Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

रेल नौकरी छोड़कर राजनीति में आईं स्वप्ना बर्मन, उत्तर बंगाल के लिए तृणमूल कांग्रेस

PDPradyut Das
Mar 01, 2026 03:01:00
Jalpaiguri, West Bengal
পুরোদস্তুর রাজনীতির ময়দানে থাকতে রেলের চাকরি ছাড়লেন স্বপ্না বর্মন। খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে পা রেখে এশিয়াডে সোনাজয়ীর বার্তা, মানুষের জন্য কাজ করতে চাই। উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ আমার। আগে অর্জুন পুরস্কারপ্রাপ্ত স্বপ্না জানিয়েছিলেন, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে 'সারপ্রাইজ' দেবেন তিনি। তখনই ইঙ্গিত মিলেছিল, খেলার ট্র্যাক ছেড়ে রাজনীতির ময়দানে পদার্পণ করতে চলেছেন দেশের গর্ব এই অ্যাথলিট। তবে কোন দলে শামিল হবেন স্বপ্না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। শুক্রবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর বাড়ি ফিরে উত্তরের সোনার মেয়ের বার্তা, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর প্রকল্প চালু করেছেন। আমি মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত। মানুষের জন্য কাজ করতে চাই। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নই আমার লক্ষ। পুরোদস্তুর রাজনীতির ময়দানে সময় দিতে প্রয়োজনে চাকরি ছাড়ছি। একজন মানুষ দু'টো নৌকায় পা দিয়ে চলতে পারেন না।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Mar 01, 2026 05:06:43
Kolkata, West Bengal:চূড়ান্ত ভোটার তালিকা আদৌ স্বচ্ছ! ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কোথাও কাউন্সিলর এর নাম বাদ, কোথাও পর্যাপ্ত নথি আপলোড না করার অভিযোগ aero এর বিরুদ্ধে, তো কোথাও আবার দেখা যাচ্ছে মৃত মানুষের নাম রয়েছে, বাদ গিয়েছে বৈধ ভোটারদের নাম। শনিবার তালিকা প্রকাশের পর থেকেই এই অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। নিঈহাটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মায়ের নাম ডিলিট করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। যা প্রকাশ করে ভোটার তালিকার স্বচ্ছতার প্রতি প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ভবানীপুরবাসী এক মৃত মহিলার নাম উঠেছে চূড়ান্ত ভোটার তালিকায়, বাদ গিয়েছে বৈধ ভোটাররা। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর তথ্যপ্রমাণ সহকারে এই অভিযোগ তুলে ধরে প্রদেশ কংগ্রেস। অনেক জায়গা থেকেই এমনও অভিযোগ আসছে যে, পর্যাপ্ত নথি দেওয়ার পরেও aero তা আপলোড করেননি। ফলত লজিক্যাল ডিস্ক্রিপেনসিতে পড়ে গিয়েছে বহু নাম। এখন দেখার বিষয় আগামীতে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তাতে কতজন ভোটারের নাম থাকে.
