Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

गांव में लक्ष्मी पूजा के साथ महिलाओं ने उमंग भरा नृत्य किया

BSBidhan Sarkar
Feb 05, 2026 13:03:58
Chinsurah, West Bengal
লক্ষ্মী বাড়ে লক্ষ্মী ভাণ্ডার বাড়ল।সবুজ আবির মেখে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাম মহিলাদের। ভাণ্ডারের ভাতা অংক বাড়ার খুশি তে সিঙ্গুরের পুরুষোত্তমপুর গ্রামের মহিলাদের উল্লাস। খেলা হবে গানের সাথে সবুজ আবির মেখে মাথায় লক্ষ্মীর ঘট নিয়ে গ্রামের মহিলাদের নাচ। খুন্তি থালা বাজিয়ে উল্লাসের ছবি ধরা পড়ল।।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Feb 18, 2026 05:05:43
Mal Bazar, West Bengal:সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন রেভারেন্ড সোনম লামা... সমাজসেবায় অনন্য স্বীকৃতি পেলেন ওদলাবাড়ির ধর্মযাজক রেভারেন্ড সোনম লামা। মাল ব্লকের ওদলাবাড়ির মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য মর্যাদাপূর্ণ সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত হলেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুড়িবাড়ি এলাকার জনপ্রিয় খ্রীস্টান ধর্মযাজক রেভারেন্ড সোনম লামা।গত ১৪ ফেব্রুয়ারি চেন্নাইতে আয়োজিত একটি বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। ​গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামক একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। মূলত করোনা মহামারীর অতিমারী আবহে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই কঠিন সময়ে নিঃস্বার্থভাবে আর্তমানবতার পাশে দাঁড়istেছিলেন সোনম লামা। তাঁর সেই উল্লেখযোগ্য সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তাঁকে 'ডক্টর অফ সোশ্যাল সার্ভিস' উপাধিতে ভূষিত করা হয়েছে। Révérend সোনম লামা জানান, চেন্নাইয়ের সেই অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু বিশিষ্টজনের উপস্থিতিতে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। এমন এক আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে তিনি অত্যন্ত আপ্লুত। তিনি বলেন, "মানুষের সেবা করাই পরম ধর্ম। করোনা কালে নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। এই সম্মান আমার একার নয়, বরং ওদলাবাড়িবাসী ও সেই সমস্ত মানুষের, যারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন।" উল্লেখ্য, ওদলাবাড়ি এলাকার ধর্মযাজক হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই কৃতিত্বে খুশির হাওয়া উত্তরবঙ্গের ওদলাবাড়ি সহ ডুয়ার্স সংলগ্ন এলাকায়। বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছাবার্তা জানানো হচ্ছে। একজন ধর্মযাজকের এই মানবিক উদ্যোগ ও তার আন্তর্জাতিক স্বীকৃতি আগামী দিনে অন্যদেরও সমাজসেবায় অনুপ্রাণিত করবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 18, 2026 05:05:15
