icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
735221
ABArup Basak4 Oct 2025, 06:18 am

Doars माल के Totgao में भतीजे ने चाचा की धारदार चाकू से हत्या, शव बाग के केला झोप में मिला; गिरफ्तार

Mal Bazar, West Bengal:গভীর রাতে ধারালো ভোজালি দিয়ে কাকাকে নৃশংস ভাবে খु নাই করলো ভাইপো। খুনের পর কাকার মৃতদেহ কলাঝোপে ফেলে দেয়। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাও Areas. মৃতের নাম হরি প্রসাদ শর্মা(৩৯)। ঘাতক ভাইপোর নাম বিনোদ শর্মা (২২)। ঘটনার পর ভাইপোকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানাগেছে, টোটগাও গ্রামের একই বাড়িতে থাকতেন মৃত হরিপ্রসাদ শর্মা ও ভাইপো বিনোদ শর্মা। মাঝেমধ্যে তাদের মধ্যে ঝামেলা হত। রাতে কাকা তার বিছনায় ঘুমিয়েছিলেন, সেই সময় ভাইপো একটি ধারালো ভোজালি দিয়ে কাকাকে আচমকা আঘাত করে। আচমকা আক্রমণে হতচকিত হয়ে প্রাণ বাঁচাতে কাকা দৌড়ে পালাতে যান। সেই সময় একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে । এরপর মৃতদেহ বাড়ির পিছনে কলা ঝোপে ফেলে দেয়। রাতেই খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভাইপো বিনোদ শর্মাকে গ্রেপ্তার করে।
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

मुकुंदपुर में त्रिनमूल-बीजेपी संघर्ष: डिपुटेशन के दौरान हिंसक झड़प

Kolkata, West Bengal:মুকুন্দপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ডেপুটেশন ঘিরে উত্তেজনা মুকুন্দপুরে মুকুন্দ ভবনের সামনে তৃণমূলের মিছিলকে ঘিরে উত্তেজনা। যাদবপুর পূর্ব থানায় ডেপুটেশন দেওয়ার জন্য বিকেল পাঁচটা নাগাদ কালীঘাটপন্থী তৃণমূলের কর্মী-সমর্থকরা জমায়েত হন। অভিযোগ, কাছের বিজেপি কার্যালয় থেকে এক বিজেপি কর্মী জমায়েতের ভিডিও করার পাশাপাশি কটূক্তি করেন। তা নিয়েই প্রথমে বচসা, পরে ধাক্কাধাক্কি এবং মারামারিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। অভিযোগ, মুকুন্দ ভবনের সামনে দু’পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল ও ডিম ছোড়াছুড়ি হয়। শোনা যায় ‘জয় শ্রীরাম’ এবং ‘জয় বাংলা’ স্লোগানও। দলীয় পতাকার লাঠি খুলে একে অপরকে মারধরের অভিযোগ ওঠে। তৃণমূলের দাবি, তাদের কয়েকজন কর্মী আহত হয়েছে, মাথা ফেটে গেছে এবং হাত ভাঙেছে। পাল্টা বিজেপির অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর যাদবপুর পূর্ব থানায় বসুনাথ চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা অভিযোগ দায়ের করেন। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈশাখ চট্টোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষকে আলাদা করে দেয় পুলিশ।
0
0
Report