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 01, 2026 05:05:42
Chinsurah, West Bengal:হুগলিতে এলো কেন্দ্রীয় বাহিনী। আজ ভোর রাতে ডানকুনি স্টেশনে নামে বাহিনীর জওয়ানদের একটি দল। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন。 গতকালই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে।সারে পাঁচ লক্ষের নাম বাদ ষাট লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন রয়েছে। এই আবহে ভোটের দিনক্ষন ঘোষণার অনেক আগেই বাহিনী চলে এলো জেলায়। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে,প্রথমে পাঁচ পরে তিন দুই ধাপে আপাতত আট কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়।বিভিন্ন থানা এলাকায় তাদের ভাগ করে রাখা হবে।তারপর বাহিনী টহল দেবে。 হুগলি গ্রামীন পুলিশ এলাকার জন্য আলাদা করে বাহিনী আসবে।জানা গেছে আপাতত ছয় কোম্পানী বাহিনী আসছে হুগলি গ্রামীন এলাকার জন্য।
0
comment0
Report
PDPradyut Das
Mar 01, 2026 05:05:20
Jalpaiguri, West Bengal:SIR की फाइनल लिस्ट से नाम कटे, जलपाईगुड़ी के पहाड़पुर ग्राम पंचायत के पाटनकाटा कॉलोनी 18/211 बूथ के निवासी देवाशीष राय के. सातस bile?; but original content indicates byline removal: चिन्ताय घुम उड़ा?; հে? (content preserved): SIR के फाइनल लिस्ट में deleted चिन्तায় घुम उडे जलपाइगुड़ी सर्ड ब्लॉक के पहाड़पुर ग्राम पंचायत के পাতकाटा कॉलोनी 18/ 211 बूथ के निवासी देवাশीष राय के। सातसकালে पञ्चायत प्रमुख के द्वारस्थ। क्या करेंगे सोच नहीं पा रहे। हैयरिंग नोटिस आने के बाद सभी नथ जमा दिए बताए गए। परंतु परिवार के अन्य सदस्य के नाम होने के बावजूद देवाशीष बाबूर नाम न रहने के कारण चরম चिंता। लेकिन बीएलओ के बयान से ऐसी कई घटनाएं सामने आईं हैं, जिलाधिकारी के पास जाने की बात कही गई है।
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 01, 2026 05:04:39
Dinajpur, Rangpur Division:গোয়ালপোখরে বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রব্বানীর নাম উত্তর দিনাজপুরের গোয়ালপোখর বিধানসভায় ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার বিচারাধীন তালিকায় উঠে এসেছে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী-র নামও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর বিধানসভায় প্রায় ৭৮ হাজার ভোটারের নাম বর্তমানে বিচারাধীন তালিকায় রয়েছে। এই তালিকায় মন্ত্রী গোলাম রব্বানীর নাম থাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এ প্রসঙ্গে গোলাম রব্বানী বলেন, “আমরা মন্ত্রী, বিধায়করা ভিআইপি। আমাদের ভোটার লিস্টের পাশে সাধারণত স্টার মার্ক থাকে। কিন্তু আমার নামই বিচারাধীন তালিকায় রয়েছে。” শুধু তাই নয়, গোয়ালপোখরের বিপ্রীত গ্রামের বাসিন্দাদের ক্ষেত্রেও একই চিত্র সামনে এসেছে। গ্রামটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ১৪০০। অভিযোগ, এর মধ্যে প্রায় ৯০ জন বাদে বাকি অধিকাংশ ভোটারের নামই বিচারাধীন তালিকায় চলে গিয়েছে। তবে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, “বিষয়টি কোর্টের জাজরা দেখছেন। আমরা আশাবাদী, সঠিক সিদ্ধান্তই হবে।” বাইটঃ গোলাম রব্বানী (মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার)
0
comment0
Report
EGE GOPI
Mar 01, 2026 05:04:25
