Back
पश्चिम बंगाल के मिठाई कारोबार पर गैस संकट, मुख्यमंत्री को चिट्ठी लिखी गई
DGDebabrata Ghosh
Mar 13, 2026 09:03:26
Howrah, West Bengal
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে পশ্চিম বাংলার মিষ্টি শিল্পে। মূলত মিষ্টির দোকান গুলিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সরবরাহ না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির কোন উন্নতি না হওয়ার কারণে মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত সুরাহার জন্য আবেদন জানিয়েছেন।
ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে এলপিজি সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে দেশে এলপিজি আমদানি কমে গেছে। পশ্চিমবাংলাতেও এর প্রভাব পড়েছে। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি মিষ্টির দোকানগুলিতেও কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সরবরাহ কার্যত তলানিতে ঠেকেছে। এর ফলে উৎপাদন মার খাচ্ছে। মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন মিষ্টি উদ্যোগের জয়েন্ট সেক্রেটারি সৈকত পাল জানিয়েছেন আগের চেয়ে তাদের মিষ্টির আইটেমের সংখ্যা অনেক কমে গেছে। শুধুমাত্র যেসব মিষ্টি বেশি চলে সেই ধরনের মিষ্টি তারা তৈরি করছেন। রমজানের মাসে মিষ্টির ভালো চাহিদা থাকলেও সেভাবে উৎপাদন করা যাচ্ছে না। কারণ গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। তাঁকে চিঠি লিখে দ্রুত সুরাহার জন্য আবেদন জানিয়েছেন。
এদিন তিনি আরো বলেন গোটা হাওড়া জেলায় প্রায় ১৪ হাজার মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানগুলির সঙ্গে কয়েক লক্ষ মানুষের রুটি রোজগার জড়িয়ে আছে। গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় কোটিতে ছাড়িয়ে যাবে। এখনই যদি এই গ্যাসের সমস্যার সমাধান না করা হয় তাহলে আর দু একদিনের মধ্যেই তাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে। ফলে ব্যবসায় প্রচুর পরিমাণ ক্ষতি হবে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত এ ব্যাপারে গ্যাসের ডিস্ট্রিবিউটাররাও কোন প্রতিশ্রুতি দিতে পারেনি। এই পরিস্থিতিতে কবে আবার নিয়মিত গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে কার্যত তার দিকেও তাকিয়ে আছেন মিষ্টি ব্যবসায়ীরা.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 13, 2026 10:02:560
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 13, 2026 10:02:460
Report
SCSandip Chowdhury
FollowMar 13, 2026 10:02:330
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 10:02:140
Report
KMKIRAN MANNA
FollowMar 13, 2026 09:33:03165
Report
BSBhabananda Singha
FollowMar 13, 2026 09:32:50159
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 09:19:2465
Report
PSPrasenjit Sardar
FollowMar 13, 2026 09:19:01110
Report
TDTapan Deb
FollowMar 13, 2026 09:18:46102
Report
NHNantu Hazra
FollowMar 13, 2026 09:18:19120
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 09:07:33102
Report
ABArup Basak
FollowMar 13, 2026 09:07:0691
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 09:06:51105
Report
ALArup Laha
FollowMar 13, 2026 09:06:2367
Report
NHNantu Hazra
FollowMar 13, 2026 09:04:080
Report