Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103
लक्ष्मी-वांडर योजना के पैसे किसी अन्य खाते में: चুঁचুড়ा में घोटाले के आरोप
BSBidhan Sarkar
Feb 26, 2026 13:35:45
Chinsurah, West Bengal
একজনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে! হুগলির চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উপভোক্তার।প্রশাসনের দুয়ারে ঘুরেও মেলেনি ভাতা। রাজহাটের বাসিন্দা সাহেবা খাতুনের দাবি, তাঁর নামে অনুমোদিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দীর্ঘদিন ধরে অন্য এক জনের ব্যাংক অ্যাকাউণ্টে জমা পড়ছে। পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালে সাহেবা খাতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর নিজের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়েনি। এলাকায় অন্যান্য মহিলারা যখন নিয়মিতভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তখন তাঁর অ্যাকাউন্টে টাকা না ঢোকায় সন্দেহ হয়। এরপর বিষয়টি তিনি তাঁর দাদাকে জানান। পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ওয়েবসাইটে আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করা হয়। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—আধার নম্বর ও নাম সাহেবা খাতুনের হলেও সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি অন্য একজনের। সেই অ্যাকাউন্টেই দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা জমা পড়ছে বলে জানতে পারেন তারা। ঘটনার পর সাহেবা খাতুন তাঁর স্বামী শেখ হায়দার আলীকে নিয়ে চুঁচুড়ার মহকুমা Shasher অফিসে অভিযোগ জানান। তাঁদের বক্তব্য, “ভুল তো আমাদের নয়। আমার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা, অথচ অন্যের অ্যাকাউন্টে ঢুকছে। সেই ব্যক্তিকে আমরা কোথা থেকে খুঁজে বের করব?” স্বামী শেখ হায়দার আলীর অভিযোগ, এটি পরিকল্পিত জালিয়াতির ঘটনা। তাঁর দাবি, “কেউ বা কারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে অন্য অ্যাকাউন্ট নম্বর বসিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ করছে।” এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে আধার নম্বর ও নাম সঠিক থাকা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে গেল, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন পরিবার। চুঁচুড়ার তৃণমূল নেতা জয়দেব অধিকারী বলেন,যেহেতু পোর্টালে উঠে গেছে তাই একাউন্ট নম্বর ভুল থাকলে তা সংশোধন করা যাচ্ছে না।এখন পর্যাপ্ত কর্মচারী না থাকায় আরো সমস্যা হচ্ছে।এসআইআর মিটে গেলে এই সমস্যার সমাধান হবে আশা করি।।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Feb 26, 2026 17:05:37
Katwa, West Bengal:গোটা রাজ্যজুড়ে বোমাতঙ্ক, বাদ গেলোনা কাটোয়াও। বোমাতঙ্কে বন্ধ পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসের কাজকর্ম। সাটার নামিয়ে মূল ফটক বন্ধ রেখে বাইরে সারিবদ্ধভাবে অপেক্ষারত সাধারণ মানুষ ও ডাক বিভাগের কর্মীরা। সারা রাজ্যের বিভিন্ন জায়গার মতো একই দৃশ্য দেখা গেলো কাটোয়া হেড পোস্ট অফিসেও। কাটোয়া হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টার প্রনবেশ চ্যাটার্জী বলেন, প্রত্যেক দিনের মতোই যথা সময়ে অফিস খুলে কাজ শুরু করি। কিন্তু হঠাৎ করেই বর্ধমানের বিভাগীয় অফিস থেকে মেল মারফত জানানো হয়, যেকোনো পাসপোর্ট অফিসে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে সেইজন্য সমস্ত গ্রাহকদের বাইরে পাঠিয়ে কর্মীদেরও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, এবং নিকটবর্তী থানাকে ইনফর্ম করতে বলা হয়, আমরা সেইমতো কাজ করেছি, বিস্ফোরণের খবর শুনে আতঙ্কিত কর্মী থেকে শুরু করে পোস্ট অফিস ও পাসপোর্ট অফিসে আগত সাধারণ মানুষও, তারা বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ ও ডি আই বি এর কর্মীরা। সেখানে পৌঁছে পাসপোর্ট অফিস ও পোস্ট অফিস চত্বরে তল্লাশি চালান তারা। যদিও এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর না পাওয়া গেলেও স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 26, 2026 17:05:17