Purulia, West Bengal:পুরুলিয়া : মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্জন এলাকায় নির্মীত শৌচালয় পরিণত হয়েছে মদ জুয়ার ঠেকে। সরকারের টাকা নয়ছয় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। রাজ্যে government's পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ২০২২-২৩ অর্থ বর্ষে ২৫ লক্ষ টাকা ব্যয়ে পুরুলিয়ার হুড়া ব্লকের চিরকুন্দা গ্রামের অদূরে জনমানবহীন এলাকায় নির্মাণ করা হয় শৌচালয়টি । বসানো হয়েছিল শৌচালয়ের সমস্ত জিনিসপত্র, জলের ট্যাঙ্ক, সোলার প্যানেল, বৈদ্যুতিক সংযোগ করে লাগানো হয়েছিল লাইট । মুখ্যমন্ত্রী ভার্চুালি ভাবে এই শৈচালণের উদ্বোধনও করেছিলেন । কিন্তু নির্জন এলাকার তৈরি হওয়া এই শৌচালয়টি কোনোদিন ব্যবহারই হয়েছে। দেখভালের অভাবে চুরি গিয়েছে সোলার প্যানেল, ইলেকট্রিক সুইচ - বোর্ড, ভেঙ্গে গিয়েছে শৌচালয়ের সমস্ত জিনিসপত্র । স্থানীয়দের অভিযোগ, ফাঁকা জায়গার সুযোগ নিয়ে প্রতিদিন চলে মদ জুয়ার আসর, চলে অসামাজিক কাজকর্ম। সরকারের টাকা নয়ছয় না করে, জনবসতিপূর্ণ এলাকায় এই শৌচালয় নির্মাণ হলে সকলেই উপকৃত হতেন। বিষয়টি নিয়ে বিজেপি পরিচালিত হুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান সন্দ্বীপ সিং সর্দারও বলেন একই কথা । গ্রাম পঞ্চায়েতের বিগত তৃণমূলের বোর্ড চলার সময় এই কাজ হয় । তার দাবি, কাটমানির টাকা খেয়ে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করা হয়েছে । বাইট: ১) মেঘনাথ কর (স্থানীয় বাসিন্দা) ২) উজ্জল কালিন্দী (স্থানীয় বাসিন্দা) ৩) সন্দ্বীপ সিং সর্দার (প্রধান, হুড়া গ্রাম পঞ্চায়েত) ৪) সুভাষ মাহাতো (ব্লক তৃণমূল সভাপতি তৃণমূল, হুড়া ব্লক)
0
comment0
Report
PDPradyut Das
Feb 18, 2026 04:49:58
Jalpaiguri, West Bengal:চাকরি চাই বাংলা, স্লোগান বিজেপি যুব মোর্চার। বিজেপির যুব আড্ডা কর্মসূচি জলপাইগুড়িতে। বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়ির বীরেন্দ্র ভবনে ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি বিভাগের পক্ষ থেকে এক ‘যুব আড্ডা’ কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় যুব মোর্চার নবনিযুক্ত সহ-সভাপতি তথা এবিভিপি-র প্রাক্তন রাষ্ট্রীয় সম্পাদক সপ্তর্ষি সরকারকে। শিলিগুড়ি বিভাগের অন্তর্গত কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বাছাই করা কর্মীদের নিয়ে আয়োজিত এই সভায় মূল ফোকাস ছিল বিজেপির ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচি। রাজ্য সরকারের কড়া সমালোচনা করে জলপাইগুড়ি জেলা যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ বলেন, “তৃণমূল সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়ে ১৫০০ টাকার ভাতা দিয়ে যুবসমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে। ময়নাগুড়ির এক তৃণমূল নেতার ‘১৫০০ টাকায় গুটখা খাওয়ার’ মন্তব্যই প্রমাণ করে যুবশক্তির প্রতি শাসকদলের মানসিকতা ঠিক কী।”
0
comment0
Report
MDMritunjay Das
Feb 18, 2026 04:49:07
Bankura, West Bengal:দেওয়ালে ভোট যুদ্ধ। দেওয়ালে দেওয়ালে রঙ তুলির টানে শাসক বিরোধী টানটান লড়াই। জমে উঠেছে ভোটের আগেই ওন্দা বিধানসভা। দেওয়াল দখল হয়েছে শাসক বিরোধীর ভোট প্রচারে। রঙ তুলির টানে প্রতীক এঁকে একে অপর কে টেক্কা দিচ্ছে শাসক বিরোধীর দেওয়াল লিখন। ছড়া থেকে কার্টুন যুযুধান দুই শিবির এখন দেওয়াল লিখনে এগিয়ে রাখতে মরিয়া। বাঁকুড়ার ওন্দা বিধানসভা জিতবে কে সেটা সময় বলবে তবে ওন্দাবাসী বলছে ভোটের দামামা বেজেছে দেওয়াল লিখনে বেশ জমে উঠেছে। শাসক বিরোধীর বাক যুদ্ধ তো চলেছে। তবে এবার শাসক ও বিরোধীর দেওয়াল লিখনে বাঁকুড়ার ওন্দা বিধানসভা জমে ক্ষীর। রঙ তুলির