मोदी के जन्मदिन के बाद अन्नपूर्णा भंडार से पैसे मिलने का दावा उठा सवाल

Howrah, West Bengal:মোদীর জন্মদিনের পর সবাইকে অন্নপূর্না ভান্ডারের টাকা দেবে এটা আমি জানতাম না- মোদির জন্মদিনের ঠিক নেই তাই দিচ্ছে না ।মীনাক্ষী মূর্খাজী দেখুন আমি সত্যিকারের জানি না। অর্পনাদি বললেন বা মিনাদি কেউ একজন বললেন মোদীর জন্মদিনের পর সবাইকে টাকা দিয়ে দেবে। বিশ্বাস করুন আমি এটা জানতামনা। তাহলে মোদীৰ জন্মদিনের ঠিক নেই , তাই দিচ্ছে না। মঙ্গলবার উলুবেড়িয়ায় এসে এই কথা বলেন মীনাক্ষী মূর্খাজी। এদিন অন্নপূর্না ভান্ডারের টাকা দেওয়া, এস আই আর এ বিচারাধীন বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় তোলা, জিনিষপত্রের মূল বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির ডাকে উলুবেড়িয়া এসডিও অফিস অভিযান ও ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুর্খাজী। অন্নপূর্না যোজনার টাকা পাওয়া নিয়ে এসডিও বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন এর সমাধান বিডিও অফিসে নেই এসডিও অফিসেও নেই। এর সমাধান সরকারের কাছে আছে। যেটা নবান্ন থেকে পরিচালিত হয়। বিধানসভাতে বসে এর পথ নির্দেশিকা ঠিক হয়। তিনি বলেন নবান্ন বিধানসভায় সঠিক নির্দেশিকা ঘোষণা করা হলে সমস্ত মা বোনেরা নিজেরা বিষয়টি বুঝে নিতে পারবেন, কারা যোগ্য এবং কারা অযোগ্য। তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে। তখন অন্য বিষয়ে বিক্ষোভ তৈরী হবে। কারা যোগ্য অযোগ্য। এদিন মীনাক্ষী মুর্খাজী বলেন গাজর ঝুলিয়ে রেখেছে। আসলে পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ারে টাকা কম আছে। যেটা সবাই জানে। শুধু শুধু ভোটে জেতার জন্য সরকার মা বোনেদের হয়রানি করার জন্য যে পথ নিয়েছে সেই পথ থেকে সরকারকে বের হতে হবে। এবং মা বোনেদের কাছে পরিস্কার করতে হবে আসলে জিনিসটা কি।
0
0
Report
Advertisement

स्कूल टीचर का चोरी हुआ iPhone पकड़ाकर भारत-बांग्लादेश के बीच लौट आया

Kolkata, West Bengal:গত ৬ জুন ভিআইপি বাজারে বাস থেকে এক শিক্ষকের আইফোন পকেটমার হয়ে যায়। এরপর ময়ূখ দত্ত নামে মহেশতলার বাসিন্দা সেই স্কুল শিক্ষক কসবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সেভাবে ওই সময় তৎপর হয়নি। ময়ূোকবাবু নিজে তার আইফোন কোথায় আছে তা ইন্টারনেটের মাধ্যমে খুঁজতে শুরু করেন। দুদিন পর তিনি দেখতে পান তার ফোন বসিরহাটে রয়েছে। এরপর বসিরহাট থানার সঙ্গে যোগাযোগ করলে তারাও গড়িমসি করে। এরপর এর দুদিন পর ময়ূরবাবু इন্টারনেটে দেখতে পান তার ফোন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। একসময় সেই ফোন ঢাকা হয়ে চট্টগ্রাম চলে যায়। এরপরে ময়ূখবাবু সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন। সেখানে এমন কিছু পেজ আছে যেখানে চোরাই আইফোন কেনা বেচা হয়। সেখানে চোখ রেখেেই তিনি বাংলাদেশ এর ঢাকা পুলিশের এক এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কে আবিষ্কার করেন। যিনি ওই গ্রুপে আছেন। তার ফোনের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া ছিল। সেই নম্বরে ফোন করে ঘটনা জানান। তখন এই এএসআই রুবেল সরকার ময়ূর বাবুকে তার আইফোন সিক্সটিনের কাগজপত্র এবং আইএমইআই নম্বর পাঠাতে বলেন। এরপরে এক মাস কেটে যায়। ময়ূব বাবু দেখচ্ছিলেন তার ফোন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরছে। এরপর অগাস্ট মাসে ঢাকা থেকে সেই পুলিশ অফিসার ফোন করে ময়ূর বাবুকে বলেন তার ফোনটি উদ্ধার করা গিয়েছে। কিন্তু সেই ফোন পেতে গেলে তাকে আসতে হবে বাংলাদেশে নচেত ফোন দেওয়া যাবে না। পরিবার এবং আত্মীয়-স্বজনরা ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কে নিরিখে তাদেরকে বাংলাদেশ যেতে না করেছিলেন। কিন্তু ময়ূখবাবু তার কুলের প্রধান শিক্ষক পিতা মৈন Macron দত্তকে নিয়ে ভিসার জন্য আবেদন করেন অগাস্ট মাসের মাঝামাঝি। শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসের শুরুতে তারা ভিসা পান। গত 15 সেপ্টেম্বর তারা ঢাকায় গিয়ে সেই ফোন নিয়ে এসেছেন। ময়ূখ বাবু এবং তার পরিবারের বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ফোন উদ্ধার করতে সমর্থ্য হয়েছেন তারা। যেখানে কলকাতায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দিয়েছে ঢাকা পুলিশ।
0
0
Report

