Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

आलुओं के दाम 200 रुपये, किसानों को भारी नुकसान; राहत नहीं मिली तो सड़क पर

BSBidhan Sarkar
Feb 26, 2026 14:17:00
Chinsurah, West Bengal
দাম নেই আলুর,চাষীদের নিয়ে আলু ছড়িয়ে পথ অবরোধ বিজেপির। পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি পান্ডুয়া মন্ডল ১ এর মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান জানান এদিন হরাল হাটতলা সংলগ্ন এলাকায় স্থানীয় চাষীদের নিয়ে রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পথ অবরোধ করা হয়।তাদের দাবি বর্তমান আলু ওঠার মরশুমে আলুর দাম ২০০ টাকা প্রতি বস্তা। সুব্রত বাবু জানান পশ্চিমবঙ্গ মূলত কৃষি প্রধান এলাকা। পান্ডুয়ের হরাল বৈঁচি সহ প্রায় সমগ্র পান্ডুয়া তে প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয়। এবং আলু একটি অর্থকারী ফসল হিসেবেও জানি আমরা। সেই জায়গায় এক বিঘা আলু চাষ করতে চাষির যে টাকা খরচা হয় যদি দুশো টাকা বস্তা সেই আলু বিক্রি হয়। এক একজন চাষীর বিঘে প্রতি ১৬ হাজার টাকারও বেশি লোকসান হয়ে হতে পারে। যেখানে আলুর বীজ তিন হাজার টাকা বস্তা প্রতি চাষীদের কিনে আলুর চাষ করতে হয়েছে।তাদের দাবি ন্যূনতম ৬০০ টাকা বস্তা পিছু সহায়ক মূল্যে সরকারকে আলু কিনতে হবে। চাষীরা জানান,চার টাকা কিলো আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে।কি করে খরচ উঠবে।সরকার এখনই যদি কিছু না ভাবে তাহলে চাষীদের আত্মহত্যা ছাড়া উপায় নেই。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMAshok Manna
Feb 26, 2026 14:32:11
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মহেশতলা থানা-এ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ম মাফিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো “উৎসর্গ” রক্তদান উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার বিশব সরকার। তিনি যুব সমাজের সেই সমস্ত তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান, যারা এখনও একবারও রক্তদান করেননি। প্রথমবার রক্ত দেওয়ার অযথা ভয় কাটিয়ে মানবিক দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে উৎসাহিত করেন। পুলিশ সুপার উপস্থিত সকল রক্তদাতাকে অভিনন্দন জানান এবং আক্ষেপ প্রকাশ করে বলেন, ১৪০ কোটির দেশে রক্তের অভাব হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি সমাজের সব স্তরের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি নিজেও রক্তদান করেন এবং প্রথমবার রক্ত দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ।
0
comment0
Report
PDPradyut Das
Feb 26, 2026 14:17:16
Jalpaiguri, West Bengal:বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে চাকু মারার অভিযোগ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসাধীন। গতকাল রাতে বাড়ি ফেরার পথে তাকে পথ আটকে অতর্কিত হামলা চালায় এলাকারই এক যুবক বলে অভিযোগ । আক্রান্ত বিজেপি কর্মীর বক্তব্য আবাস যোজনার নাম কেটে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বলেন নাম কাটার ব্যাপারে আমার কোন হাত নেই। বৃহস্পতিবার বিকেল নাগাদ আহত বিজেপি নেতাকে হাসপাতালে দেখতে আসেন হলদিবাড়ি ব্লকের পার মেখলীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। তাদের দাবি সামনেই ভোট সে কারণেই রাজ্যের শাসকদলের এর পেছনে হাত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 26, 2026 13:35:45
Chinsurah, West Bengal:একজনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে! হুগলির চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উপভোক্তার।প্রশাসনের দুয়ারে ঘুরেও মেলেনি ভাতা। রাজহাটের বাসিন্দা সাহেবা খাতুনের দাবি, তাঁর নামে অনুমোদিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দীর্ঘদিন ধরে অন্য এক জনের ব্যাংক অ্যাকাউণ্টে জমা পড়ছে। পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালে সাহেবা খাতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর নিজের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়েনি। এলাকায় অন্যান্য মহিলারা যখন নিয়মিতভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তখন তাঁর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সন্দেহ হয়। এরপর বিষয়টি তিনি তাঁর দাদাকে জানান। পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইটে আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করা হয়। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—আধার নম্বর ও নাম সাহেবা খাতুনের হলেও সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি অন্য একজনের। সেই অ্যাকাউন্টেই দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা জমা পড়ছে বলে জানতে পারেন তারা। ঘটনার পর সাহেবা খাতুন তাঁর স্বামী শেখ হায়দার আলীকে নিয়ে চুঁচুড়ার মহকুমা Shasher অফিসে অভিযোগ জানান। তাঁদের বক্তব্য, “ভুল তো আমাদের নয়। আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, অথচ অন্যের অ্যাকাউন্টে ঢুকছে। সেই ব্যক্তিকে আমরা কোথা থেকে খুঁজে বের করব?” স্বামী শেখ হায়দার আলীর অভিযোগ, এটি পরিকল্পিত জালিয়াতির ঘটনা। তাঁর দাবি, “কেউ বা কারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে অন্য অ্যাকাউন্ট নম্বর বসিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করছে।” এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে আধার নম্বর ও নাম সঠিক থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে গেল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। চুঁচুড়ার তৃণমূল নেতা জয়দেব অধিকারী বলেন,যেহেতু পোর্টালে উঠে গেছে তাই একাউন্ট নম্বর ভুল থাকলে তা সংশোধন করা যাচ্ছে না।এখন পর্যাপ্ত কর্মচারী না থাকায় আরো সমস্যা হচ্ছে।এসআইআর মিটে গেলে এই সমস্যার সমাধান হবে আশা করি।।
0
comment0
Report
NHNantu Hazra
Feb 26, 2026 13:35:33
Salt Lake City, Utah:Kunal Ghosh Reaction on several political issue. Kunal Ghosh प्रेस कॉन्फ्रेंस। ●ভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কুনাল ঘোষ प्रेस কনফারেন্স। ছাব্বিশের ভোটে ফের ধর্মীয় মেরুকণের রাজনীতি। বিরোধী দলনেতার দাবি, তৃণমূলের হিন্দু ভোট তো আগে গেছেেই। এবার মুসলিম প্রধান বুথেও হারবে জোড়াফুল। আইএসএফ, সিপিএম প্রার্থী দিলে ব্যাপক ভোট পাবে। মন্তব্য শুভেন্দু অধিকারীর。 ভোট ঘোষণার আগেই বঙ্গে কেন্দ্রীয় বাহিনী।কমিশন সূত্রে খবর, কাল থেকে রাজ্যে ঢুকবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতা থেকে জেলা, কোথায় কত বাহিনী? সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পূর্ব মেদিনীপুর, সেখানে ১৪ কোম্পানি। কলকাতায় ১২ কোম্পানি, মালদায় ১২ কোম্পানি। দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী。 ভোটে আসন-ফর্মুলা আলিমুদ্দিনের। সূত্রের খবর, দুই তৃতীয়াংশ আসনে এবার লড়াই করবে সিপিএম। আইএসএফকে যে আসন ছাড়া হবে, স্পষ্ট করে দিয়েছে আলিমুদ্দিন। শরিকি জটকে তেমন ভাবে আমল নয়। পয়লা মার্চ থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভার দিন থেকে শুরু প্রচার। মার্চের প্রথমেই প্রার্থী তালিকাও ঘোষণা হবে। গতকালই আলিমুদ্দিনে আইএসএফের সঙ্গে বৈঠক হয়。 এবার মাদক মামলায় তলব হুমায়ুন কবীরের জামাইকে। ২৮ ফেব্রুয়ারি লালগোলা থানায় তলব। নয় ফেব্রুয়ারি হেরোইন পাচারের মামলা রুজু। লালগোলা থানায় হেরোইন পাচারের মামলা রুজু। মামলার তদন্তে পাচারকারীদের সঙ্গে হুমায়ুনের জামাই রাইহান আলির আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। এর আগে গত বছরের একটি মাদক মামলায় হুমায়ুনের বেআই, জামাই ও মেয়ের সম্পত্তি ফ্রিজ হয়। কালীঘাট অভিযান নিয়ে বললো নরেন্দ্র মোদিকে একাধিক ইস্যুতে কটাক্ষ করে চিঠি তৃণমূলের
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 26, 2026 13:35:11
Purulia, West Bengal:পুরুলিয়া : রেল দুর্ঘটনা হলে আপাতাকালীন অবস্থার মোকাবিলা কিভাবে করতে হবে তারই অনুশীলন হলো দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের आनाड़ा রেল স্টেশনে । হঠাৎ করে ঘটে যাওয়া রেল দুর্ঘটনায় কিভাবে মানুষের জীবন উদ্ধার করা হবে, কিভাবে রেল পুলিশ, এনডিআরএফ কাজ করবে সবকিছু তুলে ধরা হয় এই মক ড্রিলে। একেবারে সত্য ঘটনার মত বিশালকার সেট তৈরি করে রেল দুর্ঘটনাকে তুলে ধরা হয় । সেখানে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা করে মানুষের জীবন বাঁচানোর লড়াইয়েও তুলে ধরা হয় । উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রিলুয়ের আদ্রা ডিভিশনের ডি আর এম মুকেশ গুপ্তা সহ অন্যান্য রেল আধিকারিকেরা। বাইট: মুকেশ গুপ্তা (ডি আর এম)