Siliguri, West Bengal:জন জাতি सुरक्षा মঞ্চের উত্তরকন্যা অভিযানের নিয়ে ধুন্ধুমার কান্ড। ফাঁসিদেওয়া আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধোরের অভিযোগ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় জন জাতি সুরক্ষা মঞ্চ। जलপাইमोড় থেকে মিছিল করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দিলে তিনবাত্তি মোড়েই আটকে দেয় পুলিশ। অভিযান আটকে যায় পুলিশের বিশাল ব্যারিকেড থেকে মজুত করা হয় জলকামান থেকে বজ্র। পুলিশি ব্যারিকেডে বাঁধাপ্রাপ্ত হয়ে ধরাধস্তি শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জি সহ ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু। জলপাই মোড় থেকে শুরু হয়ে মিছিল তিনিবাত্তি মোর পর্যন্ত পৌঁছতেই শুরু হয় ধুন্ধুমার কান্ড। রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ভাঙ্গা হয় পুলিশের একের পর এক বেরিগেট। ঠিক সেই সময় জল কামানো চালানো হয়। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় একের পর এক কাদা। পাশাপাশি লাঠি চার্জ করে পুলিশ। শিখা চ্যাটার্জি জানান, 'আদিবাসী জনজাতিদের নিয়ে উত্তরকন্যা অভিযান চলছিল। পুলিশ আটকে দেয়। জল কামান, কাদা গ্যাস, লাঠি চার্জ করে। মভের মধ্যে আমিও পড়েছি। সহকর্মীরা টেনে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এটা গণতন্ত্র হতে পারে না। তাদের দাবি দাবা নিয়ে অভিযান চলছিল। এটা অনৈতিক কাজ।'
0
comment0
Report
NRNarayan Roy
Feb 26, 2026 17:04:56
0
comment0
Report
PDPradyut Das
Feb 26, 2026 16:03:48
Jalpaiguri, West Bengal:শেষ দিনের যুব সাথীর ক্যাম্পে উপচে পড়া ভিড়। রাত হলেও পরিষেবা দেওয়া হবে কমপ্লিট করেই ক্যাম থেকে বেরোবো শাসক কাউন্সিলরা যুব সাথী এবং ভূমি হারাদের ফরম ফিলাপ পরিষেবার জন্য টেবিল চেয়ার পেতে সাধারণ মানুষের পরিষেবায় অনর। সাধুবাদ সকলেই। যুব সাথী প্রকল্পের ক্যাম্পে সবমিলিয়ে ব্যাপক সাড়া পড়েছে জলপাইগুড়ি জেলায়। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী যুব সাথীর ক্যাম্পগুলোতে প্রায় দুই লক্ষ আবেদন জমা পড়েছে। এই তথ্য জানান জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তিনি জানান, জেলায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকে। এখানে প্রায় ৩২ হাজার আবেদন জমা পড়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রাজগঞ্জ ও ময়নাগুড়ি ব্লক। যুব সাথী প্রকল্পের আবেদন করার জন্য গোটা জেলা জুড়ে সরকারিভাবে ২৫টি ক্যাম্প‌ খোলা হয়েছে। এই প্রকল্পের ফর্ম ফিলাপ করার জন্য বিভিন্ন ক্যাম্পে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাদের সহযোগিতার‌ জন্য ক্যাম্পে‌ উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 26, 2026 16:03:29
0
comment0
Report
NHNantu Hazra
Feb 26, 2026 16:03:09
Salt Lake City, Utah:A novel initiative has been taken by Bidhannagar Police. Its name is Community Policing Program. The main goal of which is to build a safe and aware society in the bond between the police and the people. বিধাননগর পুলিশের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম হল কমিউনিটি পুলিশিং কর্মসূচি। যার মূল লক্ষ হল পুলিশ ও জনগণের বন্ধনে গড়ে উঠুক নিরাপদ ও সচেতন সমাজ। আর সেই কর্মসূচির ছবি আজ ধরা পড়লো দত্তাবাদে। আজকের এই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনর মুরলীধর শর্মা। বিধান নগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও বিধান নগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তসহ একাধিক এম এম আই সি সদস্য সহ বিধান নগর পুলিশ কমিশনারেট এর উচ্চপদস্থ আধিকারিক । আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে মানুষদের হাতে হেলমেট । স্কুল পড়ুয়া বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ এবং যারা ফুটবলপ্রেমী তাদের হাতে ফুটবল ও দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি যারা আগামীদিনে পুলিশের যেকোনো পদে পড়াশুনা যেমন আইপিএস  সহ একাধিক সুযোগ-সুবিধা  বা তাদের সাহায্য করবে বিধান নগর পুলিশ কমিশনার  এমনই আশ্বাস দিলেন বিধান নগর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা
0
comment0
Report
AMAshok Manna
Feb 26, 2026 14:32:11
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মহেশতলা থানা-এ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়ম মাফিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো “উৎসর্গ” রক্তদান উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার বিশব সরকার। তিনি যুব সমাজের সেই সমস্ত তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান, যারা এখনও একবারও রক্তদান করেননি। প্রথমবার রক্ত দেওয়ার অযথা ভয় কাটিয়ে মানবিক দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে উৎসাহিত করেন। পুলিশ সুপার উপস্থিত সকল রক্তদাতাকে অভিনন্দন জানান এবং আক্ষেপ প্রকাশ করে বলেন, ১৪০ কোটির দেশে রক্তের অভাব হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি সমাজের সব স্তরের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি নিজেও রক্তদান করেন এবং প্রথমবার রক্ত দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ।
0
comment0
Report
PDPradyut Das
Feb 26, 2026 14:17:16
Jalpaiguri, West Bengal:বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যকে চাকু মারার অভিযোগ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসাধীন। গতকাল রাতে বাড়ি ফেরার পথে তাকে পথ আটকে অতর্কিত হামলা চালায় এলাকারই এক যুবক বলে অভিযোগ । আক্রান্ত বিজেপি কর্মীর বক্তব্য আবাস যোজনার নাম কেটে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বলেন নাম কাটার ব্যাপারে আমার কোন হাত নেই। বৃহস্পতিবার বিকেল নাগাদ আহত বিজেপি নেতাকে হাসপাতালে দেখতে আসেন হলদিবাড়ি ব্লকের পার মেখলীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। তাদের দাবি সামনেই ভোট সে কারণেই রাজ্যের শাসকদলের এর পেছনে হাত থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ।
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 26, 2026 14:17:00
Chinsurah, West Bengal:দাম নেই আলুর,চাষীদের নিয়ে আলু ছড়িয়ে পথ অবরোধ বিজেপির। পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি পান্ডুয়া মন্ডল ১ এর মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান জানান এদিন হরাল হাটতলা সংলগ্ন এলাকায় স্থানীয় চাষীদের নিয়ে রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পথ অবরোধ করা হয়।তাদের দাবি বর্তমান আলু ওঠার মরশুমে আলুর দাম ২০০ টাকা প্রতি বস্তা। সুব্রত বাবু জানান পশ্চিমবঙ্গ মূলত কৃষি প্রধান এলাকা। পান্ডুয়ের হরাল বৈঁচি সহ প্রায় সমগ্র পান্ডুয়া তে প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয়। এবং আলু একটি অর্থকারী ফসল হিসেবেও জানি আমরা। সেই জায়গায় এক বিঘা আলু চাষ করতে চাষির যে টাকা খরচা হয় যদি দুশো টাকা বস্তা সেই আলু বিক্রি হয়। এক একজন চাষীর বিঘে প্রতি ১৬ হাজার টাকারও বেশি লোকসান হয়ে হতে পারে। যেখানে আলুর বীজ তিন হাজার টাকা বস্তা প্রতি চাষীদের কিনে আলুর চাষ করতে হয়েছে।তাদের দাবি ন্যূনতম ৬০০ টাকা বস্তা পিছু সহায়ক মূল্যে সরকারকে আলু কিনতে হবে। চাষীরা জানান,চার টাকা কিলো আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে।কি করে খরচ উঠবে।সরকার এখনই যদি কিছু না ভাবে তাহলে চাষীদের আত্মহত্যা ছাড়া উপায় নেই。
0
comment0
Report
Advertisement
Back to top