Kharagpur, West Bengal:সবং সজনীকান্ত মহাবিদ্যালয়-এ নবীন বরণের মঞ্চে বিস্ফোরক মন্তব্য! অধ্যাপকদের মান নিয়ে প্রশ্ন মন্ত্রী মানস ভূঁইয়ার, তীব্র বিতর্ক নিজস্ব সংবাদদাতা, সবং: নবীনদের স্বাগত জানানোর মঞ্চই হয়ে উঠল কড়া ভাষণ ও হুঁশিয়ারির কেন্দ্র। শনিবার সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের ৫৫তম নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ছাত্র-ছাত্রী ও অধ্যাপকদের উদ্দেশে একাধিক কঠোর মন্তব্য করেন। তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মঞ্চে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের আচরণ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি দাবি করেন, অনেকেই কলেজকে ভালোবাসে না, শুধু সাজগোজ করে অনুষ্ঠানে আসে এবং পড়াশোনায় মনোযোগী নয়। প্রেম-প্রণয় প্রসঙ্গে টেনে বর্তমান প্রজন্মের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল প্রকাশ্যে এসেছে। শুধু ছাত্র-ছাত্রী নয়, অধ্যাপকদের বিরুদ্ধেও কড়া সুরে সরব হন মন্ত্রী। অভিযোগ করেন, একাংশ শিক্ষক নিয়মিত ক্লাস নেন না, টিউশনিতে বেশি মন দেন, অথচ সরকার তাঁদের বিপুল অঙ্কের বেতন দিচ্ছে। আগামী মাস থেকে কড়াভাবে উপস্থিতি নথিভুক্ত করার নির্দেশ দেন তিনি। টানা তিন দিন অনুপস্থিত থাকলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও উল্লেখ করেন। অনুষ্ঠান চলাকালীন কয়েকজন ছাত্র-ছাত্রীকে ব্যক্তিগতভাবে সম্বোধন করে সতর্ক করতে দেখা যায় তাঁকে। ক্যাম্পাসে ‘লাফাঙ্গাগিরি’ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন। এক যুবক ভিডিও ধারণ করছিল দেখে তাকে মঞ্চে ডেকে ফোন পরীক্ষা ও ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়ার ঘটনাও উপস্থিতদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করে। অধ্যক্ষ তপন দত্তকে উদ্দেশ করে কলেজের মান ও পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। প্রয়োজনে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেন তিনি। ঘটনার পর কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। একাংশের দাবি, নবীন বরণের মঞ্চে এ ধরনের ভাষা ও ভঙ্গি অপ্রত্যাশিত।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 01, 2026 05:03:18
Baruipur, West Bengal:बसंतϊ - ভাইয়ের লাঠির আঘাতে খুন হলেন খোদ নিজের দাদা। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের হাড়ভাঙ্গী গ্রামে। মৃতের নাম ইউসুব আলি মোল্লা(৪৪)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পাশাপাশি অভিযুক্ত সইদআলি কে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ইউসুব আলির বাবা গত কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন। বাবার গচ্ছিত টাকা নিয়ে तीन ভাই ইউসুব আলি মোল্লা,সইদ আলি মোল্লা ও সাইফুদ্দিন মোল্লাদের মধ্যে বচসা চলছিল। সেই বচসা এদিন চরম আকার নেয়। সইদ আলি ও সাইফুদ্দিন লাঠি নিয়ে_bেধড়ক মারধর করে ইউসুব কে। ঘটনাস্থলে মৃত্যু হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পৌঁছায় বাসন্তী থানায়। বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি সইদ কে আটক করে জিঞ্জাসাবাদের জন্য। অন্যদিকে অপর অভিযুক্ত সাইফুদ্দিন পলাতক। মৃতের পরিবারের দাবি,অভিযুক্তের যেন চরম শাস্তি হয়। শনিবার বিকালে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
0
comment0
Report
EGE GOPI
Mar 01, 2026 05:02:58
Kharagpur, West Bengal:হিন্দু प्रधान বহু জায়গায় বহু মানুষের নাম বাদ গিয়েছে, বাঁকুড়াতে প্রায় লক্ষাধিক, কলকাতায় প্রায় লক্ষাধিক, অনেক হিন্দু প্রধান এলাকায় বহু হিন্দু মানুষের নাম বাদ দিয়েছে, নথি জটিলতার কারণে, ভোট কি বিজেপির বিরুদ্ধে চলে যাবে? TMC নয়, CPM, কংগ্রেস সকলেই SIR নিয়ে প্রশ্ন তুলছে, যেভাবে বলে দেওয়া হচ্ছে এত এত লক্ষ নাম বাদ যাচ্ছে তার ভিত্তি কি আছে, এরমধ্যে ভুল হচ্ছে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোন ধারণা কমিশন দিতে পারছে না? তালিকা বেরোনোর পর অসংখ্য ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যে জীবিত তার নাম নেয়া, যে মৃত তার নাম তালিকায় আছে। অনেক BLO যাদের নাম বিবেচনাধীন, এবং রিটার্ড পুলিশের নাম বাদ পড়েছে? মুর্শিদাবাদ ১১ লক্ষ, মালদা ৮ লক্ষ, ২৪ পরগনায় ১১ লক্ষ, নদিয়া ও বীরভূমে সাড়ে चार লক্ষ, সংখ্যালঘু জেলাগুলোতে বেশি নামের নথি নিয়ে জট। ৬০ লক্ষ মানুষের মধ্যে এই জেলাগুলিতেই ৪০ লক্ষ?