0
comment0
Report
CDChittaranjan Das
Feb 26, 2026 13:34:40
Durgapur, West Bengal:দুই ছেলের বয়সের ফারাক চার মাস। এসআইআরএর শুনানির কয়েকদিন পর এমনই তথ্য বাইরে আসতেই বিপাকে বাবা। ভোটার কার্ড, আধার কার্ডেও চার মাসেরই ফারাক রয়েছে। দুর্গাপুর পূর্ব বিধানসভার ৮৮ নম্বর বুথের বিজড়া এলাকা। স্থানীয় বাসিন্দা আইনুল শা, যিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছেন। তিনি জানান, তাঁর একাধিক সন্তান রয়েছে। তাঁর মধ্যে আমির আলী ও সমীর শা নামে দুই ছেলের ভোটার কার্ডে বয়সের ফারাক মাত্র চার মাস বলে তাঁরা জানতে পারেন। আইনুল শা বলেন, “আমরা এসব বিষয় সেভাবে বুঝি না। যারা কার্ড তৈরি করেছিলেন, তাঁদের বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল। এখন বুঝতে পারছি দুই ছেলের কার্ডে চার মাসের ফারাক দেখাচ্ছে। শুনানির সময়ও আমাদের কিছু জানানো হয়নি। আমরা চিন্তিত। আমরা বহুদিন ধরে এখানে বাস করছি, আমার ছেলেমেয়েদের জন্ম এখানেই।” তবে সংশ্লিষ্ট নথির্ত্রে যে বয়সের অসঙ্গতি দেখা গিয়েছে, সেটি প্রশাসনিক ত্রুটি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “এ ধরনের কোনও সমস্যা হয়ে থাকলে নির্দিষ্ট প্রক্রিয়ায় সংশোধনের সুযোগ রয়েছে। ফর্ম ৬ জমা করতে হবে। আধার কার্ড বা অন্য নথিতে যদি কোনও ভুল থাকে, তা-ও সংশোধন করা সম্ভব। উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।” ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে.
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 26, 2026 13:34:23
Ranaghat, West Bengal:클럽 ঘর তৈরির নামে জমি দখলকে কেন্দ্র করে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার আরংঘাটায়। আহত মহিলাকে দেখতে আজ রানাঘাট মহাকুমা হাসপাতাল-এ যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা মজুমদার। তিনি বলেন, এখনও নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অপরাধ যে দলেরই হোক, অপরাধকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে, সেখানেই মহিলা কমিশন পৌঁছে যাবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আক্রান্ত মহিলা একা থাকেন। সেই সুযোগ নিয়ে তাঁকে মারধর ও ভয় দেখানো হয়েছে যাতে তিনি বাড়িতে একা থাকতে না পারেন। এই ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। উল্লেখ্য, নদিয়ার ধানতলা থানার অন্তর্গত আরংঘাটায় এই ঘটনা ঘটেছে। কমিশনের পক্ষ থেকে ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। 1 অর্চনা মজুমদার মহিলা কমিশনের চেয়ারম্যান
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 26, 2026 13:33:47
Kalna, West Bengal:সোনার লোভেই মাকে খুন! ধৃত গুনধর ছেলে ও বৌমা। চাঞ্চল্যকার এই ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায়। চলতি বছর জানুয়ারি মাসের ২৭ তারিখ এক দিন নিখোঁজ থাকার পর নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায় লক্ষ্মী ঘোষ নামে এক বৃদ্ধার,শরীরের একাধিক জায়গায় আঘাত সহ তার দেহ উদ্ধার হয়। তার পরনে থাকা বিভিন্ন সোনার অলংকার ছিল মিসিং। তখন এই ছেলেরাই অভিযোগ তুলেছিলেন, গহনার লভে মাকে খুন করা হয়েছে। এরপরই সেই ঘটনার তদন্তে নামে নাদনঘাট থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর গতকাল ছোট ছেলে সুকান্ত ঘোষ ও তার স্ত্রী চন্দনা ঘোষ কে গতকাল গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বয়ানে নানান রকম অসঙ্গতি মিলেছে। এবং সোনার লোভেই মাকে খুন করেছে বলে তারা জেরায় স্বীকার করেছে বলেও পুলিশের দাবি। এদিন ধৃতদের কালনা আদালতে তুলে পাঁচ দিনের পুলিতে হেফাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ। যদিও আদালতে যাবার পথে মাকে খুনের ঘটনা অস্বীকার করেছে গুণধর ওই ছেলে।
0
comment0
Report
Advertisement
Back to top