইনা বলে আদি তৃণমূল নাম দিয়ে দাসপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে পোস্টারিং কে কেন্দ্র শুরু শুরু হয়েছে শোরগোল। ছবি বাইট 2c তে
0
comment0
Report
NHNantu Hazra
Feb 27, 2026 07:00:29
Salt Lake City, Utah:About 14 shops were destroyed in last night's devastating fire. Traders have been crying since morning. Trinamool leadership promises to help. গতকাল রাতের বিধ্বংশী আগুনে ভশ্মিভূত প্রায় ১৪ টি দোকান।সকাল থেকে হাহাকার ব্যবসায়ীদের। সাহায্য করার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। বৃহস্পতিবার গভীর রাতে নিউটাউন গৌরাঙ্গ নগর বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সবাই যখন দোকান বন্ধ করে বাড়ি চলে যায় এরপর রাত প্রায় ১ টা নাগাদ আগুন লাগে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে পারা প্রতিবেশী। বাগজোলা খাল থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর যায় দমকলে দমকলের তিনটে ইঞ্জিন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে পুরে শেষ প্রায় ১৪ টি দোকান।কেউ লোন নিয়ে ব্যবসা করছিলো বা কারো জমানো পুঁজি, সব শেষ তাদের। প্রশাসনের সাহায্যের দাবী তাদের। রাতেই ঘটনাস্থলে আসেন বিধায়ক তাপস চ্যাটার্জী।সকালে ঘটনাাস্থলে আসেন জেলা পরিষদ সদস্য মহম্মদ আফতাব উদ্দীন।কথা বলেন ব্যবসায়ীদের সাথে, সাহায্যের আশ্বাস দেন তিনি। তবে এই অগ্নিকান্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা কিভাবে এগুলো মিটিয়ে উঠবে জানেন না সেই কারণেই প্রশাসনের সাহায্যের দাবি করছেন ব্যবসায়ীরা。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 27, 2026 06:49:40
Baruipur, West Bengal:জুয়ার আসরে বচসা,পেটে ছুরি,জখম ২ ক্যানিং - জুয়ার আসরে বচসা। আর সেই বচসার জেরে ছুরির আঘাতে জখম হল এক যুবক,তাকে উদ্ধার করতে গেলে ঘটনায় আরও এক যুবক জখম হয়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। জখম দুজন রবি ওরফে অভিজিত রাউৎ ও নূর উদ্দিন মোল্লা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।স্থানীয় সুত্রে জানা গিয়েছে একটি ফাঁকা বাগান বাড়িতে দীর্ঘ প্রায় ছমাস ধরে জুয়ার আসর চলছে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত চলে জুয়ার আসর। এলাকার জুয়াড়ি সহ বহিরাগতরাও সেই আসরে ভীড় জমায়। শুধু জুয়া খেলা নয়। সেখানে রীতিমতো জমিয়ে মদের আসর বসে সেখানে। রাতে সেই আসর বসেছিল। সেখানে নূর উদ্দিন মোল্লা,ভোলা মোল্লা,রেজা মোল্লা,অভিজিৎ রাউৎ সহ অন্যান্য জুয়াড়িরা তাস খেলছিল। আচমকা রাতে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। সেই সময় রেজা ও ভোলা অভিজিৎ কে বেধড়ক মারধর করে। মাথা ফাটিয়ে দেয়,এমন কি তার পেটে ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। সেই সময়ে আক্রান্ত কে উদ্ধার করতে এগিয়ে যায় নূর উদ্দিন। তাকে বেঁধে করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা আক্রান্ত অভিজিৎ কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক।ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। অন্যদিকে স্থানীয়দের দাবী প্রতিনিয়ত চলে জুয়ার আসর। সাধারণ মানুষ অতিষ্ট। চলেছে মদের আসরও। অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
0
comment0
Report
PDPradyut Das
Feb 27, 2026 06:49:10
Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গের জনপ্রিয় ত্যারেয়া উৎসবে মাতলেন রাজবংশী সম্প্রদায়의 মানুষজনেরা। হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ। ধূপগুড়ির কালীরহাটে উত্তরবঙ্গর প্রথম আনুষ্ঠানিক ত্যারেয়া উৎসব, বসন্তবরণে ঐতিহাসিক উদ্যোগ。 শীতকে বিদায়ের পালা। বসন্ত এসে গেছে। গাছে গাছে মান্ডাল আর শিমুল ফুলের রক্তিম রঙে সেজে উঠেছে প্রকৃতি। সেই বসন্তের আবহেই ইতিহাসে এই প্রথমবার উত্তরবঙ্গের বুকে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ‘ত্যারেয়া ফেলা ও রাখালসেবা’ উৎসব。 জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটের দেবীডাঙ্গা এলাকায় আয়োজিত অনুষ্ঠিত হলো এই বিশেষ উৎসব। আয়োজকদের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে গ্রামগঞ্জের প্রাচীন ‘ত্যারেয়া ফেলা’ রীতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। একসময় এই প্রথার মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে স্বাগত জানানো হতো। সেই ঐতিহ্যকে নতুন করে জীবিত করতেই উদ্যোগ নিয়েছে দেবীডাঙ্গা ত্যারেয়া উৎসব কমিটি。 জানা গেছে, এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গ্রামের মা-মেয়ে, বুড়ো-বুড়ি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে একযোগে ত্যারেয়া ফেলে প্রাচীন প্রথাকে উৎসবের রূপ দেবেন। পাশাপাশি নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে প্রাচীন ধর্মীয় আচার পালিত হয়। आयোজকদের মতে, এই আচার মহাভারতের সময়কার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। উৎসবে থাকছে ‘রাখালসেবা’ অনুষ্ঠান, ভাগবত পাঠ এবং সবশেষে রাখালসেবার প্রসাদ বিতরণ। ধর্মীয় ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে এই উৎসব এবার বিশেষ মাত্রা পায়। এই প্রথম এত বড় পরিসরে, ধুমধাম করে ত্যারেয়ারা উৎসব পালন এর উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ধূপগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়েছে। উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বহু মানুষ যোগদান করেন。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 27, 2026 06:47:03
Kolkata, West Bengal:SIR মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য - মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। - দাবি কপিল সিব্বলের. কোন নথি গ্রহণ করতে হবে আর কোনটা করতে হবে না সেই সংক্রান্ত নির্দেশ দিচ্ছে কমিশন। - সিব_SYMBOL_ SDO দের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতে বারণ করা হচ্ছে। - সিব্বল। প্রতিদিন এভাবে আদালতের আসলে তো আমাদের পক্ষে মুশকিল। - প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষন দিচ্ছে কমিশন। - সিব্বল কমিশন প্রশিক্ষণ না দিলে কে দেবে ? - বিচারপতি বাগচী। আমাদের নির্দেশ খুব স্পষ্ট। বিচারকরা জানেন যে তাদের কি করতে হবে। - প্রধান বিচারপতি
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top