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 01, 2026 03:00:39
Ranaghat, West Bengal:নদিয়ায় ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক: কল্যাণীতে সর্বাধিক নাম বাদ, মতুয়া ইস্যুতে তৃণমূল-বিজেপি সংঘাত চরমে নদিয়া জেলায় এসআইআর তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। জেলার প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় ৬২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কল্যাণী বিধানসভা কেন্দ্র-এ। এখানে পূর্বে মোট ভোটার ছিলেন ২ লক্ষ ৬৬ হাজার ১৭৮ জন। প্রথম পর্যায়ে মৃত ও স্থানান্তরিত মিলিয়ে ১৭,৮৭২ জনের নাম বাদ যায়। পরবর্তীতে আরও ৯,০৬৪ জনের নাম বাদ পড়ায় সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ২৬,৯৩৬ ভোটার। নদিয়া জেলার মধ্যে সর্বাধিক। বাদ যাওয়া ভোটার তালিকা অনুযায়ী এর অধিকাংশ মতুয়া সম্প্রদায় ভুক্ত। মতুয়ার মনে করেন এর পিছনে অনেক রাজনীতি রয়েছে ঠाकুর বাড়ির দুপক্ষের রাজনীতি রয়েছে এখানে কে কাকে ঠেলে বড় হবে। রীতিমতো চিন্তিত আগামী দিনে কি হবে। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সহ সভাপতি চঞ্চল দেবনাথের দাবি, কল্যাণীতে নতুন করে বাদ পড়া ৯,০৬৪ জনের অধিকাংশই মতুয়া সম্প্রদায়ভুক্ত, যাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল। পাল্টা অভিযোগ করেছেন এ ব্যাপারে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তিনি জানান এ লিস্ট তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এসব দেখিয়ে তৃণমূল ভয়ভীতির সঞ্চার করছে করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। ১. জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট লোকসভা ২. চঞ্চল দেবনাথ সহ-সভাপতি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা 3. সুমিত্রা হালদার 4. মৃণাল কান্তি সরকার 5. বিভূতি হালদার
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 01, 2026 01:47:45
Kolkata, West Bengal: Vote ঘোষণার আগেই শনিবার গভীররাতে রাজ্যে এসে পৌঁছালো ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী。 শনিবার মধ্যরাতে বিশেষ ট্রেনে করে চিতপুর রেল ইয়ার্ড এসে পৌঁছায় বাহিনী শনিবার মধ্যরাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়ন করা হয় তাদের মূলত স্পর্শকাতর জেলা গুলিতেই প্রথম কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছিল 2026 বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পাঠানো হবে। প্রথম দফায় পয়লা মার্চ ২৪০ কোম্পানি এবং ১০ই মার্চ আরো ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে শনিবার মধ্যরাত থেকেই কেন্দ্রীয় বাহিনী জবান আসা শুরু হয়ে গেল রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবেন তারা এরিয়া ডমিনেশন করবেন。
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 01, 2026 01:17:14
