Back
कैनिंग में जुआ के दौरान हाथापाई, दो घायल, हालत गंभीर
PSPrasenjit Sardar
Feb 27, 2026 06:49:40
Baruipur, West Bengal
জুয়ার আসরে বচসা,পেটে ছুরি,জখম ২
ক্যানিং - জুয়ার আসরে বচসা। আর সেই বচসার জেরে ছুরির আঘাতে জখম হল এক যুবক,তাকে উদ্ধার করতে গেলে ঘটনায় আরও এক যুবক জখম হয়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। জখম দুজন রবি ওরফে অভিজিত রাউৎ ও নূর উদ্দিন মোল্লা। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা।স্থানীয় সুত্রে জানা গিয়েছে একটি ফাঁকা বাগান বাড়িতে দীর্ঘ প্রায় ছমাস ধরে জুয়ার আসর চলছে। প্রতিদিন দুপুর দুটো থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত চলে জুয়ার আসর। এলাকার জুয়াড়ি সহ বহিরাগতরাও সেই আসরে ভীড় জমায়। শুধু জুয়া খেলা নয়। সেখানে রীতিমতো জমিয়ে মদের আসর বসে সেখানে। রাতে সেই আসর বসেছিল। সেখানে নূর উদ্দিন মোল্লা,ভোলা মোল্লা,রেজা মোল্লা,অভিজিৎ রাউৎ সহ অন্যান্য জুয়াড়িরা তাস খেলছিল। আচমকা রাতে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। সেই সময় রেজা ও ভোলা অভিজিৎ কে বেধড়ক মারধর করে। মাথা ফাটিয়ে দেয়,এমন কি তার পেটে ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। সেই সময়ে আক্রান্ত কে উদ্ধার করতে এগিয়ে যায় নূর উদ্দিন। তাকে বেঁধে করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা আক্রান্ত অভিজিৎ কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটজনক।ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
অন্যদিকে স্থানীয়দের দাবী প্রতিনিয়ত চলে জুয়ার আসর। সাধারণ মানুষ অতিষ্ট। চলেছে মদের আসরও। অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
STSrikanta Thakur
FollowFeb 27, 2026 07:51:420
Report
CDChittaranjan Das
FollowFeb 27, 2026 07:51:30Durgapur, West Bengal:আপনার পাড়ায় জি চব্বিশ ঘন্টা, শিল্পাঞ্চল দুর্গাপুরের হার্ট অফ সিটি সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে তিন দলের সমর্থকদের সাথে জি চব্বিশ ঘন্টা। শিল্পাঞ্চলে কি প্রয়োজন, কি সমস্যা. কেন হয় নি সেই নিয়ে।
0
Report
KMKIRAN MANNA
FollowFeb 27, 2026 07:50:48Dihierench, West Bengal:হাওয়া কেমন আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দইসাই এলাকায়। তৃণমূল, বিজেপি, সিপিএম সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া।
0
Report
BSBarun Sengupta
FollowFeb 27, 2026 07:49:37Barrackpur Cantonment, West Bengal:আগামীকাল বের হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা তা নিয়ে ভোটারদের অনেকের মত কথা বলা হয়েছে, যারা ভারতীয় उनके নাম शामिल होंगे और जो भारतीय নয় उनके नाम हट जाएंगे। একজনও বৈধ ভোটারের নাম বাদ नहीं जाएगा।
0
Report
DGDebabrata Ghosh
FollowFeb 27, 2026 07:49:230
Report
DGDebabrata Ghosh
FollowFeb 27, 2026 07:49:030
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 27, 2026 07:21:420
Report
EGE GOPI
FollowFeb 27, 2026 07:15:310
Report
AGAyan Ghosal
FollowFeb 27, 2026 07:10:51Kolkata, West Bengal:জয় বাংলা বনাম জয় শ্রী রাম স্লোগান যুদ্ধ
0
Report
PCPrabir Chakraborty
FollowFeb 27, 2026 07:10:000
Report
ANArnabangshu Neogi
FollowFeb 27, 2026 07:09:320
Report
CDChampak Dutta
FollowFeb 27, 2026 07:09:220
Report
ANArnabangshu Neogi
FollowFeb 27, 2026 07:05:300
Report
PCPrabir Chakraborty
FollowFeb 27, 2026 07:05:16Kolkata, West Bengal:এশিয়ার্ড সোনা জয়ী জলপাইগুড়ির কন্যা স্বপ্ন বর্মন আজ কলকাতায় তৃণমূলে যোগদান করার খবর।
0
Report
NHNantu Hazra
FollowFeb 27, 2026 07:00:290
Report