টানে ঘাসফুল শিবিরের উন্নয়ন দেওয়াল লিখন। কবিতার ছলে উন্নয়নের কথা আবার কবিতার ছন্দে বিরোধীদের আক্রমন। এইভাবেই নিজের দলের প্রচার কে ছড়িয়ে দিচ্ছে ওন্দা ব্লক তৃণমূল। তবে পিছিয়ে নেই বিজেপি। সম্প্রতি নরেন্দ্র মোদির দেওয়া শ্লোগান ভরে উঠছে বিজেপির দেওয়াল লিখনে। তৃণমূলকে আক্রমন করে দেওয়ালে দেওয়ালে বিজেপির রঙ তুলির টান। হিন্দুত্ব কে জাগিয়ে তোলা থেকে ক্ষমতায় এলে নানান প্রতিশ্রুতির কথাও দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তুলছে বিজেপির কর্মীরা। ওন্দা বিধানসভা কেন্দ্রের গ্রামে গ্রামে দেওয়ালে দেওয়ালে ভোট যুদ্ধ শুরু। দেওয়ালে দেওয়ালে শাসক বিরোধীর নানান দেওয়াল লিখনে ভোট যুদ্ধ বেশ জমেছে বলেই মনে করছে এলাকার মানুষ.
0
comment0
Report
ABArup Basak
Feb 18, 2026 04:45:37
Mal Bazar, West Bengal:*বাইকে চেপে বাড়ি ফেরার পথে রাতেই চিতাবাঘের হামলা, জখম দুই মাছ ব্যবসায়ী...* রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে চলন্ত বাইকের উপর আচমকা চিতাবাঘের ঝাঁপ। ভয়াবহ সেই ঘটনায় গুরুতর জখম হলেন দুই মাছ ব্যবসায়ী। রাত প্রায় নটা নাগাদ মাল ব্লকের ডামডিম স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবাবু শা (৪০) ও শিবেন বর্মন (৫২) নামে দুই মাছ ব্যবসায়ী সেদিন বেইতগুড়ি চা বাগানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। বিক্রি সেরে রাতে তাঁরা বাইকে চেপে ডামডিম স্টেশন এলাকার দিকে ফিরছিলেন। অভিযোগ, অঞ্চল অফিস ও স্থানীয় লাইব্রেরির মাঝামধ্যে জায়গা পৌঁছতেই রাস্তার ধার ঘেঁষে থাকা ঝোপঝাড়ের আড়াল থেকে একটি চিতাবাঘ আচমকা বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ আক্রমণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার মাঝখানে ছিটকে পড়ে যায়। দু’জন আরোহীই রাস্তায় পড়ে গিয়ে জখম হন। তাঁদের চিৎকার ও বাইকের শব্দে চিতাবাঘটি কিছুক্ষণ তৎপর থাকলেও পরে দ্রুত পাশের চা বাগানের ভিতরে ঢুকে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর আশপাশের বাসিন্দারা ছুটে এসে আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পরে তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ফিরে যায়। আহত রামবাবু শা বলেন, “আমরা প্রতিদিনের মতোই ফিরছিলাম। আচমকা কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা রাস্তায় ছিটকে পড়ি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।” স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকার একদিকে গুডহোপ চা বাগান এবং অন্যদিকে বেতবাড়ি চা বাগান রয়েছে। দুটি চা বাগানের মাঝখান দিয়ে সংযোগকারী রাস্তা হওয়ায় প্রায়ই বন্যপ্রাণীদের চলাচল দেখা যায়। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে চিতাবাঘ রাস্তা পারাপার করে এক দিক থেকে অন্য দিকে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনদপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে。 বাইট ১) রামবাবু শা আহত মাছ ব্যাবসায়ী। ২) শিবেন বর্মন মাছ ব্যাবসায়ী।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 18, 2026 03:36:16