नागरिकाटा-जलपाईगुड़ी में नया मूर्ति सेतु खुला, यातायात और पर्यटन में सुधार

Mal Bazar, West Bengal:নতুন মূর্তি সেতু খুলে দিল নাগরাকাটা-জলপাইগুড়ির নতুন দুয়ার। প্রথম দিনেই মানুষের ঢল... দীর্ঘ অপেক্ষার অবসান। মূর্তি নদীর উপর তৈরি হল আধুনিক ১২৬ মিটার দীর্ঘ নতুন মূর্তি সেতু। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সেতুর উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরাকাটা থেকে জলপাইগুড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দরজা খুলে গেল। ১৩ মিটার চওড়া এই সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা。 দীর্ঘ চার বছর ধরে সেতুর নির্মাণকাজের জন্য এই পথে যান চলাচল বন্ধ ছিল। ফলে নাগরাকাটা থেকে জলপাইগুড়ি শহরের সঙ্গে সরাসরি যোগাযোগে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। নতুন সেতু চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে। জঙ্গলঘেরা পথ ধরে নাগরাকাটা থেকে জলপাইগুড়ি শহরে যাতায়ात আরও সহজ ও স্বাভাবিক হবে。 পূর্ত দপ্তরের সড়ক বিভাগ সূত্রে জানা গিয়েচে আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামো ব্যবহার করে তৈরি হয়েছে নতুন সেতুটি। সেতুর নির্মাণশৈলীও দৃষ্টিনন্দন। ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি মূর্তি এলাকায় পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা。 নতুন মূর্তি সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে area's পুরনো নস্টালজিয়াও। একসময় মূর্তি নদীর উপর ছিল কাঠের সেতু। নদী, জঙ্গল এবং পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সেই কাঠের সেতু পর্যটকদের কাছে ছিল অন্যতম আকর্ষণ। বহু মানুষের স্মৃতিতে এখনও সেই কাঠের সেতুর ছবি অমলিন。 একসময় জনপ্রিয় সিনেমার গানের দৃশ্যেও মূর্তির সেই কাঠের সেতু এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছিল। সময়ের সঙ্গে পুরনো কাঠের সেতুর জায়গা নিয়েছে আধুনিক ও শক্তপোক্ত নতুন সেতু। ফলে পুরনো স্মৃতির সঙ্গে এবার যুক্ত হল নতুন পরিকাঠামো。 মূর্তি উত্তরবঙ্গের অন্যতম পরিচিত পর্যটন এলাকা। নদী, জঙ্গল এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে। নতুন সেতু চালু হওয়ায় মূর্তি এবং সংলগ্ন পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। পর্যটকদের যাতায়াত বাড়লে স্থানীয় হোটেল, গাড়ি পরিষেবা, দোকানপাট এবং অন্যান্য ছোট ব্যবসার উপরও তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথমেই সকলকে করম পুজোর শুভেচ্ছা জানান। তিনি বলেন, দীর্ঘদিন সেতুর কাজ চলার কারণে এই পথ বন্ধ ছিল। অবশেষে নতুন রূপে সেতুটি তৈরি হয়েছে। এখন থেকে সাধারণ মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি পর্যটকদের আকর্ষণও এই এলাকায় বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন এলাকার অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত বছর দার্জিলিং পাহাড়ের কালিখোলা সেতু ওয়াশআউট হয়ে যায়। সেটি নতুন করে তৈরি করা হবে। এদিন সেতুটি পুনর্নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে বলেও জানান তিনি। এদিন চা শ্রমিকদের জন্যও একাধিক উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০২১ সালে কেন্দ্রের তরফে চা শ্রমিক যোজনা চালু করা হলেও অসমে তার সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু আগের রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধা নেয়নি বলে অভিযোগ করেন তিনি。 বর্তমান সরকার রাজ্যে এই যোজনা চালু করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। পাশাপাশি বন্ধ চা-বাগানগুলি দ্রুত খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি。 মঙ্গলবার বিকেল প্রায় ৩টে নাগাদ কোচবিহার থেকে হেলিকপ্টারে চালসার টিয়াবন হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে মূর্তিতে পৌঁছন তিনি। এরপর নতুন মূর্তি সেতুর উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন。 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, মালবাজারের বিধায়ক শুক্রা মুন্ডা-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উদ্বোধনের পর ফের হেলিকপ্টারে আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। নতুন মূর্তি সেতু চালু হওয়ায় নাগরাকাটা ও জলপাইগুড়ির মধ্যে যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি মূর্তি ও সংলগ্ন পর্যটনকেন্দ্রগুলিতে যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। এখন নতুন এই সেতু এলাকার যোগাযোগ, পর্যটন এবং স্থানীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেদিকেই নজর বাসিন্দা থেকে পর্যটন মহলে।
0
0
Report