Dihierench, West Bengal:নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করেও দীর্ঘদিন ধরে মূল্য না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। ন্যায্য মূল্যে ধান্য ক্রয় কেন্দ্রে ধান জমা দেওয়ার পর কারও একমাস, কারও দেড় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলে দাবি কৃষকদের। কৃষকদের বক্তব্য, সামনে মার্চ মাস। সমিতির ঋণ শোধ, বন্ধক রাখা জমির টাকা পরিশোধ, নতুন মরশুমের জন্য ধান চারা, সার ও ওষুধ কেনা—সব মিলিয়ে চরম আর্থিক চাপে পড়েছেন তাঁরা। অনেকেরই সার ও ওষুধের দোকানে ধার বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমিতির ঋণ শোধ করতে না পারলে ‘ডিফল্টার’ হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা। এতে ভবিষ্যতে নতুন করে লোন পেতে সমস্যায় পড়তে হবে বলেও জানান তাঁরা। ধান্য ক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুনীল সিং বলেন, “সামনে মার্চ মাস থাকায় কিছু আর্থিক জটিলতা হচ্ছে। টাকা এলেই সকলের পাওনা মিটিয়ে দেওয়া হবে।” যদিও কৃষকদের দাবি, তাঁদের সমস্যার বিষয়টি সরকার পক্ষ গুরুত্ব দিচ্ছে না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবিতে এদিন হরিপুর কিষাণ মান্ডি চত্বরে বিক্ষোভ দেখান কৃষকরা। পরিস্থিতি নিয়ে এলাকায় চাঞ্চল্য。
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 01, 2026 01:16:57
Katwa, West Bengal:দশ কেজি বোমার মশলা ডেলিভারি করতে এসে এসটিএফের জালে মুর্শিদাবাদের দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যেয় কাটোয়া-বর্ধমান রাজ্য সড়কের গাঙ্গুলিডাঙ্গার কাছে এসটিএফ মুর্শিদাবাদের সুতি থানার নতুনচন্দ্র গ্রামের বাসিন্দা আনার সেখকে বোমার মশলার ব্যাগ সহ আটক করে। এসটিএফ সূত্রে জানা যায় গাঙ্গুলিডাঙ্গার কাছে একটি রাইসমিলের কাছে আনার সেখ বোমার মশলা হাত বদলের জন্য কারও অপেক্ষা করছিল। অন্ধকারে রাজ্য সড়কের পাশে কাঁধে ব্যাগ নিয়ে একা দাঁড়িয়ে থাকতে দেখে আনারকে পুলিশ আটক করে। তল্লাশিতে আনার সেখের ব্যাগপ্যাক থেকে দু প্যাকেট বোমার মশলা উদ্ধার হয়।এসটিএফ আনারকে গ্রেপ্তার করে কাটোয়া থানার হাতে তুলে দেয়। সাতদিনের নিজের হেফাজতে চেয়ে কাটোয়া থানার পুলিশ কাটোয়া আদালতে পেশ করলে বিচারক আনার সেখের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। কোন চক্রের জন্য আনার সেখ বোমার মশলা এনেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 01, 2026 01:16:44
Katwa, West Bengal:এস আই আর- এর শুনানির পরও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গেল নবতিপর বৃদ্ধার। কাটোয়া বিধানসভার বিবেকানন্দ পল্লির ১১৫ নম্বর বুথের ঘটনা। কাটোয়া মহকুমা শাসক জানান, আনম্যাপড হয়েছিল, শুনানির সময় কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি উনি জমা দেননি বলে মনে হয়। Cutoয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লির বাসিন্দা সুবর্ণবলা দে শুনানির পরও ভোটার তালিকা থেকে নাম যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সুবর্ণবালা দে -র পরিবারের সদস্যদের প্রশ্ন কী কারণে ভোটার তালিকা থেকে নাম ডিলিটেড করা হল তার কারণ বুঝতে পারছি না। অথচ ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কমিশনের প্রতিনিধিরা বাড়িতে শুনানি করেছিল। কাটোয়ার মহকুমা শাসক জানান, নিবিড় সংশোধনের সময় ভোটার তালিকায় বৃদ্ধার নাম আনম্যাপড হয়েছিল। শুনানিতে যা নথি জমা দেওয়ার কথা সেটা উনি দিতে পারেননি। তবে চিন্তা নেই ৬ নম্বর ফর্মে আবেদন করলে আমরা ভোটার তালিকায় নাম তুলতে পারব। বৃদ্ধা সুবর্ণবালার প্রশ্ন আমি এখন কোথায় যাব? বাইট:১) সুবর্ণবালা দে, নবতিপর বৃদ্ধা, ২) সুজয় দে, বৃদ্ধার নাতি
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top