Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

मोयनागुरी में ममता बनर्जी की सभा आलू की फसल कटाई के कारण बाधित

PDPradyut Das
Mar 25, 2026 13:09:46
Jalpaiguri, West Bengal
ময়নাগুড়ি খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অধীন, জাতীয় সড়কের পাশে দক্ষিণ খাগড়াবাড়ি টাউন ক্লাবের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আর ঠিক সেই সময় পাশেই মাঠে বহু মানুষ আলু তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের আলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে হাজিরা পাবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে যাননি বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় কে হেলিকপ্টার থেকে নামতে দেখেছেন জমি থেকেই তার কিছুটা হলেও ভাষণ শুনেছেন কিন্তু পেটের দায়ে সংসার চালাতে হবে তাই আলু খেতেই তারা ব্যস্ত। জি ২৪ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চলাকালীন আলু খেতে গিয়ে গ্রাউন্ড জিরো থেকে প্রতিবেদন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Mar 25, 2026 13:33:41
Kaji Chak, West Bengal:তৃণমূল প্রার্থী আশীষ হুদাইত এর সমর্থনে দাসপুরের জগন্নাথপুর ময়দানে এসে পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান চালুর কথা বলেছিলাম। শুরু হয়ে গিয়েছে। ২০০ কোটি খরচা হয়ে গিয়েছে। ১৫০০ কোটি প্ল্যানের কাজ চলছে ঘাটাল মাস্টার প্লান্ট হয়ে যাওয়ার পরও বেশ কিছু নিচু জায়গায় থাকবে জল, সেই নিচু এলাকায় পাম্প বসিয়ে জল বের করার ব্যবস্থা করা হবে। গোল্ড হাব তৈরি হয়েছে স্বর্ণ শিল্পীদের জন্য। ভোটে জেতার ছয় মাসের মধ্যে স্বর্ণশিল্পীদের জন্য সেই হাব চালু করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। পথশ্রী প্রকল্পে ৫০ কোটির উপর রাস্তা করেছে সরকার দাসপুরে। বাড়তি পুলিশ স্টেশন করা হবে। লক্ষীর ভান্ডার যুব সাথী কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্প দাসপুরের মানুষ কতজন উপকৃত হয়েছে তার তথ্য তুলে ধরেন। গত পাঁচ বছরে দাসপুরে রিপোর্ট কার্ড দেন। সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য পাকা ছাদের ব্যাবস্থা করবে। পদ্মফুলে টাকা নেবেন জোড়া ফুলে ভোট দেবেন। বিজেপি প্রার্থীদের চুল দাড়ি কাটা নিয়ে তীব্র কটাক্ষ করলেন অভিষেক। দাসপুরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, দাসপুরে রিপোর্টকার্ড তুলে ধরে বলেন বিজেপির সাথে মুখোমুখি উন্নয়ন নিয়ে দাসপুরে বিতর্কে বসতে রাজি আছে। তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে টিকিট বিজেপির নেতা, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ। ২০২০ সালে গদ্দারী করে অমিত শাহের পায়ে হাত দিয়ে যোগদান করেছিল, মেরুদণ্ড বিক্রি করেছে তাদের বিজেপি পুরস্কৃত করেছে।
984
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 25, 2026 13:09:26
Howrah, West Bengal:রাম নবমীর শোভাযাত্রা থেকে পরিবর্তনের বার্তা। পদ্ম ফুলে ভোট দেবার ডাক। প্রতি বছরের মত এবছর রাম নবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সাকরাইকে। রাজগঞ্জ থেকে শোভাযাত্রা বেরিয়ে মানিকপুরে মন্দিরে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পূজো করে। বিবেকানন্দ সেবা সঙ্ঘ ও সিংহবাহিনীর পরিচালনায় এই কর্মসূচি। এই শোভাযাত্রায় অস্ত্র নিয়ে প্রচুর মানুষ সামিল হন। উদ্যোক্তারা জানান দেব দেবীরা অস্ত্র তুলে নিয়েছিলেন অসুর ও অশুভ শক্তি বিনাশের জন্য। এরাজ্যে অসুরের অভাব নেই। মানুষের সুরক্ষার জন্য অস্ত্র। আজকের এই কর্মসূচি ঘিরে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাঝি বলেন এরাজ্যে প্রতি মুহূর্তে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। মহিলা‌রা সুরক্ষিত নয়। তাই বিজেপিকে ভোট দিতে হবে।
1045
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 25, 2026 13:08:59
