Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

शिवपुर विधानसभा में वॉक्स पॉप: विधायक मनोज तिवारी के कार्यों पर जनता की राय मिली

DGDebabrata Ghosh
Nov 16, 2025 14:16:48
Howrah, West Bengal
বিধানসভা ভিত্তিক ভক্স পপ। শিবপুর বিধানসভা। বিধায়ক মনোজ তিওয়ারী... বিধায়কের কাজে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানাচ্ছেন দেখা যায় না বিধায়ককে। পরিষেবা থেকে বঞ্চিত মানুষ। আবার অনেকে মনে করছেন বিধায়ক ভালো কাজ করছে। বহু সমস্যার সমাধান করেছেন। বাইট..১..সুজয় সোম ২..শান্তদীপ চক্রবর্তী ৩..রঞ্জিত ত্রিপুরা ৪..পূর্ণিমা মিনচ ৫..অনিত সোম ৬..অরূপ সেনাপতি ৭..অজিত দাস ৮..সঞ্জয় ব্যানার্জী ৯..গোপাল অধিকারী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 08:04:03
Asansol, West Bengal:রঙহীন দোল, প্রকৃতির ছোঁয়ায় বাহা উৎসব — আসানসোলের আদিবাসী গ্রামে অনন্য উদযাপন দেশজুড়ে যখন দোল উৎসবে আবির ও রঙের উচ্ছ্বাসে মেতে উঠেছেন মানুষ, ঠিক তখনই ভিন্ন চিত্র ধরা পড়ল আসানসোল-এর প্রত্যন্ত আদিবাসী গ্রামে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের হাড়ামডিহি রাঙাপাড়া আদিবাসী গ্রামে দোল মানেই রঙ নয়, বরং প্রকৃতির উপাদান দিয়ে পালিত ঐতিহ্যবাহী বাহা উৎসব. এই গ্রামে আবির বা কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। তার বদলে জল ও ফুলের রেণু দিয়ে দোল উদযাপন করা হয়। গ্রামের পুরুষেরা জঙ্গল থেকে সাল গাছের রেণু সংগ্রহ করে নিয়ে আসেন। সেই রেণু দিয়ে প্রথমে ঠাকুরের পুজো করা হয়, পরে তা জলে ভিজিয়ে রাখা হয়। উৎসবের শেষ দিনে ধামসা-মাদলের তালে তালে নাচ-গান আর আনন্দের মধ্য দিয়ে সেই রেণু মেশানো জল ছিটিয়েই পালিত হয় বাহা উৎসব。 গ্রামের বাসিন্দা মতিলাল সরেন জানান, কৃত্রিম রঙের বদলে তারা প্রাকৃতিক উপায়েই দোল উদযাপন করেন। দোলের আগের দিন গ্রামের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে যান। পরের দিন সেই ফুল, যাকে তারা “বাহা বাস্কি” বলেন, জলে ভিজিয়ে রেখে তা দিয়েই জলখেলা হয়। সঙ্গে চলে আদিবাসী নৃত্য, গান ও খাওয়াদাওয়া—সব মিলিয়ে সারাদিন ধরে আনন্দ-উৎসব। প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক আর প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে এইভাবেই প্রতি বছর রঙহীন কিন্তু আনন্দমুখর দোল বা বাহা উৎসব উদযাপন করেন রাঙাপাড়ার আদিবাসী গ্রামবাসীরা।।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 03, 2026 08:03:42
Kaji Chak, West Bengal:দোলের দিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দাসপুরে।দাসপুর বিধানসভার নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সুপা পুড়শুড়ি,চন্দনগড় সহ বেশ কয়েকটি এলাকায় এদিন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করল দासপুর থানার পুলিশ।দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে এলাকায় কোনো সমস্যা আছে কিনা খোঁজ নেন বাহিনীর আধিকারিকরা।কোনো সমস্যা হলে থানায় জানাতে বলেন দাসপুর থানার পুলিশও।ভোটের আগে মানুষের মধ্যে ভয়ভীতি কাটাতে আজ থেকে দাসপুরে শুরু হল বাহিনীর রুটমার্চ।এলাকাবাসীর বক্তব্য,ভোটের আগে এলাকায় যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে আগাম বাহিনী দিয়ে রুটমার্চ ভালো তো।কারও মনে ভয়ভীতি থাকলে তা কেটে যাবে।সুষ্ঠ ভাবে এবার ভোট হোক চাইছেন বাসিন্দারা।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 03, 2026 08:01:03
Kolkata, West Bengal:রাজ্য পুলিশের ডিজিপির কাছে রিপোর্ট তলব, জাতীয় মহিলা কমিশনের। আইনত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যৌন হেনস্থার অভিযোগ রয়েছে দক্ষিণ কলকাতার একটি থানার পুলিশের ওসির বিরুদ্ধে। # আদৌ কি কোন এফআইআর রুজু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। কি কিভাবে তদন্ত করা হচ্ছে চিঠি দিয়ে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন। # রাজ্য পুলিশের ডিজিপিকে আগামী পাঁচ দিনের মধ্যে একশন টেকেন রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এফ আই আর এর স্ট্যাটাস রিপোর্ট এবং তদন্ত কোন পর্যায়ে পৌঁছেছে, তা বিস্তারিত জানাতে বলা হলো। পুলিশ ইউনিটে কর্মস্থলে যৌন হেনস্তার স্বীকার কিভাবে একজন মহিলা কর্মী সেই প্রশ্ন তোলা হয়েছে পাঠানো চিঠিতে。 এক মহিলা সিভিক ভলেন্টিয়ার কে হেনস্তার অভিযোগে রিপোর্ট তলব
