Back
आज से शुरू माध्यमिक परीक्षा; ट्रैफिक पुलिस ने चाक चौबंद व्यवस्था की घोषणा
DGDebabrata Ghosh
Feb 02, 2026 05:49:13
Howrah, West Bengal
আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৩৮৯৭ এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ২৯০৮৭। মোট পরীক্ষার্থী ৫২৯৮৪। মেইন ভেন্যু ৪০, সাব ভেন্যু ৯৬ টি। যার মধ্যে হাওড়া সদরে মেইন ভেন্যু ১৯ এবং সাব ভেন্যু ৫৬ টি। উলুবেড়িয়া মহকুমায় মেইন ভেন্যু ২১ এবং সাব ভেন্যু ৪০ টি। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাতে যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় এবং রাস্তায় যানজট না থাকে তার জন্য হাওড়া সিটি পুলিশ এবং জেলা গ্রামীণ পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের আশেপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ। পরীক্ষা শুরু সকাল ১০.৪৫ থেকে। পনেরো মিনিট আগে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হলেও লেখা শুরু হবে সকাল ১১ টা থেকে। পরীক্ষা চলবে দুপরে দুটো পর্যন্ত। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ঢোকা যাবে। কোন বইপত্র, খাতা, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, ব্লুটুথ সহ কোন ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ঢুকতে পারবে না। তাদের জিনিসপত্র রাখতে হবে ক্লক রুমে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি। কোন ছাত্র পরীক্ষা শেষের আগে যদি উত্তরপত্র জমা দিতে চায় তবে সে ক্ষেত্রে তাদের থেকে প্রশ্ন এবং উত্তরপত্র দুই জমা নেবে স্কুল। পরে পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে প্রশ্নপত্র। পরীক্ষার্থীরা কোন গন্ডগোলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowMar 14, 2026 02:16:0272
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:46124
Report
PDPradyut Das
FollowMar 14, 2026 02:15:30208
Report
KMKIRAN MANNA
FollowMar 14, 2026 00:46:02333
Report
PCPartha Chowdhury
FollowMar 14, 2026 00:45:41198
Report
KAKAYESH ANSARI
FollowMar 13, 2026 18:31:01Darjeeling, West Bengal:400+ BJP supported move toward Kolkata to attend tomorrow Modi Ji program. Said we are going to support Modi Ji to change West Bengal.
139
Report
PMProsenjit Malakar
FollowMar 13, 2026 18:30:47109
Report
SCSandip Chowdhury
FollowMar 13, 2026 18:30:28148
Report
BSBarun Sengupta
FollowMar 13, 2026 18:18:0091
Report
PSPrasenjit Sardar
FollowMar 13, 2026 18:17:45119
Report
BCBasudeb Chatterjee
FollowMar 13, 2026 18:00:57194
Report
PMProsenjit Malakar
FollowMar 13, 2026 16:31:15147
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 16:30:56145
Report
BSBarun Sengupta
FollowMar 13, 2026 16:30:30176
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 16:16:27191
Report