Back
डी-ए बकाए के लिए संयुक्त मोर्चे की हड़ताल: उत्तर दिनाजपुर में मिश्रित प्रतिक्रिया
BSBhabananda Singha
Mar 13, 2026 09:32:50
Dinajpur, Rangpur Division
বকেয়া ডি-এ দাবিতে যৌথ মঞ্চের ধর্মঘট, উত্তর দিনাজপুরে মিশ্র প্রতিক্রিয়া
বকেয়া মহার্ঘ ভাতা (ডি-এ) প্রদানের দাবিে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল উত্তর দিনাজপুর জেলায়। শুক্রবার জেলার বিভিন্ন সরকারি দফতরে আংশিক অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও প্রশাসনিক কাজকর্ম মোটের উপর স্বাভাবিক ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে ব্যানার হাতে অবস্থান করতে দেখা যায় ধর্মঘটী যৌথ মঞ্চের নেতৃত্বদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বকেয়া ডি-এ প্রদানের দাবিতে আন্দোলন চলছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত সেই দাবি পূরণে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
যৌথ মঞ্চের উত্তর দিনাজপুর জেলার আহ্বায়ক ফাল্গুনী সমাজদার বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা থাকলেও রাজ্য সরকার এখনও সেই বকেয়া দিতে টালবাহানা করছে। সেই কারণেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার দাবি, রাজ্য সরকারের বিভিন্ন দফতরের কর্মী, শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও এই ধর্মঘটে ব্যাপক সাড়া দিয়েছেন। তবে শাসক দল সমর্থিত কিছু সংগঠনের কর্মীরা এদিন অফিসে যোগ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, সামগ্রিকভাবে ধর্মঘট সফল হয়েছে।
অন্যদিকে প্রশাসনের দাবি, জেলার সরকারি কাজকর্মে কোনও ব্যাঘাত ঘটেনি। রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জী জানান, সকাল থেকেই সমস্ত সরকারি দফতর খোলা ছিল এবং কোথাও কোনও সমস্যার রিপোর্ট পাওয়া যায়নি। সব দফতর স্বাভাবিকভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। যদিও উপস্থিতির নির্দিষ্ট পরিসংখ্যান তিনি জানিয়েছেননি。
ধর্মঘট ঘিরে জেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি মোটের উপর শান্তিপূর্ণ ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChittaranjan Das
FollowMar 13, 2026 10:38:300
Report
BSBhabananda Singha
FollowMar 13, 2026 10:37:520
Report
MMManoranjan Mishra
FollowMar 13, 2026 10:37:170
Report
EGE GOPI
FollowMar 13, 2026 10:37:050
Report
AGAyan Ghosal
FollowMar 13, 2026 10:02:56117
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 13, 2026 10:02:4692
Report
CDChittaranjan Das
FollowMar 13, 2026 10:02:1439
Report
KMKIRAN MANNA
FollowMar 13, 2026 09:33:03165
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 09:19:24103
Report
PSPrasenjit Sardar
FollowMar 13, 2026 09:19:01141
Report
TDTapan Deb
FollowMar 13, 2026 09:18:46113
Report
NHNantu Hazra
FollowMar 13, 2026 09:18:19120
Report
NRNarayan Roy
FollowMar 13, 2026 09:07:33146
Report
ABArup Basak
FollowMar 13, 2026 09:07:06103
Report