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 03, 2026 08:00:34
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 03, 2026 08:00:21
Asansol, West Bengal:আসানসোলের পরিবর্তন যাত্রা উপলক্ষে ঝান্ডা লাগাতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা বলে অভিযোগ। আহত এক বিজেপি কর্মীকে গুরুতর জখম অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল কংগ্রেস-এর দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। বিজেপির জেলা সম্পাদক অরিজিত রায় অভিযোগ করে জানান, পরিবর্তন যাত্রার প্রচারের জন্য ঝান্ডা লাগানোর সময় তাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং এর নাম উল্লেখ করে তিনি বলেন, যেভাবে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, তাতে আসন্ন নির্বাচনের আগে আরও অশান্তির আশঙ্কা করছেন তাঁরা। তবে এই ধরনের হামলায় বিজেপি কর্মীরা ভয় পাবেন না বলেও তিনি দাবি করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের জেলা নেতা অশোক রুদ্র অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বলেন, পরিবর্তন যাত্রা নিয়ে মানুষের কোনও আগ্রহ নেই। মানুষ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে সমর্থনের সংকল্প তথা সিদ্ধান্ত নিয়েছে বলেই বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলে তাঁর দাবি। তৃনমুল কংগ্রেসের নেতা ভোল সিং বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। ওদের স্থানীয় মন্ডল সভাপতির সঙ্গে ঝামেলা। নিজেদের মধ্যে মারামারি হয় প্রায়ই। আমাদের নামে অভিযোগ করে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 03, 2026 07:50:01
Arambag, West Bengal:আরামবাগঃ০৩ মার্চ দোলের দিনই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।পাশashireা আরোও ১২ জনের মত গুরুতর আহত হয়েছেন।তাদের মধ্যে আরোও দু-জনের অবস্থা আশংকা জনক।তাদের সকল কেই উদ্ধার করেনা কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের নাম শ্রীমন্ত রায় (২৬)ও শ্রীমন্ত ভুঁই(২৭)। এদের প্রত্যেকেরই বাড়ি গোঘাটের শাওড়া ও আমডোবা এলাকায়।জানাগেছে,এদিন একটি চারচাকা পিক আপ ভ্যানে করে তারা পশ্চিম মেদিনীপুর জেলার তাতার পুর থেকে চাঁচরির আনন্দ করে বাড়ি ফিরছিলেন। গোঘাটের হাজিপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে একটি গাছে ধাক্কা মারে।তখনই এই বিপত্তি হয়।ঘটনার সাথে সাথেই স্থানীয় বাসিন্দা ও টহলে থাকা পুলিশ বাহিনী তড়িঘড়ি কামারপুকুর হাসপাতালে নিয়ে আসে।কিন্তু এখানে চিকিৎসকেরা শ্রীমন্ত রায় ও শ্রীমন্ত ভুঁই কে মৃত বলে ঘোষণা করেন। বাকি ১২ জনের চিকিৎসা চললেও কয়েকজন কে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।ঘটনা স্থলে প্রচুর মানুষ জনের ভিড় আছে।আছে গোঘাট থানার বহু পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান,অত্যন্ত দ্রুত গতিতে আসছিল।হাজিপুরের বাঁকের কাছে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছ্‌ে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে।
0
comment0
Report
NRNarayan Roy
Mar 03, 2026 07:49:19