Kolkata, West Bengal:মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি তে ন্যাশনাল ক্রিকেট ক্লাব আয়োজিত 'এনসিসি বেবি লিগ ২০২৬' আজ ২৫ março টুর্নামেন্টের ফাইনাল। ৮ দিন ধরে টুর্নামেন্টই চলে। ২৪ টা টিম অংশগ্রহণ করেছিল। পল্লীশ্রী এবং পাটুলী টিমের মধ্যে ফাইনাল খেলাটি হয়। ৮ থেকে ১০ বছরের ভেতরের বাচ্চাদের নিয়ে টিম, ১০ ওভারের খেলা হয়। বাচ্ছারা কোচিং নিচ্ছে, রোজ নেট প্র্যাকটিস করছে কিন্তু সেই অর্থে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না সেই দিকটা বিবেচনা করেই ওনাদের ভাবনায় আসে এই ১০ বছরের মধ্যের বাচ্ছাদদের নিয়ে এই টুর্নামেন্টের কথা। এতে ওরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে বড় ম্যাচ খেলার পারদর্শিতা বাড়বে। মাঠে এতো মানুষের সামনে এবং বেশ কিছু খেলার জগতের ব্যক্তিত্বের সামনে খেলার চাপ যদি এই বয়স থেকেই নিতে শেখে তা তাদের আগামীতে সাফল্য দেবে。
1073
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 25, 2026 13:08:30
1083
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 25, 2026 12:09:29
Kolkata, West Bengal:দক্ষিণ ২৪ ও উত্তর ২৪ পরগনা জেলার ভোট পরবর্তী হিংসা ৪৫০০ জন তপশিলি জাতির মানুষ আক্রান্ত দিল্লি ও কলকাতার নির্বাচন কমিশনের কাছে নালিশ জাতীয় তপসিলি কমিশনের দিল্লিতে আগেই অভিযোগ জানিয়েছিল জাতীয় তপসিলি কমিশন, এবার পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানালো, গত ২০২১ শের বিধানসভা নির্বাচনে ৪৫০০ জন তপসিলি জাতির মানুষ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়, এবার আবার একটা নির্বাচন তাই আগে ভাগেই নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়, মূলত দুই ২৪ পরগনার বেশি আক্রান্তর সংখ্যা, এছাড়াও একাধিক জেলায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, মূলত বিরোধী রাজনৈতিক দলগুলির সাথে যারা যুক্ত থাকে তাদের ওপর বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, তাই কমিশন এবারের ভোটে তপসিলি জাতির কথা মাথায় রেখে ব্যবস্থা নিক
1099
comment0
Report
MMManoj Mondal
Mar 25, 2026 12:09:18
Kolkata, West Bengal:বারাসাত বিধানসভা কেন্দ্রের ২৬২ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মোট ১৯১ জন বিচারাধীন ভোটারের মধ্যে হঠাৎ করেই ১০৫ জনের নাম বাদ পড়েছে সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে। অন্যদিকে নতুন করে সংযোজন করা হয়েছে ৮৬ জনের নাম। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা_giaেছে_, যাদের নাম বাদ_gিয়েছে, তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি ২০০২ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল বলে দাবি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডাকা হেয়ারিং-এ অংশ নিয়ে তারা আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্টসহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন বলেও অভিযোগ। তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক—কারও বয়স ৭০, আবার কেউ ৭৫ উর্ধ্ব। হঠাৎ করে ভোটাধিকার হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কীভাবে আবার ভোটার তালিকায় নাম ফিরে পাবেন, সে বিষয়েও স্পষ্ট কোন_dik_nirde_sha_না_থা_হয়ায় উদ্বেগ আরও বাড়ছে। বাইট সকিনা বিবি। নাম বাদ যাওয়া ভোটার মমিন আলী। নাম বাদ যাওয়া ভোটার আব্দুল জলিল। বিএল এ ২
1100
comment0
Report
STSrikanta Thakur
Mar 25, 2026 12:08:57
Dinajpur, Rangpur Division:বালুরঘাটের ঐতিহ্যবাহী রাম মন্দিরের কমিটির দায়িত্বে কে থাকবেন তাই নিয়ে গন্ডগোলের জেরে চরম বিতর্ক শুরু হয়েছে মেলার একদিন আগে। মন্দিরের বর্তমান কমিটির পক্ষ থেকে মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছিল, বুধবার বিকেলে সেই মূর্তি নিয়ে আসার কথা, তার আগেই বুধবার সকালে মূর্তি নিয়ে চলে যাওয়ার অভিযোগ পুরাতন কমিটি মেম্বারদের বিরুদ্ধে। অভিযোগ মন্দিরের টাকা পয়সা প্রতিবছর নয় ছয় করে প্রাক্তন কমিটি মেম্বাররা তাদের বিরুদ্ধেই সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন শুক্রবার রামনবমীর মেলা অনুষ্ঠিত হবে বালুরঘাটে প্রতিবছরই এই মেলাতে ঘিরে পুণ্য স্নান পূজা পাঠ চলে রাম মন্দির এলাকায়। দোকানদার আসেন মেলাতে মেলার একদিন আগে দোকান বসতে শুরু করেছে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ ও লাইট লাগানোর কাজ এরমধ্যে মেম্বারদের মধ্যে গন্ডগোলের জেরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আগের যে কোন মুহূর্তে যেকোনো ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বালুরঘাট থানা দারস্ত হয়েছে বাসিন্দারা এবং তারা চাইছেন পুলিশি প্রহরার ব্যবস্থা করা হোক মন্দির চত্বরে। শুক্রবার সকালে বালুরঘাট রাম মন্দির এলাকায় মেলা ও পূজা পাঠ হবে। তার আগে কমিটির মধ্যে এই বিভাজন মেলার ভবিষ্যৎ কে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