पदम्पुकुर पार्टी दफ्तर के सामने वकील सायन बैनर्जी पर अंडे फेंकने का आरोप, तनाव

Baruipur, West Bengal:পদ্মপুকুরে পার্টি অফিসের সামনে আইনজীবী সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, আদালত থেকে বাইকে করে পার্টি অফিসে আসছিলেন তিনি। সেই সময় তাঁর পরনে আইনজীবীর পোশাক ছিল। পার্টি অফিসের সামনে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর পদ্মপুকুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বারুইপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জি। তাঁর দাবি, আইনজীবীর পোশাকে থাকা অবস্থাতেই তাঁকে লক্ষ্য করে এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তিনি তাঁর সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে জানিয়েছেন। পাশাপাশি কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট আইনজীবী সংগঠনকেও বিষয়টি জানিয়েছেন বলে দাবি তাঁর。 একজন আইনজীবীর উপর এভাবে হামলার চেষ্টার অভিযোগের কড়া নিন্দা করেছেন সায়ন ব্যানার্জি। ঘটনার পিছনে কারা রয়েছে এবং কী কারণে এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে。
0
0
Report
Advertisement

भांगर कॉलेज में छात्र संघर्ष के मामले में चार गिरफ्तार, अदालत परिसर में तनाव

Baruipur, West Bengal:віভাঙড় কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় গ্রেফতার চার, আদালত চত্বরে উত্তেজনা ভাঙড়ঃ এবিভিপি-র ছাত্রীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজের অভিযোগ এবং ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সায়ন্তন বসুকে কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবারই ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রছাত্রীরা। সেই অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শাহরুখ আকতার আলি মোল্লা ও আসলাম হাবিব। অপরদিকে ভাঙড় থানার তরফ থেকেও সোমবার দুপুরের এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রজু করা হয়। অবৈধ জমায়েত, অবৈধভাবে কলেজে প্রবেশ, পরিচলন সমিতির সভাপতিকে কলেজে প্রবেশ করতে বাধাদান সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। সেই ঘটনায় রবিউল মিস্ত্রি ও রবিউল জামান শেখ নামে আরও দুই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধৃত این চারজনকেই তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। সেখানে এভিবিপির অভিযোগে ধৃত দুই এসএফআই ছাত্রের জামিন মঞ্জুর করেন বিচারক। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় নিজে এই মামলায় সাওয়াল জবাব করেন। এদিকে এদিন দুপুর থেকেই এভিবিপির ছাত্ররা আদালত চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন। এসএফআইএর ছাত্ররা যেভাবে ভাঙড় কলেজে মহিলা ছাত্রীদের শ্লীলতাহানি করেছে তার প্রতিবাদে চলে বিক্ষোভ। এদিকে ধৃতরা জামিন পাওয়ার পর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও শ্লোগান দিতে শুরু করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে যথেষ্ঠ উত্তেজনা ছড়ায়। বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা পরিস্থিতি মোকাবিলা করেন। সায়ন বন্দোপাধ্যায়কে ডিমও ছোড়া হয় বলে অভিযোগ করেন সায়ন। তিনি বলেন, " এটা গণতন্ত্রের লজ্জা। আদালত চত্বরে পুলিশের সামনেই আইনজীবীদের উপর এই হামলা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী দেখুন কি চলছে রাজ্যে।" বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস বলেন, “ একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দল ছাত্র গোষ্ঠীর মধ্যে। পুলিশ সেটাকে সামাল দিয়েছে। কোন অপ্রীতিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি হয়নি।” অন্যদিকে পুলিশের তরফে দায়ের করা মামলায় ধৃত দুই ছাত্রের শুনানি এদিন সন্ধ্যা পর্যন্ত হয়নি。
0
0
Report
Advertisement

EPFO द्वारा जलपाईगुड़ी के चाय बागानों के PF जमा नहीं करने पर FIR दर्ज

Jalpaiguri, West Bengal:উত্তরবঙ্গে PF-এর টাকা জমা না দেওয়ার অভিযোগে জলপাইগুড়ির দুই চা বাগানের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। EPFO-র দাবি, করবালা টি এস্টেট ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত কর্মীদের বেতন থেকে PF অংশ হিসেবে ১ কোটি ৮৫ লক্ষ ৯৮ হাজার ৮৪৪ টাকা কেটে নিয়েছে কিন্তু তা EPFO-তে জমা করেনি। বানারহাট টি এস্টেট ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত PF কেটে নিয়েছে, তবে সেই টাকা EPFO-তে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর বানারহাট থানায় দুইটি FIR দায়ের হয়েছে। EPFO-র জলপাইগুড়ি আঞ্চলিক দফতর জানিয়েছে PF সদস্যদের স্বার্থ রক্ষা ও EPF ও MP Act, 1952 অনুযায়ী কার্যকর করার জন্য খেলাপি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। EPFO-র Regional PF Commissioner পবন কুমার বংসাল জানিয়েছেন, ২০২৬ সালে এই নিয়ে মোট ৯টি FIR হয়েছে এবং গত ছয় বছরে ৪৩টি FIR দায়ের হয়েছে, ৪০০-এর বেশি মামলা চলমান। ২০২৫-২৬ অর্থবর্ষে জলপাইগুড়ি অঞ্চলের এজেন্সিগুলো West Bengal জোনের সর্বোচ্চ ৭৫ কোটি টাকার অ্যাসেসমেন্ট করেছে ও প্রায় ৪২ কোটি টাকা আদায় করেছে। ২০২৬ সালে FIR হয়েছে— গারগান্ডা, তুলসিপাড়া, সুভাষিনী, নিমতিঝোড়া, চিনচুলা, তасাটি, ধুমচিপাড়া, করবালা, বানারহাট টি এস্টেট। ২০২৬-২৭ অর্থবর্ষে ১১ কোটির বেশি টাকা উদ্ধার এবং ২০টির বেশি গ্রেফতারি নোটিস/আটাচ ও ব্যাংক অ্যাটাচমেন্টের ব্যবস্থা নেওয়া হয়েছে। Employees’ Enrolment Campaign-এর আওতায় ২৩টি প্রতিষ্ঠান ১৬০ নতুন PF সদস্য অন্তর্ভুক্ত করেছে; Vishwas Scheme, ২০২৬-এ ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
0
0
Report