Siliguri, West Bengal:নেপালে নির্বাচনের ফলে করা প্রহরার মধ্যে দিয়ে সিল করে দেওয়া হলো ভারতের ইন্দ নেপাল সীমান্ত নেপালে নির্বাচনে ৭২ ঘন্টা সীমান্ত! আগামী ৫ মার্চ নেপালের সাধারণ নির্বাচনের জন্য আজ থেকে বন্ধ হল ভারত নেপাল সীমান্ত! শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হল। বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের মধ্যে যাতায়াত ও ব্যবসা পুরোপুরি বন্ধ থাকবে। তবে অ্যাম্বলেন্স সার্ভিস খোলা রাখা হয়েছে। আগামী ৬ই মার্চ সকাল থেকে স্বাভাবিক হবে সীমান্ত। পাশাপাশি সীমান্ত লাগোয়া দেশে ভোটের ফলে কোনো রকম নাশকতা মূলশ ঘটনা দুর্ঘটনা এড়াতে ভারত সীমান্তে বিএসএফের নজরদারি চলছে। অন্যদিকে পানিট্যাঙ্কি সীমান্ত বাণিজ্য মূলত নেপালের নাগরিকদের ওপর নির্ভরশীল থাকায় ব্যবসার ওপরেও ভাঁটা পড়বে। পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি সম্পাদক দীপক চক্রবর্তী জানান, ব্যবসায় ক্ষতি হবে তবে অন্যবারের তুলনায় তা কম। হোলি উৎসব থাকায় এমনিতেই ব্যবসা মন্দা। তবে নেপালের নির্বাচন ও সরকার গঠনে তাকিয়ে সীমান্তে ব্যবসায়ীরা। এদিন ২ দেশের বহু নাগরিকর সীমান্তে আটকে পড়েন।
0
comment0
Report
PDPradyut Das
Mar 03, 2026 07:19:15
Jalpaiguri, West Bengal:নির্মাণের দীর্ঘ কয়েক বছর পার হলেও ঝুঁকির পারাপার বাসিন্দাদের। দু’ধারে নেই সংযোগকারী রাস্তা! চরম দুর্ভোগে গ্রামবাসীরা। ভোটের মুখে ফুসছে এলাকার বাসিন্দারা। সেতু আছে, কিন্তু ওঠার রাস্তা নেই। নির্মাণের পাঁচ বছর কেটে গেলেও জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দক্ষিণ শালবাড়ি এলাকায় একটি সেতুর দু’ধারে মাটি না ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গুরুত্বপূর্ণ সেতুটি বর্তমানে গ্রামবাসীদের কাছে আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন শত শত গ্রামবাসী ও স্কুল পড়ুয়া এই সেতুটি ব্যবহার করেন। কিন্তু সেতুর দু’ধারে মাটি না থাকায় যাতায়াতের জন্য বাঁশের সিঁড়ি বা জীবনের ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাতায়াতের সময় প্রায়শই পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকে। বিশেষ করে স্কুলছাত্রী ও বয়স্কদের অবস্থা শোচনীয়। গ্রামবাসীদের দাবি, সমস্যা সমাধানে বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। প্রশাসনের চরম গাফিলতির কারণেই দীর্ঘ ৫ বছর ধরে এই অচলাবস্থা চলছে বলে তাঁদের অভিযোগ। অভিযোগ স্বীকার করে নিয়েছেন শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন রায়। তবে তাঁর দাবি, সেতুর দু’ধারে মাটি ফেলার টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ (MGNREGA) বন্ধ থাকায় এই ধরনের ছোট-বড় উন্নয়নমূলক কাজগুলো থমকে আছে। এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী শিবিরের দাবি, ১০০ দিনের কাজ অজুহাত মাত্র। প্রশাসনের সদিচ্ছা থাকলে বিকল্প উপায়ে অনেক আগেই এই জনস্বার্থবাহী কাজটি সম্পন্ন করা যেত। এখন দেখার, কত দ্রুত এই মাটি ফেলার কাজ শুরু হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে। রিপোর্ট :- প্রদ্যুত দাস। ( জলপাইগুড়ি)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 03, 2026 07:18:57
Jhargram, West Bengal:জঙ্গলে আগুন。 একা আগুন নেভানোর চেষ্টা করছেন এক বৃদ্ধ। আগুন জ্বলছে বেলপাহাড়ির কাঁকড়াঝোড় জঙ্গলে, বিপন্ন বন্যপ্রাণ, উদ্ভিদকূল! ঝাড়গ্রাম: আগুন জ্বলছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোড় জঙ্গললে। ময়ূর সহ অন্য বন্যপ্রাণ, উদ্ভিদকূল নিয়ে ব্যাকুল বন বিভাগ। পাতা ঝরা মরশুম এলেই দেখা যায় জঙ্গলে লেগেছে আগুন। সেই অগ্নিকাণ্ডের জেরে বিপন্ন হয় জঙ্গলের সবুজ। আগুন ক্রমান্বয়ে গ্রাস হয় জঙ্গলের পর জঙ্গল। বন বিভাগের প্রচার সত্ত্বেও সচেতন হচ্ছেন না এক শ্রেনীর মানুষ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি কাঁকড়াঝোড় জঙ্গলেও দেখা যায় আগুন। জলের বালতি নিয়ে আগুন নেভাতে দেখা গেল এক বৃদ্ধকে। জঙ্গল বাঁচাতে শুধু বনদফতরের কর্মীদের সদর্থক পদক্ষেপ নিলেই হবে না এগিয়ে আসতে হবে জন সাধারণকে। এদিন ভুলাভেদা রেঞ্জের পক্ষ থেকেও বিভিন্ন প্রচার করা হয়েছে যাতে জঙ্গলে আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। সবুজের টানে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে প্রচুর পরিমাণে পর্যটক আসেন। সবুজ নষ্ট হলে মুখ ফেরাবেন পর্যটকরা। বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বললেন আমাদের সরকার সর্বদাই সচেষ্ট রয়েছে তারই প্রমাণ স্বরূপ ওই বৃদ্ধ সচেষ্ট হয়ে এগিয়ে এসেছেন।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top