952
comment0
Report
STSrikanta Thakur
Mar 25, 2026 11:06:53
Dinajpur, Rangpur Division:বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :- বিধানসভা নির্বাচনের আগে বিশেষ সফরে জেলায় এসেই বুধবার সকালে বালুরঘাট শহরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন থেকে শুরু করে বিশেষ মিটিং কর্মীদের সাথে বিশেষ আলোচনা ও যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । আগামী দুই তিন দিন জেলা সফরে থাকছেন সুকান্ত মজুমদার বুধবার বিকালে হরিরামপুরে নির্বাচনী প্রচারে যাবেন তিনি। এর আগে বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা প্রায় 35 টি পরিবার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে যোগদান কারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নির্বাচনের আগে এই যোগদান বিজেপিকে আরো শক্তিশালী করবে বলে মনে করছে বিজেপি。 পাশাপাশি, এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে বালুরঘাট বিধানসভা নির্বাচনের কার্যালয়ের উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাইট - বুধরাই টুডু, তপন বিধানসভার বিজেপি প্রার্থী। বাইট - যোগদানকারী। বাইট - সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী。
1060
comment0
Report
MMManoj Mondal
Mar 25, 2026 11:06:39
Kolkata, West Bengal:গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বারাসাতের কাজীপাড়া এলাকায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। এই বিক্ষোভে সামিল হন বারাসাত–সোদপুর রুটের একাধিক চালক, যার জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। অভিযোগ, কাজীপাড়া রেলগেট সংলগ্ন গো গ্যাস কাউন্টারে দীর্ঘদিন ধরেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। চালকদের দাবি, গত প্রায় ১৫ দিন ধরে ধারাবাহিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন এই কাউন্টার থেকেই গ্যাস ভরেন অটোচালকেরা, ফলে হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়েছেন mereka। চালকদের আরও অভিযোগ, মাত্র দু’দিন আগেও যে দামে গ্যাস ভরানো হয়েছে, আজ তার থেকেও বেশি টাকা চাওয়া হচ্ছে। এর পাশাপাশি, গ্যাস ভরার পর কোনও বৈধ বিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে。 যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির জেরে তাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়েই খুচরো স্তরে দাম বাড়ানো হয়েছে। তবে এই যুক্তিতে সন্তুষ্ট নন অটোচালকদের। তাদের প্রশ্ন, একই সংস্থার অন্য কাউন্টারে যেখানে দাম অপরিবর্তিত, সেখানে শুধুমাত্র কাজীপাড়ায় কেন এই মূল্যবৃদ্ধি—তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন。 ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে দেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে ক্ষোভ রয়ে গিয়েছে চালকদের মধ্যে。
1047
comment0
Report
SCSandip Chowdhury
Mar 25, 2026 11:05:25
Katwa, West Bengal:পূর্ব বর্ধমান জেলায় দু’দিন আগে হওয়া অকালবৃষ্টিতে কৃষিক্ষেত্রে নেমে এসেছে ব্যাপক বিপর্যয়। জেলার কাটোয়া মহকুমার একাধিক গ্রামে চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তার মধ্যে কাটোয়া ১ নম্বর ব্লকের বাঁধমুড়ো গ্রামের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ বলে জানাচ্ছেন স্থানীয়রা। চাষিদের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৩০০০ বিঘা চাষযোগ্য জমি জলের তলায় ডুবে রয়েছে। এসব জমিতে ধান, পেঁয়াজ, লঙ্কা-সহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছিল। বিশেষ করে পেঁয়াজের চাষ এ বছর তুলনামূলক বেশি ছিল। কিন্তু ফসল ঘরে তোলার মুখেই অকালবৃষ্টির ধাক্কায় কার্যত সর্বনাশ হয়ে গেল। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে, এক হাঁটু জলে নেমে চাষিদের ফসল তুলতে হচ্ছে। অনেক কষ্টে জলে ডুবে থাকা ফসল উদ্ধার করে মাথায় করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে তাঁদের। ফলে উৎপাদিত ফসলের গুণগত মানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় চাষিরা জানিয়েছেন, অনেকেই লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে চাষ করেছিলেন। কেউ আবার সোনা বন্ধক রেখে গোল্ড লোন নিয়ে চাষে বিনিয়োগ করেছিলেন। কিন্তু এই অকালবৃষ্টির জেরে তাঁদের সব আশা কার্যত ভেঙে চুরমার হয়ে গিয়েছে। চাষি আজহারুল শেখ ও মাজহারুল শেখদের অভিযোগ, তাঁদের এলাকায় প্রতি বছর বৃষ্টি হলেই একই সমস্যা দেখা দেয়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফোরে নদী ও ব্রহ্মাণী নদীর দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমিতে জল জমে যায় এবং বারবার প্লাবিত হয় ফসলের মাঠ। তাঁদের আরও অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। কৃষি দফতরের পক্ষ থেকেও তেমনভাবে খোঁজখবর নেওয়া হয়নি বলে দাবি চাষিদের। এই পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে সরকারের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা। পূর্ব বর্ধমান জেলা কৃষি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জল নামলে এরপর পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে। চাষিদের ক্ষতিপূরণ যাতে দেওয়া যায় সেই ব্যবস্থা করা হবে।
1070
comment0
Report
VDVikram Das
Mar 25, 2026 11:04:56
Kolkata, West Bengal:এনআইএ টু কোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই বিস্ফোরণ মামলার তদন্ত শুরু করেছে এনআইএ। এফআইআর করা হয়েছে। ভারতীয় ন‍্যায় সংহিতার ১১৮(২) ধারা অর্থাৎ বিপজ্জনক ও প্রাণনাশকারী আঘাত, ২৮৭ ধারা অর্থাৎ দ্রাহ‍্য পদার্থ বিপজ্জনক জেনেও ব্যবহার এবং ২৮৮ ধারা অর্থাৎ বিস্ফোরক পদার্থ প্রাণহানি ঘটতে পারে জেনেও ব্যবহার এছাড়াও এক্সপ্লোসিভ সাবসট‍্যান্ট অ‍্যাক্টের ২ ও ৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের কাছে আবেদন, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হোক কেস ডায়েরি হস্তান্তর করুক এনআইএ কে একজন অভিযুক্ত কলকাতা পুলিশের হেফাজতে আছেন, তাকেও এনআইএ হেফাজতে নিতে চায় বলে আদালতে আবেদন
1097
comment0
Report
ABArup Basak
Mar 25, 2026 10:51:44
Mal Bazar, West Bengal:মাল কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বুলু চিক বড়াইক, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী... আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাল বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বড়াইক। রাঙ্গামাটি চা বাগানের বাসিন্দা বুলু চিক বড়াইক ২০১১ সাল থেকে টানা বিধায়ক রয়েছেন এবং এবারে চতুর্থবারের জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। শ্রমিক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা এই প্রবীণ নেতা এলাকায় সুপরিচিত মুখ। রাজনৈতিক মহলে নিজের গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন। মাল বিধানসভা দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের দখলে থাকা একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। সেই আসনের দখল বজায় রাখতে ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকা জুড়ে প্রচার চালছেন বুলু চিক বড়ায়ক। হাট-বাজার, গ্রাম এবং চা বাগান এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন তিনি। প্রচারে ইতিবাচক সাড়া মিলছে বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের উপর আস্থা রেখেই মানুষ এবারও তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাবে বলে মনে করছেন তিনি। এদিন মাল ব্লকের বিভিন্ন হাট ও বাজারে প্রচার চালান তৃণমূল প্রার্থী। পাশাপাশি তিনি দাবি করেন, এসআইআর ভোটে কোনো প্রভাব পড়বে না। সব মিলিয়ে, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বুলু চিক বড়াইক। বাইট ১) মালবাজার বিধানসভার তৃনমুল পার্থী বুলুচিক বড়াইক 2503ZG_MAL_TMC_BULU_POCHAR_R
963
comment0
Report
Advertisement
Back to top