Baruipur, West Bengal:মহিলা ভোটব্যাংকের উপর জোর Shovkat Mollaar, প্রায় ২০ হাজার মহিলা কে নিয়ে মিছিল নিজের বিধানসভায়।। তার বিধানসভাতেও AERO অফিসার সাসপেন্স, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন বাড়াবাড়ি করছে। ২৬ শে ভোটে এর জবাব পাবে । মহিলা ভোট ব্যাংক এর উপর জোর Shovkat Mollaar। প্রায় ২০ হাজার মহিলা দের কে নিয়ে তার নিজের বিধানসভা ক্যানিং পূর্ব জীবন তলায় মিছিল করলেন। তিনি জানান তার বিধানসভা সহ নির্বাচন কমিশনার AERO দের বরখাস্থ করা নিয়ে তিনি বলেন এটা সম্পূর্ণ বিজেপির চাল । তাকে ওয়ারনিং দিতে পারতো। এভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়ার কোন মানে হয় না। তার পরিবার আছে। সম্পূর্ণ বিজেপির ইন্ধনে কমিশন বাড়াবাড়ি করছে। ২৬ শে ভোটের এর উচিত জবাব পাবে। বাম, কংগ্রেস, আই এস এফ যতই জোট করুক এর পিছনে আছে বিজেপি। প্রচুর ফান্ডিং তারা দিচ্ছে। যে কোনো ভাবে শাসকদলকে হারানোর জন্য। কিন্তু ২৬ এর ভোটে উচিত জবাব দেবে বাংলার মানুষ। ২৫০ টা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে। এমনই দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তিনি আরা বলেন বাবরি মসজিদকে সামনে রেখে হুমায়ুন কবি রাজনীতি করতে চলেছে। বাংলার মানুষ তাকে বিশ্বাস করবে না। জামানার জব্দ করে দেবেন যদি ক্যানিং পূর্বতে তিনি প্রার্থী হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা ৩১টা আসনে শওকত মোল্লাকে যেখানে প্রার্থী হতে বলবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন এমনই দাবি শওকত মোল্লার।
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 18, 2026 03:35:51
Barrackpur Cantonment, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছানি স্ত্রী প্রকল্পের আবদার বারানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। যে অত্যাচার নির্বাচন কমিশন করেছে আমরা অর্থাৎ তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও ভোটের বাক্সে ডিজে জনপায় বাজিয়ে দেবে। সারা বাংলার মতো বরানগরে ও প্রভূত উন্নতি হয়েছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে নিকাশি ব্যবস্থা আর এসব বিরোধীরা চোখে দেখতে পাচ্ছ না তাই বরানগরের বিধায়িকা সায়ন্তিকার আবদার মুখ্যমন্ত্রীর কাছে যেন তিনি ছানি শ্রী প্রকল্প চালু করেন। যাতে বিরোধীদের ছানি পড়া চোখ কেটে উন্নয়ন দেখতে পায়। পাশাপাশি তারার আরো দাবী যে ধরনের অত্যাচার মানুষের উপর নির্বাচন কমিশন করেছে আমরা হয়তো রবীন্দ্র সংগীত বাজাই। কিন্তু ভোট বাক্সে ডিজে ভোটাররা বাজাবে। এইভাবে নির্বাচন কমিশনকেও কটাক্ষ করতে ছাড়েননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 18, 2026 03:20:10
Ranaghat, West Bengal:বেশ কয়েক মাস ধরে সংলগ্ন এলাকায় বেআইনি মদের রমরমা ব্যবসার কারণে স্থানীয় বাসিন্দারা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। দীর্ঘদিনের অভিযোগ ও ক্ষোভের পর অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে -র পুলিশ ফোর্স ও দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আজ রাতে ওই এলাকায় অভিযান চালান。 অভিযানের সময় স্বপন দাস নামক এক ব্যক্তিকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার দোকান থেকে লক্ষাধিক টাকার বেআইনি মদ উদ্ধার করে পুলিশ তা বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়。 পুলিশের এই তৎপরতায় বাদকুল্লা ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট ও স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এই পদক্ষেপের ফলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সমাজবিরোধী কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 18, 2026 03:00:30