दक्षिण दम्मदम नगरपालिका के भाजपा कार्यकर्ताओं का प्रदर्शन, पुलिस मौके पर

Kolkata, West Bengal:দক্ষিণ দমদম পৌরসভার স্থানীয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। নিতাই দত্তর ফ্ল্যাটে ঢুকতে গেলে তাদের বাধা দেয় পরিবারের লোকজন। ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দমদম পৌরসভা ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর শ্রীভূমির ফ্ল্যাটের বাইরে উত্তেজনা। সেদিন দুপুরবেলায় স্থানীয় বিজেপি কর্মীরা জমায়েত হয় সেখানে। তাদের অভিযোগ, নিতাই দত্তের বাড়ি থেকে বক্স ভর্তি তথ্য লরি করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের আরো দাবি এই মুহূর্তে নিতাই দত্তর বিরুদ্ধে পুরো নিয়োগ দুর্নীতি মামলা ও ২০২১ সালে হওয়া ভোট পরবর্তী হিংসার ইডির তদন্ত চলছে। তাই তারা সেখান থেকে কোন নথি সরিয়ে নিয়ে যেতে দেবে না বলেই দাবি স্থানীয় বিজেপি কর্মীদের। এর পর তারা লেকটাউন খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশের আধিকারিকরা।
0
0
Report

जलपाईगढ़ में रंग बदला: नीला-चिह्न की जगह अब गेरुआ, अस्पताल-डिपो में बदलाव

SShyam9h ago
Jalpaiguri, West Bengal:পালা বদলের পর রং বদল! জলপাইগুড়িতে নীল-সাদার জায়গায় এবার গেরুয়া। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জলপাইগুড়ি ডিপোর নতুন যাত্রী টিকিট কাউন্টার থেকে শুরু করে জলপাইগুড়ি হাসপাতাল চত্বরে থাকা ১০২ অ্যাম্বুলেন্স—বদলে যাচ্ছে রং। একসময় যে নীল-সাদা রং সরকারি বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর সঙ্গে পরিচিত হয়ে উঠেছিল, সেই রঙের বদলে এবার দেখা যাচ্ছে গেরুয়া। জলপাইগুড়ি Hospital চত্বরে ১০২ অ্যাম্বুলেন্সের রং পরিবর্তনের পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার জলপাইগুড়ি ডিপোতেও নতুন টিকিট কাউন্টার গেরুয়া রঙে সাজানো হয়েছে। পালা বদলের পর প্রশাসনিক ও সরকারি পরিকাঠামোর রং পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চা। সাধারণ মানুষের একাংশের মধ্যে যেমন বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, তেমনই খুশি বিজেপি নেতাকর্মীদের একাংশও। তাঁদের বক্তব্য, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি পরিকাঠামোর চেহারাতেও বদল আসছে। অন্যদিকে, রং 변경কে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। সরকারি পরিষেবা ও পরিকাঠামোর রং বদলের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন—এটি কি শুধুই সৌন্দর্যায়ন, নাকি পালা বদলের সঙ্গে রাজনৈতিক রঙেরও পরিবর্তন? নীল-সাদা ধীরে ধীরে সরছে, আর জলপাইগুড়ির বিভিন্ন সরকারি পরিকাঠামোয় বাড়ছে গেরুয়ার উপস্থিতি। পালা বদলের পর এই রং বদল এখন শহরের আলোচনার কেন্দ্রবিন্দু।
0
0
Report
Advertisement

Mandarmani समुद्रस्नान में हादसा: दो की मौत, एक युवक अब भी लापता— प्रशासन चौकन्ना