Baruipur, West Bengal:বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবির,এলাকায় শোক সুন্দরবন - বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবির।মৃত মৎস্যজীবির নাম রামপদ বর্মন(৪৫)। মৃত মৎস্যজীবির বাড়ি সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত ছোট্ট মোল্লাখালির ৯ নম্বর কালিদাসপুর গ্রামে। সুন্দরবন কেاڪস্টাল থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ৯ নম্বর কালিদাসপুর গ্রামের মৎস্যজীবি রামপদ বর্মন সোমবার সকালে প্রতিবেশী দুই মৎস্যজিবি রামপদ মন্ডল ও শশী মিস্ত্রীকে সাথে নিয়ে গ্রামের বাড়ি থেকে সুন্দরবনের নদীখাঁড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কাঁকড়া ধরার জন্য।মঙ্গলবার ও তিন মৎস্যজীবি সুন্দরবনের চামটা জঙ্গলেই নদীখাঁড়িতে আপন মনে কাঁকড়া ধরার দোন ফেলছিলেন আলাদা অলাদা ভাবে। সুযোগ বুঝে একটি বাঘ রামপদ বর্মনকে টার্গেট করতে থােকে। আচমকা সকলের অলক্ষ্যে রামপদ বর্মনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে বাঘ। নিঃশব্দে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। এদিকে বেশ কিছুক্ষণ পর সঙ্গীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে দুই সঙ্গীসাথী রামপদ মন্ডল ও শশী মিস্ত্রী। তারা বুঝতে পারে বাঘ আক্রমণ করেছে। বাঘের পায়ের ছাপ অনুসরণ করে খুব সাবধানে রামপদকে খোঁজাখুঁজি করে। সুন্দরবনের গহীণ অরণ্যে তাকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে দেহে প্রাণ ছিলো না। মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার রাতে গ্রামে ফিরে আসে। সেখানে পুলিশ কে খবর দিলে পুলিশ দেহটি নিয়ে যায় ময়না তদন্তের জন্য। অন্যদিকে বাঘের আক্রমণে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকে কান্নায় ভেঙে পড়েছে বর্মন পরিবার।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 18, 2026 02:31:26
Baruipur, West Bengal:অমাবস্যার ভরা কটালে গোসবার পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস, তৎপর সেচ দফতর গোসাবা:সুন্দরবনের পাখিরালয়ে গোমর নদীর বাঁধে ধস নামায় আতঙ্ক ছড়াল এলাকায়। রাতে গোসবার পাখিরালায় গোমর নদীর বাঁধের প্রায় চল্লিশ ফুট এলাকা জুড়ে ধস/name বলতে উল্লেখ আছে। আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবি, অমাবস্যার ভরা কটালের জেরে নদীতে জলস্ফীতি অনেকটাই বেড়ে যায়। নদীর তীব্র স্রোত ও বাড়তি চাপের ফলে বাঁধের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়ে গ্রামবাসীরা দ্রুত সেচ দফতরকে বিষয়টি জানান। খবর পেয়েই সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু করেন। বালি ভর্তি জিওব্যাগ ফেলে ও মাটি দিয়ে ধসে যাওয়া অংশ আটকানোর কাজ চলছে। দফতরের আধিকারিকদের দাবি, রাতের মধ্যে অস্থায়ী মেরামতির কাজ সম্পন্ন করা হবে যাতে নতুন করে জল প্রবেশের আশঙ্কা না থাকে। পরবর্তীতে স্থায়ীভাবে বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সেচ দফতারের তরফে জানানো হয়েছে, ধস নামলেও এখনও পর্যন্ত গ্রামে নদীর জল ঢোকেনি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ভরা কটালের সময় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঁধের উপর বাড়তি চাপ তৈরি হয়। ফলে এমন ঘটনা প্রায়শই দেখা যায় বলে স্থানীয়দের মত। এ বিষয়ে অনিমেষ মন্ডল জেলা পরিষদের সদস্য তিনি জানান,পাখিরালয় পুরানো খেয়াঘাটের কাছে হঠাৎ করে রাতে ধস নামে বেশ কয়েকদিন ধরে এই অবস্থা খারাপ ছিল। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এসডিও এবং প্রশাসনিক আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এই পাখিরালয় নদীতে এংকার করার কারণে নদীর ঢেউ হয় এবং যাতায়াতের কারণে ধস কবলিত এলাকাগুলিতে ধস দেখা দিয়েছে। পাখিরালয় পুরানো খেয়াঘাট, জ্যোতিরামপুর, উত্তর ডাঙ্গাসহ হেতালবেড়িয়া সহ একাধিক জায়গায় ভাঙ্গন কবলিত। বারবার প্রশাসনকে জানানোর পরেও নদীবাঁধে কাজ হয়েছেনি। আমরা বুঝতে পারছি না আজ রাতে এখানে জল ঢুকে কিনা গ্রামের মানুষেরা রয়েছেন পঞ্চায়েত সমিতি সদস্যরা । মানুষের জীবন যাত্রার মধ্যে ঢুকে গিয়েছে আমাদের বাঁধ আমাদের রক্ষা করতে হবে। উল্লেখ্য, সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে নদী বাঁধই গ্রামবাসীদের একমাত্র সুরক্ষা। সামান্য ফাটল বা ধস বড় বিপদের ইঙ্গিত দিতে পারে। তাই দ্রুত মেরামতির কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে পাখিরালয়ের মানুষের মধ্যে। তবে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের দাবিও জোরালো হচ্ছে। 180226ZG-BAR-GOSABA-NODI-R
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 18, 2026 02:17:01
Baruipur, West Bengal:ভাঙ্গরে গতকালের ঘটনায় তিন শিশুর মধ্যে সাদিকুল আহমেদ ন বছর বয়স। তার -৯৫ শতাংশ শরীর পুড়ে গিয়েছে বলে জানা যায়। সামিউল মোল্লা তারও ন বছরের বেশি বয়স ৫৫ শতাংশের বেশি তার শরীর পুড়ে গেছে। খুবই আশঙ্কজনক অবস্থা এই দুই শিশুর চিকিৎসা চলছে। রায়হান মোল্লা তারও শরীর ১৫ শতাংশ মতন পুড়েছে। তিনজনেই বাঙ্গুর হাসপাতালে ভর্তি। রাতেই বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে যেমন ভাঙ্গরে তিনি গিয়েছিলেন। বাঙুর হাসপাতালে শওকত মোল্লা তিনি যান। তিনি জানান রাস্তার কাজ শেষ হওয়ার পরের তিনটি কেমিক্যাল ভর্তি ড্রাম রাস্তার পাশে রাখা ছিল। হঠাৎই一个 ড্যাম কিভাবে ফাটলো সেটাই প্রশাসন তদন্ত করছে। তবে মর্মান্তিক ঘটনা। পরিবারের পাশে দল এবং তিনি আছেন.
0
comment0
Report
PDPradyut Das
Feb 18, 2026 02:16:42
Jalpaiguri, West Bengal:রাজ্যে বিজেপি সরকার গড়লে ঘর তৈরির জন্য সাড়ে তিন লক্ষ টাকা করে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার মিলবে তিন হাজার টাকা। মেখলিগঞ্জে পাড়া বৈঠকে এভাবেই টোপ দিলেন গেরুয়া শিবিরের জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়। সভায় বিজেপি নেতাকে বলতে শোনা গেল, ঘর তৈরির জন্য ১ লাখ ২০ হাজার পেয়ে কী হবে? ওই ঘরে কি ছেলেমেয়েদের নিয়ে থাকা যাবে? তাহলে ওই টাকা নিতে তৃণমূলকে ভোট দিয়ে কী হবে? বরং বিজেপিকে এ রাজ্যে সরকারে আনলে ঘর তৈরির জন্য তিন লাখ, সাড়ে তিন লাখ টাকা করে মিলবে। ভোটের মুখে মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় তৃণমূল ছেড়ে ১৩টি পরিবারের বিজেপিতে যোগ দেয় বলে দাবি বিজেপি र।
0
comment0
Report
Advertisement
Back to top