SShyam9h ago
Haldia, West Bengal:মন্দারমণিতে সমুদ্রস্নানে নেমে নিখোঁজদের মধ্যে উদ্ধার হয়েছে এক গৃহবধূর দেহ। উদ্ধার হওয়া ১০ বছরের নাবালক-সহ এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, নিখোঁজ রয়েছেন আরও এক যুবক। নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ ও প্রশাসনের তরফে তল্লাশি অভিযান চলছে। ঘটনার পর থেকেই দিঘা, মন্দারমনিরি, তাজপুর, শঙ্করপুর-সহ পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে সতর্কতা জোরদার করা হয়েছে। গতকাল রাত থেকেই দফায় দফায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করছে পুলিশ। নির্জন এলাকায় সমুদ্রে না নামা এবং সমুদ্র উত্তাল থাকলে নুলিয়া ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হচ্ছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রে নামার কারণে ইতিমধ্যেই একাধিক পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার থেকে প্রশাসনের সতর্কতা ও নির্দেশ অমান্য করে সমুদ্রে নামলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা। মৃতদের পরিবারের সদস্যরা নদিয়া থেকে কাঁথিতে এসে পৌঁছেছেন। উদ্ধার হওয়া নাবালক ও গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সমুদ্রস্নানে পর্যটকদের নিরাপত্তাকে সামনে রেখে নজরদারি ও সতর্কতামূলক প্রচার আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন।
0
0
Report

छात्रावास से सामान लौटाने पर राजनीतिक टकराव, पढ़ाई प्रभावित होने की आशंका

SShyam9h ago
Kolkata, West Bengal:গత মাসে ছাত্রাবাসকে কেন্দ্র ڪري તৃણমূল ছাত্র পরিষদ ও এবিভিপির মধ্যে গণ্ডগোল ও মারামারির ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস। এবার সেই ছাত্রাবাস থেকে ছাত্রদের জিনিসপত্র বার করে দেওয়ার ঘটনা ঘিরে নতুন كرچা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গতবারের গণ্ডগোলের পর কয়েকজন ছাত্র তাঁদের জিনিসপত্র ছাত্রাবাস থেকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। সেই কারণে তাঁদের ডেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কোনওরকম নতুন করে বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য ঘটনাস্থলে পুলিশও মোতায়েন করা হয়েছিল। তবে ছাত্রদের একাংশের দাবি, তাঁরা ছাত্রাবাস থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য কোনও অনুমতি চাননি। তাঁদের বক্তব্য, ছাত্রাবাসের সুবিধা রয়েছে বলেই তাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলেন। তাঁদের মধ্যে কেউ পিএইচডি, কেউ এমএ, আবার কেউ এমএসসি পড়ছেন। ছাত্রদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন রাজনৈতিক বিরোধের প্রভাব পড়ছে তাঁদের পড়াশোনা ও থাকার ব্যবস্থার ওপর। ছাত্রাবাস ছাড়তে হওয়ায় এখন তাঁদের মেসে গিয়ে থাকতে হবে বলেও দাবি তাঁদের। তাঁদের অভিযোগ, কার্যত বাধ্য হয়েই ছাত্রাবাস ছাড়তে হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মাইতি জানিয়েছেন, ছাত্রদের অনুমতির ভিত্তিতেই তাঁদের জিনিসপত্র ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কনভোকেশনের আগে সাধারণভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপাচার্যের বক্তব্য, ভবিষ্যতে ছাত্রাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হলে তখন তা আবার খুলে দেওয়া হবে।
0
0
Report

बीजेपी कार्यकर्ता कार्तिक महतो गिरफ्तार; लाठी लेकर वाहन रोककर धमकी देने के आरोप

SShyam9h ago
Mollar Chak, West Bengal:লাঠি হাতে বিডিওর গাড়ি আটকে তাকে হেনস্থা করা এবং হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক বিজেপি কর্মী।ওই বিজেপি কর্মীর নাম কার্তিক মাহাতো।সে একজন ইউটিউবার। তারকাটা পিন্টু নামেই সে পরিচিত।রাজ্যে পরিবর্তনের পর বিজেপির প্রায় সব অনুষ্ঠানেই তাকে দেখা যেত। শালবনির বিডিওর অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ। আজ তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। আদালত আগামী ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ২৬ তারিখ ফের তাকে আদালতে তোলা হবে। ধৃত পিন্টু অবশ্য জানিয়েছে, একটা ভুল বুঝাবুঝি হয়েছিল তা শীঘ্রই মিটে যাবে。
0
0
Report
Advertisement
Advertisement
Back to top